41.
এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে -
a) বাব আল মান্দেব প্রণালি
✓
b) জিব্রালটার প্রণালি
c) হরমুজ প্রণালি
d) বসফরাস প্রণালি
ব্যাখ্যা:
উত্তর: বাব আল মান্দেব প্রণালি।
এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে - বাব আল মান্দেব প্রণালি ।
বাব আল মান্দেব প্রণালি যুক্ত করেছে - ভূমধ্যসাগর + আটলান্টিক মহাসাগর ।
42.
প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরে বাণিজ্যের সংক্ষিপ্ত পথ-
a) সুন্দা প্রণালি
b) হরমুজ প্রণালি
c) মালাক্কা প্রণালি
✓
d) বাব আল মান্দেব প্রণালি
ব্যাখ্যা:
উত্তর: মালাক্কা প্রণালি।
মালাক্কা প্রণালি পৃথক করেছে মালয়শিয়া – ইন্দোনেশিয়া।
মালাক্কা প্রণালি যুক্ত করেছে - বঙ্গপোসাগর(ভারত মহাসাগর) + জাভা সাগর (প্রশান্ত মহাসাগর)।
43.
জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন প্রকাশ করে?
a) ক) WTO
b) খ) MIGA
c) গ) World Bank
d) ঘ) UNCTAD
✓
ব্যাখ্যা:
উত্তর: UNCTAD.
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হলঃ
• The Trade and Development Report,
• The Trade and Environment Review,
• The World Investment Report,
• The Least Developed Countries Report,
• The Technology and Innovation Report,
• Digital Economy Report ইত্যাদি।
44.
ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
a) ক) দক্ষিণ আমেরিকা
✓
b) খ) আফ্রিকা
c) গ) মধ্যপ্রাচ্য
d) ঘ) ইউরােপ
ব্যাখ্যা:
উত্তর: দক্ষিণ আমেরিকা।
ইনকা সভ্যতা দ্বাদশ শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর আন্দিজ পার্বত্য অঞ্চলে রেড ইন্ডিয়ানদের দ্বারা গড়ে উঠে ছিলো যা ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ধ্বংস হয়।
- মাচুপিচু ইনকা সভ্যতার একটি নিদর্শন।
- মাচুপিচু হলো পেরুতে অবস্থিত একটি পার্বত্য পাথুরে শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৭০০ ফুট উঁচুতে অবস্থিত।
- এই শহরটি ইনকাদের দ্বারা নির্মিত। ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ইনকা সাম্রাজ্য ধ্বংস হলেও মাচুপিচু অজানার মধ্যে থেকে যায়।
- ১৯১১ সালে মার্কিন প্রত্নতাত্ত্বিক হিরাম বিঙহাম মাচুপিচু আবিষ্কার করেন।
- এটি পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য নিদর্শন।
45.
নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
a) ক) কিউবা
b) খ) ভিয়েতনাম
✓
c) গ) উজবেকিস্তান
d) ঘ) সােমালিয়া
ব্যাখ্যা:
উত্তর: ভিয়েতনাম।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার ২০টির বেশি সামরিক ঘাঁটি রয়েছে।
প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে -
- শুধু ভিয়েতনামে সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান রয়েছে। Cam Ranh Air Force Base ও Cam Ranh Naval Base - ১৯৭৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন) নিয়মিতভাবে ব্যবহার করে আসছিলো। পরবর্তীতে ২০১৩ সালের শেষের দিকে নৌবাহিনী ও ২০১৪ সাল থেকে বিমানবাহিনী পুনরায় বেস দুটি ব্যবহার শুরু করে।
46.
OIC - এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
a) ক) ২য় শীর্ষ সম্মেলনে
✓
b) খ) ৫ম শীর্ষ সম্মেলনে
c) গ) ৪র্থ শীর্ষ সম্মেলনে
d) ঘ) ৭ম শীর্ষ সম্মেলনে
ব্যাখ্যা:
উত্তর: ২য় শীর্ষ সম্মেলনে।
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাজধানী রাবাতে ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়।
- ওআইসি সদস্য দেশ ৫৭ টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে (দ্বিতীয় সম্মেলন) ওআইসি সদস্যপদ লাভ করে।
- ওআইসির শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি। যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি।
47.
