এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / English Grammar

English Language and Literature

Conjunction

68 প্রশ্ন

1. In the sentence 'He is taller than I am'. Here 'than' is a/an

a) adjective
b) noun
c) preposition
d) conjunction
ব্যাখ্যা: Answer: conjunction. ব্যাখ্যা: এখানে 'than' conjunction-এর কাজ করেছে কারণ 'than' দুই বাক্যাংশকে সংযুক্ত করেছে। উল্লেখ্য, এখানে দুটো Clause-He is taller এবং I am. Than দিয়ে এখানে দু'টো Clause যুক্ত হয়েছে। প্রদত্ত Quotation এ 'than' adjective নয় কেননা adjective, noun বা pronoun- কে modify করে। 'Than' কোন কিছুর নাম নয় তাই তা noun নয়। 'Than' preposition-ও নয় কারণ preposition, pronoun-এর objective form-এর পূর্বে বসে।

2. He has been ill ________ Friday last.

a) Intelligent
b) since
c) from
d) on
ব্যাখ্যা: Answer: since. ব্যাখ্যা: ** Point of time এর পূর্বে Since-বাংলায় হতে/থেকে থাকলে বুঝাতে Since বসে। সোমবার হতে, গতকাল হতে, ২০১০ সাল হতে, সকাল থেকে, জানুয়ারি হতে: Since Monday, since yesterday, since 2010, since morning, since January. ** Duration of time এর পূর্বে For বসে-বাংলায় ধরে/যাবৎ থাকলে For বসে। ২ ঘন্টা ধরে, ৩ দিন যাবৎ, ২ বছর ধরে-for two hours, for three days, for two years.

3. He was very tired; ______ he went on walking.

a) and
b) although
c) nevertheless
d) in case
ব্যাখ্যা: Answer: Nevertheless. ব্যাখ্যা: Nevertheless (তথাপি): কোনো কিছুর আশঙ্খা করা সত্ত্বেও খারাপ কিছু ঘটেনি এমনটি বোঝাতে nevertheless ব্যবহৃত হয়। He was very tired; nevertheless he went on walking-সে অনেক ক্লান্ত ছিল; তথাপি/তা সত্ত্বেও সে হেঁটে চলেছিল।

4. Which of the following sentences is not correct?

a) Since we were late, so we decided to go by taxi.
b) We were late, so we decided to go by taxi.
c) Since we were late, we decided to go by taxi.
d) Because we were late, we decided to go by taxi.
ব্যাখ্যা: Answer: Since we were late, so we decided to go by taxi. we can not use both since and so together. Either - Since we were late, we decided to go by taxi. or - We were late, so we decided to go to by taxi. ✎✎ Conjunction হিসেবে since প্রধানত ২টি অর্থ প্রকাশ করে: a) কারণ বর্ননা করা। তখন এটা 'যেহেতু' অর্থ প্রদান করে। যেমন: Since we were late, we decided to go by taxi. যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা সিদ্বান্ত নিয়েছিলাম ট্যাক্সি করে যাওয়ার। এখানে কারণ হচ্ছে 'তাদের দেরি হয়ে গেছিল', তাই এখানে since বসেছে। b) সময়ের ব্যাপ্তি (duration) প্রকাশ করা। এক্ষেত্রে since-এর পূর্বে present perfect tense বসে, এরপর past indefinite বসে। যেমন: Some days have passed since my father died. Since এর পূর্বে past indefinite tense থাকলে এর পর past perfect tense হয়। যেমন: It was ten years since we had first met.

5. ______ traffic in Dhaka City is increasing, no one is doing anything about it. Fill in the gap.

a) because
b) since
c) although
d) which
ব্যাখ্যা: Answer: Although. ✎✎ Though বা although এর অর্থ 'যদিও, কিছু হওয়া সত্ত্বেও'। বাক্যে দুটি clause এর কাজের বিপরীতমুখিতা বুঝাতে though বা although ব্যবহৃত হয়। তবে এরা অবশ্যই clause এর পূর্বে বসে। অর্থাৎ although থাকলে বাক্যের প্রথমাংশে যে বক্তব্য আসবে, বাক্যের দ্বিতীয়াংশে তার বিপরীত হবে। Although traffic in Dhaka City is increasing, no one is doing anything about it. যদিও ঢাকা শহরে যানজট বেড়েই চলেছে, তাও এর প্রতিরোধে কেউ কিছু করছে না।

6. He did not study hard; ____ he passed the examination.

a) and
b) although
c) nevertheless
d) in case
ব্যাখ্যা:

Answer: Nevertheless. ✎✎ Nevertheless (তথাপি): কোনো কিছুর আশঙ্কা করা সত্ত্বেও খারাপ কিছু ঘটেনি এমনটি বোঝাতে nevertheless ব্যবহৃত হয়। He did not study hard; nevertheless he passed the examination. সে ভালো করে পড়ালেখা করেনি; তথাপি/ তা সত্ত্বেও সে পরীক্ষায় পাশ করেছিল।

