এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / English Grammar

English Language and Literature

Adjective

114 প্রশ্ন

61. An elected member can take the decision. The word 'elected' is used as a/an __

a) verb
b) adverb
c) conjunction
d) adjective
ব্যাখ্যা: Answer: adjective. Noun এর পূর্বে যদি কোন Noun, Article কিংবা Pronoun বসে তাহলে তারা Adjective এর মত করে। Member এখানে noun, তাই এর আগে elected (adjective) বসে তাকে modify করেছে, noun এর একটি অবস্থা সম্পর্কে বর্ণনা করছে। তাই এটি adjective.

62. What part of speech is 'extraordinary'?

a) adverb
b) adjective
c) verb
d) noun
ব্যাখ্যা: Answer: adjective. Word এর শেষে 'ary', 'ish', 'able' ইত্যাদি suffix যোগে adjective গঠিত হয়। সুতরাং extraordinary (অর্থ: অসাধারণ) শব্দটি adjective। এছাড়া adjective চেনার আরেকটি সহজ উপায় হলো: ***কোন শব্দের পরে যেকোন noun বসিয়ে যদি দেখা যায় অর্থ মিলছে, তাহলে সেটিকে adjective বলা যায়। যেমন: He is a good man. এখানে good (adjective) এর পরে man (noun) বসানোর ফলে অর্থ মিলেছে। তাই good একটি adjective.

63. He actually wanted to have motherly affection from her. Here 'motherly' is ___

a) an adverb
b) an adjective
c) a noun
d) none of them
ব্যাখ্যা: Answer: an adjective. Noun এর পূর্বে যদি কোন Noun, Article কিংবা Pronoun বসে তাহলে তারা Adjective এর মত কাজ করে। এখানে affection হচ্ছে noun, তার আগে বসে 'motherly' শব্দটি adjective এর কাজ করেছে। কি রকম affection সে সম্পর্কে একটি বর্ণনা দিয়েছে, তাই motherly শব্দটি adjective.

64. The child cried for ___ mother.

a) his
b) her
c) its
d) none
ব্যাখ্যা: Answer: its. কোন Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তখন তাকে Pronominal Adjective বলে । যেমন: This is his pen. The child এর pronominal adjective হলো its। সুতরাং The child এর অনুসারে শূন্যস্থানে its বসবে। Answer: The child cried for its mother. **Its is a possessive form of the pronoun it which means belonging to it. **It’s is a contraction of the words it is or it has.

65. Salma couldn't tell ___ books were left on the table.

a) whose
b) who's
c) who
d) who is
ব্যাখ্যা: Answer: whose. Salma couldn't tell (whose) books were left on the table. অর্থ: সালমা বলতে পারলো না কার বইগুলো টেবিলের উপর রাখা। এখানে whose একটি pronoun যেটি 'books were left on the table' clauseকে indicate করেছে। Whose = কার Who = কে 'টেবিলের উপর রাখা বইগুলো কার' সে সম্পর্কে বলা হয়েছে তাই whose pronoun ব্যবহার করা হয়েছে।

66. One should keep ___ promise.

a) his
b) one's
c) once
d) everybody's
ব্যাখ্যা: Answer: one's. কোন Pronoun যখন Noun এর পূর্বে বসে Adjective এর কার্য সম্পাদন করে তখন তাকে Pronominal Adjective বলে । যেমন: This is his pen. One এর pronominal adjective হলো one's। সুতরাং One এর অনুসারে শূন্যস্থানে one's বসবে। Answer: One should keep one's promise.

67. It was a very ___ situation.

a) embarrass
b) embarrassing
c) embarrassed
d) embarrassment
ব্যাখ্যা: Answer: embarrassing. It was a very (embarrassing) situation অর্থ: এটা ছিল খুবই বিব্রতকর পরিস্থিতি। Embarrassing অর্থ বিব্রতকর। শব্দটি একটি adjective. প্রশ্নোক্ত বাক্যে situation শব্দটি একটি noun; যাকে modify করতে সাধারণত পূর্বে adjective বসে। ***Embarrassing শব্দটি একটি adjective. Adjective বস্তুবাচক (thing) শব্দকে modify করলে হবে present participle. ***Embarrassed শব্দটিও adjective. Adjective ব্যক্তিবাচক (person) শব্দকে modify করলে হবে past participle. ***(ক্ষেত্রে বিশেষে ব্যতিক্রম পাওয়া যেতে পারে)

