এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

আমেরিকা

162 প্রশ্ন

21. Black Lives Matter' কী?

a) একটি গ্রন্থের নাম
b) একটি পানীয়
c) বর্ণবাদ বিরােধী আন্দোলন
d) একটি NGO
ব্যাখ্যা: উত্তর: বর্ণবাদ বিরােধী আন্দোলন। 'Black Lives Matter' একটি বর্ণবাদ বিরোধ অনলাইনভিত্তিক আন্দোলন। সামাজিক মাধ্যমে ২০১৩ সালে এর যাত্রা শুরু হয়। আমেরিকায় কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের সহিংস আচরণের প্রতিবাদ থেকেই আমেরিকান সম্প্রদায়ের মাঝে এর উৎপত্তি ঘটে।

22. সলােমন-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?

a) ভারত মহাসাগর
b) প্রশান্ত মহাসাগর
c) আটলান্টিক মহাসাগর
d) আর্কটিক মহাসাগর
ব্যাখ্যা: উত্তর: প্রশান্ত মহাসাগর। সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। প্রশান্ত মহাসাগরের আরো কতগুলো দ্বীপ হলো হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ , ফিজি, পালাউ প্রভৃতি

23. বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে নিহত হয় –

a) আর্জেন্টিনায়
b) বলিভিয়ায়
c) কিউবাতে
d) কলম্বিয়ায়
ব্যাখ্যা: উত্তর: বলিভিয়ায়। এর্নেস্তো চে গেভারা ( ১৯২৮ – ৯ অক্টোবর, ১৯৬৭) ছিলেন একজন আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব। তার প্রকৃত নাম ছিল এর্নেস্তো গেভারা দে লা সের্না । তবে তিনি সারা বিশ্ব লা চে বা কেবলমাত্র চে নামেই পরিচিত। বলিভিয়ার সেনাবাহিনীর ভাষ্যমতে তারা গুয়েভারাকে ৭ অক্টোবর গ্রেফতার করে এবং তার মৃত্যু হয় ৯ অক্টোবর ১৯৬৭ সাল বেলা ১.১০ টায়। মৃত্যুর এ সময়কাল এবং ধরন নিয়ে মতভেদ এবং রহস্য এখনো আছে। ধারণা করা হয় ১৯৬৭ সালের এই দিনটিতে লা হিগুয়েরা নামক স্থানে নিরস্ত্র অবস্থায় নয়টি গুলি করে হত্যা করা হয় বন্দী চে গেভারাকে।

24. কলাম্বিয়া দেশটির মুদ্রার নাম কী?

a) ডলার
b) পেসাে
c) রিয়াল
d) ফ্রাঙ্ক
ব্যাখ্যা: উত্তর: পেসাে। কলম্বিয়া, ফিলিপাইন, উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলির মুদ্রা - পেসো। আমেরিকা, পূর্ব তিমুর, ব্রুনাই, ইকুয়েডর, সিংগাপুর , এল সালভাদর, পালাউ, এর মুদ্রা - ডলার।

25. বাহামার রাজধানী –

a) West Indies
b) Papua New Gini
c) Nassau
d) San Salvador
ব্যাখ্যা: উত্তর: বাহামার রাজধানী নাসাউ। পাপুয়ানিউগিনি রাজধানী - পোর্ট মোর্সবি, মুদ্রা - কিনো, এল সালভাদর রাজধানী - সান সালভাদর, মুদ্রা - ডলার।

26. দেশের নামের সাথে ‘সিটি' যােগ করলে নিচের কোন তিনটি দেশের রাজধানীর নাম একই?

a) লাওস, ভাটিক্যান, পানামা
b) কুয়েত, সিঙ্গাপুর, সিয়েরা লিওন
c) ভ্যাটিক্যান, সিঙ্গাপুর, পানামা
d) পানামা, ভ্যাটিক্যান, এন্ডােরা
ব্যাখ্যা: উত্তর: ভ্যাটিক্যান, সিঙ্গাপুর, পানামা। ভ্যাটিক্যান, এর রাজধানী -ভ্যাটিক্যান সিটি , সিঙ্গাপুর এর রাজধানী - সিংগাপুর সিটি ,মুদ্রা - সিংগাপুর ডলার , পানামা এর রাজধানী -পানামা সিটি ,মুদ্রা -বালবোয়া ।

27. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?

a) রােডেসিয়া
b) নিকারাগুয়া
c) কোস্টারিকা
d) এল সালভেদর
ব্যাখ্যা: উত্তর: কোস্টারিকা। মধ্য আমেরিকার দেশ কোস্টারিকায় কোনো সেনাবাহিনী নেই। এছাড়া অন্যান্য যেসব দেশে সেনাবাহিনী নেই সেগুলো হলো : মালদ্বীপ ,এন্ডোরা,ডোমিনিকা, গ্রানাডা, হাইতি, কিরিবাতি , লিচটেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ ,মরিশাস, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভ্যাটিকান সিটি।

28. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?

a) সনােরা লাইন
b) ম্যাকনামারা লাইন
c) ডুরান্ড লাইন
d) হিন্ডারবার্গ লাইন
ব্যাখ্যা: উত্তর: সনােরা লাইন। সনোরা লাইন হলো যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে বিভক্তকারী সীমারেখা। সনোরা মেক্সিকোর একটি সমুদ্র উপকূলবর্তী রাজ্য। ম্যাকনামারা লাইন যুক্তরাষ্ট্র কর্তৃক উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী। ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা। হিন্ডারবার্গ লাইন জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।

29. ফেয়ার ফ্যাক্স কী?

a) সংবাদ সংস্থা
b) পরিবেশ সংস্থা
c) গােয়েন্দা সংস্থা
d) মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা: উত্তর: গােয়েন্দা সংস্থা। ফেয়ার ফ্যাক্স : যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা। ইন্টার ফ্যাক্স : রাশিয়ার বার্তা সংস্থা।

30. যুক্তরাষ্ট্রের সিনেটের মােট আসন সংখ্যা কতটি?

a) 100
b) 101
c) 102
d) 103
ব্যাখ্যা: উত্তর: ১০০। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নাম 'কংগ্রেস' । এর উচ্চকক্ষের নাম সিনেট এবং নিম্নকক্ষের নাম প্রতিনিধি পরিষদ (House of Representative) । উচ্চকক্ষ সিনেটের সদস্য সংখ্যা ১০০, যারা প্রতিটি অঙ্গরাজ্য থেকে ২ জন করে নির্বাচিত হন।

31. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?

a) হ্যারি এস ট্রুম্যান
b) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
c) জেমস মনরাে
d) জে এফ কেনেডি
ব্যাখ্যা: উত্তর: ফ্রাঙ্কলিন রুজভেল্ট। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মার্কিন ৩২তম প্রেসিডেন্ট। পর পর ৩ বার প্রেসিডেন্ট নির্বাচিত হন (১৯৩৩-৪৫)। মার্কিন একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবারের অধিক সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়। মার্কিন চরম অর্থনৈতিক মন্দা (Great Depression) মোকাবেলার জন্য ১৯৩৩ সালে (New Deal) ব্যবস্থা চালু করেছিলেন।

32. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভােটাধিকার লাভ করে?

a) Bahama (বার্মা)
b) Sweden (সুইডেন)
c) New Zealand (নিউজিল্যান্ড)
d) Norway (নরওয়ে)
ব্যাখ্যা: উত্তর: New Zealand (নিউজিল্যান্ড)। বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৮৯৩ সালে নিউজিল্যান্ডে নারীর ভোটাধিকার স্বীকৃত হয়। ভোটাধিকার প্রাপ্তির শতবর্ষ উদযাপন উপলক্ষে এ দেশে ১৯৯৩ সালে রাজনৈতিক দলে নেতৃত্বের আনুপাতিক আইন পাস হয়। এই আইনে নিউজিল্যান্ডে পার্লামেন্টে নারীর ৩০ ভাগ আসন নিশ্চিত করা হয়। যুক্তরাষ্ট্রে মহিলারা ভোটাধিকার লাভ করে ১৯২০ সালে।

33. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কত ন্যূনতম ইলেক্টোরাল ভােটের প্রয়ােজন?