7. ____ the rain, the cricket match was not cancelled.

a) Despite of
b) Due to
c) Although
d) In spite of
ব্যাখ্যা: Answer: In spite of. ✎✎ কোনো কিছু সত্ত্বেও অর্থে in spite of বা despite ব্যবহৃত হয় (despite এর পরে কখনোই of বসে না)। তবে এরা অবশ্যই noun বা noun phrase এর পূর্বে বসে। In spite of the rain, the cricket match was not cancelled. বৃষ্টি সত্ত্বেও, ক্রিকেট ম্যাচ বাতিল করা হয়নি। এখানে in spite of এর পর the rain হচ্ছে noun phrase.

8. Do not leave ___ I come.

a) Till
b) Before
c) Until
d) Unless
ব্যাখ্যা: Answer: Until. ✎✎ Till: 'যতক্ষণ পর্যন্ত' অর্থে till ব্যবহৃত হয়। বাক্যের যে অংশ শর্ত প্রকাশ করে তার পূর্বে till বসে। যেমন: But can you stay till tomorrow? ✎✎ Until: 'যতক্ষণ না পর্যন্ত' অর্থে until ব্যবহৃত হয়। বাক্যের যে অংশ শর্ত প্রকাশ করে তার পূর্বে until বসে। এটি negative অর্থবোধক, তাই এরপর negative word use করা যাবে না। যেমন: Do not leave until I come. ✎✎ Unless: 'যদি না' অর্থে unless ব্যবহৃত হয়। বাক্যের যে অংশ শর্ত প্রকাশ করে তার পূর্বে unless বসে। যেমন: You'll be sick unless you stop eating.

9. His sister works three job a day; _____ she does not earn much.

a) moreover
b) however
c) ever as
d) none of these
ব্যাখ্যা: Answer: However. ব্যাখ্যা: However অর্থ যাহোক বা তা সত্ত্বেও। His sister works three job a day; however she does not earn much. তার বোন দিনে তিনটা কাজ করে, যাহোক/ তা সত্ত্বেও সে খুব বেশি উপার্জন করে না।

10. ______ the situation infuriated him, he did his best to hide his anger.

a) Because
b) Though
c) As
d) Since
ব্যাখ্যা: Answer: Though. ✎✎ Though বা although এর অর্থ 'যদিও, কিছু হওয়া সত্ত্বেও'। বাক্যে দুটি clause এর কাজের বিপরীতমুখিতা বুঝাতে though বা although ব্যবহৃত হয়। তবে এরা অবশ্যই clause এর পূর্বে বসে। অর্থাৎ although থাকলে বাক্যের প্রথমাংশে যে বক্তব্য আসবে, বাক্যের দ্বিতীয়াংশে তার বিপরীত হবে। Though the situation infuriated him, he did his best to hide his anger. যদিও পরিস্থিত তাকে ক্ষুব্ধ করেছিল, তাও সে সর্বোচ্চ চেষ্টা করলো তার রাগ নিয়ন্ত্রণ করার।

11. Neither corporations ___ government agencies had quick solutions.

a) or
b) either
c) nor
d) and
ব্যাখ্যা: Answer: Nor. ✎✎ Neither...nor; দুইটি বস্তু/ব্যক্তি/ব্যাপার বা যেকোনো দুইটির মধ্যে একটি ও না। Neither corporations nor government agencies had quick solutions. কর্পোরেশন কিংবা সরকার, কারো কাছেই এর কোনো দ্রুত সমাধান নেই।

12. We cannot process the order ___ we get a copy of the purchase order.

a) until
b) that
c) because
d) when
ব্যাখ্যা: Answer: Until. ✎✎ Until: 'যতক্ষণ না পর্যন্ত' অর্থে until ব্যবহৃত হয়। বাক্যের যে অংশ শর্ত প্রকাশ করে তার পূর্বে until বসে। এটি negative অর্থবোধক, তাই এরপর negative word use করা যাবে না। যেমন: Do not leave until I come. যেও না, যতক্ষণ না আমি আসি।

13. ___ she reached the exam hall than the door closed.

a) As sooner as
b) No sooner had
c) As soon as
d) No sooner
ব্যাখ্যা: Answer: No sooner had . ✎✎ কোনো একটি কাজ হতে না হতেই আরেকটি হওয়া বুঝাতে No sooner----than, Scarcely ------ when, Hardly ----- before ব্যবহৃত হয়। এদের structure হলো: No sooner + had + sub + Verb এর past participle + s + v2. যেমন: No sooner had she reached the exam hall than the door closed. সে পরীক্ষার হলে পৌঁছাতে না পৌঁছাতেই দরজা বন্ধ হয়ে গেলো।

