21.
আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের উপর দিয়ে টানা হয়েছে?
a) ক. আটলান্টিক
b) খ. ভারত মহাসাগর
c) গ. প্রশান্ত মহাসাগর
✓
d) ঘ আর্কটিক সাগর
ব্যাখ্যা:
***গ. প্রশান্ত মহাসাগর***
আন্তর্জাতিক তারিখ রেখা (ইং International Date Line) পৃথিবীর পৃষ্ঠে অঙ্কিত একটি কাল্পনিক রেখা যা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত এবং একটি পঞ্জিকা দিবস এবং পরের দিনটির মধ্যে সীমানা নির্ধারণ করে। এটি প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি স্থান দিয়ে ১৮০ দ্রাঘিমারেখা অনুসরণ করে, তবে কিছু অঞ্চল এবং দ্বীপপুঞ্জের কাছাকাছি এটিকে বিচ্যুত করা হয়েছে।
22.
গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?
a) ক ০°
✓
b) খ ২৬°
c) গ ৩৬০°
d) ঘ ২০°
ব্যাখ্যা:
***ক ০°***
গ্রিনিচ নামের অর্থ হচ্ছে ইংল্যান্ডের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত মান-মন্দির থেকে , সৌর সময়ে 0° দ্রাঘিমায় অবস্থিত। এর মাধ্যমে মধ্যরেখা থেকে সৌর সময়ের দ্বারা অন্যান্য অঞ্চলের সময়ের হিসাব-নিকাশ করা হয়। মধ্যরেখা বা দ্রাঘিমা রেখার এ দ্রাঘিমাকে মূল মধ্যরেখা বা গ্রীনিচ মধ্যরেখা নামে অভিহিত।
23.
গ্রিনিচের সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য
a) ক. ৬ ঘণ্টা
✓
b) খ. ১২ ঘণ্টা
c) গ. ৮ ঘণ্টা
d) ঘ ১০ ঘণ্টা
ব্যাখ্যা:
***ক. ৬ ঘণ্টা***
গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় +৬ ঘন্টা আগে। অর্থাৎ গ্রীনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য ৬ ঘন্টা। গ্রীনিচ মান মন্দির যুক্তরাজ্যে অবস্থিত। দ্রাঘিমা ০ ডিগ্রি।
24.
জিপিএস তথ্য সংগ্রহ করে কোথা থেকে?
a) ক. নক্ষত্র
b) খ. গ্ৰহ
c) গ. উপগ্রহ
d) ঘ ভূ-উপগ্রহ
✓
ব্যাখ্যা:
***ঘ. ভূ-উপগ্রহ***
ব্যাখ্যাঃ জিপিএস তথ্য সংগ্রহ করা হয় ভূ-উপগ্রহ থেকে।
জিপিএস (GPS) অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম আমাদের জীবনের সর্বক্ষেত্রে যোগ করেছে এক নতুন মাত্রা। জিপিএস পৃথিবীর যেকোনো জায়গায় নিমেষেই আমাদের অবস্থান শনাক্ত করতে পারে ও সঠিক গন্তব্যে পৌঁছার দিকনির্দেশনা দিতে পারে। জিপিএসের ব্যবহার আজকাল সর্বত্র।
25.
দ্রাঘিমা রেখার অবস্থান হতে কি জানা যায়?
a) ক. দিন
b) খ রাত্রি
c) গ. সময়
✓
d) ঘ অবস্থান
ব্যাখ্যা:
***গ. সময়***
দ্রাঘিমারেখার কাজ:
অবস্থান নির্ণয়:
দ্রাঘিমার মাধ্যমে (অক্ষাংশের সাহায্যে) ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান সঠিকভাবে জানা যায়। যেমন- কোন স্থানের অক্ষাংশ ২৫° উত্তর ও দ্রাঘিমা ৩৫° পূর্ব বলা হলে বোঝা যাবে যে, ঐ স্থানটি ২৫° উত্তর সমাক্ষরেখা ও ৩৫° পূর্ব দ্রাঘিমার সংযোগস্থলে অবস্থিত।
স্থানীয় সময় নির্ধারণ:
একই দ্রাঘিমায় অবস্থিত বিভিন্ন দেশের স্থানীয় সময় একই। এ ছাড়া দ্রাঘিমান্তর থেকে দুটি দেশের সময়ের পার্থক্য জানা যায়।
বিপদাপন্ন জাহাজকে সাহায্যে প্রদান:
অকূল সমুদ্রে বিপদাপন্ন জাহাজ বেতারের সাহয্যে তার অবস্থানগত অক্ষাংশ ও দ্রাঘিমা জানালে সহজেই তার অবস্থান জেনে সাহায্য পাঠানো যায়।
26.
