61.
I could not sleep_____ I was very tired.
a) so that
b) though
✓
c) as
d) since
ব্যাখ্যা:
Answer: Though.
✎✎ Though বা although এর অর্থ 'যদিও, কিছু হওয়া সত্ত্বেও'।
বাক্যে দুটি clause এর কাজের বিপরীতমুখিতা বুঝাতে though বা although ব্যবহৃত হয়। তবে এরা অবশ্যই clause এর পূর্বে বসে। অর্থাৎ although থাকলে বাক্যের প্রথমাংশে যে বক্তব্য আসবে, বাক্যের দ্বিতীয়াংশে তার বিপরীত হবে।
I could not sleep though I was very tired.
আমি ঘুমাতে পারলাম না, যদিও আমি অনেক ক্লান্ত ছিলাম।
62.
They suffered much __________ tornado had hit their village.
a) until
b) since
✓
c) as if
d) let alone
ব্যাখ্যা:
Answer: Since.
✎✎ Conjunction হিসেবে since প্রধানত ২টি অর্থ প্রকাশ করে:
a) কারণ বর্ননা করা। তখন এটা 'যেহেতু' অর্থ প্রদান করে।
যেমন: Since we were late, we decided to go by taxi.
যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা সিদ্বান্ত নিয়েছিলাম ট্যাক্সি করে যাওয়ার। এখানে কারণ হচ্ছে 'তাদের দেরি হয়ে গেছিল', তাই এখানে since বসেছে।
b) সময়ের ব্যাপ্তি (duration) প্রকাশ করা। এক্ষেত্রে since-এর পূর্বে present perfect tense বসে, এরপর past indefinite বসে।
যেমন: Some days have passed since my father died.
Since এর পূর্বে past indefinite tense থাকলে এর পর past perfect tense হয়।
যেমন: It was ten years since we had first met.
63.
Water boils ______ you heat it to 100 degree centigrade.
a) unless
b) untill
c) if
✓
d) although
ব্যাখ্যা:
Answer: If.
✎✎ ভবিষ্যৎ সম্ভবনা বা অনুমান করার অর্থে if ব্যবহৃত হয়। শর্ত নির্দেশক অংশের পূর্বে if বসে।
Water boils if you heat it to 100 degree centigrade.
পানি সিদ্ধ হয় যদি পানির তাপমাত্রা ১০০ ডিগ্রী সেন্টিগ্রেট করা হয়।
64.
'Give her a telephone number to ring _________ she gets lost'.
a) whether
b) in case
✓
c) unless
d) perhaps
ব্যাখ্যা:
Answer: In case.
✎✎ পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে in case (যদি) ব্যবহৃত হয়, যে কাজটি ঘটতে পারে তার পূর্বে in case বসে।
Give her a telephone number to ring in case she gets lost.
তাকে একটি ফোন নাম্বার দাও পাছে/যদি সে হারিয়ে যায়।
65.
No sooner had I seen the bird _______ it flew away.
a) than
✓
b) when
c) after
d) just
ব্যাখ্যা:
Answer: No sooner had.
✎✎ কোনো একটি কাজ হতে না হতেই আরেকটি হওয়া বুঝাতে No sooner----than, Scarcely ------ when, Hardly ----- before ব্যবহৃত হয়।
এদের structure হলো:
No sooner + had + sub + Verb এর past participle + s + v2.
যেমন: No sooner had I seen the bird than it flew away.
যেই না আমি পাখিটিকে দেখেছিলাম এরপর সেটি উড়ে গিয়েছিল।
66.
I will not sing the song ___ you sing it with me.
a) unless
✓
b) because
c) lest
d) for
ব্যাখ্যা:
Answer: Unless.
✎✎ Unless: 'যদি না' অর্থে unless ব্যবহৃত হয়। বাক্যের যে অংশ শর্ত প্রকাশ করে তার পূর্বে unless বসে।
যেমন: I will not sing the song unless you sing it with me.
বাক্যের অর্থ : যদি না তুমি আমার সাথে না গাও আমি গানটি গাইবো না।
67.
Fill the gap with right conjunction: I don't care _____ he likes ___ dislikes.
a) as, or
b) whether, or
✓
c) so, that
d) as, as
ব্যাখ্যা:
Answer: Whether...or.
Complete sentence: I don't care whether he likes or dislikes.
বাংলা অর্থ: সে পছন্দ করুক বা অপছন্দ করুক তাতে আমার কিছু যায় আসে না।
এখানে whether, or হলো Correlative Conjunction.
জোড়ায় জোড়ায় যে Conjunction ব্যবহৃত হয়, তাকে Correlative Conjunction বলে।যেমন:
As……….as, both……….and, Either……….. or etc.
68.
He has been ill ________ Friday last.
a) Intelligent
b) since
✓
c) from
d) on
ব্যাখ্যা:
Answer: since.
** Point of time এর পূর্বে Since.
বাংলায় হতে/থেকে থাকলে Since.
সোমবার হতে, গতকাল হতে, ২০১০ সাল হতে, সকাল থেকে, জানুয়ারি হতে: Since Monday, since yesterday, since 2010, since morning, since January.
** Duration of time এর পূর্বে For.
বাংলায় ধরে/যাবৎ থাকলে For.
২ ঘন্টা ধরে, ৩ দিন যাবৎ, ২ বছর ধরে
for two hours, for three days, for two years.