এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / English Grammar

English Language and Literature

Pronoun

67 প্রশ্ন

41. There were three books. ____ stolen.

a) It is
b) That is
c) These are
d) They were
ব্যাখ্যা: Answer - they were ব্যাখ্যা : it এর plural হিসাবে they ব্যবহৃত হয়। এখানে 3 টি বইয়ের কথা বলায় it না হয়ে they ব্যবহৃত হয়েছে। আর কোন প্রকার ইঙ্গিত বা জোর দেওয়ার উদ্দেশ্য না থাকলে সাধারণত this/ these ইত্যাদি ব্যবহৃত হয় না।

42. Our laboratory is much more spacious than ___

a) you
b) him
c) their
d) hers
ব্যাখ্যা: Answer - hers ব্যাখ্যা : বাক্যটিতে তুলনা বুঝানো হচ্ছে। তাদের/তার পরীক্ষাগারের চেয়ে আমাদের পরীক্ষাগারটি বড়। সে হিসেবে Possessive Pronoun বসবে। Possessive Pronoun (Mine = My + Noun, Ours = Our + Noun, Yours = You + Noun, Hers = Her + Noun ইত্যাদি) তাই এখানে their laboratory/her laboratory অথবা theirs/hers বসবে।

43. One's finger prints are ___

a) Differs from another person
b) Different from any other person
c) Different than any other person
d) Different from those of any other person
ব্যাখ্যা: Answer - different from those of any other person ব্যাখ্যা : একই Sentence এ একই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত দুটি ভিন্ন ব্যক্তি, বস্তু বা প্রাণী হলে বাক্যের শেষ অংশে সম্পর্কিত বিষয়টির পরিবর্তে that of (singular হলে) অথবা those of (plural হলে) + সম্পর্কিত ভিন্ন ব্যক্তি, বস্তু বা প্রাণী ব্যবহৃত হয়। One's finger prints are different from t̲h̲o̲s̲e̲ ̲o̲f̲ any other person. এই বাক্যে finger prints এর পরিবর্তে বাক্যের শেষ অংশে those of বসেছে। সাধারণত একই entity এর মধ্যে Compare করতে হবে। কখনোই আলাদা দুটি জিনিসের মধ্যে Compare করা যাবে না। যদি কখনো আলাদা দুটি জিনিসের মধ্যে Compare করা হয় তাহলে Illogical Comparison হয়। এ কারণে যদি কখনো এ রকম ভাবে Compare করা হয়। তাহলে that of কিংবা those of use করতে হয়। than that of' বসবে singular এর জন্যে আর 'than those of' বসবে plural এর জন্যে। One's finger prints are different from those of any other person. (এখানে 'those of any other person' দিয়ে 'অন্য যেকোন লোকের আঙুলের ছাপ' বিষয়টিকে সুস্পষ্টভাবে বুঝানো হয়েছে)

44. Choose the correct sentence.

a) Neither of these two women is to be trusted
b) None of these two women are to be trusted
c) Neither of these two women are to be trusted
d) Neither of this two woman are to be trusted
ব্যাখ্যা: Answer - Neither of these two women is to be trusted ব্যাখ্যা : Each, either, neither এর পরে যদি Noun Plural হয় কিন্তু Verb এবং Possessive Pronoun (his, hers, its ইত্যাদি) উভয়েই Singular হয়।

45. It was I ____ he wanted to sing to.

a) who
b) whom
c) which
d) that
ব্যাখ্যা: Answer - whom ব্যাখ্যা : Who অর্থ যে এবং whom অর্থ যাকে/তাকে/যার/তার। It was I whom he wanted to sing to. এটা আমি যার সাথে সে গান করতে চায়। অর্থ অনুযায়ী whom বসবে। Rememeber: Be verb (am, is, are, was, were, been, being, has, have, had ইত্যাদি) এর পর pronoun এর subjective form (I, he, she ইত্যাদি) বসে।

