এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / English Grammar

English Language and Literature

Verb

333 প্রশ্ন

101. I will not stand --- from the contest.

a) Against
b) Off
c) Aside
d) For
ব্যাখ্যা: Answer: Aside. ✽ I will not stand aside from the contest. ➺ Stand aside (সরে দাড়ানো) ➥ Stand against (বাঁধা দেয়া, বিরুদ্ধে দাঁড়ানো)- Do not stand against the force of time. ➥ Stand Out (লক্ষণীয় হওয়া)- His work stands out from that of the others. ➥ Stand by (পাশে দাড়ানো)- l stood by my old friend. ➥ Stand for (বুঝানো)- The letter 'X' stands for ten. ➥ Stand off (দূরে থাকা)- He stood off from the quarrel. ➥ Stand up for (পক্ষ সমর্থন করা)- You should stand up for your mind.

102. You should not take --- smoking.

a) To
b) Away
c) Off
d) For
ব্যাখ্যা: Answer: To. Take to ( অভ্যাস করা, আসক্ত হওয়া)- None should take to drinking. ---------------------------------------------- Take after (দেখতে এক রকম)- The girl takes after her mother. Take away (সরিয়ে নেয়া)- Do not take away books from the shelf. Take down (লেখা)- I took down his address in my note book. Take for (মনে করা)- I took him for a doctor. Take off (খুলে ফেলা)- He took off his coat. Take over(গ্রহণ করা)- Who will take over your charge?

103. Over exercises tells --- one's health.

a) Against
b) Over
c) Off
d) Upon
ব্যাখ্যা: Answer: Upon. Tell on/upon (স্বাস্থ্যের ক্ষতি করা)- Over-exercise tells upon one's health. --------------------------------------------- Tell against( বিরুদ্ধে বলা)- His evidence told against me. Tell out (খোলাখুলিভাবে ঘোষণা করলেন)- The Prophet told out among the heathen that God is one. Tell over (তসবিহ পড়া )- The fakir is telling overbeads

104. The chief speaker worked --- the mob with fiery speech.

a) On
b) Out
c) Up
d) To
ব্যাখ্যা:

Answer: Up. Work up (উত্তেজিত করা)- The chief speaker worked up the mob with fiery speech. ---------------------------------------------- Work on (কাজ চালাইয়া যাওয়া)- He is working on throughout the night. They worked untill sunset. Work out (সমাধান করা)- His plan did not workout well. Work out (গণনা করা; হিসাব করা)- Everybody please work out your individual expenses. Work at (কোন কিছু পাওয়ার জন্য খুব চেষ্টা করা)- The carpenter is working at the desk. Work upon (প্রভাবিত করা)- He railed to work upon the feelings of the audience.

105. I doubt whether he will turn --- at the meeting.

a) Over
b) On
c) To
d) Up
ব্যাখ্যা: Answer: Up. ✽ I doubt whether he will turn up at the meeting. ➺Turn up(হাজির হয়ে যাওয়া) ➥ Turn against (শত্রু হইয়া উঠা)- They soon turned against us. ➥ Turn away (অন্যদিকে চলিয়া যাওয়া)- The sight pained me and I turned away. ➥ Turn into (পরিবর্তন করা)- Turn this passage into English. ➥ Turn off (বন্ধ করা)- Turn off the switch. ➥ Turn out (বিতাড়িত করা)- He was turned out from the school for misconduct. ➥ Turn on ( চালু রাখা)- Turn on the switch. ➥ Turn over (উল্টানো)- The sick man turned over in bed.

106. ”আমার কাজটি করা উচিত ছিল”- Translate the sentence.

a) I should do the work.
b) I should have done the work.
c) I ought to do the work
d) I should did the work
ব্যাখ্যা: Answer: I should have done the work. should/ ought to+ verb এর base form = করা উচিত। should/ ought to + have+ verb এর Past Participle= করা উচিত ছিল।

107. The lawyer _____ the clients.

a) acts on
b) acts to
c) acts by
d) acts for
ব্যাখ্যা: Answer: acts for. কারো পক্ষে কাজ করা বোঝাতে act for ব্যবহৃত হয়।

108. His theory does not _____ his subject.

a) bears on
b) bear out
c) bears up
d) bear on
ব্যাখ্যা: Answer: bear on. bear on – কোন কিছুর সাথে সামঞ্জস্য রাখা, প্রাসঙ্গিক হওয়া। পুরো বাক্যের অর্থ : তার তত্ত্ব তার সাবজেক্ট এর সাথে সামঞ্জস্য রাখে না। do/did/does এর পরে সর্বদা verb এর base form বসে। এজন্য (ক) হবে না। কিন্তু does not ছাড়া হলে বাক্যটি নিম্নরুপ হতে পারতো His theory bears on his subject. (তার তত্ত্ব তার সাবজেক্ট এর সাথে সামঞ্জস্য রাখে।

109. He has _____ the book.

a) went through
b) run through
c) read through
d) gone through
ব্যাখ্যা: Answer: gone through. go through – ভালোভাবে পড়া। এখানে has থাকায় পরে Verb- Past Participle হবে। তাই (a) ভুল। বাক্যের অর্থ : He has gone through the book = সে বইটি ভালোভাবে পড়েছে।

