এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / English Grammar

English Language and Literature

Adjective

114 প্রশ্ন

81. This is the book I lost. Here 'I lost' is ___

a) A noun clause
b) An adverbial clause
c) An adjective clause
d) None of the three
ব্যাখ্যা: Answer: An adjective clause. Adjective clause/adjective phraseও Adjective এর মতো noun/pronoun কে modify করে। প্রদত্ত বাক্যের 'I lost' clause (এখানে finite verb (যেসব verb বাক্যের person, tense, number অনুযায়ী পরিবর্তিত হয় তারা হচ্ছে finite verb) আছে বিধায় এটি একটি clause) টি book কে modify করছে। তাই এটি একটি Adjective Clause.

82. I have a boat made of wood. Here the phrase 'made of wood' is ___

a) an adverbial phrase
b) perfect participle phrase
c) present participle phrase
d) past participle phrase
ব্যাখ্যা: Answer: past participle phrase. Participle phrase, Adjective আকারে ব্যবহৃত হয়। I have a boat made of wood. এখানে 'made of wood' অংশটি past participle phrase (এখানে কোনো finite verb নেই) হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এটি past participle phrase.

83. The girl with long hair is my cousin . Here the phrase 'with long hair' functions as ___

a) a noun phrase
b) an adverbial phrase
c) an adjective phrase
d) a noun clause
ব্যাখ্যা: Answer: an adjective phrase. Noun/pronoun কে modify করতে পারে Adjective. প্রদত্ত বাক্যের 'with long hair' বাক্যাংশটি একটি Phrase (এখানে finite verb না থাকায় এটি একটি phrase) যেটি 'the girl' কে modify/এর সম্পর্কে তথ্য দিচ্ছে। তাই এটি একটি Adjective Phrase.

84. I know that he will come. Here 'I know' is ___

a) an adverbial clause
b) an adjective clause
c) a noun clause
d) a principal clause
ব্যাখ্যা: Answer: a principal clause. I know that he will come. এটি একটি complex sentence. এর প্রথম clause টি principle এবং দ্বিতীয় clause টি হলো subordinate clause. Correct Answer: a principle clause.

85. We were asked to write a _____ essay on child labour.

a) five hundred words
b) five hundred word
c) five hundreds words
d) five hundreds word
ব্যাখ্যা: Answer: five hundred word. কোনো সংখ্যার পরের nounটি adjective হিসেবে ব্যবহৃত হলে তার plural হয় না। প্রশ্নোক্ত বাক্যে essay হচ্ছে noun, এর আগের hundred এবং word হচ্ছে adjective তাই এদের সাথে s/es যুক্ত হবে না।

86. A person who sacrifices his life for a cause

a) Patriot
b) Martyr
c) Soldier
d) Revolutionary
ব্যাখ্যা: Ans- Martyr Patriot -যে দেশকে ভালবাসে Soldier- যে যুদ্ধ করে Revolutionary- যে বৈপ্লবিক

87. The murder of a king

a) Homicide
b) Matricide
c) Patricide
d) Regicide
ব্যাখ্যা: Homicide- গণহত্যা Matricide-মাতৃহত্যা Patricide- পিতৃহত্যা

88. Yearly celebration of a date or event

a) birthday
b) anniversary
c) jubilee
d) centenary
ব্যাখ্যা: Ans- Anniversary Birthday- জন্মদিন পালন করা jubilee- ৫০ বাৎসরিক জয়ন্তি পালন করা Centenary- শতবর্ষ জয়ন্তি পালন করা

89. Their friendly behavior pleased the guest. Here 'friendly' is –

a) an adverb
b) a noun
c) an adjective
d) a conjunction.
ব্যাখ্যা: Answer: an adjective. friendly একটি adjective যা behavior (noun) কে modify করছে। আর noun কে যা modify করে তা adjective.

90. Oval is the adjective of-

a) over
b) eye
c) egg
d) lip
ব্যাখ্যা: Answer: egg. ** Oval' শব্দটির অর্থ ডিম্বাকৃতির। তাই এটি 'egg' noun-এর adjective. ** অন্যদিকে Over অর্থ শেষ, eye অর্থ চোখ এবং lip অর্থ ঠোঁট।

91. Which part of speech is ' homely' ?

a) noun
b) adjective
c) verb
d) adverb
ব্যাখ্যা: Answer: adjective. ** 'Homely' adjective-এর উদাহরণ। * উল্লেখ্য, noun-এর সাথে ly যুক্ত হলে সেটা adjective হয় *আর adjective-এর সাথে ly যুক্ত করলে সেটা adverb হয়। এখানে home শব্দটি noun, এর সাথে ly যুক্ত হয়েছে। তাই এটি adjective.

92. Noun can be modified with

a) adjective
b) adverb
c) pronoun
d) both a and b
ব্যাখ্যা: Answer: adjective. noun কেবল adjective দ্বারাই modified হতে পারে। যে word ই noun কে modify করবে সেটি adjective বলেই গণ্য হবে।

93. He is a man of few words. The word 'few' is ___ adjective.

a) Distributive
b) descriptive
c) Indefinite numerical
d) demonstrative
ব্যাখ্যা: Answer: Indefinite numerical. All, some, many, enough, several, few ইত্যাদি numeral adjective গুলো যখন noun এর নির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করে না তখন তাদেরকে Indefinite Numeral Adjective বলে। যেমন: I have some friends in Dhaka. (এখানে some দ্বারা নির্দিষ্ট সংখ্যা বুঝা যাচ্ছেনা। তাই 'some' হচ্ছে Indefinite Numeral Adjective.)