46. Which one is incorrect?

a) I have only little information
b) I have only a few students are present here
c) He has few friends
d) He has little money
ব্যাখ্যা: Answer - I have only a little information. ব্যাখ্যা : Noun এর পরিমাণ বুঝাতে Only little/only few হয় না বরং Only a few/only a little হয়। তাই প্রথম বাক্যটি ভুল। সঠিক বাক্য: I have only a little information. (অর্থ: আমার কাছে অল্প কিছু তথ্য আছে) Information = Uncountable Noun. Uncountable Noun----Countable Noun: Little-------Few (নেই বললেই চলে); A little-------A Few (অল্প কিছু); The Little-------The Few (নির্দিষ্ট কিছু); Less----------Fewer (তুলনামূলক কম); Least----------Fewest;

47. ____ Nannu is a good cricketer is known to all.

a) our
b) which
c) therefore
d) that
ব্যাখ্যা: Answer - That ব্যাখ্যা : That Nannu is a good cricketer is known to all. এখানে 'That Nannu is a good cricketer' এই অংশটুকু বাক্যের subject হিসেবে বসেছে। এছাড়া এই বাক্যাংশে finite verb (যে সকল verb বাক্যের person, number, tense অনুযায়ী পরিবর্তন হয়) থাকায় এটি একটি Clause. Clause যদি subject/object হয় তাহলে clause marker হিসেবে সাধারণত that ব্যবহৃত হয়।

48. Which one of the following words is an example of a distributive pronoun?

a) such
b) either
c) that
d) any
ব্যাখ্যা: Answer - Either ব্যাখ্যা : দুই বা ততােধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক করে বােঝাতে যে pronoun ব্যবহৃত হয়, তাকে Distributive pronoun বলে। উদাহরণ: Either, each, every, neither etc. অন্যদিকে that, such হলো Demonstrative pronoun, any হলো indefinite pronoun.

49. The child cried for ___________ mother.

a) his/her
b) its'
c) its
d) it's
ব্যাখ্যা: Answer - its ব্যাখ্যা: কোন Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তখন তাকে Pronominal Adjective বলে । যেমন: This is his pen. The child এর pronominal adjective হলো its। সুতরাং The child এর অনুসারে শূন্যস্থানে its বসবে। Answer: The child cried for its mother. Remember:` Its is a possessive form of the pronoun it which means belonging to it. It’s is a contraction of the words it is or it has.

50. Choose the appropriate pronoun. Any of you may take it; I don't care ______.

a) Which
b) What
c) Who
d) Whose
ব্যাখ্যা: Answer - who ব্যাখ্যা: Any of you may take it; I don't care (who). প্রদত্ত বাক্যটির অর্থ: তােমাদের যে কেউ এটা নিতে পারো; (কে) নিবে, এটা নিয়ে আমার আগ্রহ বা উদ্বেগ নেই। সুতরাং বাক্যটি subject (you) এর অনুসারে pronoun (who) নিয়ে আসবে।

51. Anybody can apply for the post. Here 'anybody' is ___

a) possessive pronoun
b) indefinite pronoun
c) distributive pronoun
d) relative pronoun
ব্যাখ্যা: Answer - Indefinite Pronoun ব্যাখ্যা: Indefinite Pronoun: যে pronoun কোনাে বিশেষ/নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় সেই pronoun কে বলে indefinite pronoun। উদাহরণ: all, one, none, anyone, some ইত্যাদি। Possessive Pronoun এর কিছু উদাহরণ: Mine = My + Noun, Ours = Our + Noun, Yours = You + Noun, Hers = Her + Noun ইত্যাদি।

52. Suhina showed ______ her photographs.

a) my
b) they
c) me
d) hers
ব্যাখ্যা: Answer - me ব্যাখ্যা: বাক্যটির অর্থ: সুহানা আমাকে তার ছবি দেখিয়েছিল। এখানে আমাকে (me = objective form) হচ্ছে আমি (I = subjective form) এর subjective objective form.

