এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

আমেরিকা

162 প্রশ্ন

81. গেটিসবার্গ শহরের সথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত?

a) জর্জ ওয়াশিংটন
b) ট্রুম্যান
c) উড্রো উইলসন
d) আব্রাহাম লিংকন
ব্যাখ্যা: উত্তর: আব্রাহাম লিংকন। আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় ১৮৬৩ সালের ১৯ নভেম্বর পেনসিলভানিয়ার গেটিসবার্গে এক বিখ্যাত ভাষণ দেন।

82. নিউইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন কী নামে পরিচিত?

a) ভেড়া সিটি
b) ডেড ভ্যালি
c) ফেয়ার ফিল্ড
d) গ্রাউন্ড জিরাে
ব্যাখ্যা: উত্তর: গ্রাউন্ড জিরাে। নিউইয়র্কে হামলার স্থান, যেখানে টুইন টাওয়ার বিধ্বস্ত হয়েছিল, সেই স্থানটির নাম "গ্রাউন্ড জিরো"।

83. মুসলিম কয়েদিরা ইরাকের যে কারাগারে মার্কিন সেনাদের অমানবিক নির্যাতনের নির্যাতনের শিকার হয়, তার নাম -

a) Abu Nazaf
b) AL Qaeda
c) Abu Obaida
d) Abu Ghraib
ব্যাখ্যা:

উত্তর: Abu Ghraib। বাগদাদের ঠিক বাইরেই আবু গারিব কারাগার। সাদ্দাম হোসেনের সময় এই কারাগার কুখ্যাত ছিল নির্যাতন এবং হত্যাকান্ডের জন্য। তখন আমেরিকান সৈন্যরা এই কারাগারের একটা অংশকে তাদের সামরিক কারাগার হিসেবে ব্যবহার করতো।

84. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন-

a) ইলেকটোরাল কলেজের ভােটে
b) জনগণের সরাসরি ভােটে
c) প্রতিনিধি পরিষদের মাধ্যমে
d) সিনেটের ভােটে
ব্যাখ্যা: উত্তর: ইলেকটোরাল কলেজের ভােটে। ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ২ নং অনুচ্ছেদ দ্বারা প্রতিষ্ঠিত। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরাসরি ভোটে নির্বাচিত হোন ইলেকটোররা।

85. আমেরিকার ডেমােক্র্যাট পার্টির প্রতীক-

a) ঘোড়া
b) ঈগল
c) গাধা
d) হাতি
ব্যাখ্যা: উত্তর: গাধা। ১৮০০ সালের দিকে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক কার্টুন নিয়ে লোকজন খুব চুলচেরা বিশ্লেষণ করত। কার্টুনের মাধ্যমে প্রেরিত বার্তা কখনো হতো বেশ কঠোর, কখনো বেশ জটিল ও বহুমাত্রিক অর্থবহ, আবার কখনো হতো হালকা কৌতুকের বিষয়। এসব কার্টুন ইতিবাচক বা নেতিবাচক—উভয় অর্থেই ব্যবহৃত হতো। যেমন, গাধা হতে পারে কষ্টসহিষ্ণুতার প্রতীক, আবার একে হাস্যরস বা বোকার প্রতীক হিসেবেও দেখা চলে। তেমনি হাতি হতে পারে মহান কিছু, আবার হতে পারে বিদঘুটে কিছুর প্রতীক। হতে পারে স্থিতিশীলতার স্তম্ভ অথবা রাজা-বাদশাদের বাহনের প্রতীক। প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন ছিলেন যুক্তরাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট (১৮২৯-১৮৩৭)। নির্বাচনের সময় রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে ‘জ্যাকঅ্যাস’ অর্থাৎ গাধা বলে ডাকত। জ্যাকসন নামটি পছন্দ করেন এবং গাধাকে নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার করেন। ওই সময় একজন কার্টুনশিল্পী তাঁর মাথাটা একটি গাধার শরীরের ওপর বসিয়ে কার্টুন আঁকেন। অবশিষ্ট রাজনৈতিক জীবনে অ্যান্ড্রু জ্যাকসনকে এই গাধার ছায়া বহন করতে হয়। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের অবসানের পর ডেমোক্র্যাট দলীয় অন্য নেতাদেরও প্রতীক হয়ে ওঠে গাধা। প্রায় একই সময়ে একজন কার্টুনশিল্পী হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন। ওই সময় প্রশাসনের নানা কেলেঙ্কারিতে অতিষ্ঠ হয়ে তিনি ওই প্রতীকের কথা চিন্তা করেছিলেন। এরপর অন্যান্য কার্টুনশিল্পীও এই প্রতীক লুফে নেন। সেই থেকে নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রতীক গাধা আর রিপাবলিকানদের প্রতীক হাতি।

86. ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁস হয় কোন সালে?

