এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / English Grammar

English Language and Literature

Tense

131 প্রশ্ন

41. As the sun ______, I decided to go out.

a) was shining
b) have shone
c) shine
d) shines
ব্যাখ্যা: Answer: was shining. Explanation: সাধারণ নিয়মানুযায়ী main clause যদি past tense এ থাকে তাহলে subordinate clause অবশ্যই past tense হবে। অতীতে যদি দুইটি কাজ একত্রে ঘটে, সেক্ষেত্রে একটি past indefinite tense হলে অন্যটি past continuous tense-এ হবে। তাই সঠিক উত্তর হবে was shining. As the sun was shining, I decided to go out-যেহেতু সূর্যের আলো দেখা যাচ্ছিল, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।

42. When ____ the telephone invented?

a) has been
b) had been
c) was
d) is
ব্যাখ্যা: Answer: was. Explanation: Telephone was invented by someone in 1876. তাহলে প্রশ্ন করলে হবে When was the telephone invented?

43. What time ______ ?

a) does the train leave
b) the train leaves
c) the train is leaving
d) leaves the train
ব্যাখ্যা: Answer: does the train leave. Explanation: Interrogative sentence করার সময় auxiliary verb না থাকলে Do/Did/Does আনতে হয়। উল্লেখিত প্রশ্নের assertive form হলো The train leaves at 5 pm. তাহলে Interrogative sentence হবে 'What time does the train leave?'

44. The examination _______before I reached the hall.

a) has started
b) did start
c) had started
d) had been started
ব্যাখ্যা: Answer: had started. Explanation: Before যুক্ত sentence এর ক্ষেত্রে Before এর পূর্বে Past Perfect এবং পরে Past Indefinite হয়। সুতরাং সঠিক বাক্য: The examination had started before I reached the hall-আমি হলে পৌঁছানোর আগেই পরীক্ষা শুরু হয়ে গেছে।

45. The tense of a verb is mainly related to____.

a) noun
b) degree
c) quantity
d) time
ব্যাখ্যা: Answer: time. Explanation: কোনো কাজ কোন সময়ে (Time) সংঘটিত i.e. Past, Present, Future তার ওপর নির্ভর করে verb এর Tense কেমন হবে।

46. He expressed his opinion in a way as if he _______ a PhD in the subject.

a) did
b) had done
c) has done
d) have done
ব্যাখ্যা: Answer: had done. Explanation: যদি As if / as though এর প্রথম অংশ Past Indefinite এ হয় তাহলে পরের অংশটি Past Perfect এ হবে। সুতরাং এখানে He expressed his opinion in a way as if he had done a PhD in the subject হবে সঠিক উত্তর। অন্যদিকে, যদি As if/ as though এর প্রথম অংশ Present Indefinite এ হয় তাহলে পরের অংশটি Past Indefinite এ হবে। Example sentence: -He speaks as though he knew everything.

47. When I saw the cleaner, he ______ the meeting room.

a) has been cleaning
b) will be cleaning
c) is cleaning
d) was cleaning
ব্যাখ্যা: Answer: was cleaning. Explanation: When/ While দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past Indefinite tense হয় তবে অন্য clause টি Past Continuous হবে। Example: When you called, I was in a meeting. ** আবার When/ While এর পর পরই যদি Verb থাকে তার সাথে ing যোগ হবে। কিন্তু When/ While এর পরে Subject থাকলে When/ While এর অংশটি Past continuous Tense এ হবে। যেমন: -While (walk) in the garden, a snake bit him (While walking in the garden, a snake bit him). -When he (walk) in the garden, a snake bit him (When he was walking in the garden, a snake bit him). সুতরাং, When I saw the cleaner, he was cleaning the meeting room হবে সঠিক উত্তর।

48. I had read the book before the movie adaptation _____.

a) released
b) was releasing
c) was released
d) had released
ব্যাখ্যা: Answer: was released. Explanation: অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি past perfect tense হয় এবং পরেরটি past indefinite tense হয়। Before-এর আগে বাক্য এবং after এর পরের বাক্য past perfect হয়। অর্থাৎ, after এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে। - Before এর আগের বাক্যে past perfect tense হলে, পরের বাক্যে past indefinite হবে। Examples: 1. The students came after the teacher had reached the classroom. 2.The actor had left the auditorium before the audience stood up. *** প্রশ্নোক্ত বাক্যটিতে before-এর আগের অংশ past perfect হয়েছে এবং পরের অংশ তাই past indefinite হবে। তাই সঠিক উত্তর- was released হবে। শুধু released হবে না, কারণ ওই বাক্যাংশটি passive-এ আছে। কারণ movie adaptation নিজে নিজে release হবে না, কারো দ্বারা হবে-was released by someone.

49. Identify the correct sentence.

a) Though he is poor, he was honest.
b) As soon as I reached the station, the train had left.
c) No sooner had he graduated then he got a job.
d) When the thief saw the police, he ran away.
ব্যাখ্যা: Answer: When the thief saw the police, he ran away. Explanation: অপশনে উল্লেখিত বাক্য গুলোর মধ্যে- When the thief saw the police, he ran away এই বাক্যটি শুদ্ধ। Parallelism এর নিয়মানুযায়ী, Present + present এবং past + past হয়। - No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং verb এর past participle হয় এবং দ্বিতীয় অংশে past indefinite হয় এবং দ্বিতীয় clause টি Than দ্বারা যুক্ত হয়। • অন্য অপশন গুলোর মধ্যে -Though he is poor, he is honest হবে। -As soon as I reached the station, the train left হবে। -No sooner had he graduated then he got a job বাক্যটি tense এর নিয়ম অনুসরণ করলেও than এর স্থলে then এসেছে, তাই than বসালে বাক্যটি শুদ্ধ হবে- No sooner had he graduated than he got a job.