68. I do not have much money to purchase a car. The word 'much' is ___

a) Adverb
b) Noun
c) adjective
d) pronoun
ব্যাখ্যা: Answer: adjective. বাক্যটিতে noun 'money' এর পূর্বে much ব্যবহৃত হয়েছে টাকার পরিমাণ বুঝানোর জন্যে। সুতরাং much শব্দটি adjective. Adjective noun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা নির্দেশ করে আর adverb সাধারণত Noun কে modify করতে পারে না।

69. Depression is often hereditary. Here the word 'hereditary' is a/an ___

a) adverb
b) adjective
c) noun
d) verb
ব্যাখ্যা: Answer: adjective. যে সকল word কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বা ক্রম ইত্যাদি প্রকাশ করে তাদেরকে Adjective বলে। Adjective হচ্ছে Parts of speech এর একটা class যা Noun/Pronoun কে বিশেষায়িত করে। Be verb (am, is, are, was, were ইত্যাদি) এর পরে সাধারণত সরাসরি adjective word বসে। তাই এখানে 'hereditary' শব্দটি adjective. তাছাড়া অর্থগত দিক থেকেও এটি adjective। Hereditary এর অর্থ 'বংশগত' বা 'বংশানুক্রমিক'।

70. ________ eggs were served to the players.

a) Boil
b) Boiled
c) to boil
d) boiling
ব্যাখ্যা: Answer: Boiled. (Boiled) eggs were served to the players. খেলোয়াড়দের সেদ্ধ ডিম পরিবেশন করা হয়েছিল। *সেদ্ধ ডিম বুঝাতে boiled egg ব্যবহার করতে হবে। যদি সেদ্ধরত ডিম বুঝাতো তাহলে boiling egg বসানো হতো। (সেদ্ধরত ডিম পরিবেশন করা সম্ভব নয়) যদি সেদ্ধ করা হবে এমন ডিম বুঝাতে তাহলে to boil বসানো হতো। (সেদ্ধ করা হবে এমন ডিম/কাঁচা ডিম পরিবেশন করা হয় না)

71. I saw ______ beggar.

a) a one -eyed
b) a one -eye
c) an one-eyed
d) an one-eye
ব্যাখ্যা: Answer: a one-eyed. সাধারণত vowel এর পূর্বে an বসে। কিন্তু one শব্দটির পূর্বে a বসেছে কারণ 'O' এর উচ্চারণ যদি 'O=ও' এর মতো না হয়ে 'O=ওয়া' এর মতো হয় তাহলে শব্দটির পূর্বে a বসে।

72. My father was furious when he learnt that I missed G.P.A 5.00. Here 'furious' is a/an ___

a) verb
b) adverb
c) noun
d) adjective
ব্যাখ্যা: Answer: adjective. My father was furious when he learnt that I missed G.P.A 5.00. অর্থ: আমি জিপিএ ৫ না পাওয়ায় আমার বাবা আমার উপর ক্ষিপ্ত হয়েছিলেন। বাক্যটিতে furious শব্দটি দিয়ে My father এর একটি অবস্থা সম্পর্কে বুঝানো হচ্ছে। অর্থাৎ furious শব্দটি বাক্যের subject 'my father' কে modify করছে। আমরা জানি, বাক্যের subject/noun কে মডিফাই করে adjective. তাই এই বাক্যে furious শব্দটি adjective.

73. The flower smells _______

a) sweet
b) sweetly
c) fragrently
d) pleasant
ব্যাখ্যা: Answer: sweet. The flower smells (sweet) অর্থ: ফুলের গন্ধ মিষ্টি অন্যান্য অপশনগুলো নিয়ে আলোচনা করা যাক। অর্থগত দিক থেকে দেখা যায়, sweetly = মিষ্টিভাবে; তাহলে বাক্যের অর্থ দাঁড়ায়: ফুলের গন্ধ মিষ্টিভাবে। fragrently = সুগন্ধযুক্তভাবে; তাহলে বাক্যের অর্থ দাঁড়ায়: ফুলের গন্ধ সুগন্ধযুক্তভাবে। pleasant = আনন্দদায়ক; তাহলে বাক্যের অর্থ দাঁড়ায়: ফুলের গন্ধ আনন্দদায়ক।