53. One should be careful about __________ duty.

a) one's
b) the
c) his
d) her
ব্যাখ্যা: Answer - one's ব্যাখ্যা: কোন Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তখন তাকে Pronominal Adjective বলে । যেমন: This is his pen. One এর pronominal adjective হলো one's। সুতরাং One এর অনুসারে শূন্যস্থানে one's বসবে। Answer: One should be careful about one's duty.

54. Which of the following has an emphatic use of the reflexive pronoun?

a) She saw herself in the mirror.
b) He did the work himself.
c) I myself did the job.
d) She cooked the meal herself.
ব্যাখ্যা: Answer -I myself did the job ব্যাখ্যা: Reflexive Pronoun যদি subject এর পরেই অবস্থান করে তবে তাকে Reflexive Pronoun এর 'emphatic use' বলেI যেমন: I myself, you yourself, they themselves ইত্যাদি। Emphatic Use বলতে জোর দিয়ে করা বুঝানো হয়েছে। প্রশ্নের সঠিক উত্তরটি বিশ্লেষণ করলে দেখা যায়, I myself did the job অর্থাৎ, আমি নিজেই কাজটি করেছিলাম। (আমার নিজের দ্বারা করাকে বেশ জোর দিয়ে বুঝানো হয়েছে।) এটিই Reflexive Pronoun এর emphatic use. এছাড়া প্রশ্নোক্ত চারটি option এর মাঝে 'I myself did the job' sentence টিতে 'myself' subject এর ঠিক পরেই বসেছে।

55. The Titanic could save ____.

a) himself
b) herself
c) itself
d) themself
ব্যাখ্যা: উত্তর - herself ব্যাখ্যা: দেশ, নদী, জাহাজ এর জন্য feminine gender ব্যবহৃত হয়। প্রশ্নে প্রদত্ত বাক্যের অর্থ : টাইটানিক নিজেকে রক্ষা করতে পারেনি।

56. The mother rose in her and ____ made her take the baby in her lap.

a) it
b) she
c) its
d) they
ব্যাখ্যা: উত্তর - it ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে the mother অর্থ মাতৃত্ব যেটি একটি ধারণা প্রকাশ করছে। আর ধারণা প্রকাশ করতে it ব্যবহৃত হয়।

57. Choose the correct sentence.

a) You, he and I am guilty.
b) You, he and I are guilty.
c) I, you and he are guilty.
d) He, I and you are guilty.
ব্যাখ্যা: Answer: I, you and he are guilty. শুধুমাত্র দোষ প্রকাশের ক্ষেত্রে first person (I, we), second person (You) and third person (He, she, it, they) এই ক্রমে বাক্যে বসবে। **অন্য সবক্ষেত্রে second person (You), third person (He, she, it, they) and first person (I, we) এই ক্রমে বাক্যে বসবে।

58. He wanted something ____ was not provided.

a) which
b) what
c) that
d) Both
ব্যাখ্যা: Answer: That. All, any, some, something, everything, anything, little, nithing ইত্যাদির পর That বসে। which/what নয়।

59. Which 'but' is used as pronoun?

a) None but the king will come soon.
b) It is but right to admit our faults.
c) There is no one but likes him.
d) Still we can but try.
ব্যাখ্যা: Answer: There is no one but likes him. There is no one but likes him. এখানে 'but' relative pronoun হিসেবে বসেছে।

60. I have read the pamphlet ____ you gave me.

a) that
b) whom
c) whose
d) What
ব্যাখ্যা: Answer: that. Whom ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। Whose হচ্ছে Possessive Case যা এখানে ব্যবহার মানানসই নয়। 'যা' অর্থে what এবং that দুটোই ব্যবহৃত হলেও, জ্ঞাত জিনিসের ক্ষেত্রে what ব্যবহৃত হয় না। অতএব, এখানে একমাত্র সঠিক অপশন that.