50. Akash has been practicing the guitar since he (receive) it as a birthday gift.

a) receive
b) received
c) have received
d) had received
ব্যাখ্যা: Answer: received. Explanation: 1) Any Present tense since (সময় বুঝাতে)+ Past Indefinite. Example: -It is ten years since his father died. -Many years have passed since his father died. 2) Past tense + since + Past Perfect. Example: It was ten years since his father had died. • যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যে since এর পূর্বের clause টি perfect tense এ আছে, তাই এর পরের clause এ verb টি indefinite এ হবে। Complete sentence: Akash has been practicing the guitar since he received it as a birthday gift.

51. They ____ already _____ the winner of the competition.

a) have, announced
b) has, announced
c) had, announced
d) did, announce
ব্যাখ্যা: Answer: have, announced. Explanation: Already, just, yet, recently, lately, ever, just now, still etc. ইত্যাদি হচ্ছে present perfect tense indicator বা নির্দেশক। Already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়। • Present perfect tense এর structure: - Subject+ has/have +Verb এর past participle + object. • সুতরাং, নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have, announced. They have already announced the winner of the competition.

52. The past participle form of the verb 'spread' is—

a) spreaded
b) spreaden
c) spread
d) spreadened
ব্যাখ্যা: Answer: spread. Explanation: Spread (ছড়িয়ে পড়া) এর past, এবং past participle form হচ্ছে 'Spread'.

53. She has been reading the book since morning.' This is an example of-

a) past perfect tense
b) present continuous tense
c) present perfect tense
d) present perfect continuous tense
ব্যাখ্যা: Answer: present perfect continuous tense. Explanation: অতীতে কোন কাজ শরু হয়ে বর্তমানেও চলছে বোঝালে Present perfect continuous হয়। প্রশ্নে বলা হচ্ছে She has been reading the book since morning-সকাল থেকে সে বই পড়ছে। অর্থাৎ সকালে পড়া শুরু করে এখনো পড়ছে।

54. What is the past participle form of 'Split'?

a) spoilt
b) spoiled
c) split
d) splitted
ব্যাখ্যা: Answer: split. Explanation: Split (বিভক্ত করা) এর past, past participle form 'Split'.

55. I came home after the rain______.

a) stopped
b) stop
c) was stop
d) had stopped
ব্যাখ্যা: Answer: had stopped. Explanation: After যুক্ত sentence এর ক্ষেত্রে After এর পরে Past Perfect এবং পূর্বে Past Indefinite হয়। সুতরাং সঠিক বাক্য; I came home after the rain had stopped-বৃষ্টি থামার পর বাসায় ফিরলাম।

56. Which is the past form of the verb 'wring'?

a) wrong
b) wrag
c) wrung
d) wringed
ব্যাখ্যা: Answer: wrung. Explanation: Wring (মোচড়ানো) এর- Past form- 'Wrung', Past Participle- 'Wrung'/'Wringed'.

57. I _____ him yesterday.

a) met
b) have met
c) had met
d) would meet
ব্যাখ্যা: Answer: met. Explanation: Ago, long ago, yesterday, 'last' যুক্ত কোনো সময়কাল যেমন- Last month, last year, last decade ইত্যাদি থাকলে past indefinite tense হয়। I met him yesterday-আমি গতকাল তার সাথে দেখা করেছি। 'Yesterday' indicates this event happened in the past. So the correct answer is 'met'.

58. What is the past participle form of 'put'?

a) putted
b) Putter
c) had putter
d) put
ব্যাখ্যা: Answer: put. Explanation: Past and past participle form of 'put (রাখা)' is 'Put'.

59. When I saw the gardener, he ___ tree.

a) is cutting down
b) will be cutting down
c) cut down
d) was cutting down
ব্যাখ্যা: Answer: was cutting down. Explanation: যখন দুইটি কাজের মধ্যে কোনো কাজ long time ধরে, আর অন্য কাজটি short time এর জন্য হয় তখন আমরা when/while দুইটাই ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যে কাজটি short time এর জন্য হয় সেটি past indefinite tense এ হয়ে থাকে। Long time এর কাজটি continuous tense এ হয়। When I saw the gardener, he was cutting down tree-আমি যখন মালীকে দেখলাম তখন সে গাছ কাটছে। এখানে When I saw the gardener এই কাজটি short time এর জন্য ঘটেছে তাই এখানে past indefinite tense হয়েছে। অপর অংশটি long time এর জন্য ঘটেছে, তাই শূন্যস্থানে was cutting down হবে।

60. Nasima arrived while I _______ the dinner.

a) would cook
b) had cooked
c) cook
d) was cooking
ব্যাখ্যা: Answer: was cooking. Explanation: যখন দুইটি কাজের মধ্যে কোনো কাজ long time ধরে, আর অন্য কাজটি short time এর জন্য হয় তখন আমরা when/while দুইটাই ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যে কাজটি short time এর জন্য হয় সেটি past indefinite tense এ হয়ে থাকে। Long time এর কাজটি continuous tense এ হয়। তখন দুইটা structure follow করা হয়: Structure 1- Past Indefinite Tense + while + verb-ing (no subject after 'while'). Example: He found the gold coin while cleaning the floor. এখানে he found the gold coin অল্প সময়ে ঘটেছিল। Structure 2- Past Indefinite Tense + while + subject + Past Continuous Tense হয়। Example: Nasima arrived while I was cooking the dinner. এখানে subject 'I' আছে while এর পর।