1.
ন্যাম (NAM) গঠনে অবদান রাখেন -
a) ক) মার্শাল যোসেফ টিটু
b) খ) পন্ডিত জহরলাল নেহরু
c) গ) গামাল আবদেল নাসের
d) ঘ) উপরের সকলে
✓
2.
ন্যাম (NAM) গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় কোন সম্মেলনে?
a) ক) বেলগ্রেড সম্মেলন
b) খ) কারাকাস সম্মেলন
c) গ) বান্দুং সম্মেলন
✓
d) ঘ) রাবাত সম্মেলন
3.
আবু মুসা দ্বীপ কোথায় অবস্থিত?
a) আরব সাগর
b) এডেন উপসাগর
c) পারস্য উপসাগর
✓
d) লোহিত সাগর
4.
চতুর্থ বিশ্ব মূলত-
a) অরাজক রাষ্ট্র
b) ঔপনিবেশিক রাষ্ট্র
c) অনুন্নত বিশ্ব
✓
d) আধুনিক রাষ্ট্র
5.
Checkbook Diplomacy বর্তমান ব্যবহার করছে-
a) জাপান
b) ভারত
c) চীন
✓
d) যুক্তরাষ্ট্র
6.
আন্তর্জাতিক সম্পর্কে দ্বন্দ্ব-সংঘাত নিরসনের জন্য মিমাংসার প্রস্তাবকে কী বলা হয়?
a) Cladestine
b) Credits
c) Status Quo
d) Good Offices
✓
7.
বাংলাদেশ ও মায়ানমারের সমুদ্রসীমার রায় প্রদান করা হয় কত সালে?
a) ২০১০ সালে
b) ২০১২ সালে
✓
c) ২০১৪ সালে
d) ২০১৬ সালে
ব্যাখ্যা:
উত্তর: ২০১২ সালে।
জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্র্যাইবুনাল (International Tribunal for the law of the Sea ) ১৪ মার্চ ২০১২ বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় দেয়। এ রায়ে বাংলাদেশ তার সমুদ্র সীমা দাবিতে জয়ী হয়।
8.
রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে রাষ্ট্রদূতের মর্যাদা ভোগ করেন-
a) Special Envoy
b) Envoy
c) Attache
d) Charge the Affairs
✓
9.
সমঝোতার জন্য বার বার সফর হলো-
a) মিডিয়া কূটনীতি
b) মাকু কূটনীতি
✓
c) ট্রাক- থ্রি কূটনীতি
d) ট্রাক-ওয়ান কূটনীতি
10.
‘গোলান মালভূমি' কোন্ দুটি দেশের মধ্যে বিদ্যমান বিরোধপূর্ণ অঞ্চল?
a) ইরাক-ইরান
b) ফিলিস্তিন-ইসরাইল
c) রাশিয়া-তুরস্ক
d) সিরিয়া-ইসরাইল
✓
11.
‘কালাপানি কোন্ দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড ?
a) ভারত ও নেপাল
✓
b) পাকিস্তান ও চীন
c) ভুটান ও ভারত
d) বাংলাদেশ ও ভারত
12.
Open Door Policy কোনটির সাথে জড়িত ছিল?
a) ক. শক্তি ও রাজনীতি
b) খ. শান্তি চুক্তি
c) গ. বাণিজ্য ও বিনিয়োগ
✓
d) ঘ. যুদ্ধ
ব্যাখ্যা:
উত্তর: বাণিজ্য ও বিনিয়োগ।
ওপেন ডোর পলিসি চীনের বাজারের সাথে বাণিজ্য করার মার্কিন ব্যবসার আকাঙ্ক্ষার মূল ভিত্তি ছিল, যদিও এটি ঐতিহ্যকে বিরোধিতা করে যারা সাম্রাজ্যবাদকে বিরোধিতা করেছিল, এই নীতির অংশ হিসেবে চীন এর সার্বভৌমত্ব রক্ষা এবং বিভাজন থেকে আঞ্চলিক সংহতি রক্ষা করার অঙ্গীকার করেছিল।
13.
রাষ্ট্রীয় কূটনীতি-
a) ট্র্যাক থ্রি
b) ট্র্যাক টু
c) ট্র্যাক ওয়ান
✓
d) ট্র্যাক ফোর
ব্যাখ্যা:
উত্তর: ট্র্যাক ওয়ান।
এটি রাষ্ট্রীয় কূটনীতি নামে পরিচিত। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষের মধ্যে আলোচনাকে বুঝায়। যেমন- বাংলাদেশ প্রধানমন্ত্রী ও ভারত প্রধানমন্ত্রীর মধ্যে অলোচনা।
14.
সম্মানসূচক সম্বোধন-
a) Inter- Nuncio
b) Nuncio
c) Excellency
✓
d) M.Credentials
ব্যাখ্যা:
উত্তর: Excellency.