94. The time for sleep is past. The word 'past' in the above sentence is a/an ___

a) noun
b) adverb
c) preposition
d) adjective
ব্যাখ্যা: Answer: adjective. Be verb (am, is, are, was, were etc.) এর পরে past শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। কেননা 'be' verb এর পর সরাসরি adjective আসে। ** The time for sleep is past. অর্থ: ঘুমানাের সময় অতিবাহিত হয়েছে। এখানে subject কী? = The time. (subject position= noun) এখানে past শব্দটি The time কে modify করছে। তাই past এখানে adjective.

95. The candidate did ___ and left ___.

a) so bad, badly
b) bad, badly
c) badly, bad
d) worse, worst.
ব্যাখ্যা: Answer: badly, bad. The candidate did badly. পরীক্ষার্থীটি কেমন করেছে বা কেমন এক্সাম দিয়েছে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়: সে খারাপ এক্সাম দিয়েছে বা খারাপ করেছে। তাই এখানে 'did' কে modify করে এমন শব্দ বসাতে হবে। আমরা জানি 'adverb' verb-কে modify করে। তাই এখানে did এর পর adverb হিসেবে badly বসবে। The candidate left bad. এখানে bad দিয়ে candidate (noun) এর অবস্থা বুঝাচ্ছে। পরীক্ষার্থীটি মন খারাপ করে প্রস্থান করলো। মানে এখানে তার অবস্থা বুঝাতে adjective বসাতে হবে। The candidate did badly and left bad. সুতরাং সম্পূর্ণ অর্থ দাঁড়ায়, 'পরীক্ষার্থীটি খারাপ ফল করেছে, এবং তাই মন খারাপ করে প্রস্থান করল।'

96. He actually wanted to have motherly affection from her. Here 'motherly' is ___

a) an adverb
b) an adjective
c) a noun
d) none of them
ব্যাখ্যা: Answer: an adjective. Noun এর পূর্বে যদি কোন Noun, Article কিংবা Pronoun বসে তাহলে তারা Adjective এর মত কাজ করে। এখানে affection হচ্ছে noun, তার আগে বসে 'motherly' শব্দটি adjective এর কাজ করেছে। কি রকম affection সে সম্পর্কে একটি বর্ণনা দিয়েছে, তাই motherly শব্দটি adjective.

97. One should keep ___ promise.

a) his
b) one's
c) once
d) everybody's
ব্যাখ্যা: Answer: one's. কোন Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তখন তাকে Pronominal Adjective বলে । যেমন: This is his pen. One এর pronominal adjective হলো one's। সুতরাং One এর অনুসারে শূন্যস্থানে one's বসবে। Answer: One should keep one's promise.

98. I do not have much money to purchase a car. The word 'much' is ___

a) Adverb
b) Noun
c) adjective
d) pronoun
ব্যাখ্যা: Answer: adjective. বাক্যটিতে noun 'money' এর পূর্বে much ব্যবহৃত হয়েছে টাকার পরিমাণ বুঝানোর জন্যে। সুতরাং much শব্দটি adjective. Adjective nounএর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা নির্দেশ করে আর adverb সাধারণত Noun কে modify করতে পারে না।

99. ________ eggs were served to the players.

a) Boil
b) Boiled
c) to boil
d) boiling
ব্যাখ্যা: Answer: Boiled. (Boiled) eggs were served to the players. খেলোয়াড়দের সেদ্ধ ডিম পরিবেশন করা হয়েছিল। *সেদ্ধ ডিম বুঝাতে boiled egg ব্যবহার করতে হবে। যদি সেদ্ধরত ডিম বুঝাতো তাহলে boiling egg বসানো হতো। (সেদ্ধরত ডিম পরিবেশন করা সম্ভব নয়) যদি সেদ্ধ করা হবে এমন ডিম বুঝাতে তাহলে to boil বসানো হতো। (সেদ্ধ করা হবে এমন ডিম/কাঁচা ডিম পরিবেশন করা হয় না)

100. The flower smells _______

a) sweet
b) sweetly
c) fragrently
d) pleasant
ব্যাখ্যা: Answer: sweet. The flower smells (sweet) অর্থ: ফুলের গন্ধ মিষ্টি অন্যান্য অপশনগুলো নিয়ে আলোচনা করা যাক। অর্থগত দিক থেকে দেখা যায়, sweetly = মিষ্টিভাবে; তাহলে বাক্যের অর্থ দাঁড়ায়: ফুলের গন্ধ মিষ্টিভাবে। fragrently = সুগন্ধযুক্তভাবে; তাহলে বাক্যের অর্থ দাঁড়ায়: ফুলের গন্ধ সুগন্ধযুক্তভাবে। pleasant = আনন্দদায়ক; তাহলে বাক্যের অর্থ দাঁড়ায়: ফুলের গন্ধ আনন্দদায়ক।