1.
The dog fell and broke one of ____ legs.
a) his
b) his or her
c) her
d) its
✓
ব্যাখ্যা:
answer - its ।
ব্যাখ্যা:
পশু-পাখি হলে তাদের জন্য neuter gender এর Possessive form ‘its’ হবে। যেমন: dog, cat, bird, mouse ইত্যাদি।
Remember: it's হবে না। কারন it's হলো It is এর সংক্ষিপ্ত রুপ।
2.
Each of the workers has done _____ job.
a) their
b) his
✓
c) himself
d) them
ব্যাখ্যা:
answer - his ।
ব্যাখ্যা:
Each, either, neither এর পরে যদি Noun Plural হয় কিন্তু Verb এবং Possessive Pronoun (his, hers, its ইত্যাদি) উভয়েই Singular হয়।
3.
It was _____ who first noticed the difference.
a) me
b) I
✓
c) myself
d) mine
ব্যাখ্যা:
answer - It was I ।
ব্যাখ্যা:
Be verb (am, is, are, was, were, been, being, has, have, had ইত্যাদি) এর পর pronoun এর subjective form (I, he, she ইত্যাদি) বসে।
সুতরাং সঠিক উত্তর হবে,
It was I who first noticed the difference.
4.
Which sentence is correct?
a) None but him is responsible for this occurrence.
b) Everyone but she is present on time.
c) Give the clothes to whoever needs them.
✓
d) I know the boy whom is there.
ব্যাখ্যা:
answer - Give the clothes to whoever needs them. ।
ব্যাখ্যা:
সব but এর পর person এর objective form (my, us, him, them, her ইত্যাদি) বসে।
শুধুমাত্র none but এর ক্ষেত্রে subjective form (I, we, he, she, it ইত্যাদি) বসে।
তাই প্রথম দুইটি বাক্য ভুল।
এদের সঠিক বাক্য হবে: None but he is responsible for this occurrence.
Everyone but her is present on time.
৩য় বাক্যটি সঠিক। কারণ, এখানে whoever বসেছে অনির্দিষ্টতা বুঝাতে।
৪র্থ বাক্যটি ভুল, কারণ এখানে whom এর পরিবর্তে who বসবে।
I know the boy who is there. (Who অর্থ হলো যে এবং whom অর্থ যাকে/তাকে)
I know the boy who is there.
এর অর্থ হলো: আমি ঐ ছেলেটিকে চিনি যে সেখানে ছিল।
কিন্তু Whom দিলে বাক্যের অর্থ মিলবে না। তখন অর্থ হবে ''আমি ঐ ছেলেটিকে চিনি যাকে সেখানে ছিল''। তাই 'whom' থাকাতে বাক্যটি ভুল।
5.
The jury is unanimous in ____ opinion.
a) its
✓
b) his
c) his or her
d) both a and c
ব্যাখ্যা:
Answer - its।
ব্যাখ্যা :
Collective Noun এর ক্ষেত্রে Singular Number হিসাবে it ব্যবহৃত হয়।
6.
There were three books. ____ stolen.
a) It is
b) That is
c) These are
d) They were
✓
ব্যাখ্যা:
Answer - they were.
ব্যাখ্যা :
it এর plural হিসাবে they ব্যবহৃত হয়। এখানে 3 টি বইয়ের কথা বলায় it না হয়ে they ব্যবহৃত হয়েছে। আর কোন প্রকার ইঙ্গিত বা জোর দেওয়ার উদ্দেশ্য না থাকলে সাধারণত this/ these ইত্যাদি ব্যবহৃত হয় না।
7.
Our laboratory is much more spacious than ___
a) you
b) him
c) their
d) hers
✓
ব্যাখ্যা:
Answer - hers ।
ব্যাখ্যা :
বাক্যটিতে তুলনা বুঝানো হচ্ছে।
তাদের/তার পরীক্ষাগারের চেয়ে আমাদের পরীক্ষাগারটি বড়।
সে হিসেবে Possessive Pronoun বসবে।
Possessive Pronoun (Mine = My + Noun, Ours = Our + Noun, Yours = You + Noun, Hers = Her + Noun ইত্যাদি)
তাই এখানে their laboratory/her laboratory অথবা theirs/hers বসবে।
8.