a) 272
b) 268
c) 270
d) 271
ব্যাখ্যা: উত্তর: ২৭০। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে না হলেও ৫৩৮ (১০০ সিনেটর + ৪৩৫ রিপ্রেজেন্টেটিভ + ৩সদস্য ডিস্ট্রিস্ট অব কলাম্বিয়া) সদস্যের ইলেক্টোরাল কলেজের পছন্দের ওপর প্রেসিডেন্ট প্রার্থীর জয় - পরাজয়ের নির্ভর করে থাকে। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ৩ থেকে সর্বোচ্চ ৫৫ জন ইলেক্টোরাল প্রতিনিধি রয়েছে। কোনো প্রার্থীকে পেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার জন্য ইলেক্টোরাল কলেজের ২৭০টি ভোট পেতে হয়।

34. যুক্তরাষ্ট্রের কোন স্টেট এ নির্বাচক মন্ডলীর ভােটের (electoral vote) সংখ্যা বেশী?

a) নিউইয়র্ক
b) ফ্লোরিডা
c) ক্যালিফোর্নিয়া
d) টেক্সাস
ব্যাখ্যা: উত্তর: ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোট জনসংখ্যার অনুপাতে নির্ধারত হয়। ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্য এবং এর জনসংখ্যা দ্বিতীয় জনবহুল অঙ্গরাজ্যের প্রায় দ্বিগুণ। ফলে এ অঙ্গরাজ্যেই ইলেকটোরাল ভোটের সংখ্যা বেশি। ক্যালিফোর্নিয়ায় ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৫।

35. নামিবিয়ার রাজধানী -

a) প্রিটোরিয়া
b) কোটাভি
c) কারভু
d) উইন্ডহোক
ব্যাখ্যা: উত্তর: উইন্ডহোক। দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানীর মধ্যে একটি হলো প্রিটোরিয়া; কেপ টাউন; ব্লুমফন্টেন। এখানে সরকারের প্রশাসনিক শাখাগুলো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশী দূতাবাসগুলো অবস্থিত। অন্যদিকে কেপ টাউন হলো আইন বিভাগীয় রাজধানী এবং ব্লুমফন্টেন হলো বিচার বিভাগীয় রাজধানী।

36. যে দেশ এসডি,আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে -

a) ব্রিটেন
b) ফ্রান্স
c) যুক্তরাষ্ট্র
d) সােভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা: উত্তর: যুক্তরাষ্ট্র। কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ - Strategic Defense Initiative. কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ সংস্থা (এসডিআইও) 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ উন্নয়ন তদারকি করতে।

37. "আমেরিকান স্প্রিং" বা আমেরিকান বসন্ত বলতে নিম্নের কোন ঘটনাকে বােঝানাে হচ্ছে?

a) ২০২০ সালের মার্কিন নির্বাচন
b) ২০২০ সালে যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানী জেনারেল হত্যাকান্ড
c) ট্রাম্প-কিম বৈঠক
d) ২০২০ সালে যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলন
ব্যাখ্যা: উত্তর: ২০২০ সালে যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলন। যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে দেশটি জুড়ে আন্দোলনকে নামকরণ করা হয়েছে আমেরিকান স্প্রিং বা আমেরিকান বসন্ত নামে।

38. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যে সেনাপতি সৈন্য পরিচালনা করেন তার নাম কী?

a) কর্নওয়ালিস
b) লর্ড নর্থ
c) হ্যামিল্টন
d) জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা: উত্তর: জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ-এ কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন।

39. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?

a) জর্জ বুশ
b) আব্রহাম লিঙ্কন
c) জর্জ ওয়াশিংটন
d) থিওডর রুজভেল্ট
ব্যাখ্যা: উত্তর: জর্জ ওয়াশিংটন।

40. আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের -

a) ১৪তম প্রেসিডেন্ট
b) ১৫ তম প্রেসিডেন্ট
c) ১৬ তম প্রেসিডেন্ট
d) ১৭ তম প্রেসিডেন্ট
ব্যাখ্যা: উত্তর: ১৬ তম প্রেসিডেন্ট। আব্রাহাম লিংকন মার্কিন ১৬তম প্রেসিডেন্ট। তিনি মার্কিন গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ করেন ও গেটিসবার্গে ভাষণ প্রদান করেন ১৮৬৩ সালে। তার উল্লেখযোগ্য উক্তি: ➤ Democracy is a government of the people, by the people. for the people. ➤The ballot is stronger than bullet.