41.
Which one is an adjective?
a) base
b) basis
c) basic
✓
d) basically
ব্যাখ্যা:
Answer: basic.
প্রশ্নে a) ও b) দুটোই noun যাদের অর্থ ভিত্তি।
d) adverb যার অর্থ মৌলিকভাবে।
c) adjective যার অর্থ মৌলিক।
42.
Their friendly behavior pleased the guest. Here 'friendly' is –
a) an adverb
b) a noun
c) an adjective
✓
d) a conjunction.
ব্যাখ্যা:
Answer: an adjective.
friendly একটি adjective যা behavior (noun) কে modify করছে। আর noun কে যা modify করে তা adjective.
43.
Mr. Rohan is very friendly . Here 'friendly' is -
a) adverb
b) noun
c) adjective
✓
d) pronoun
ব্যাখ্যা:
Answer: adjective.
** Noun- এর সাথে ly যুক্ত হয়ে adjective গঠিত হয় adverb নয়।
** প্রদত্ত বাক্যে friendly শব্দটি noun 'friend' শব্দ থেকে এসেছে। সুতরাং friendly শব্দটি adjective.
44.
The time for sleep is past. The word 'past' in the above sentence is a/an-
a) noun
b) adverb
c) preposition
d) adjective
✓
ব্যাখ্যা:
Answer: adjective.
** 'Be' verb- এর পরে past শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। কেননা 'be' verb-এর পর সরাসরি adjective আসে। বাক্যের বাংলা- ঘুমানাের সময় অতিবাহিত হয়েছে।
** The time for sleep is past.
এখানে subject কী?
= The time. (subject position= noun)
এখানে past শব্দটি The time-কে modify করছে। তাই past এখানে adjective.
45.
Oval is the adjective of-
a) over
b) eye
c) egg
✓
d) lip
ব্যাখ্যা:
Answer: egg.
** Oval' শব্দটির অর্থ ডিম্বাকৃতির।
তাই এটি 'egg' noun-এর adjective.
** অন্যদিকে Over অর্থ শেষ,
eye অর্থ চোখ এবং lip অর্থ ঠোঁট।
46.
Which part of speech is ' homely' ?
a) noun
b) adjective
✓
c) verb
d) adverb
ব্যাখ্যা:
Answer: adjective.
** 'Homely' adjective-এর উদাহরণ।
* উল্লেখ্য, noun-এর সাথে ly যুক্ত হলে সেটা adjective হয়
*আর adjective-এর সাথে ly যুক্ত করলে সেটা adverb হয়।
এখানে home শব্দটি noun, এর সাথে ly যুক্ত হয়েছে। তাই এটি adjective.
47.
Find out the adjective for the word 'truth'
a) truly
b) true
✓
c) truism
d) none of them
ব্যাখ্যা:
Answer: true.
Truth (সত্যতা, যথার্থতা) শব্দটির Adjective form True (সত্য, যথার্থ)।
48.
Noun can be modified with
a) adjective
✓
b) adverb
c) pronoun
d) both a and b
ব্যাখ্যা:
Answer: adjective.
noun কেবল adjective দ্বারাই modified হতে পারে। যে word ই noun কে modify করবে সেটি adjective বলেই গণ্য হবে।
49.
He is a man of few words. The word 'few' is ___ adjective.
a) Distributive
b) descriptive
c) Indefinite numerical
✓
d) demonstrative
ব্যাখ্যা:
Answer: Indefinite numerical.
All, some, many, enough, several, few ইত্যাদি numeral adjective গুলো যখন noun এর নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করে না তখন তাদেরকে Indefinite Numeral Adjective বলে।
যেমন: I have some friends in Dhaka. (এখানে some দ্বারা নির্দিষ্ট সংখ্যা বুঝা যাচ্ছেনা। তাই 'some' হচ্ছে Indefinite Numeral Adjective.)
50.
Beautiful' is an example of ___
a) verb
b) conjunction
c) adjective
✓
d) preposition
ব্যাখ্যা:
Answer: adjective.
The flower is beautiful.
অর্থ: ফুলটি সুন্দর।
বাক্যে 'beautiful' দিয়ে 'the flower' (noun) এর গুণ বর্ণ্না করা হয়েছে। তাই এটি Adjective.
Beautiful (Adjective)
Beauty (Noun)
51.
The time for sleep is past. The word 'past' in the above sentence is a/an ___
a) noun
b) adverb
c) preposition
d) adjective
✓
ব্যাখ্যা:
Answer: adjective.
Be verb (am, is, are, was, were etc.) এর পরে past শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। কেননা 'be' verb এর পর সরাসরি adjective আসে।
** The time for sleep is past.
অর্থ: ঘুমানাের সময় অতিবাহিত হয়েছে।
এখানে subject কী?
= The time. (subject position= noun)
এখানে past শব্দটি The time কে modify করছে। তাই past এখানে adjective.
52.
She was one of __ people who are forever worried about money.
a) those
✓
b) these
c) this
d) that
ব্যাখ্যা:
Answer: those.
Demonstrative Adjective: যে সকল Demonstrative Pronoun গুলো Noun এর পূর্বে বসে তাকে modify করে তাকে Demonstrative Adjective বলে। যেমন: This, that, these, those, such ইত্যাদি।
She was one of those people who are forever worried about money.
