321.
I wish I _____ a King.
a) were
✓
b) is
c) was
d) am
ব্যাখ্যা:
Answer: were.
I wish/I fancy-এর পরে যদি sub এবং তারপর যদি be verb আসে
তাহলে Be verbটি সব সময় were হবে।
322.
No man can_____ alone.
a) lives
b) live
✓
c) living
d) lived
ব্যাখ্যা:
Answer: live.
Modal auxiliary (can, could. may, might) verb-এর পর verb এর base form বসে।
সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ wordটি live।
আর live যোগে বাক্যটির বাংলা: কোনো মানুষ একা বাস করতে পারে না।
323.
I _______ tennis every Sunday morning.
a) playing
b) play
✓
c) am played
d) am play
ব্যাখ্যা:
Answer: play.
নিত্য ঘটনা সাধারণত present indefinite tense হয়।
সুতরাং sub-এর পর play verbটি বসবে। বাক্যে play বসিয়ে বাক্যটির বাংলা:
আমি প্রতি রবিবার সকালে টেনিস খেলি।
324.
Babies________ when they are hungry.
a) cry
✓
b) cries
c) cried
d) are crying
ব্যাখ্যা:
Answer: cry.
সাধারণ ঘটনার বর্ণনা present indefinite tense-এ হয়।
Babies শব্দটি plural হওয়ায় verb-এর মূল form cry শূন্যস্থানে বসবে।
আর বাক্যটির বাংলা হবে: ক্ষুধা পেলে শিশুরা কাঁদে।
325.
It is high time we _____ the people conscious about our national interest.
a) should make
b) made
✓
c) make
d) will make
ব্যাখ্যা:
Answer: made.
It is high time, It is time এর পর subject থাকলে verb এর past simple form বসে।
আর যদি subject না থাকে তাহলে infinitive ( to + verb ) হয়।
326.
Masum will get an electrician ____ the heating.
a) repair
b) for repairing
c) to mend
✓
d) mend
ব্যাখ্যা:
Answer: to mend.
Causative হিসেবে “get” ব্যবহৃত হলে এবং তারপর ব্যক্তিবাচক object হলে পরবর্তী verb টি infinitive (to+verb)
“get” এর পর বস্তুবাচক object হলে পরবর্তী verb টি infinitive (to + verb) হবেনা, কিন্তু verb এর past participle হবে ।
327.
Would you mind _______ the window, please?
a) for closing
b) to close
c) if closing
d) closing
✓
ব্যাখ্যা:
Answer: closing.
mind, cannot help, with a view to,
look forward to, be used to, get used to, worth ইত্যাদির
পর verb এর সাথে ing হয়।
328.
They restarted the tennis match as soon as the rain___
a) stopped
✓
b) had stopped
c) have stopped
d) stops
ব্যাখ্যা:
Answer: Stopped.
As soon as এর ক্ষেত্রে দুইটি clause ই past simple এ হবে।
এখানে বাক্যটি হবে,
They restarted the tennis match as soon as the rain stopped.
অর্থ: বৃষ্টি শেষ হতেই তারা টেনিস ম্যাচটি পুনরায় শুরু করলো।
329.
He _____ out just now.
a) went
b) goes
c) has gone
✓
d) is going
ব্যাখ্যা:
Answer: has gone.
Just now, Recently, Lately, Already, Yet থাকলে present perfect tense হয়।
330.
The man seldom ___.
a) to smoke
b) has smoked
c) smokes
✓
d) smoking
ব্যাখ্যা:
Answer: smokes.
Seldom অর্থ কদাচিৎ যা একটি adverb .
এখানে বাক্যটির অর্থ হবে লোকটি কখনোই ধূমপান করেনা।
The man seldom smokes.
331.
I could go for a drive, if today ___ Saturday.
a) are
b) was
c) is
d) were
✓
ব্যাখ্যা:
Answer: were.
2nd conditional এর নিয়ম অনুসারে হয়েছে।
If + subject + Verb এর past form...., subject + would/could/might + Verb এর base form + ………
অথবা, subject + would/could/might + Verb এর base form+ ………+ if + subject + Verb এর past form + ………
2nd conditional দিয়ে Present / Future এর অবাস্তব ঘটনা (Unreal Condition) বোঝায়।
Unreal Condition এর ক্ষেত্রে Past Tense এ 'Be verb' সবসময় 'were' হয়।
332.
He watched the boat____ down the river.
a) to float
b) floating
✓
c) was floating
d) had floated
ব্যাখ্যা:
Answer: floating.
একটি বাক্যে দুইটি verb থাকলে পরের verb টির সাথে ing যোগ হয়।
333.
He ran fast lest he ________miss the train.
a) can
b) should
✓
c) could
d) has
ব্যাখ্যা:
Answer: should.
এখানে Iest-এর পর subject + should বসে।