এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / English Grammar

English Language and Literature

Verb

333 প্রশ্ন

181. We have to help her ____ her keys.

a) find
b) in finding
c) with finding
d) by finding
ব্যাখ্যা: Answer: find. ব্যাখ্যা: Subject + Help + ব্যাক্তি / বস্তু + verb এর base form or to + verb (infinitive) হয়। যেমন; We have to help her find her keys Or We have to help her to find her keys.

182. They were uncertain whether ___ go.

a) they must be
b) they could be
c) they should be
d) they ought to
ব্যাখ্যা: Answer: they ought to. ব্যাখ্যা: 1. Modal auxiliary + be + verb এর past participle হয়। যেমন; They were uncertain whether they should be gone. 2. Ought to + verb এর base form হয়। যেমন; They were uncertain whether they ought to go.

183. I will call Bahar as soon as I _____ any news.

a) will hear
b) heard
c) hear
d) would hear
ব্যাখ্যা: Answer: hear. ব্যাখ্যা: Use of As Soon As: 1. 'As soon as' only use with present and past tense. Examples: As soon as I get to work. (Present tense). As soon as I got to work.(Past tense). কিন্তু, As soon as I will get to work হবে না। 2. একটি sentence এর দুইটি clause-এর 'As soon as' যুক্ত ক্লজটিতে present simple হলে, পরের ক্লজটিতে future simple tense হয়। Examples: -As soon as I get home I will give you a call. -As soon as your father gets home he will talk to you. -As soon as I get to work I will finish the report. 3. একটি sentence এর দুইটি clause-এর 'As soon as' যুক্ত ক্লজটিতে past simple হলে, পরের ক্লজটিতে past simple tense হয়। Example: They restarted the tennis match as soon as the rain stopped.

184. I had Sumi ____ from the class for her reckless activities.

a) expelled
b) to expel
c) to be expelled
d) expel
ব্যাখ্যা: Answer: expel. ব্যাখ্যা: I had Sumi-এখানে had হচ্ছে causative verb. Had/ have এসব causative verb এর পর ব্যক্তিবাচক Object বসলে verb এর base form বসে। প্রশ্নোক্ত বাক্যে ব্যক্তিবাচক Object 'Sumi' থাকায়, base form 'expel' বসেছে। কিন্তু বস্তুবাচক Object বসলে verb এর past participle বসে। যেমন; I had my car washed.

185. Masum will get an electrician ____ the heating.

a) repair
b) for repairing
c) to mend
d) mend
ব্যাখ্যা: Answer: to mend. ব্যাখ্যা: Causative হিসেবে “get” ব্যবহৃত হলে এবং তারপর ব্যক্তিবাচক object হলে পরবর্তী verb টি infinitive (to+verb) হয়। যেমন; Masum will get an electrician to mend the heating. কিন্তু “get” এর পর বস্তুবাচক object হলে পরবর্তী verb টি infinitive (to + verb) হবেনা, কিন্তু verb এর past participle হবে। যেমন; I want to get the house painted before winter.

186. Which one is incorrect?

a) I insisted that she be wrong.
b) She urged that he do the task last night.
c) She urged that he did the work last night.
d) It is imperative that you be on time.
ব্যাখ্যা: Answer: She urged that he did the work last night. ব্যাখ্যা: Urge একটি subjunctive verb. Subjunctive বলতে বোঝায়- কোনো কাজ গুরুত্বপূর্ণ বা জরুরী বা কেউ চাচ্ছে অন্য কেউ কাজটা করুক এরকম ক্ষেত্রে কিছু Certain Verbs (যেমন- require, request, urge, propose, prefer, pray, ask, advise, insist, suggest, stipulate, demand, decree, recommend) এর পরে সবসময় verb এর base form হয়। Structure: Subject-1 + verb (any tense) + that + subject-2 + verb এর base form. যেমন; We urge that he leave now. আবার, It + be (any tense) + adjective + that + subject + verb এর base form এই Structure অনুসারেও হয়। যেমন; It is necessary that he find the books. It has been proposed that we change the topic.