অর্থ: সে ঐ সব লোকের মধ্যে পড়ে যারা সবসময় টাকার জন্য চিন্তা করে।
এখানে 'those' দিয়ে যেসব লোক টাকার কথা ভাবে তাদেরকে বিশেষভাবে নির্দেশ করছে। অর্থাৎ 'those' দিয়ে 'people' কে modify করা হয়েছে।
53.
He was a rather disagreeable man'. Here the word 'disagreeable' is a/an ___
a) noun
b) adjective
✓
c) adverb
d) preposition
ব্যাখ্যা:
Answer: adjective.
যে সকল word কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বা ক্রম ইত্যাদি প্রকাশ করে তাদেরকে Adjective বলে। Adjective হচ্ছে Parts of speech এর একটা class যা Noun/Pronoun কে বিশেষায়িত করে।
He was a rather disagreeable man.
এই বাক্যে 'Disagreeable' শব্দটি man কে modify করছে। কেমন লোক সে সম্পর্কে তথ্য দিচ্ছে। তাই গঠনগত দিক থেকে 'Disagreeable' শব্দটি Adjective।
আবার, অর্থগত দিক থেকেও এটি adjective, যার অর্থ হলো বেমানান, বিরােধী।
54.
Adjective of the word 'Ox' is ___
a) Oxen
b) Bovine
✓
c) Canine
d) Oxy
ব্যাখ্যা:
Answer: Bovine.
Ox অর্থ ষাড়, এটি একটি Noun. এটির Adjective form হলো bovine অর্থাৎ গোজাতি সম্পৰ্কীয়।
Ox এর plural হচ্ছে oxen.
55.
Adjective of the word 'Heaven' is ___
a) Infernal
b) Celestial
✓
c) Sylvan
d) Austral
ব্যাখ্যা:
Answer: Celestial.
Heaven অর্থ স্বর্গ, এটি একটি Noun. এটির Adjective form হলো Celestial অর্থ স্বর্গীয়।
56.
Adjective of the word 'west' is ___
a) Lateral
b) Occidental
✓
c) Vernal
d) Ethereal
ব্যাখ্যা:
Answer: Occidental.
West অর্থ পশ্চিম দিক, এটি একটি Noun. এটির Adjective form হলো occidental অর্থ পাশ্চাত্য।
57.
What is the adjective of 'Earth' is ___
a) Terrestrial
✓
b) Mundane
c) Fluvial
d) Ocular
ব্যাখ্যা:
Answer: Terrestrial.
Earth অর্থ পৃথিবী, এটি একটি Noun. এটির Adjective form হলো Terrestrial অর্থ পার্থিব।
58.
The candidate did ___ and left ___.
a) so bad, badly
b) bad, badly
c) badly, bad
✓
d) worse, worst.
ব্যাখ্যা:
Answer: badly, bad.
The candidate did badly.
পরীক্ষার্থীটি কেমন করেছে বা কেমন এক্সাম দিয়েছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়: সে খারাপ এক্সাম দিয়েছে বা খারাপ করেছে।
তাই এখানে 'did' কে modify করে এমন শব্দ বসাতে হবে। আমরা জানি 'adverb' verb-কে modify করে। তাই এখানে did এর পর adverb হিসেবে badly বসবে।
The candidate left bad.
এখানে bad দিয়ে candidate (noun) এর অবস্থা বুঝাচ্ছে। পরীক্ষার্থীটি মন খারাপ করে প্রস্থান করলো। মানে এখানে তার অবস্থা বুঝাতে adjective বসাতে হবে।
The candidate did badly and left bad.
সুতরাং সম্পূর্ণ অর্থ দাঁড়ায়, 'পরীক্ষার্থীটি খারাপ ফল করেছে, এবং তাই মন খারাপ করে প্রস্থান করল।'
59.
Third' is ___
a) Cardinal adjective
b) ordinal adjective
✓
c) indefinite adjective
d) Multiplicative adjective.
ব্যাখ্যা:
Answer: ordinal adjective.
যে Adjective বাক্যে কোনো Noun এর সংখ্যা, ক্রম বা পর্যায় নির্দেশ করে তাকে Adjective of Number.
যেমন: First, Second, One, Two, Single, Double, Treble, Quadruple etc.
Adjective of Number তিন প্রকার:
Cardinal Numeral Number: One, Two, Three, Four etc.
Ordinal Numeral Number: First, Second, Third, Fourth etc.
Multiplicative Numeral Number: Single, Double, Treble, Quadruple etc.
60.
Choose the correct option.
a) The people are friendly who live in the house.
b) The people live in the house who are friendly.
c) The people live in the house who is friendly.
d) The people who live in the house are friendly.
✓
ব্যাখ্যা:
Answer: The people who live in the house are friendly.
অর্থ: ঘরটিতে যারা বাস করে তারা খুব বন্ধুসুলভ।
এখানে who একটি Pronoun. তাই who দিয়ে man কে indicate করায় who, the people এর ঠিক পরে বসবে।
তাই সঠিক বাক্যটি হবে: The people who live in the house are friendly.
অন্যান্য অপশনগুলো আলোচনা করলে এদের অর্থ পাওয়া যায়:
The people live in the house who is friendly.
অর্থ: বাড়িতে বন্ধুত্বপূর্ণ মানুষ বাস করে।
The people live in the house who are friendly.
অর্থ: বাড়িতে যারা বন্ধুত্বপূর্ণ মানুষ বাস করে।
The people are friendly who live in the house.
অর্থ: মানুষ বন্ধুত্বপূর্ণ যারা বাড়িতে বাস করে।