74. Choose the correct word to fill in the gap. 'Tom looks rather _______. What shall we do to cheer him up?'

a) depressing
b) depressed
c) depessingly
d) depression
ব্যাখ্যা: Answer: depressed. Tom looks rather (depressed) অর্থ: টমকে বিষণ্ণ দেখাচ্ছে। প্রশ্নোক্ত বাক্যে Tom শব্দটি একটি noun; যার অবস্থা বর্ণ্না করতে adjective হিসেবে 'depressed' ব্যবহৃত হয়েছে। ***Depressing শব্দটি একটি adjective. Adjective বস্তুবাচক (thing) শব্দকে modify করলে হবে present participle. ***Depressed শব্দটিও adjective. Adjective ব্যক্তিবাচক (person) শব্দকে modify করলে হবে past participle. ***(ক্ষেত্রে বিশেষে ব্যতিক্রম পাওয়া যেতে পারে)

75. Which one is the adjective among the following words?

a) diploma
b) diplomacy
c) diplomatic
d) diplomat
ব্যাখ্যা: Answer: diplomatic. অপশনগুলোর মধ্যে adjective word হলাে Diplomatic (কূটনৈতিক)। শব্দের শেষে 'ic' suffix থাকলে সে word টি সাধারণত adjective হয়। অপশনগুলো নিয়ে আলোচনা করা যাক। অর্থগত দিক থেকে দেখা যায়, diplomatic = কূটনৈতিক (Adjective) diplomat = কূটনীতিক (Noun) diploma = শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতিপত্র (Noun) diplomacy = কূটনীতি (Noun)

76. What's an adjective?

a) describing word
b) describes an verb
c) compares things together
d) uses like or as
ব্যাখ্যা: Answer: describing word. যে সকল word কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বা ক্রম ইত্যাদি প্রকাশ করে তাদেরকে Adjective বলে। Adjective হচ্ছে Parts of speech এর একটা class যা Noun/Pronoun কে বিশেষায়িত করে। যেমন: Karim is a good boy. এখানে 'good' (Adjective) দিয়ে Karim (Noun) এর সম্পর্কে তথ্য দেয়া হচ্ছে অথবা বলা যায় noun এর একটি অবস্থা সম্পর্কে বর্ণনা দেয়া হয়েছে। তাই বাক্যে good একটি Adjective.

77. We felt very tired. The word 'tired' used in the sentence is ___

a) adjective
b) noun
c) verb
d) none
ব্যাখ্যা: Answer: adjective. যে সকল word কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বা ক্রম ইত্যাদি প্রকাশ করে তাদেরকে Adjective বলে। Adjective হচ্ছে Parts of speech এর একটা class যা Noun/Pronoun কে বিশেষায়িত করে। We felt very tired. এখানে 'tired' দিয়ে বাক্যের সাবজেক্টের অবস্থা সম্পর্কে বর্ণ্না করা হয়েছে। তাই এখানে 'tired' একটি Adjective.

78. Identify the parts of speech of the word 'vivid'.

a) adverb
b) noun
c) verb
d) adjective
ব্যাখ্যা: Answer: adjective. 'Vivid' শব্দটির অর্থ 'প্রাণবন্ত'। যা একটি অবস্থা সম্পর্কে বর্ণ্না করার জন্যে ব্যবহার করা হয়। তাই এটি একটি Adjective.

79. Example of an adjective

a) fat
b) quickly
c) slowly
d) faster
ব্যাখ্যা:

Answer: fat. 'Fat' অর্থ স্থূল, মেদ, চর্বি ইত্যাদি। এটি noun এবং adjective উভয়ভাবেই ব্যবহৃত হয়। Fat as adjective: Emily was ashamed of my fat flabby legs. Fat as noun: Reduce the amount of fat in your diet. Quickly, slowly, faster এগুলো adverb এর উদাহরণ।

80. What is an adjective?

a) Any word that is the main subject
b) Expresses action
c) Any word that modifies or describes a verb
d) Any word that modifies or describes a noun
ব্যাখ্যা: Answer: Any word that modifies or describes a noun. যে সকল word কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বা ক্রম ইত্যাদি প্রকাশ করে তাদেরকে Adjective বলে। Adjective হচ্ছে Parts of speech এর একটা class যা Noun/Pronoun কে বিশেষায়িত করে। যেমন: Karim is a good boy. এখানে 'good' (Adjective) দিয়ে Karim (Noun) এর সম্পর্কে তথ্য দেয়া হচ্ছে অথবা বলা যায় noun এর একটি অবস্থা সম্পর্কে বর্ণনা দেয়া হয়েছে। তাই বাক্যে good একটি Adjective.