এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

মানচিত্র

60 প্রশ্ন

1. Geography' শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?

a) ক. হেকেটিয়াস
b) খ. টলেমি
c) গ. ইরাটোসথেনিস
d) ঘ. কলম্বাস
ব্যাখ্যা: ***গ. ইরাটোসথেনিস*** 'ভূগোল' শব্দটির ইংরেজি প্রতিশব্দ 'Geography', যা এসেছে গ্রীক ভাষার: γεωγραφία (ইংরেজিতে: Geographia) থেকে, যার শাব্দিক অর্থ: "পৃথিবী সম্পর্কিত বর্ণনা বা আলোচনা"। গ্রিক জ্ঞানবেত্তা এরাতোস্থেনেস (খ্রিস্টপূর্ব ২৭৬-১৯৪) ছিলেন "ভূগোল" শব্দটি ব্যবহার করা প্রথম ব্যক্তি। পূর্বে 'ভূগোল' শব্দটি জ্ঞানের অনেক শাখায় ব্যবহার করা হতো, যেমন: মানচিত্রাঙ্কনবিদ্যা (মানচিত্র তৈরি) বিষয়ক বর্ণনায় এর ব্যবহারের প্রচুর উদাহরণ দেখা যায়।

2. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি?

a) ক সুন্দা প্রণালী
b) খ মালাক্কা প্রণালী
c) গ. মেলিনা প্রণালী
d) ঘ বেরিং প্রণালী
ব্যাখ্যা: ***খ মালাক্কা প্রণালী*** মালাক্কা প্রণালীর উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে এবং মালয় উপদ্বীপকে সুমাত্রা দ্বীপ থেকে পৃথক করেছে। প্রণালীটি উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে ৮০০ কিলোমিটার দীর্ঘ এবং এর বিস্তার ৬০ কিলোমিটার থেকে ৪৮০ কিলোমিটার হতে পারে। প্রণালীটির দক্ষিণ প্রান্তে অনেকগুলি দ্বীপ আছে। এই প্রণালীটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজগামী সমুদ্রপথের একটি, ইউরোপ ও পূর্ব এশিয়ার মধ্যকার সমুদ্র বাণিজ্য এর মধ্য দিয়ে সংঘটিত হয়। মালাক্কা প্রণালীর উপকূলে অবস্থিত প্রধান বন্দরগুলির মধ্যে আছে মালয় উপদ্বীপের পেনাং (প্রাক্তন জর্জটাউন), পোর্ট সোয়েটেনহাম ও মালাক্কা, এবং সুমাত্রা দ্বীপের বেলাওয়ান বন্দর। সিঙ্গাপুর এই প্রণালীর দক্ষিণতম প্রান্তে অবস্থিত।

3. ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে?

a) ক. বসফরাস প্রণালী
b) খ. বেরিং প্রণালী
c) গ. মেসিনা প্রণালী
d) ঘ. ডোভার প্রণালী
ব্যাখ্যা:

উত্তর: ডোভার প্রণালী। ইংলিশ চ্যানেল পশ্চিম ইউরোপের একটি সংকীর্ণ সাগর যা দক্ষিণে ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ডস্থিত রাষ্ট্র ফ্রান্স এবং উত্তরে গ্রেট ব্রিটেন দ্বীপকে পৃথক করেছে এবং উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। ফরাসি ভাষায় এটি "লা মঁশ" (La Manche অর্থাৎ "কোটের হাতা") নামে পরিচিত। এর দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার এবং এর প্রস্থ অবস্থানভেদে সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার (ডোভারের প্রণালীতে) হতে পারে। এটি ইউরোপীয় মহীসোপানের কাছাকাছি অবস্থিত অগভীর সাগরগুলির মধ্যে ক্ষুদ্রতম; এর আয়তন প্রায় ৭৫ হাজার বর্গকিলোমিটার। পূর্বদিকে এর বিস্তার কমে মাত্র ৩৪ কিলোমিটার হয়ে যায় এবং সেখানে এটি ডোভার প্রণালীর মাধ্যমে উত্তর সাগরের সাথে সংযুক্ত। ইংলিশ চ্যানেলের প্রধান দ্বীপগুলির মধ্যে আছে আইল অভ ওয়াইট এবং চ্যানেল দ্বীপপুঞ্জ। প্রধান বন্দরগুলির মধ্যে আছে ফ্রান্সের শেরবুর্গ ও ল্য আভ্র্‌, এবং গ্রেট ব্রিটেনের সাদাম্পটন। ছোট বন্দরগুলির মধ্যে আছে গ্রেট ব্রিটেনের ডোভার, প্লিমাথ ও পোর্ট্‌স্‌মাথ এবং ফ্রান্সের কালে, দাঁকের্ক, বুলোঞ-সুর-মের ও দিয়েপ। এই সব বন্দরগুলির মধ্যেই নিয়মিত ফেরি সংযোগ আছে।

4. যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী?

a) ক. বেরিং
b) খ. ডোভার
c) গ. পক
d) ঘ. জিব্রাল্টার
ব্যাখ্যা: উত্তরঃ খ। ডোভার প্রণালী যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে ডোভার প্রণালী। ডোভার প্রণালী গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপীয় মহাদেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী সমুদ্রপ্রণালী। এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগ সাধন করেছে।

5. বাঙালিদের (বাংলাদেশীদের) মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন?

a) ক আব্দুল মালেক
b) খ ব্রজেন দাস
c) গ মোশারফ হোসেন
d) ঘ. সামেদুল ইসলাম
ব্যাখ্যা: ***খ ব্রজেন দাস*** ব্রজেন দাস (৯ ডিসেম্বর ১৯২৭ - ১ জুন ১৯৯৮) ছিলেন একজন বাঙালি সাঁতারু। তিনিই প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি, যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রমের সাঁতার প্রতিযোগিতায় মোট ২৩ টি দেশ অংশ নেয়। সেখানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন ব্রজেন দাস। ১৯৫৮ সালের ১৮ই আগস্ট প্রায় মধ্যরাতে ফ্রান্সের তীর থেকে প্রতিযোগিতা শুরু হয়। প্রচন্ড প্রতিকূল পরিবেশে সাঁতার কেটে পরদিন বিকেলবেলায় প্রথম সাঁতারু হিসেবে ইংল্যান্ড তীরে এসে পৌঁছান ব্রজেন দাস। ব্রজেন দাস সর্বমোট ছ'বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন: ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০, ১৯৬১ সালে। ১৯৬১ সালে ১০ ঘণ্টা ৩৫ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তিনি বিশ্বরেকর্ড গড়েন।

6. এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালি?

a) ক. জিব্রাল্টার প্রণালি
b) খ. পক প্রণালি
c) গ. বসফরাস প্রণালি
d) ঘ. হরমুজ প্রণালি
ব্যাখ্যা: ***গ. বসফরাস প্রণালি*** বসফরাস একটি জলপ্রণালী যা এশিয়া ও ইউরোপের মধ্যবর্তি অঞ্চলের একটি অংশে সীমানা নির্দেশ করে। এটিকে অনেক সময় ইস্তানবুল প্রণালীও বলা হয়। বসফরাস, মারমারা উপসাগর এবং দক্ষিণ পশ্চিমের দার্দেনেলাস প্রণালী মিলে তুর্কি প্রণালী গঠিত। বসফরাস প্রণালী বিশ্বের নৌ চলাচলে ব্যবহৃত সবচেয়ে সরু জলপথ। বসফরাস প্রণালী কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে। বসফরাস প্রণালীর দুপাশে দু’টি করে চারটি বাতিঘর দ্বারা এর সীমানা চিহ্নিত করা হয়েছে। এই সীমানার মধ্যে বসফরাস প্রণালীর দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। উত্তরের অংশে এর প্রস্থ ৩৩২৯ মিটার এবং দক্ষিণের অংশে প্রস্থ ২৮২৬ মিটার। বসফরাসের সর্বোচ্চ প্রস্থ ৩৪২০ মিটার এবং সর্বনিম্ন প্রস্থ ৭০০ মিটার। সর্বনিম্ন প্রস্থের অংশে নৌ ও ফেরি চলাচল খুবই বিপজ্জনক। কারণ এখানে জলযানের দিক বাক নেয়ার সময় বিপরীত দিক থেকে আগত জলযান দেখা যায় না। এ সমস্যাটি এখানে আরও বেশি প্রকট কারণ বসফরাস দিয়ে প্রচুর জলযান যাতায়াত করে। বসফরাসের গভীরতা ১৩ থেকে ১১০ মিটারের মধ্যে পরিবর্তিত হয়। এর গড় গভীরতা ৬৫ মিটার। গোল্ডেন হর্ন বসফরাস প্রণালীর একটি মোহনা। এটি অতীতে ইস্তানবুলের পুরোনো অংশকে আক্রমণের হাত থেকে রক্ষা করতে দুর্গপরিখা হিসেবে কাজ করতো। এছাড়া এখানে উসমানীয় সাম্রাজ্যের নৌবাহিনীর জলযান নোঙ্গর বাঁধার স্থান হিসেবে ব্যবহৃত হত। বসফরাস নামটি গ্রীক Bosporos (Βόσπορος) থেকে এসেছে। বিংশ শতকের পূর্ব থেকেই এটি মানুষের জানা ছিল যে, কৃষ্ণ সাগর এবং মারমারা উপসাগর পরস্পর একটি গভীর পানিপথ দ্বারা যুক্ত। এই পানিপথটি ভূপৃষ্ঠের থেকে দৃশ্যমান জলের নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। ২০১০ এর আগস্টে জানা যায় যে পানির নিচ দিয়ে প্রবাহিত এই চ্যানেলটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম নদী হতে পারতো যদি এটি ভূমির উপর দিয়ে প্রবাহিত হত। বসফরাসের তীরবর্তি কিছু অংশে কংক্রীট দিয়ে শক্ত করা হয়েছে এবং যে সমস্ত জায়গায় মাটির অবক্ষেপ পড়ে, সেখানে নিয়মিত ড্রেজিং করা হয়।

