1. G-20'র ২১তম সদস্যপদ লাভ করে -
উত্তর: আফ্রিকান ইউনিয়ন।
2. জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে 'বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ' প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: FAO
বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন করেন।
- বাংলাদেশ এবং এফএওর মধ্যে পঞ্চাশ বছরের সম্পর্কের প্রতীক এই কক্ষ।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে এফএওর সদস্যপদ লাভ করে।
3. এফএও-এর বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ অনুযায়ী, বিশ্বে খাদ্য আমদানিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর: তৃতীয়।
4. কোন গ্রন্থের জন্য ২০২৩ সালে বুকার পুরস্কার দেওয়া হয়?
উত্তর: প্রফেট সং।
5. ফিফা নারী ফুটবল বিশ্বকাপ-২০২৩ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: স্পেন
6. ২০২৩ সালে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড লাভ করে কে?
উত্তর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড:
- ২০২৩ সালে ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড লাভ করে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে’ ভূষিত করেছে আইওএম এবং জাতিসংঘ সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি সংস্থা।
7. ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কে?
উত্তর: ক্লডিয়া গোল্ডিন।
8. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নার্গিস মোহাম্মদী কোন দেশের নাগরিক?
উত্তর: ইরান।
9. সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে বের হয় কোন দেশ?
উত্তর: ভুটান
10. ১ জানুয়ারি, ২০২৪ OPEC ত্যাগ করে কোন দেশ?
উত্তর: অ্যাঙ্গোলা।
11. জাতিসংঘ জলবায়ু সম্মেলন (COP-28) কবে শুরু হয়?
উত্তর: ৩০ নভেম্বর, ২০২৩
12. মালয়েশিয়ার নতুন রাজার নাম কী?
উত্তর: সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার
13. ২০২৩ সালে আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ডেনমার্ক
14. নিচের কোন দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) সর্বশেষ সদস্যপদ লাভ করে?
উত্তর: গিনি।
IAEA - International Atomic Energy Agency
– আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থার উৎপত্তি হয়েছিলো মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের ৮ ডিসেম্বর, ১৯৫৩ সালে "শান্তির জন্য পরমাণু" শিরোনামে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ।
– পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
– প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭
– প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৫৬ টি।
– বর্তমান সদস্য- ১৭৮ টি।
– সর্বশেষ সদস্য - গিনি (১৭৮তম)।
15. হামাস কর্তৃক ইসরায়েলে চালানো অভিযানের নাম -
উত্তর: অপারেশন আল-আকসা ফ্লাড
16. ডেঙ্গু ভ্যাকসিন 'Qdenga' কোন দেশের তৈরি?
উত্তর: জাপান
17. Which country will host the G20 summit in 2024?
উত্তর: Brazil
18. Five Eyes গোয়েন্দা জোটের সদস্য নয় কোন দেশ?
উত্তর: ফ্রান্স।
Five Eyes:
- বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত গোয়েন্দা জোট- ‘ফাইভ আইস’ নেটওয়ার্ক হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের একটি গোয়েন্দা জোট।
- ফাইভ আইজ ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, যা FVEY নামেও পরিচিত।
- তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ভাগ করে নেওয়ার জন্য একসাথে কাজ করে।
- তারা তাদের দেশকে নিরাপদ রাখতে একে অপরকে সাহায্য করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একসাথে কাজ করছে।
- তারা সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং অন্যান্য নিরাপত্তা উদ্বেগের মতো বিষয়গুলি সম্পর্কে তথ্য শেয়ার করে।
- জোটটি UKUSA চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা সিগন্যাল ইন্টেলিজেন্সে যৌথ সহযোগিতার জন্য একটি চুক্তি।
।
19. র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর: করভী রাখসান্দ।
20. সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট
উত্তর: থারমান শানমুগারাতনাম