221.
I can’t help______
a) to laugh
b) laughing
✓
c) laughed
d) laugh
ব্যাখ্যা:
Answer: laughing.
It is use, It is no use, It's no good , It is worth, can't help ইত্যাদির পর Gerund হয়.
222.
Rice and curry ____ her favorite food
a) is
✓
b) are
c) were
d) No answer
ব্যাখ্যা:
Answer: is.
And দ্বারা যুক্ত Subject গুলো যদি একক ধারণা বা অর্থ প্রকাশ পায় তাহলে Verb টি Singular হয়।
Bread and butter is all we want.
Slow and steady wins the race.
223.
Would you ____ coffee?
a) takes
b) take
✓
c) eat
d) eats
ব্যাখ্যা:
Answer: take.
Coffee 'eat' করা হয় না 'drink' করা হয়।
Take মানে নেওয়া। Modal auxiliary এর পরে সব সময় verb এর base form বসে।
তাই সঠিক উত্তর Would you take coffee?
224.
Which one is the correct sentence?
a) Learn the poetry by heart.
b) Learn the poem by heart.
✓
c) Learn the poetry to heart.
d) Learn the poem to heart.
ব্যাখ্যা:
Ans: Learn the poem by heart.
Learn by heart অর্থ মুখস্থ করা।
Poetry হলো কাব্য সংকলন, যা সাহিত্যের একটি রূপ। আর Poem হলো a piece of poetry.
কবিতাটি মুখস্থ করো- Learn the poem by heart.
225.
Choose the correct sentence.
a) He is addicted to his studies.
b) He is addicted of his studies.
c) He is devoted of his studies.
d) He is devoted to his studies.
✓
ব্যাখ্যা:
Ans: He is devoted to his studies.
Devoted মানে ভাল কাজে আসক্ত, আর Addicted মন্দ কাজে আসক্ত। এর পরে Preposition to বসে।
226.
Babor ____ Ibrahim in the Panipath War.
a) was defeated
b) defeats
✓
c) has defeated
d) has been defeated
ব্যাখ্যা:
Answer: defeats.
অতীতের ঘটনা হলেও ঐতিহাসিক সত্য প্রকাশে past indefinite tense ব্যবহার না করে present indefinite tense ব্যবহার করা যায়। এ হিসেবে খ সঠিক।
বা্ক্যটি অর্থ অনুযায়ী Active. ক ও ঘ Passive হওয়ায় সেগুলো এমনিতেই ব্যবহার করা যাবে না।
আর গ Present Perfect Tense হওয়ায় এটাও ব্যবহার করা যাবে না।
227.
Arabian Nights ____ still wonderful to read.
a) is
✓
b) are being
c) has been
d) was
ব্যাখ্যা:
Answer: is.
Arabian Nights একটি বই এর নাম।এই ধরনের নাম plural মনে হলেও একটি বস্তু বা বিষয়কে নির্দেশ করে। এজন্য singular verb ব্যবহার করতে হবে।
228.
If he works hard with his best, he always _____ successful.
a) will become
b) becomes
✓
c) became
d) would become
ব্যাখ্যা:
Answer: becomes.
সব সময়ই ঘটে এ রকম বুঝাতে if clause এবং এর পরের clause উভয়টি একই tense এ হয়। এ হিসেবে এখানে always থাকার কারণে becomes হয়েছে।
229.
The party was a disaster. There ___ there.
a) wasn't nobody
b) was anybody
c) was nobody
✓
d) was somebody
ব্যাখ্যা:
Answer: was nobody.
সভাটি ছিল একটা বিপর্যয়। আর বিপর্যয় যেহেতু সেহেতু কারোই থাকার কথা
না। সুতরাং শূন্যস্থানে was nobody বসবে। Wasn't nobody বসবে না, কারণ
Double negative ব্যবহৃত হয় না, was anybody হবে না কারণে anybody
negative বাক্যে ব্যবহৃত হয় আর was somebody positive ধারণা দেয়।
230.
Choose the correct sentence.
a) Nishat laughed at me in a friendly fashion.
b) Nishat laughed at me on friendly fashion.
c) Nishat smiled at me on a friendly fashion.
d) Nishat smiled at me in a friendly fashion.