7. জিব্রাল্টার প্রণালি পৃথক করেছে?

a) ক. ইতালি-সিসিলি
b) খ. আফ্রিকা-স্পেন
c) গ. ফ্রান্স-বিট্রেন
d) ঘ. আমেরিকা-এশিয়া
ব্যাখ্যা: ***খ. আফ্রিকা-স্পেন*** জিব্রাল্টার প্রণালী (ইংরেজি: Strait of Gibraltar) পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী। এটি উত্তর আফ্রিকা দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে। ভৌগোলিক স্থানাঙ্ক : ৩৫°৫৮′১৮″উত্তর ৫°২৯′০৯ পশ্চিম″। এই প্রণালীর উত্তর দিকে স্পেন এবং ব্রিটিশ শাসিত জিব্রাল্টার। আর দক্ষিণাংশে রয়েছে আফ্রিকার মরক্কো এবং সেউটা নামক স্প্যানিশ অঞ্চল। প্রণালীটি ৬০ কিলোমিটার দীর্ঘ এবং এর প্রস্থ অবস্থানভেদে ১৩ থেকে ৩৯ কিলোমিটার হতে পারে। প্রণালীর মধ্য দিয়ে একটি ৮ কিলোমিটার প্রশস্ত ও ৩০০ মিটার গভীর চ্যানেল চলে গেছে। জিব্রাল্টার প্রণালী দিয়ে অনবরত আটলান্টিক মহাসাগর থেকে পানি ভূমধ্যসাগরে প্রবেশ করছে এবং পশ্চিমমুখী একটি অন্তঃপ্রবাহ ভূমধ্যসাগরের লবণাক্ত পানি আটলান্টিক মহাসাগরে বয়ে নিয়ে যাচ্ছে। জিব্রাল্টার প্রণালীর পূর্ব প্রান্তে "হার্কিউলিসের স্তম্ভসমূহ" নামের একজোড়া শৈলান্তরীপ রয়েছে। উত্তরেরটি জিব্রাল্টারের শিলা এবং দক্ষিণেরটি জাবাল মুসা নামে পরিচিত

8. কোন প্রণালি ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে?

a) ক. জিব্রাল্টার
b) খ বসফরাস
c) গ. পক
d) ঘ. মালাক্কা
ব্যাখ্যা: ***খ বসফরাস*** কৃষ্ণ সাগর হলো আটলান্টিক মহাসাগরের একটি প্রান্তীয় সাগর। এটি পূর্ব ইউরোপ, ককেসাস ও পশ্চিম এশিয়া দ্বারা বেষ্টিত এবং শেষ পর্যন্ত ভূমধ্যসাগর ও এজিয়ান সাগর এবং নানা প্রণালীর মাধ্যমে আটলান্টিক মহাসাগর-এর সাথে যুক্ত হয়। এটিকে বসফরাস প্রণালী মর্মর সাগর, ও দার্দানেলেস প্রণালী ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরের সাথে সংযুক্ত করে। এই সাগর পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়াকে বিভক্ত করে। কৃষ্ণ সাগর ক্রার্চ প্রণালী দ্বারা আজভ সাগরের সাথেও সংযুক্ত।