187. My doctor suggested ____ some exercise.

a) that I get
b) me to get
c) that I got
d) that we should get
ব্যাখ্যা: Answer: that I get. ব্যাখ্যা: Suggested একটি subjunctive verb. Subjunctive বলতে বোঝায়- কোনো কাজ গুরুত্বপূর্ণ বা জরুরী বা কেউ চাচ্ছে অন্য কেউ কাজটা করুক এরকম ক্ষেত্রে কিছু Certain Verbs (যেমন- require, request, urge, propose, prefer, pray, ask, advise, insist, suggest, stipulate, demand, decree, recommend) এর পরে সবসময় verb এর base form হয়। Structure: Subject-1 + verb (any tense) + that + subject-2 + verb এর base form. যেমন; My doctor suggested that I get some exercise. আবার, It + be (any tense) + adjective + that + subject + verb এর base form এই Structure অনুসারেও হয়। যেমন; It is necessary that he find the books. It has been proposed that we change the topic.

188. He _____ out just now.

a) went
b) goes
c) has gone
d) is going
ব্যাখ্যা: Answer: has gone. ব্যাখ্যা: Just now, Recently, Lately, Already, Yet থাকলে present perfect tense হয়। যেমন; He has gone out just now.

189. They ____ across the river last year.

a) swum
b) have swum
c) has swam
d) swam
ব্যাখ্যা: Answer: swam. ব্যাখ্যা: Last year, last night এসব ক্ষেত্রে past simple হয়। এখানে swim এর past form swam.

190. Each of them-- present yesterday.

a) was
b) were
c) is
d) are
ব্যাখ্যা: Answer: was. ব্যাখ্যা: Each of, every one of, either of, neither of এর পরের Noun / Pronoun Plural হয় কিন্তু verb সবসময় singular হবে। উপরের বাক্যটিতে yesterday থাকায় verb past tense এ হবে। যেমন; Each of them was present yesterday.

191. The man seldom ___.

a) to smoke
b) has smoked
c) smokes
d) smoking
ব্যাখ্যা: Answer: smokes. ব্যাখ্যা: Seldom অর্থ কদাচিৎ যা একটি adverb . এখানে বাক্যটির অর্থ হবে লোকটি কখনোই ধূমপান করেনা-The man seldom smokes.

192. I don't think the window ____ yet.

a) has repaired
b) was repaired
c) was being repaired
d) has been repaired
ব্যাখ্যা: Answer: has been repaired. ব্যাখ্যা: Just now, Recently, Lately, Already, Yet থাকলে present perfect tense হয়। জানালা নিজে নিজে ঠিক হবেনা, আরেকজন কে দিয়ে ঠিক করানো লাগবে, তাই passive voice হবে।

193. At four he ____ the same as now.

a) looks
b) look
c) looking
d) looked
ব্যাখ্যা: Answer: looked. ব্যাখ্যা: ৪ বছর বয়সেও তাকে বর্তমানের মতই দেখতে লাগতো। যেহেতু এখানে অতীত বুঝিয়েছে তাই past simple(looked) হবে।

194. We ___ made to laugh by her.

a) have
b) had
c) were
d) might
ব্যাখ্যা: Answer: were. ব্যাখ্যা: উপরের বাক্যটি passive voice এর নিয়মে হয়েছে। বাক্যটির Active form ছিলো-She made us to laugh. বাক্যটিকে Passive করলে হবে-We were made to laugh by her.

195. If you paint the picture well, they ___ it in the exhibition.

a) hung
b) will hung
c) will hang
d) will have hung
ব্যাখ্যা: Answer: will hang. ব্যাখ্যা: এটা 1st conditional এর নিয়মানুসারে হবে। If+ present simple tense + future simple. Or; Future indefinite + if + present indefinite. যেমন; If you paint the picture well, they will hang it in the exhibition.