UNCLOS -
a) United Nations Convention for the Law of the Sea
b) United Nations Convention on the Law of the Sea
✓
c) United Nations Conference on the Law of the Sea
d) United Nations Conventions on the Law of the Sea
ব্যাখ্যা:
উত্তর: United Nations Convention on the Law of the Sea.
জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন বা United Nations Convention on the Law of the Sea ১৯৮২ সালে সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে স্বাক্ষরিত একটি চুক্তির নাম।
সম্মেলনটি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চলেছিল। এ আইনটি UNCLOS-III নামেও পরিচিত।
মৎস্য শিকার, নৌচলাচল, মহীসােপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলাে এ চুক্তির মূল বিষয়।
48.
নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
a) ক) NATO
b) খ) NAM
✓
c) গ) EU
d) ঘ) ASEAN
ব্যাখ্যা:
উত্তর: NAM.
১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে।
- ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০ এবং পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭।
- এর কোন স্থায়ী সদর দপ্তর নেই। তবে যে দেশে সম্মেলন অনুষ্ঠিত হবে সেই দেশে দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়।
49.
বাংলাদেশ সদস্য নয় :
a) ক) ILO
b) খ) SAARC
c) গ) NATO
✓
d) ঘ) BIMSTEC
ব্যাখ্যা:
উত্তর: NATO.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও ৮টি ইউরোপীয় দেশসহ ১২ প্রতিষ্ঠাতা সদস্য একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে রক্ষার অঙ্গীকার নিয়ে উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করেছিল।
বর্তমানে ন্যাটোর সদস্য - ৩১ টি দেশ। সর্বশেষ সদস্য - ফিনল্যান্ড।
ন্যাটো সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে।
50.
কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত?
a) ক) লন্ডন
b) খ) প্যারিস
c) গ) ব্রাসেলস
d) ঘ) ফ্রাঙ্কফুর্ট
✓
ব্যাখ্যা:
উত্তর: ফ্রাঙ্কফুর্ট।
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে।
- ECB গঠনের প্রথম পদক্ষেপ নেওয়া হয় ১৯৮৮ সালে Economic and Monetary Union গঠনের মাধ্যমে। দ্বিতীয় পর্যায়ে ১৯৯৪ সালে European Monetary Institute (EMI) গঠিত হয়।
- আমস্টারডাম চুক্তির মাধ্যমে ১ জুন, ১৯৯৮ সালে ECB প্রতিষ্ঠিত হয়। এটি মূলত European Monetary Institute (EMI) এর উত্তরসূরী।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলের একক মুদ্রা 'ইউরো' চালু করে।
51.
কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
a) ক) ২০১০
b) খ) ২০১২
c) গ) ২০১৪
✓
d) ঘ) ২০১৬
ব্যাখ্যা:
উত্তর: ২০১৪।
১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।
- ১৭ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়ার পার্লামেন্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ১৮ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
- ২১ মার্চ, ২০১৪ সালে সকল আইনি প্রক্রিয়া শেষে ইতিহাসের সবচেয়ে স্বল্পায়ু রাষ্ট্র ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়।
52.
নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
a) ক) লাওস
b) খ) হংকং
✓
c) গ) ভিয়েতনাম
d) ঘ) কম্বােডিয়া
ব্যাখ্যা:
উত্তর: হংকং।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১১ টি।
- সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও তিমুর লিসতে (সর্বশেষ সদস্য)।
53.
নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?
a) ক) ইরাক
✓
b) খ) পাকিস্তান
c) গ) মিশর
d) ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা:
উত্তর: ইরাক।
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ‘D-8 (Developing Eight)’ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- ইরান
- মিশর
- নাইজেরিয়া
- পাকিস্তান
- বাংলাদেশ
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।
- ডি-৮ সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে শহরে অবস্থিত।
54.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য নির্বাচিত হয়?
a) ক) ১ বছর
b) খ) ২ বছর
✓
c) গ) ৪ বছর
d) ঘ) ৫ বছর
ব্যাখ্যা:
উত্তর: ২ বছর।
জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।
55.
আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত?
a) ক) পনের
✓
b) খ) সাত
c) গ) দশ
d) ঘ) নয়
ব্যাখ্যা:
উত্তর: পনের।
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত।
- আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত দি হেগ, নেদারল্যান্ডস।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে।
- আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন।
- আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
56.
'Black Lives Matter' কী?
a) ক) একটি গ্রন্থের নাম
b) খ) একটি পানীয়
c) গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
✓
d) ঘ) একটি NGO
ব্যাখ্যা:
উত্তর: বর্ণবাদ বিরোধী আন্দোলন।
57.
NATO-এর প্রতিষ্ঠাকালীন সদস্য-
a) 15
b) 10
c) 12
✓
d) 13
ব্যাখ্যা:
উত্তর: ১২.
CTBT = Comprehensive Nuclear Test Ban Treaty.
SALT = Strategic Arms Limitation Talk
NPT = Non-Proliferation of Nuclear Weapons Treaty
সবগুলোই নিরস্ত্রীকরণ বা অস্ত্র সীমিতকরণের সাথে সম্পর্কিত।
অন্যদিকে,
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে। উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়। এটি একটি নিরাপত্তা জোট।
- NATO গঠনের মূল উদ্দেশ্য ছিল - সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো এবং সম্মিলিত ভাবে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করা।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি। NATO র বর্তমান সদস্য ৩১ টি।
58.
সুয়েজ খাল কোন বছর চালু হয়?
a) ক) ১৯০৩
b) খ) ১৮৬৯
✓
c) গ) ১৮৮৯
d) ঘ) ১৮৫৪
ব্যাখ্যা:
উত্তর: ১৮৬৯।
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। ফার্দিনান্দ দে লেসেপ্স নামক একজন ফরাসি প্রকৌশলী এই খাল খননের উদ্যোক্তা। সুয়েজ খালের মালিকানা ও পরিচালনা মিসরের সুয়েজ ক্যানেল অথরিটির ওপর ন্যাস্ত। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, সুয়েজ খাল শান্তিকালীন সময় অথবা যুদ্ধকালীন সময় - সব সময়েই যে কোন দেশের পতাকাবাহী বাণিজ্যিক বা যুদ্ধ জাহাজের জন্য উন্মুক্ত থাকবে।
59.
১৭৮৩ সালে ভার্সাইতে মোট কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
a) ক) ২
b) খ) ৩
c) গ) ৪
✓
d) ঘ) ৫
ব্যাখ্যা:
উত্তর: ৪।
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা/বিপ্লবী যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে ফ্রান্সের প্যারিসে ব্রিটিশদের সাথে বিবাদমান পক্ষ সমূহের যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তাকে প্যারিস চুক্তি - ১৭৮৩ বলে।
- ১৭৮৩ সালে প্যারিসে বিবাদমান পক্ষগুলোর মধ্যে চারটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিবাদমান পক্ষগুলোর (আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডস্) মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- ১৭৭৮ সাল থেকে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের Continental Congress - এর প্রতিনিধিরা শান্তি আলোচনা শুরু করে। এই প্রতিনিধি দলের সদস্য ছিলেন - জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স। ১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে ঐক্যমত্যে পৌঁছান এবং চুক্তির খসড়া প্রস্তুত করেন।
- 'প্রথম ভার্সাই চুক্তি'টি মূলত প্যারিস চুক্তিরই অতিরিক্ত অংশ।
উল্লেখ্য, চুক্তিটি স্বাক্ষরিত হয় - ১৭৮৩ সালের ৩ সেপ্টেম্বর।
- প্যারিস চুক্তি বা প্রথম ভার্সাই চুক্তির আওতায় মোট ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়।
- এগুলোর মধ্যে ২টি প্যারিসে ও ২টি ভার্সাইতে স্বাক্ষরিত হয়।
60.
আরব লীগ এর সদস্য -
a) 23
b) 25
c) 22
✓
d) 21
ব্যাখ্যা:
উত্তর: ২২।
আরব লীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
এটির সদস্য সংখ্যা ২২টি। তবে সিরিয়া’র সদস্যপদ বর্তমানে স্থগিত রয়েছে।