9. হরমুজ প্রণালি সংযুক্ত করেছে?

a) ক. লোহিত সাগর ও ভূমধ্যাসাগরকে
b) খ ওমান সাগর ও পারস্য উপসাগরকে
c) গ. জিব্রাল্টার ও লোহিত উপসাগরকে
d) ঘ. জাপান সাগর ও ভূমধ্যাসাগরকে
ব্যাখ্যা: ***খ. ওমান সাগর ও পারস্য উপসাগরকে*** হরমুজ প্রণালী (ফার্সি: تَنگِه هُرمُز‎‎ তাঙ্গেইয়ে হোর্মোয্‌)\, (আরবি: مَضيق هُرمُز‎‎ মাদিক্বে হুরমুজ) একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। ৩৪ কিলোমিটার দীর্ঘ এই প্রণালীটি পারস্য উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে। এই সামুদ্রিক পথটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ খনিজতেলবাহী জাহাজ যাতায়াতের এটিই একমাত্র পথ। বিশ্বব্যাপী পেট্রোলিয়াম পরিবহনে প্রণালীটির কৌশলগত গুরুত্ব অত্যধিক। জলপথটির সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য ২১ মাইল এবং প্রস্থ দুই মাইল। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন কর্তৃপক্ষের মতে, ২০০৯ সালে সমুদ্রপথে বৈশ্বিক খনিজ তেল বাণিজ্যের ৩৩ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে সম্পাদিত হয়। ২০১৯ সালে হরমুজ প্রণালী দিয়ে এক দিনে এক কোটি ৯০ লক্ষ ব্যারেল খনিজ তেল পরিবাহিত হয়।

10. পক প্রণালি কোন কোন দেশের মধ্যে অবস্থিত?

a) ক. ভারত ও পাকিস্তান
b) খ ভারত ও শ্রীলঙ্কা
c) গ. ভারত ও বাংলাদেশ
d) ঘ. নেপাল ও বাংলাদেশ
ব্যাখ্যা: ***খ ভারত ও শ্রীলঙ্কা*** পক প্রণালী (তামিল ভাষায়: பாக்கு நீரிணை ; ইংরেজি ভাষায়: Palk Strait) ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী। এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে। প্রণালীটি ৬৪-১৩৭ কিলোমিটার (৪০-৮৫ মাইল ) প্রশস্ত। বেশ কয়েকটি নদী এই প্রণালীতে পতিত হয়েছে; এদের মধ্যে তামিলনাড়ুর ভাইগাই নদী উল্লেখযোগ্য। ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর (১৭৫৫-১৭৬৩) রবার্ট পকের নামে এই প্রণালীর নামকরণ করা হয়েছে। অগভীর সমুদ্র ও ডুবোপাহাড়গুলি এই প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিশেষ অসুবিধাজনক। যদিও শতাব্দীর পর শতাব্দী জেলেদের নৌকা ও ছোটো ছোটো উপকূলীয় বাণিজ্যতরী অনায়াসেই এই প্রণালী দিয়ে যাতায়াত করে এসেছে, বড় বড় জাহাজগুলি আসা-যাওয়া করেছে শ্রীলঙ্কা ঘুরেই। ১৮৬০ সালে ভারতের ব্রিটিশ সরকার প্রথম এই প্রণালী বরাবর একটি শিপিং ক্যানাল বা জাহাজপথ নির্মাণের প্রস্তাব রাখে।

11. কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?

a) ক. বঙ্গোপসাগর
b) খ. বঙ্গোপসাগর-জাভা সাগর
c) গ. পারস্য উপসাগর
d) ঘ. ভারত মহাসাগর
ব্যাখ্যা: ***গ. পারস্য উপসাগর*** কুয়েত দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে, ইরাক এবং সৌদি আরবের মাঝখানে অবস্থিত।

12. মালাক্কা প্রণালী সংযুক্ত করেছে?