14. I will not sing the song ___ you sing it with me.

a) unless
b) because
c) lest
d) for
ব্যাখ্যা: Answer: Unless. ✎✎ Unless: 'যদি না' অর্থে unless ব্যবহৃত হয়। বাক্যের যে অংশ শর্ত প্রকাশ করে তার পূর্বে unless বসে। যেমন: I will not sing the song unless you sing it with me. বাক্যের অর্থ : যদি না তুমি আমার সাথে না গাও আমি গানটি গাইবো না।

15. Farhana speaks English fluently; ___ she knows French.

a) however
b) since
c) although
d) moreover
ব্যাখ্যা:

Answer: Moreover. ✎✎ Moreover-তাছাড়া/অধিকন্তু/additionally. Farhana speaks English fluently; moreover she knows French. ফারহানা English এ অনর্গল কথা বলতে পারে, তাছাড়া/অধিকন্তু সে ফরাসি ভাষা জানে।

16. I could not sleep_____ I was very tired.

a) so that
b) though
c) as
d) since
ব্যাখ্যা: Answer: Though. ✎✎ Though বা although এর অর্থ 'যদিও, কিছু হওয়া সত্ত্বেও'। বাক্যে দুটি clause এর কাজের বিপরীতমুখিতা বুঝাতে though বা although ব্যবহৃত হয়। তবে এরা অবশ্যই clause এর পূর্বে বসে। অর্থাৎ although থাকলে বাক্যের প্রথমাংশে যে বক্তব্য আসবে, বাক্যের দ্বিতীয়াংশে তার বিপরীত হবে। I could not sleep though I was very tired. আমি ঘুমাতে পারলাম না, যদিও আমি অনেক ক্লান্ত ছিলাম।

17. They suffered much __________ tornado had hit their village.

a) until
b) since
c) as if
d) let alone
ব্যাখ্যা: Answer: Since. ✎✎ Conjunction হিসেবে since প্রধানত ২টি অর্থ প্রকাশ করে: a) কারণ বর্ননা করা। তখন এটা 'যেহেতু' অর্থ প্রদান করে। যেমন: Since we were late, we decided to go by taxi. যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছিল, তাই আমরা সিদ্বান্ত নিয়েছিলাম ট্যাক্সি করে যাওয়ার। এখানে কারণ হচ্ছে 'তাদের দেরি হয়ে গেছিল', তাই এখানে since বসেছে। b) সময়ের ব্যাপ্তি (duration) প্রকাশ করা। এক্ষেত্রে since-এর পূর্বে present perfect tense বসে, এরপর past indefinite বসে। যেমন: Some days have passed since my father died. Since এর পূর্বে past indefinite tense থাকলে এর পর past perfect tense হয়। যেমন: It was ten years since we had first met.

18. Water boils ______ you heat it to 100 degree centigrade.

a) unless
b) untill
c) if
d) although
ব্যাখ্যা: Answer: If. ✎✎ ভবিষ্যৎ সম্ভবনা বা অনুমান করার অর্থে if ব্যবহৃত হয়। শর্ত নির্দেশক অংশের পূর্বে if বসে। Water boils if you heat it to 100 degree centigrade. পানি সিদ্ধ হয় যদি পানির তাপমাত্রা ১০০ ডিগ্রী সেন্টিগ্রেট করা হয়।

19. We need two hundred dollars ___________ this to pay for everything.

a) as well
b) also
c) beside
d) besides
ব্যাখ্যা: Answer: Besides. ব্যাখ্যা: Besides-ব্যতীত যেমন: We need two hundred dollars besides this to pay for everything. এটা ব্যতীত আমার ২০০ ডলার প্রয়োজন সবকিছুর বিল পরিশোধের জন্য। As well- আরও। Also-ও, আরও। Beside-পাশে।

20. _____________ glass is, for all practical purposes, a solid, it's molecular structure is that of a liquid.

a) Because
b) Since
c) Although
d) If
ব্যাখ্যা: Answer: Although. ✎✎ Though বা although এর অর্থ 'যদিও, কিছু হওয়া সত্ত্বেও'। বাক্যে দুটি clause এর কাজের বিপরীতমুখিতা বুঝাতে though বা although ব্যবহৃত হয়। তবে এরা অবশ্যই clause এর পূর্বে বসে। অর্থাৎ although থাকলে বাক্যের প্রথমাংশে যে বক্তব্য আসবে, বাক্যের দ্বিতীয়াংশে তার বিপরীত হবে। Though glass is, for all practical purposes, a solid, it's molecular structure is that of a liquid. কাঁচের বাহ্যিক রূপ কঠিন হলেও এর পারমাণবিক গঠন তরলের।