Some of his books have been lost. Here 'some' is ___
a) distributive pronoun
b) indefinite adjective
c) indefinite pronoun
✓
d) demonstrative pronoun
ব্যাখ্যা:
Answer - Indefinite Pronoun ।
ব্যাখ্যা :
যে Pronoun কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝায় তবে তাকে Indefinite Pronoun বলে।
উদাহরণ: Some says that Mamun is honest. (some বলতে এখানে অনির্দিষ্ট কিছু ব্যক্তি বুঝাচ্ছে)।
প্রশ্নোক্ত বাক্যে some of his books বলায় অর্থ দাঁড়িয়েছে, তার অনেক বইগুলোর মধ্যে কিছু বই হারিয়েছে। সেই কিছু বই কোনগুলো সেটি নির্দিষ্ট নয়। তাই প্রশ্নোক্ত বাক্যে 'some' হচ্ছে Indefinite Pronoun।
যদি প্রশ্নোক্ত বাক্যে some of his books না থেকে some books (adjective + noun), তাহলে 'some' হতো indefinite adjective।
9.
If you insist ____ you must pay my money.
a) me to come
b) on my coming
✓
c) on me to come
d) so that I come
ব্যাখ্যা:
Answer - on my coming।
ব্যাখ্যা :
Insist এর পর preposition on বসে এবং preposition এর পর verb+ing (come+ing) যুক্ত হয়। সে হিসেবে on my coming হবে।
10.
The roads of Chittagong are wider ____
a) than that of Dhaka
b) then those of Dhaka
c) than Dhaka's
d) than those of Dhaka
✓
ব্যাখ্যা:
Answer - than those of Dhaka।
ব্যাখ্যা :
দুই বা ততোধিক জিনিসের মধ্যে তুলনা বোঝালে comparative degree (দুটি বস্তু/ব্যক্তির মধ্যে তুলনা করা হলে, যেমন: I am taller than Rahim) এর ক্ষেত্রে than এর পরে that of/those of বসে।
উদাহরণ: These mangoes of Sylhet are more tastier than those of Rajshahi.
সাধারণত একই entity এর মধ্যে Compare করতে হবে। কখনোই আলাদা দুটি জিনিসের মধ্যে Compare করা যাবে না। যদি কখনো আলাদা দুটি জিনিসের মধ্যে Compare করা হয় তাহলে Illogical Comparison হয়। এ কারণে যদি কখনো এ রকম ভাবে Compare করা হয়। তাহলে that of কিংবা those of use করতে হয়।
than that of' বসবে singular এর জন্যে আর 'than those of' plural এর জন্যে বসবে।
উদাহরণ:
Incorrect: The climate of Dhaka is better than Comilla. (বাক্যটির অর্থ হলো 'ঢাকার জলবায়ু কুমিল্লার চেয়ে ভাল'। এখানে কুমিল্লার কিসের চেয়ে ভাল এটি সুস্পষ্ট নয়)
Correct: The climate of Dhaka is better than that of Comilla. বাক্যটির অর্থ হলো 'ঢাকার জলবায়ু কুমিল্লার জলবায়ুর চেয়ে ভাল'। এখানে কুমিল্লার জলবায়ুর চেয়ে ভাল এটি সুস্পষ্ট করে বলা হয়েছে)।
11.
One's finger prints are ___
a) Differs from another person
b) Different from any other person
c) Different than any other person
d) Different from those of any other person
✓
ব্যাখ্যা:
Answer - different from those of any other person।
ব্যাখ্যা :
One's finger prints are different from those of any other person.
এই বাক্যে একজনের আঙ্গুলের ছাপের সাথে অন্য জনের আঙ্গুলের ছাপের তুলনা হচ্ছে।
তাই আমরা যদি লিখি, One's finger prints are different from other person/any other other person-তখন মনে হবে আঙ্গুলের ছাপের সাথে অন্য মানুষের তুলনা হচ্ছে।
তাই 'those of' ব্যবহার করতে হবে, যেটি finger print-কে নির্দেশ করছে। প্রথম ক্লজে finger prints 'plural' হওয়ায়, পরে ক্লজে plural 'those' বসেছে।
'than that of' বসবে singular এর জন্যে আর 'than those of' বসবে plural এর জন্যে।
12.
Choose the correct sentence.
a) Neither of these two women is to be trusted
✓
b) None of these two women are to be trusted
c) Neither of these two women are to be trusted
d) Neither of this two woman are to be trusted
ব্যাখ্যা:
Answer - Neither of these two women is to be trusted।
ব্যাখ্যা :
Each, either, neither এর পরে যদি Noun Plural হয় কিন্তু Verb এবং Possessive Pronoun (his, hers, its ইত্যাদি) উভয়েই Singular হয়।
13.
It was I ____ he wanted to sing to.
a) who
b) whom
✓
c) which
d) that
ব্যাখ্যা:
Answer - whom.।
ব্যাখ্যা :
Who অর্থ যে এবং whom অর্থ যাকে/তাকে/যার/তার।
It was I whom he wanted to sing to.
