এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / English Grammar

English Language and Literature

Phrase & Idioms

161 প্রশ্ন

1. The word 'trade-off' implies__

a) deception
b) duplicity
c) mutuality
d) fraudulence
ব্যাখ্যা: Answer: mutuality. deception= প্রতারণা। fraudulence= প্রতারণা। duplicity= কপটতা। mutuality= পারস্পরিকতা। trade-off= দুইটি বিপরীত অবস্থাকে ভারসাম্য করা হয় যে পরিস্থিতিতে; a compromise. Example: There is a trade-off between doing the job accurately and doing it quickly.

2. What is the correct meaning of the phrase 'To leave someone in the lurch'?

a) To come to compromise with someone
b) Constant source of annoyance to someone
c) To put someone at ease
d) To desert someone in his difficulties
ব্যাখ্যা: Answer: To desert someone in his difficulties. ➷ to leave someone in the lurch= কারো বিপদের সময়ে ফেলে যাওয়া। ➷ to desert someone in his difficulties= কারো বিপদে তাকে ফেলে যাওয়া।

3. The expression 'penny wise pound foolish' indicates a situation where someone is__

a) very meticulous in discharging his duties.
b) thrifty with small amounts but profligate with large amounts.
c) very prudent in spending
d) financially insolvent
ব্যাখ্যা: Answer: thrifty with small amounts but profligate with large amounts. penny wise pound foolish= বজ্র আটুনি ফস্কা গেরো। অর্থাৎ, ছোটখাটো বিষয়ে অত্যন্ত যত্নশীল অথচ গুরুত্বপূর্ণ বিষয়ে উদাসীন বা অমনোযোগী। ব্যাপারটা এমন যে, দিন শেষে রাতে শোবার আগে চোর/ডাকাত থেকে নিরাপত্তার জন্য আপনি ঘরের সব দরজা জানালা সব আটকালেন। কিন্তু, বাড়ির প্রবেশ দরজাটা মনের অজান্তে বিনা হুকে খোলা রয়ে গেল। এই অবস্থাটাই বজ্র আঁটুনী ফস্কা গেরো। অন্য ভাবেও ব্যাখ্যা করা যায়, কৃপণ লোকেরা অল্প টাকা বাঁচাতে গিয়ে বাজারের কমদামী জিনিস নিয়ে আসে, এবং কয়েকদিনেই তা নষ্ট কিংবা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তখন তাকে পুনরায় সে জিনিস টা কিনতে হয়। এতে করে তার ডাবল খরচ হয়। অর্থাৎ, পয়সা বাঁচাতে গিয়ে আসলে টাকা নষ্ট হচ্ছে।

4. What is the meaning of 'Pros and cons'?

a) advantages and disadvantages
b) merits and demerits
c) good and bad
d) all
ব্যাখ্যা: Answer: all. ➤ Pros and cons অর্থ সুবিধা ও অসুবিধা। ➷ advantages and disadvantages, merits and demerits এবং good and bad এর অর্থও একই (সুবিধা ও অসুবিধা)

5. The meaning of the word 'precedence' is __

a) tenure of the President
b) a matter to deal with
c) a case of reference
d) event that never happened
ব্যাখ্যা: Answer: a case of reference. Precedence অর্থ নজির বা উদাহরণ। a case of reference অর্থ উল্লেখ করার মত একইরকম কোনো ঘটনা বা উদাহরণ।

6. Fill in the gaps: Birds fly ____ in the sky.

a) random
b) at large
c) at stitch
d) are long
ব্যাখ্যা: Answer: at large. at large অর্থ স্বাধীনভাবে বা মুক্তভাবে। পাখি স্বাধীনভাবে আকাশে উড়ে।

7. The phrase 'give a hand' means__

a) to help
b) to stay
c) to shake
d) to extend one's hand
ব্যাখ্যা: Answer: to help. give a hand অর্থ হচ্ছে সাহায্য করা।

8. Lend me your ears' means__

a) let me cheek your ears
b) let me whisper into your ears
c) listen to me
d) come close to me
ব্যাখ্যা: Answer: listen to me. Lend me your ears অর্থ হলো আমার কথা শোনা।

9. What is the meaning of 'leave no stone unturned'?

a) heavy stone
b) rare stone
c) impossible
d) try every possible means
ব্যাখ্যা: Answer: try every possible means. 'leave no stone unturned' অর্থ চেষ্টার কোনো কমতি না রাখা।

10. What is the meaning of 'sine die'?

a) half-heartedly
b) doubtfully
c) fixed
d) uncertain
ব্যাখ্যা: Answer: uncertain. Sine die (অধিবেশনে) অনির্দিষ্টকালের জন্য স্থগিত।

11. What is the meaning of 'Once in a blue moon'?

a) always
b) very rarely
c) nearly
d) hourly
ব্যাখ্যা: Answer: very rarely. 'Once in a blue moon' means rarely (খুবই কম).

12. Choose the correct English idiom for 'শাস্তি দেওয়া'।

a) bring on book
b) bring to light
c) bring in light
d) bring to book
ব্যাখ্যা: Answer: bring to book. bring to book অর্থ শাস্তি দেওয়া।

13. What is the meaning of 'With open arms'?

a) long arm
b) warmly
c) two arm
d) one arm
ব্যাখ্যা: Answer: warmly. With open arms অর্থ সাদরে।

14. People all over the world are starving__

a) greater numbers
b) in more numbers
c) more numerously
d) in greater numbers
ব্যাখ্যা: Answer: in greater numbers. Sentence টির অর্থ দাঁড়ায় সারা বিশ্বের লোকজন ব্যাপক হারে ক্ষুধামন্দায় ভুগছে। ব্যাপক হারের এর ইংরেজি in greater numbers যা একটি Phrase.

15. What is the meaning of 'make headway' means__

a) doing hard work
b) to make progress
c) to make loss
d) to find highway
ব্যাখ্যা: Answer: to make progress. make headway অর্থ উন্নতি করা বা অগ্রসর হওয়া।

16. 'To blaze trail' means:

a) to set o fire
b) to be annoyed
c) to vehemently oppose
d) to initiate work in movement
ব্যাখ্যা:

Answer: to initiate work in movement. To blaze trail অর্থ পথ দেখানো। To set on fire অর্থ আগুন জ্বালনো। To be annoyed অর্থ বিরক্তি হওয়া। to vehemently oppose অর্থ তীব্রভাবে বিরোধীতা করা। To initiate work in a movement অর্থ একটি আন্দোলনে প্রথম কাজ শুরু করা।

17. Let things slide' means__

a) to be criticizing
b) to be indifferent
c) to set free
d) not to help
ব্যাখ্যা: Answer: to be indifferent. 'Let things slide' phrase টির অর্থ অবহেলা করা, উদাসীন। অর্থাৎ To be indifferent.

18. A dark colored horse' means:

a) an unknown quality
b) a black horse
c) a dark
d) invisible horse
ব্যাখ্যা: Answer: an unknown quality. A dark colored horse অর্থ রহস্যময় ব্যক্তি।

19. In black & white' means:

a) in contrast
b) in conformity with
c) in writing
d) unfavorable
ব্যাখ্যা: Answer: in writing. In black and white অর্থ লিখিতভাবে। Example: Put down the statement in black and white.

20. What is the meaning of 'Face the music'?

a) run away from aproblem
b) create a problem
c) deal with a problem
d) hide the truth
ব্যাখ্যা: Answer: deal with a problem. 'face the music' phrase টির অর্থ পরীক্ষা বা বিপদের সময় ভীত না হওয়া বা অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হওয়া।