১৯৬৪ সালে কোন দেশে GIS এর ব্যবহার আরম্ভ হয়?
a) ক. রাশিয়া
b) খ. কানাডা
✓
c) গ. স্পেন
d) ঘ জাপান
ব্যাখ্যা:
খ. কানাডা
১৯৬৪ সালে কানাডিয়ান The Canadian Geographic Information System (CGIS) এর মাধ্যমে জিআইএস এর ব্যবহার শুরু হয়। সত্তরের দশকে নগর পরিকল্পনায় প্রথম কম্পিউটারভিত্তিক জিআইএস ব্যবহার করা হয়। ১৯৮০ সালের পর জিআইএস এর ব্যাপক প্রসার ঘটে।
১৯৮৬ সালে ESRI বাণিজ্যিকভাবে Arc/Info সফট্ওয়্যার তৈরি শুরু করে।
বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম জিআইএস এর ব্যবহার শুরু হয়।
27.
নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ?
a) নরওয়ে
b) ডেনমার্ক
c) সুইডেন
d) উপরের সবগুলো
✓
ব্যাখ্যা:
স্ক্যান্ডিনেভিয়া:
- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।- স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলতে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ককে বোঝায়।
- সাধারণত, যখন এই অন্যান্য অঞ্চলগুলিকে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কে যুক্ত করা হয়, তখন গ্রুপটিকে 'নর্ডিক দেশ' বলা হয়।
28.
নিচের কোন প্রণালীটি 'কান্নার দ্বার' নামে পরিচিত?
a) বাব এল-মান্দেব প্রণালী
✓
b) সুন্দা প্রণালী
c) মেসিনা প্রণালী
d) জিব্রাল্টার প্রণালী
ব্যাখ্যা:
বাব এল-মান্দেব প্রণালী
- এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী।
- বাব এল-মান্দেব প্রণালী, আরবি বাব আল-মান্দব, আরব এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী যা লোহিত সাগর ও এডেন উপসাগর এবং ভারত মহাসাগর (দক্ষিণ-পূর্ব) এর সাথে সংযুক্ত করে।
- সুয়েজ খাল নির্মাণের সাথে, প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের একটি অংশ গঠন করে।- প্রণালীটির আরবি নামের অর্থ "কান্নার দ্বার"।
29.
ভারত মহাসাগর ও জাভা সাগরকে কোন প্রণালী যুক্ত করেছে?
a) সুন্দা প্রণালী
✓
b) ডোভার প্রণালী
c) কুক প্রণালী
d) বসফরাস প্রণালী
ব্যাখ্যা:
সুন্দা প্রণালী:
- সুন্দা প্রণালী ভারত মহাসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে।
- ইন্দোনেশিয়ার জাভা এবং সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি প্রণালী।
- এটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে।
- সুন্দা প্রণালী ব্যতীত মালাক্কা প্রণালীও ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
30.
আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে -
a) ক) মালাক্কা প্রণালী
✓
b) খ) সুন্দা প্রণালী
c) গ) পক প্রণালী
d) ঘ) মাকাসার প্রণালী
ব্যাখ্যা:
মালাক্কা প্রণালী: ভারত মহাসাগর (আন্দামান সাগর) কে প্রশান্ত মহাসাগর (দক্ষিণ চীন সাগর) এর সঙ্গে সংযুক্ত করেছে।
অন্যদিকে,
• সুন্দা প্রণালী: ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগর (জাভা সাগর) এর সঙ্গে সংযুক্ত করেছে।
• পক প্রণালী: ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে।
• মাকাসার প্রণালী: জাভা (ইন্দো) ও সেলিবিস (ইন্দো.) সাগরকে যুক্ত করেছে।
31.
কোনটি বলকান রাষ্ট্র নয়-
a) অস্ট্রিয়া
b) মেসিডোনিয়া
c) সার্বিয়া
d) ফিনল্যান্ড
✓
ব্যাখ্যা:
উত্তর: ফিনল্যান্ড।
বলকান অঞ্চলের অন্তর্গত দেশ-
আলবেনিয়া,
বসনিয়া ও হার্জেগোভিনা,
বুলগেরিয়া,
ক্রোয়েশিয়া,
মন্টেনিগ্রো,
গ্রিস,
মেসিডোনিয়া,
সার্বিয়া,
মলদোভা,
রোমানিয়া,
স্লোভেনিয়া ।
32.