✓
ব্যাখ্যা:
Answer: Nishat smiled at me in a friendly fashion.
Laugh — Smile :
যে হাসিতে উচ্চ শব্দ থাকবে না, শুধু মুখের আনন্দসূচক ভাবটা থাকবে সেই হাসি বোঝাতে smile বসে।
উচ্চ শব্দ করে হাসা বোঝাতে laugh বসে।
Smile দ্বারা friendly ভাব প্রকাশ করা হয়।
Laugh দ্বারা অধিকাংশ সময়েই unfriendly ভাব প্রকাশ করা হয়।
231.
He ____ well and prospered.
a) choose
b) choiced
c) chose
✓
d) chosen
ব্যাখ্যা:
Answer: chose.
sentence টি past tense হওয়ায়, choose এর past from 'chose' হবে।
232.
The conference ______ due to lack of quorum.
a) postponed
b) has been postponed
✓
c) will postpone
d) is postponing
ব্যাখ্যা:
Answer: has been postponed.
Conference নিজে নিজে postponed হয় না, কেউ postpone করে।
তাই বাক্যটি Passive voice এ আছে।
Structure: sub + has + been + V3.
233.
The Caption applauded saying that they _____ well.
a) did
b) had done
✓
c) had been doing
d) doing
ব্যাখ্যা:
Answer: had done.
এখানে বাক্যটি indirect speech এ আছে, যেটির direct speech হচ্ছে
Direct speech: The Caption said, "Bravo! Well done."
সুতরাং নিয়ম অনুযায়ী
Indirect speech: The Caption applauded saying that they had done well.
234.
_____ being fined, he was sentenced to a term of imprisonment.
a) after
b) beside
c) besides
✓
d) in addition to
ব্যাখ্যা:
Answer: besides.
পাশে অর্থে beside এবং অধিকন্তু অর্থে besides ব্যবহৃত হয়।
235.
You should come back after you ____ him.
a) will have met
b) would have met
c) have met
✓
d) meet
ব্যাখ্যা:
Answer: have met.
after এর আগের অংশ present বা future tense হলে পরের অংশ Present Perfect হয়।
বাক্যের অর্থ- তার সাথে দেখা করার পরে তোমার ফিরে আসা উচিত।
যদিও এখানে should আছে, তথাপি প্রথম অংশ দিয়ে Future Indefinite এর অর্থ প্রকাশ পাচ্ছে। তাই পরের অংশ Present Perfect Tense হবে।
236.
It was long since his grandfather ____.
a) passed away
b) was passed away
c) had passed away
✓
d) have passed away
ব্যাখ্যা:
Answer: had passed away.
past indefinite + since + past perfect
এখানে since সময় নির্দেশ করে, কিন্তু বাংলায় এর কোন অর্থ আসে না।
since এর অন্যান্য অর্থ হচ্ছে- যেহেতু, কারণ, থেকে
237.
Tasmia and not her sisters ____ gone there.
a) have
b) has
✓
c) have been
d) has been
ব্যাখ্যা:
Answer: has.
এখানে Subject হচ্ছে 'Tasmia' যা singular
238.
Crown and Glory _____ Mackbeth.
a) have attracted
b) attracting
c) attracts
d) has attracted
✓
ব্যাখ্যা:
Answer: has attracted.
Crown and Glory একটা জিনিস বুঝিয়েছে তাই verb singular হয়েছে।
239.
Everything including the books ____ bought.
a) were
b) was
✓
c) have
d) are
ব্যাখ্যা:
Answer: was.
দুটি subject including দ্বারা যুক্ত হলে, verb including এর পূর্বের subject অনুযায়ী হয়।
এখানে including এর পূর্বের subject হচ্ছে -
everything, singular, verb singular অর্থাৎ was হবে।
240.
A third of the city ____ unemployed.
a) are
b) have been
c) is
✓
d) been
ব্যাখ্যা:
Answer: is.
Fraction (ভগ্নাংশ) এর পরে Noun যদি singular হয় সে ক্ষেত্রে verb singular বসে।
আর Noun যদি plural হয় তাহলে verb plural হয়।