এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / English Grammar

English Language and Literature

Preposition

268 প্রশ্ন

241. The book has been priced ____ 400 Tk.

a) for
b) at
c) to
d) with
ব্যাখ্যা: Ans- at. সময়, পৃষ্ঠা, তাপমাত্রা, গতি, হার , মূল্য বোঝাতে at ব্যবহার করা হয়।

242. We hid our boats in the bushes and set ___ a camp ___ the river.

a) by, in
b) on, at
c) up, by
d) down, over
ব্যাখ্যা: Ans- up, by. Set up -স্থাপন করা by the river নদীর পাশে অর্থে

243. They are building a new bridge ___ the river.

a) by
b) over
c) across
d) through
ব্যাখ্যা: Ans- across. কোন কিছুর একপাশ থেকে অন্যপাশে যাওয়া বুঝাতে Across ব্যবহার করা হয়।

244. Ultrasonic waves our ____ the range of sounds a human can hear

a) at
b) over
c) below
d) beyond
ব্যাখ্যা: Ans - beyond. সীমার বাহিরে বোঝাতে beyond ব্যবহার করা হয়

245. Nobody ___ you know the truth.

a) without
b) of
c) but
d) beside
ব্যাখ্যা: Ans- but. But এখানে preposition ছাড়া অর্থে - তুমি ছাড়া সত্যটা কেউ জানে না।

246. Cultural exchanges are a way of building bridges ___ countries.

a) of
b) between
c) over
d) among
ব্যাখ্যা: Ans- between. পারস্পরিক সম্পর্ক বুঝতে দুইয়ের অধিকের মাঝেও between হয়।

247. It has been raining ___ Tuesday.

a) for
b) to
c) since
d) during
ব্যাখ্যা: Ans-Since Point of Time এর আগে since বসে। অপশনে since থাকলে পরের অংশ অবশ্যই singular হবে। যেমন since tuesday/ half past three ইত্যাদি থাকবে। Period of time এ for বসবে। for এর পর অবশ্যই plural form থাকবে। It has been drizzling for three hours. Three hours plural তাই for. আবার Period of time হলে i have known him for a long time.

248. Do you know the solution ____ the problem?

a) To
b) Into
c) For
d) Of
ব্যাখ্যা: Ans: To. Solution to something: কোন কিছুর সমাধান অর্থে ব্যবহৃত হয়।

249. The soap is made ____ coconut oil.

a) From
b) To
c) In
d) By
ব্যাখ্যা: Ans: From. কোন কিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে । This table is made of wood. কোন কিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে made from বসে। The paper is made from wood/ bamboo.

250. You cannot do this ___ your home.

a) At
b) To
c) In
d) Into
ব্যাখ্যা: Ans: In. বাড়িতে বুঝাতে at home কিংবা in my home/in your home এরূপ ব্যবহার করা যাবে। কিন্তু শুধু home এর পূর্বে in ব্যবহার করা যাবে না।

251. He went ____ the hill.

a) Over
b) On
c) Above
d) Up
ব্যাখ্যা: Ans: Up. Over : কোন কিছুর উপর দিয়ে কোন কিছু যাওয়া বুঝালে Over হয়। The cat jumped over the table. Above : অনেক উপরে বুঝাতে Above বসে। The sky is above our head. Up : নিচ থেকে উপরে গেলে Up হয়। He went up the hill. Upon : বস্তুটি উপরে লেগে থাকা বোঝালে upon বসে । Up গিয়ে যদি On এ মিলিত হয় তাহলে হবে। যেমন The cat sat upon the table.

252. Mafi killed the rat ____ poison.

a) By
b) With
c) For
d) To
ব্যাখ্যা: Ans: With. বস্তুর দ্বারা কাজ হলে with - He killed the tiger with a gun. ব্যক্তির দ্বারা কাজ হলে by- This mischiefs is done by him.

253. I agree ____ this point.

a) On
b) To
c) With
d) For
ব্যাখ্যা: Ans: On. কোন বিষয়ের সাথে একমত বুঝাতে – Agree on.

254. The ship is sailing ____ the coastline.

a) Along
b) Across
c) Past
d) Through
ব্যাখ্যা: Ans: Along. কোন কিছু বরাবর চলার গতি বোঝাতে Along বসে।

255. Nothing can compensate ___ the loss of a loved one.

a) For
b) With
c) On
d) To
ব্যাখ্যা: Ans: For. Compensate for - ক্ষতিপূরণ করা। Nothing can compensate for the loss of a loved one. প্রিয়জনের ক্ষতি কোনো কিছুই পূরণ করতে পারে না।

256. She looked at herself ____ the mirror.

a) By
b) On
c) Over
d) In
ব্যাখ্যা: Ans: In. আয়নার প্রতিবিম্ব দেখা বুঝাতে in ব্যবহৃত হয়। She looked at herself in the mirror. We saw a reflection in the mirror.

257. A new moon hung _______ the mountains.

a) By
b) Around
c) Over
d) Beside
ব্যাখ্যা: Ans: Around. Hang around: ঘোরাঘুরি করা A new moon hung around the mountains.

258. I will reach there ______ 9 pm.

a) within
b) in
c) by
d) at
ব্যাখ্যা: Ans: by. নির্দিষ্ট সময়ের মধ্যে (Point of time) বোঝালে time এর পূর্বে by/before বসে। - যেমন - I will reach there by 5 pm.

259. I will go home ____ a week.

a) with
b) in
c) on
d) of
ব্যাখ্যা: Ans: in.

260. I found the place ___ my liking.

a) of
b) by
c) to
d) with
ব্যাখ্যা: Ans: to.