a) ক. আটলান্টিক ভূমধ্যাসাগর
b) খ বঙ্গোপসাগর - জাভা সাগর
c) গ. ভারত মহাসাগর - জাভা সাগার
d) ঘ. ভারত মহাসাগর - আরব সাগর
ব্যাখ্যা: ***খ বঙ্গোপ সাগর- জাভা সাগর*** এটি উত্তরপূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে - - - - মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী দক্ষিণ - পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ ৮০৫ কিমি (৫০০ মা) সমুদ্রপ্রণালী। ১৪০০ থেকে ১৫১১ খ্রিষ্টাব্দের মধ্যে দ্বীপমালা উপর শাসিত মালাক্কা সালতানাতের নামে এর নামকরণ করা হয়।

13. মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালি?

a) ক মালাক্কা প্রণালী
b) খ.জিব্রাল্টার প্রণালি
c) গ. বসফোরাস প্রণালি
d) ঘ সুয়েজ খাল
ব্যাখ্যা: ***ক মালাক্কা প্রণালী*** মালাক্কা প্রণালীর উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে এবং মালয় উপদ্বীপকে সুমাত্রা দ্বীপ থেকে পৃথক করেছে।

14. পানামা খালের মালিকানা কত সালে পানামার নিকট হস্তান্তর করা হয়?

a) ক. ২০০০ সালে
b) খ. ১৯৯৯ সালে
c) গ. ১৯৯৮ সালে
d) ঘ ২০০১ সালে
ব্যাখ্যা: ***খ. ১৯৯৯ সালে*** ব্যাখ্যাঃ পানামা খালের দৈর্ঘ্য ৮০ কিমি। গভীরতা ১২ থেকে ১৫ মিটার এবং প্রস্থ ৩০ থেকে ৯১ মিটার। এ খাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ সৃষ্টি করেছে। এ খালের মালিকানা ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের থাকলেও এর আগেই ১৫ ডিসেম্বর পানামা রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

15. ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে?

a) ক. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
b) খ. উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে
c) গ. ভারত মহাসাগর ও ভূমধ্যাসাগরকে
d) ঘ. ভূমধ্যসাগরকে ও লোহিত সাগরকে
ব্যাখ্যা: ***খ. উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে*** ইংলিশ চ্যানেল (ইংরেজি: English Channel ইংগ্লিশ্‌ চ্যান্‌ল্‌, ফরাসি ভাষায়: La Manche লা মঁশ্‌) পশ্চিম ইউরোপের একটি সংকীর্ণ সাগর যা দক্ষিণে ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ডস্থিত রাষ্ট্র ফ্রান্স এবং উত্তরে গ্রেট ব্রিটেন দ্বীপকে পৃথক করেছে এবং উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। ফরাসি ভাষায় এটি "লা মঁশ" (La Manche অর্থাৎ "কোটের হাতা") নামে পরিচিত। এর দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার এবং এর প্রস্থ অবস্থানভেদে সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার (ডোভারের প্রণালীতে) হতে পারে। এটি ইউরোপীয় মহীসোপানের কাছাকাছি অবস্থিত অগভীর সাগরগুলির মধ্যে ক্ষুদ্রতম; এর আয়তন প্রায় ৭৫ হাজার বর্গকিলোমিটার। পূর্বদিকে এর বিস্তার কমে মাত্র ৩৪ কিলোমিটার হয়ে যায় এবং সেখানে এটি ডোভার প্রণালীর মাধ্যমে উত্তর সাগরের সাথে সংযুক্ত। ইংলিশ চ্যানেলের প্রধান দ্বীপগুলির মধ্যে আছে আইল অভ ওয়াইট এবং চ্যানেল দ্বীপপুঞ্জ।

16. বেরিং প্রণালি' কোন দুটো মহাদেশকে পৃথক করেছে?