196. I could go for a drive, if today ___ Saturday.

a) are
b) was
c) is
d) were
ব্যাখ্যা: Answer: were. ব্যাখ্যা: 2nd conditional এর নিয়ম অনুসারে হয়েছে। If + subject + Verb এর past form...., subject + would/could/might + Verb এর base form + ……… অথবা, subject + would/could/might + Verb এর base form+ ………+ if + subject + Verb এর past form + ……… 2nd conditional দিয়ে Present / Future এর অবাস্তব ঘটনা (Unreal Condition) বোঝায়। Unreal Condition এর ক্ষেত্রে Past Tense এ 'Be verb' সবসময় 'were' হয়।

197. Which one is correct?

a) The committee has decided to impose punishment against him.
b) The Jury is divided in their opinion.
c) The council is debating about the matter.
d) The committee have decided to impose punishment against him.
ব্যাখ্যা: Answer: The committee has decided to impose punishment against him. ব্যাখ্যা: Collective noun যখন একটি unit হিসেবে ব্যবহৃত হয় তখন Singular বলে বিবেচিত। Example: The committee has decided to impose punishment against him. আবার Collective noun এর unit এ বিভাজন হলে Verb টি Plural হয়। Example: 1. The Jury are divided in their opinion. 2. The council are debating about the matter.

198. Which one is not correct?

a) Majority are present in this meeting.
b) Majority of them are poor.
c) Only a small minority of students is opposed to the scheme.
d) Majority is present in this meeting.
ব্যাখ্যা: Answer: Majority are present in this meeting. ব্যাখ্যা: *** Majority কে বিশ্লেষণ করা যাক- Majority "singular/plural" উভয় হতে পারে। তবে কখন কী বসবে? যদি majority দিয়ে collection of individuals বুঝায় তখন majority এর সাথে plural verb বসবে। যেমন: Majority of 45 regular batch students were present. এখানে ৪৫ ব্যাচের ১১০০ ছাত্র ছাত্রীর মধ্যে বেশিরভাগ উপস্থিত ছিল, সবাই না কিন্তু। এভাবে collection of individuals বুঝাচ্ছে তাই plural verb "were বসেছে"। কিন্ত majority যখন একটা collective group কে বুঝাবে তখন এটা singular হবে। নিজেই একা একটা collective group এর মতো কাজ করবে। যেমন: Majority was present. এখানে majority মানে একটা গ্রুপকে বুঝাচ্ছে একসাথে তাই এখানে singular verb 'was' বসেছে। একটা জিনিস খেয়াল করা যাক। Majority এর পর যখন prepositional phrase বা of + noun/pronoun থাকে তখনই verb হয়ে যায় plural. কিন্তু majority একা থাকলে verb হয় singular. তাই প্রথম বাক্যটি ভুল। *** Minority-এর ক্ষেত্রে singular বা plural যে কোনোটি বসানো যায়। Example: Only a small minority of students is/ are opposed to the scheme.

199. They ___ at least an hour ago.

a) might have arrived
b) ought to arrive
c) should arrive
d) must have arrived
ব্যাখ্যা: Answer: might have arrived. ব্যাখ্যা: প্রদত্ত বাক্যটিতে 'ago' রয়েছে, কোনো বাক্যে ago থাকলে সেটি Past tense হয়। Option গুলোর মধ্যে 'must have arrived' এবং 'might have arrived' দিয়ে অতীত বোঝাচ্ছে। 'must have arrived' হয় যখন অতীতের কোনো যৌক্তিক ফলাফলকে বোঝায়। যেমন- The grass is wet. It must have rained last night. Uncertainty in past, অতীতের কোনো কিছু সম্পর্কে অনুমান করা, যেটা নিশ্চিত না, এরকম বোঝাতে 'might have arrived' হয়। তাই এখানে might have + v.p.p হয়েছে।

200. What is the past participle form of 'split' ?

a) spoilt
b) spoiled
c) split
d) splitted
ব্যাখ্যা: Answer: split. ব্যাখ্যা: split-split-split.