এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

আফ্রিকা, ওশেনিয়া

20 প্রশ্ন

1. ওশেনিয়া মহাদেশ কোন মহাসাগরে অবস্থিত?

a) প্রশান্ত মহাসাগর
b) আটলান্টিক মহাসাগর
c) ভারত মহাসাগর
d) উওর মহাসাগর
ব্যাখ্যা: দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশেনিয়া বলে। এটি বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ। ওশেনিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চলঃ অস্ট্রেলেশিয়াঃ ১। অস্ট্রেলিয়া ও ২। নিউজিল্যান্ড।

2. দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের সমাপ্তি ঘটেছিল-

a) 1993
b) 1991
c) 1992
d) 1994

3. দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কী ?

a) জোহানেসবার্গ
b) কেপটাউন
c) ওয়েলিংটন
d) লজ এঞ্জেলস
ব্যাখ্যা: দক্ষিণ আফ্রিকার তিনটি শহর রয়েছে যা রাজধানী হিসেবে কাজ করে: প্রিটোরিয়া (নির্বাহী), কেপ টাউন (বিধানসভা), এবং ব্লুমফন্টেইন (বিচারিক)। জোহানেসবার্গ, দেশের বৃহত্তম শহুরে এলাকা এবং বাণিজ্যের কেন্দ্র, জনবহুল গাউতেং প্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত।

4. অস্ট্রেলিয়া শব্দের অর্থ কী?

a) এশিয়ার উত্তরাঞ্চল
b) ইউরোপের দক্ষিণাঞ্চল
c) ইউরোপের উত্তরাঞ্চল
d) এশিয়ার দক্ষিণাঞ্চল
ব্যাখ্যা: অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। - বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। - এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত। - অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কোসিয়াস্কো।

5. 'East London' কোন দেশে অবস্থিত?

a) আফ্রিকা
b) জাপান
c) অস্ট্রেলিয়া
d) দক্ষিণ আফ্রিকা

6. নেলসন ম্যান্ডেলা কোন রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলেন?

a) ন্যাশনাল পার্টি অব আফ্রিকা
b) সাউথ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
c) আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন
d) আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
ব্যাখ্যা: নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গনেতা ও সাবেক প্রেসিডেন্ট। - নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) পার্টির নেতা ছিলেন। - ১৯৪৪ সালে তিনি ANC তে যোগ দেন। - ১৯৯১-১৯৯৭ সময়ে তিনি ANC এর সভাপতির দায়িত্ব পালন করেন।

7. অস্ট্রেলিয়ার রাজধানী-

a) ক্যানবেরা
b) মেলবোর্ন
c) সিডনি
d) হোবার্ট
ব্যাখ্যা: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। - অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের রাজধানী মেলবোর্ন। - অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের রাজধানী সিডনি। - অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশের রাজধানী হোবার্ট।

8. প্রাচীন মিশরে লিখন পদ্ধতির নাম ছিল -

a) হায়ারোক্রেটিক
b) হায়ারোফোবিক
c) হায়ারোগ্লিফিক
d) হায়ারোলজি
ব্যাখ্যা: সভ্যতার ইতিহাসে মিসরীয়দের অন্যতম প্রধান অবদান লিখন পদ্ধতির আবিষ্কার। - নগরসভ্যতা মিসরীয়রা প্রথম লিখন ও লিপি পদ্ধতি আবিষ্কার করে। - এই লিখন পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক (Hieroglyphic) বা চিত্র লিখন পদ্ধতি। - এটি গ্রীকদের দেয়া নাম। যার অর্থ দাঁড়ায় ‘পবিত্র লিপি'।

9. কোনটি হর্নস অব আফ্রিকার দেশ নয়?

a) সোমালিয়া
b) গাম্বিয়া
c) ইথিওপিয়া
d) ইরিত্রিয়া

10. নেলসন ম্যান্ডেলা কোন দ্বীপে কারান্তরীণ ছিলেন?

a) গ্যালাপোগাস দ্বীপে
b) কর্সিকা দ্বীপে
c) সেন্ট হেলেনা দ্বীপে
d) রোবেন দ্বীপে

11. দক্ষিণ আফ্রিকার শেষ শেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন কে?

a) কেনেথ কাউন্ট্রা
b) সিরিল রামাফোসা
c) এফ ডি ক্লার্ক
d) ম্যাকি সাল

12. স্ফিংস কোথায় অবস্থিত?

a) মিশর
b) লিবিয়া
c) মরক্কো
d) ইতালি

13. 'প্যাপিরাস' কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত?

a) ইতালীয়
b) চৈনিক
c) হরপ্পা
d) মিশরীয়

14. আফ্রিকার কাশ্মীর-

a) দারফুর
b) আয়েবী
c) সিনাই
d) আবেয়ী

15. বিশ্বের নতুনতম রাষ্ট্র-

a) পূর্ব তিমুর
b) সুদান
c) ত্রিনিদাদ
d) দক্ষিণ সুদান

16. কোনটি আফ্রিকা মহাদেশের দেশ নয়?

a) মরক্কো
b) গাম্বিয়া
c) আলবেনিয়া
d) সিয়েরালিওন

17. কোন দ্বীপটি পলিনেশিয়ার অন্তর্ভুক্ত?

a) পালাউ
b) সামোয়া
c) নাউরু
d) কিরিবাতি

18. মাউরি কোন দেশের আদিবাসীদের নাম?

a) অস্ট্রেলিয়া
b) দক্ষিণ আফ্রিকা
c) সুদান
d) নিউজিল্যান্ড

19. 'The Cape of Good Hope' কোন দেশে অবস্থিত?

a) আফ্রিকা
b) ইথিওপিয়া
c) জিবুতি
d) দক্ষিণ আফ্রিকা

20. বাব আল মান্দেব প্রণালি যোগ করেছে-

a) লোহিত সাগর + পারস্য উপসাগর
b) আরব সাগর + এডেন উপসাগর
c) লোহিত সাগর + ভুমধ্য সাগর
d) এডেন উপসাগর + লোহিত সাগর