গ্রেট ব্রিটেনে এই উপাধিটা ব্যবহার করা হয় রাষ্ট্রদূত, ভাইসরয় এবং গভর্নর জেনারেলের ক্ষেত্রে। অন্যান্য দেশে মন্ত্রী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে।
15.
'লিমপিয়াধুরা' অঞ্চল নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে?
a) ক) চীন ও ভারত
b) খ) ভারত ও নেপাল
✓
c) গ) পাকিস্তান ও ভারত
d) ঘ) আফগানিস্তান ও পাকিস্তান
ব্যাখ্যা:
ভারত ও নেপালের মধ্যে সীমান্ত রয়েছে ১,৬৯০ কিলোমিটার বা ১,০৫০ মাইল।
বর্তমানে যেসব স্থান নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ চলছে সেগুলো হলো কালাপানি, লিমপিয়াধুরা, লিপুলেখ ও সুস্তা।
16.
'আবু মুসা দ্বীপ' কোথায় অবস্থিত?
a) ক্যারিবিয়ান সাগরে
b) আরব সাগরে
c) ওমান সাগরে
d) পারস্য উপসাগরে
✓
ব্যাখ্যা:
আবু মুসা দ্বীপ' অবস্থিত পারস্য উপসাগরে।
এই দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে।
বর্তমানে দ্বীপটি ইরানের দখলে রয়েছে।
17.
জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনৈতিকদের কী বলা হয়?
a) ক) অ্যাম্বাসেডর
✓
b) খ) হাইকমিশনার
c) গ) পারসনা নন গ্রেটা
d) ঘ) চার্জ দ্য অ্যাফেয়ার্স
ব্যাখ্যা:
অ্যাম্বাসেডর:
জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনৈতিক ব্যক্তিকে অ্যাম্বাসেডর বলে।
হাইকমিশনার:
কমনওয়েলথভুক্ত রাষ্ট্র সমূহের সর্বোচ্চ শ্রেণির কূটনীতিক।
18.
কোন দুটি দেশের সম্পর্ক উন্নয়নে 'পিং পং কূটনীতি‘ ভূমিকা রেখেছিল?
a) ক) চীন-জাপান
b) খ) যুক্তরাজ্য-জাপান
c) গ) চীন-যুক্তরাষ্ট্র
✓
d) ঘ) ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা:
পিং পং ডিপ্লোমেসি বা Table Tennis Diplomacy:
চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের উন্নতির জন্য কূটনীতি ।
১৯৭১ সালে মার্কিন টেবিল টেনিস দল চীন সফর করে।
এর ফলে দেশ দুটির দীর্ঘ দিনের বৈরী সম্পর্কের বরফ গলতে আরম্ভ করে ।
19.
Debt-Trap Diplomacy সাথে সম্পৃক্ত দেশ -
a) ক) যুক্তরাষ্ট্র
b) খ) যুক্তরাজ্য
c) গ) চীন
✓
d) ঘ) জাপান
ব্যাখ্যা:
ঋণফাঁদ কূটনীতি:
'ঋণফাঁদ কূটনীতি'- বেশ চটকদার এই শব্দযুগল ২০১৭ সালে ভারতীয় ভূ-কৌশলবিদ ব্রহ্মা চেলানি প্রথম ব্যবহার করেন।
তাঁর মতে, যখন কোনো ঋণগ্রস্ত দেশ অর্থ প্রদানের শর্তাবলি পূরণ করতে পারে না, তখন অর্থনৈতিক বা রাজনৈতিক বিভিন্ন সুবিধা লাভে চীন সেই দেশকে ঋণ প্রদান করে।
এভাবে দরিদ্র দেশগুলোকে ঋণে জর্জরিত করার মধ্য দিয়ে চীন প্রধানত সেসব দেশের ওপর আধিপত্য বিস্তার করে।
20.
International Tribunal for the Law of the Sea (ITLOS)-এর সদর দপ্তর কোথায়?
a) জেনেভা
b) হেগ
c) হার্মবুর্গ
✓
d) প্যারিস
ব্যাখ্যা:
উত্তর: হামবুর্গ।
সমুদ্রের আইনের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল (ITLOS) সাগরের আইন সম্পর্কিত তৃতীয় জাতিসংঘ সম্মেলনের আধিকারিক দ্বারা নির্মিত একটি আন্তঃসরকার সংগঠন। এটি 1 জুলাই, 1982 তারিখে মন্টেগো বে, জ্যামাইকাতে স্বাক্ষরিত সাগরের আইনের উপর জাতিসংঘ কনভেনশন দ্বারা প্রতিষ্ঠিত হয়।কনভেনশনটি 16 নভেম্বর, 1994 তারিখে কার্যকর হয়।এর সদর দফতর হামবুর্গ, জার্মানি।