'লাইন অব একচুয়াল কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
a) চীন ও পাকিস্তান
b) ভারত ও পাকিস্তান
c) ভারত ও চীন
✓
d) দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
ব্যাখ্যা:
উত্তর: ভারত ও চীন।
ব্যাখ্যা:
লাইন অব কন্ট্রোল : ভারত ও পাকিস্তান,
লাইন অব একচুয়াল কন্ট্রোল : ভারত ও চীন,
সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো,
ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান।
33.
'গ্লাসনস্ত নীতি' কোন দেশে চালু হয়েছিল?
a) চীন
b) সাবেক সোভিয়েত ইউনিয়ন
✓
c) হাঙ্গেরি
d) পোল্যান্ড
ব্যাখ্যা:
উত্তর: সাবেক সোভিয়েত ইউনিয়ন।
ব্যাখ্যা:
সেভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাস্তনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
এর মধ্যে গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি এবং পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি।
34.
লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে-
a) সুয়েজ খাল
✓
b) দার্দানেলিস প্রণালি
c) জিব্রালটার প্রণালি
d) হরমুজ প্রণালি
ব্যাখ্যা:
উত্তর: সুয়েজ খাল।
সুয়েজ খাল যুক্ত করেছে-
লোহিত সাগর ও ভূমধ্য সাগর।
সুয়েজ খাল পৃথক করেছে-
মিশর (আফ্রিকা) ও সিনাই (এশিয়া)
35.
স্ক্যান্ডিনেভীয় দেশ নয়-
a) নরওয়ে
b) সুইডেন
c) ডেনমার্ক
d) সুইজারল্যান্ড
✓
ব্যাখ্যা:
উত্তর: সুইজারল্যান্ড।
স্ক্যান্ডিনেভীয় দেশ-
নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ড ।
36.
বসফরাস প্রণালি পৃথক করেছে-
a) আফ্রিকা - ইউরোপ
b) আফ্রিকা - এশিয়া
c) এশিয়া - ইউরোপ
✓
d) আমেরিকা - এশিয়া
ব্যাখ্যা:
উত্তর: এশিয়া - ইউরোপ।
এশিয়া – ইউরোপ পৃথক করেছে - বসফরাস/ইস্তামবুল প্রণালি ।
বসফরাস/ইস্তামবুল প্রণালি যোগ করেছে- কৃষ্ণ সাগর ও মর্মর সাগর ।
37.
বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করেছে কোন রেখা?
a) ২৩.৫ ডিগ্রী উত্তর অক্ষরেখা
✓
b) ২৩.৫ ডিগ্রী দক্ষিণ অক্ষরেখা
c) বিষুব রেখা
d) ৯০ ডিগ্রী অক্ষরেখা
ব্যাখ্যা:
উত্তর: ২৩.৫ ডিগ্রী উত্তর অক্ষরেখা।
বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করেছে - কর্কটক্রান্তি রেখা ।
২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলা হয়।
38.
কানাডা - যুক্তরাষ্ট্রের সীমারেখা -
a) ৪১ ডিগ্রী অক্ষরেখা
b) ৪৯ ডিগ্রী নিরক্ষরেখা
c) ৪৩ ডিগ্রী নিরক্ষরেখা
d) ৪৯ ডিগ্রী অক্ষরেখা
✓
ব্যাখ্যা:
উত্তর: ৪৯ ডিগ্রী অক্ষরেখা।
কানাডা - যুক্তরাষ্ট্রের সীমারেখা - ৪৯ ডিগ্রী অক্ষরেখা।
এটি পৃথিবীর দীর্ঘতম সীমারেখা।
39.
মকর ক্রান্তি রেখার অবস্থান-
a) ২৩.৫ ডিগ্রি দক্ষিণ দ্রাঘিমারেখা
b) ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখা
c) ২৩.৫ ডিগ্রি উত্তর দ্রাঘিমারেখা
d) ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা
✓
ব্যাখ্যা:
উত্তর: ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা।
মকর ক্রান্তি রেখার অবস্থান - ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা ।
কর্কট ক্রান্তি রেখার অবস্থান - ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখা ।
40.
জিব্রালটার প্রণালি যুক্ত করেছে-
a) ভূমধ্যসাগর , আটলান্টিক মহাসাগর
✓
b) ভূমধ্যসাগর, লোহিত সাগর
c) লোহিত সাগর, আরব সাগর
d) কোনটিই নয়
ব্যাখ্যা:
উত্তর: ভূমধ্যসাগর , আটলান্টিক মহাসাগর।
জিব্রালটার প্রণালি যুক্ত করেছে- ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর ।
জিব্রালটার প্রণালি পৃথক করেছে- স্পেন(ইউরোপ) ও মরক্কো(আফ্রিকা) ।