a) ক উত্তর আমেরিকা ও এশিয়া
b) খ. এশিয়া ও ইউরোপ
c) গ. আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা
d) ঘ. আফ্রিকা ও ইউরোপ
ব্যাখ্যা: ***ক উত্তর আমেরিকা ও এশিয়া*** বেরিং প্রণালী (রুশ: Берингов пролив; ইংরেজি: Bering Strait) এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ দুইটিকে পৃথককারী জলাশয়। প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে উত্তর মহাসাগরের চুক্‌চি সাগরের সঙ্গে যুক্ত করেছে। ১৬৪৮ সালে রুশ অভিযানকারী সেমিয়োন ইভানোভিচ দেজনিয়ভ বেরিং প্রণালী আবিষ্কার করেন। পরবর্তীতে ১৭২৮ সালে ডেনীয় নাবিক ভিতুস বেরিং এবং তারও পরে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক ও ফ্রেডেরিক উইলিয়াম বিচি এখানে আসেন। প্রণালীটির সবচেয়ে সরু অংশ রাশিয়ার দেজনিয়ভ অন্তরীপ এবং আলাস্কার প্রিন্স অফ ওয়েল্‌স অন্তরীপের মধ্যে অবস্থিত। এই দুই অন্তরীপের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব ৮৫ কিলোমিটার। দুই অন্তরীপের মধ্যস্থলে ডায়োমিড দ্বীপপুঞ্জ অবস্থিত। প্রণালীটির গভীরতা ৩০-৫০ মিটার।

17. ফ্লোরিডা প্রণালি কোন দুটি সাগরকে যুক্ত করেছে?

a) ক. মেক্সিকো ও গ্রিনল্যান্ড
b) খ. মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর
c) গ. উত্তর সাগর ও বেরিং সাগর
d) ঘ উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড
ব্যাখ্যা: ***খ. মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর*** ফ্লোরিডা প্রণালী (ইংরেজি: Straits of Florida) আটলান্টিক মহাসাগরকে মেক্সিকো উপসাগরের সাথে সংযুক্তকারী সমুদ্রপ্রণালী। প্রণালীটির উত্তরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বে অবস্থিত ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণতম প্রান্তে অবস্থিত ফ্লোরিডা কিজ (Florida Keys) দ্বীপপুঞ্জ । প্রণালীর দক্ষিণে ও দক্ষিণ-পূর্বে আছে দ্বীপরাষ্ট্র কিউবা ও বাহামা দ্বীপপুঞ্জ। সমুদ্রপ্রণালীটি ৪৮০ কিলোমিটার দীর্ঘ এবং ৮০ থেকে ২৪১ কিলোমিটার প্রশস্ত। এর গভীরতা ১৮০০ মিটার। উপসাগরীয় সমুদ্রস্রোতের (Gulf Stream) প্রাথমিক পর্যায় তথা ফ্লোরিডা সমুদ্রস্রোত (Florida Current) এই সমুদ্রপ্রণালীটির মধ্য দিয়ে পূর্বদিকে প্রবাহিত হয়ে চলেছে; স্রোতটির পৃষ্ঠতলের গড় গতিবেগ ঘণ্টায় ৬.৫ থেকে ৯.৫ কিলোমিটার। ইউরোপীয় অভিযাত্রীদের মধ্যে স্পেনীয় নাবিক হুয়ান পোন্‌থে দে লেওন সর্বপ্রথম ১৫১৩ সালে জাহাজে করে প্রণালীটি অতিক্রম করেন।

18. আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত?

a) ক. লোহিত সাগর
b) খ. ভূমধ্যসাগর
c) গ. কৃষ্ণ সাগর
d) ঘ. ইজিয়ান সাগর
ব্যাখ্যা: ***খ. ভূমধ্যাসাগর*** আলেকজান্দ্রিয়া ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত, মিশরের একটি শহর।

19. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী?

a) ক. পক প্রণালি
b) খ. পানামা খাল
c) গ. মালাক্কা প্রণালি
d) ঘ. ডোভার প্রণালি
ব্যাখ্যা: ***খ. পানামা খাল*** পানামা যুক্ত করেছে প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর বিভক্ত করেছে দুই আমেরিকা

20. সুমেরু বৃত্ত-

a) ক. দক্ষিণ মেরু
b) খ. উত্তর মেরু
c) গ. পূর্ব মেরু
d) ঘ. পশ্চিম মেরু
ব্যাখ্যা: ***খ. উত্তর মেরু*** সুমেরু বৃত্ত হচ্ছে পৃথিবীর মানচিত্রে প্রদর্শণকৃত প্রধান পাঁচটি বৃত্তের একটি যার অবস্থান সর্ব-উত্তরে। সুমেরু বৃত্তের অবস্থান সুনির্দিষ্ট নয় যেমন, ১০ জুন ২০১৮, এটি নিরক্ষরেখার উত্তরে মেরুর দিকে ৬৬°৩৩′৪৭.২ সরে গিয়েছে।