এটা আমি যার সাথে সে গান করতে চায়।
অর্থ অনুযায়ী whom বসবে।
Rememeber: Be verb (am, is, are, was, were, been, being, has, have, had ইত্যাদি) এর পর pronoun এর subjective form (I, he, she ইত্যাদি) বসে।
14.
____ Nannu is a good cricketer is known to all.
a) our
b) which
c) therefore
d) that
✓
ব্যাখ্যা:
Answer - That ।
ব্যাখ্যা :
That Nannu is a good cricketer is known to all.
এখানে 'That Nannu is a good cricketer' এই অংশটুকু বাক্যের subject হিসেবে বসেছে।
এছাড়া এই বাক্যাংশে finite verb (যে সকল verb বাক্যের person, number, tense অনুযায়ী পরিবর্তন হয়) থাকায় এটি একটি Clause.
Clause যদি subject/object হয় তাহলে clause marker হিসেবে সাধারণত that ব্যবহৃত হয়।
15.
Choose the correct sentence.
a) You, he and I am guilty.
b) You, he and I are guilty.
c) I, you and he are guilty.
✓
d) He, I and you are guilty.
ব্যাখ্যা:
Answer - I, you and he are guilty. ।
ব্যাখ্যা :
শুধুমাত্র দোষ প্রকাশের ক্ষেত্রে first person (I, we), second person (You) and third person (He, she, it, they) এই ক্রমে বাক্যে বসবে।
অন্য সবক্ষেত্রে second person (You), third person (He, she, it, they) and first person (I, we) এই ক্রমে বাক্যে বসবে।
16.
Which one of the following words is an example of a distributive pronoun?
a) such
b) either
✓
c) that
d) any
ব্যাখ্যা:
Answer - either.
ব্যাখ্যা :
দুই বা ততােধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক করে বােঝাতে যে pronoun ব্যবহৃত হয়, তাকে Distributive pronoun বলে।
উদাহরণ: Either, each, every, neither etc.
অন্যদিকে that, such হলো Demonstrative pronoun.
any হলো indefinite pronoun.
17.
Who, Which, What are ___
a) Demonstrative pronoun
b) Relative pronoun
✓
c) Reflexive pronoun
d) Indefinite pronoun
ব্যাখ্যা:
Answer - Relative Pronoun ।
ব্যাখ্যা :
Relative Pronoun: যে সকল Pronoun কোনো Noun/pronoun এর পরে বসে পূর্ববর্তী Noun/pronoun কে নির্দেশপূর্বক দুটি clause কে যুক্ত করে তাকে Relative Pronoun বলে। যেমন: who, which, what, whom, whose ইত্যাদি।
18.
Select the pronoun from the following:
a) Karim
b) Anup
c) Quader
d) I
✓
ব্যাখ্যা:
Answer - I ।
ব্যাখ্যা :
যেসব শব্দ Noun এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Pronoun বলে। যেমন: I, he, she, they ইত্যাদি।
প্রশ্নে উল্লেখিত Option গুলার মধ্যে Pronoun হলো 'I'।
Karim, Anup ও Quader হলো Noun।
19.
The child cried for ___________ mother.
a) his/her
b) its'
c) its
✓
d) it's
ব্যাখ্যা:
Answer - its।
ব্যাখ্যা:
কোন Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তখন তাকে Pronominal Adjective বলে । যেমন: This is his pen.
The child এর pronominal adjective হলো its। সুতরাং The child এর অনুসারে শূন্যস্থানে its বসবে।
Answer: The child cried for its mother.
Remember:`
Its is a possessive form of the pronoun it which means belonging to it.
It’s is a contraction of the words it is or it has.
20.
Who, Which, What are ___
a) interogative pronoun (i)
b) relative pronoun (ii)
c) demonstrative pronoun (iii)
d) both i & ii
✓
ব্যাখ্যা:
Answer - both i and ii ।
ব্যাখ্যা:
Relative Pronoun: যে সকল Pronoun কোনো Noun/pronoun এর পরে বসে পূর্ববর্তী Noun/pronoun কে নির্দেশপূর্বক দুটি clause কে যুক্ত করে তাকে Relative Pronoun বলে।
যেমন: who, which, what, whom, whose etc.
Interrogative Pronoun : যে Pronoun কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয় তাকে Interrogative Pronoun বলে।
যেমন: Who, Which, What, Whom, Whose etc.
Who, which, what প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয় এবং relative pronoun হিসেবেও ব্যবহৃত হয়।
সুতরাং সঠিক উত্তর both i and ii।
As relative pronoun: I know the boy who is there.
As interrogative pronoun: Who are you?