110. The wounded man ______ to hospital.

a) carry away
b) carry with
c) was carry away
d) was carried away
ব্যাখ্যা: Answer: was carried away. carry away - স্থানান্তরিত করা। বাক্যের অর্থ : আঘাতপ্রাপ্ত লোকটিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিলো। এখানে was carried away কেন হলো? মানে passive কেন হলো? কারণ 1) the wounded man - আঘাতপ্রাপ্ত লোকটি। যেহেতু লোকটি আঘাতপ্রাপ্ত তাই সে নিজে নিজেই স্থানান্তরিত হতে পারবে না। 2) কোনো verb এর মূল অর্থের শেষের অংশে যদি থাকে করা, কিন্তু বাক্যে verb টির অর্থ হওয়া অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটি passive হয়। যেমন উল্লিখিত বাক্যে carry away এর মূল অর্থ স্থানান্তরিত করা। কিন্ত বাক্যে স্থানান্তরিত করা হয়েছিলো' অর্থে ব্যবহৃত হয়েছে। এজন্য was carried away হয়েছে অর্থাৎ passive হয়েছে।

111. Falling in a danger, they call ____ help.

a) out for
b) for out
c) for
d) out to
ব্যাখ্যা: Answer: out for. call out - চিৎকার করা। বাক্যের অর্থ : তারা সাহায্যের জন্য চিৎকার করেছিলো। এখানে out for অনেকে এক সাথে চিন্তা করে confused হয়ে যেতে পারেন। আসলে out এর সম্পর্ক call এর সাথে call out- চিৎকার করা। for এর সম্পর্ক help এর সাথে, for help - সাহায্যের জন্য।

112. Unless you study a lot, you cannot ____ your one year study gap.

a) make after
b) make for
c) made up for
d) make up for
ব্যাখ্যা: Answer: make up for. make up for - ক্ষতিপূরণ করা। বাক্যের অর্থ : যদি তুমি অধিক পরিমাণে লেখাপড়া না কর, তোমার এক বছর শিক্ষা বিরতি/গ্যাপ এর তুমি ক্ষতিপূরণ করতে পারবে না। অপশন (গ) কেন হবে না? কারণ, can, could, may ইত্যাদি modal এর পরে verb এর base form বসে।

113. You should put ____ at least 30 minutes every day to memorize vocabulary.

a) in
b) for
c) to
d) aside
ব্যাখ্যা: Answer: aside. put aside - আলাদা করে রাখা, বরাদ্দ দেয়া বাক্যের অর্থ : তোমার উচিত শব্দ ভাণ্ডার মুখস্থ করার জন্য প্রতিদিন কমপক্ষে 30 মিনিট আলাদা করে রাখা /বরাদ্দ দেয়া।

114. Which one is not a phrasal verb?

a) can
b) way to
c) break into
d) both a and b
ব্যাখ্যা: Answer: both a and b. can একটি modal auxiliary verb. way to কোনো verb নয়। একমাত্র break into(ভেঙে প্রবেশ করা) phrasal verb. প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোনটি phrasal verb নয়। যেহেতু a and b দুটোই phrasal verb নয়, তাই আন্সার হচ্ছে (ঘ) ।

115. Stop unnecessary spending or you will ____ heavy debts.

a) run into
b) run by
c) run on
d) go
ব্যাখ্যা: Answer: run into. run into - পতিত হওয়া বাক্যের অর্থ : অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করো, অন্যথায় তুমি কঠিন ঋণ এ পড়ে যাবে।

116. The judge ____ logical objections regularly.

a) setted down
b) set about
c) set down
d) set back
ব্যাখ্যা: Answer: set down. set down = লিখে রাখা বাক্যের অর্থ : বিচারক নিয়মিত যৌক্তিক অভিযোগগুলো লিখে নেন।

117. We ____ to the movies quite frequently.

a) use to go
b) used to going
c) used to gone
d) used to go
ব্যাখ্যা: Answer: used to go. Explanation: ✔ বাক্যে যদি used to থাকে এবং be verb না থাকে তাহলে verb এর base form বসবে। Subject + used to + verb (base form) + extension. ✔ বাক্যে যদি used to থাকে এবং be verb থাকে তাহলে verb এর পরে ing বসবে। Subject + be verb + used to + verb-ing + extension.

118. Which one is the verb?

a) Openly
b) Reopen
c) Openness
d) Closely
ব্যাখ্যা: Answer: Reopen. ** Option গুলাের মধ্যে verb হলাে Reopen (পুনরায় খোলা) I ** তাছাড়া Openly, Closely হলো Adverb এবং Openness হলো Noun.

119. Which of the following acts as both a noun and a verb?

a) worry
b) argue
c) succeed
d) dangle
ব্যাখ্যা: Answer: worry. ** সঠিক উত্তর 'worry'. ** Noun এবং Verb হিসেবে Worry এর ব্যবহার: He worries about his wife's safety. (Verb). I have no worries. (Noun). ** Massacre, book, master, telephone, water, fish, parrot, will, harness, comment, salvage, rescue, study, waste, brush, number, interest- এই word গুলো 'noun' এবং 'verb' উভয়ই হতে পারে। ** তবে, blue, yellow, green- এই word গুলো Verb, Noun, Adjective যে কোন একটি হতে পারে।

120. Which of the following words is a verb also?

a) mister
b) master
c) mistress
d) mastery
ব্যাখ্যা: Answer: master. ** Option গুলাের মধ্যে যে শব্দটি verb হিসেবেও ব্যবহৃত হয় সেটি হলাে master. Verb হিসেবে master অর্থ আয়ত্ত করা। ** Massacre, book, master, telephone, water, fish, parrot, will, harness, comment, salvage, rescue, study, waste, brush, number, interest- এই word গুলো 'noun' এবং 'verb' উভয়ই হতে পারে। ** তবে, blue, yellow, green- এই word গুলো Verb, Noun, Adjective যে কোন একটি হতে পারে।