a) ১৯৭৪ সালে
b) ১৯৭৩ সালে
c) ১৯৭২ সালে
d) ১৯৭৫ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৭২ সাল। ওয়াটারগেট কেলেঙ্কারী: ওয়াটারগেট হোটেল ছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি তে ডেমোক্রেট জাতীয় কমিটির সদর দপ্তর। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ছিলেন রিপাবলিক দলের প্রার্থী । তিনি টেপ রেকর্ডারের মাধ্যমে ডেমোক্রেটদের সদর দপ্তরে আড়ি পাতেন। ১৯৭২ সালের ১৭ জুন ওয়াটার গেটে ৫ জন লোক ধরা পড়লে এই ঘটনা ফাঁস হয়ে যায়। এটিই ইতিহাসে ওয়াটারগেট কেলেঙ্কারী নামে পরিচিত।

87. মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে বলা হয় –

a) Foreign Minister
b) Secretary of State
c) Foreign Secretary
d) International Minister
ব্যাখ্যা:

উত্তর: Secretary of State। অ্যান্টনি জে. ব্লিঙ্কেন গত ২৬ জানুয়ারি ২০২১ তারিখে যুক্তরাষ্ট্রের ৭১তম সেক্রেটারি অফ স্টেট হিসেবে শপথ নিয়েছেন। গত ২৩ নভেম্বর, ২০২০ তিনি প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক মনোনীত হন, ২৬ জানুয়ারি, ২০২১ যুক্তরাষ্ট্র সিনেটে তাঁর নাম চূড়ান্ত হয় এবং পরের দিন তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এর কাছে শপথ গ্রহণ করেন।

88. রেড ইন্ডিয়ানরা বাস করে -

a) Red Islands
b) America
c) India
d) Red Sea
ব্যাখ্যা: উত্তর: America। রেড ইন্ডিয়ানরা আমেরিকাতে বাস করে। যুক্তরাষ্ট্র ছাড়াও রেড ইন্ডিয়ানদের দক্ষিণ আমেরিকার পেরু, ব্রাজিল, চিলি, গুয়েতমালা এবং বলিভিয়ায় বসবাস করে।

89. পানামা খালের মালিকানা কত সালে পানামার নিকট হস্তান্তর করা হয়?

a) ২০০০ সালে
b) ১৯৯৯ সালে
c) ১৯৯৮ সালে
d) ১৯৯০ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৯৯ সালে। পানামা খাল উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে আলাদা করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে

90. আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত?

a) এশিয়া
b) ইউরােপ
c) আমেরিকা
d) আফ্রিকা
ব্যাখ্যা:

উত্তর: আমেরিকা। আটলান্টিক মহাসাগরটি পূর্বদিকে ইউরোপ এবং আফ্রিকা এবং পশ্চিমে আমেরিকার অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে দীর্ঘায়িত, S (এস)-আকৃতির অববাহিকা রূপে অবস্থিত।

91. বিশ্বের সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদনকারী দেশ –

a) যুক্তরাষ্ট্র
b) ভারত
c) ব্রাজিল
d) চীন
ব্যাখ্যা: উত্তর: ব্রাজিল। বিশ্বে চীন সবচেয়ে বেশী চাল উৎপাদন করে। ভারত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ। বিশ্বের সবচেয়ে বেশী সয়াবিন উৎপাদনকারী দেশ ব্রাজিল

92. সিনেমা শিল্পে পৃথিবীর সর্ববৃহৎ দেশ-

a) জাপান
b) যুক্তরাষ্ট্র
c) ফ্রান্স
d) ভারত
ব্যাখ্যা: উত্তর: যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র হলিউড নামেই পরিচিত, সাধারণত হলিউড বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে বিশ শতকের শুরুতে। যুক্তরাষ্ট্রের (হলিউড) চলচ্চিত্র শিল্প পৃথিবীর সবচেয়ে পুরনো, যা প্রায় ১২১ বছর আগে শুরু হয়েছিল; হলিউড চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পৃথিবীর বৃহত্তম মুনাফা উপার্জনকারী প্রতিষ্ঠানও বটে। আমেরিকার চলচ্চিত্র অধ্যয়ন ইন্সটিটিউটের সাথে হলিউডের যোগসূত্র স্থাপনের মধ্য দিয়ে ফিল্ম অধ্যয়নের সুযোগ তৈরি হয়।

93. ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনস (Trans World Airlines) কোন দেশের বিমান সংস্থা?

a) বেলজিয়াম
b) ডেনমার্ক
c) যুক্তরাষ্ট্র
d) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা: উত্তর: যুক্তরাষ্ট্র। ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনস (টিডব্লিউএ) একটি প্রধান আমেরিকান এয়ারলাইন যা 1930 থেকে 2001 পর্যন্ত পরিচালনা করত। এটি ট্রান্সকন্টিনেন্টাল এবং ওয়েস্টার্ন এয়ার হিসাবে গঠিত হয়েছিল নিউ ইয়র্ক সিটি থেকে লস অ্যাঞ্জেলেস হয়ে সেন্ট লুইস, কানসাস সিটি এবং অন্যান্য স্টপেজ পরিচালনা করার জন্য। ফোর্ড ট্রাইমোটরস। আমেরিকান, ইউনাইটেড এবং ইস্টার্ন সহ, এটি 1930 সালের স্পোয়েলস কনফারেন্স দ্বারা গঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের "বিগ ফোর" অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলির মধ্যে একটি ছিল।

94. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?

a) Congress
b) House of Commons
c) Capital
d) White House
ব্যাখ্যা: উত্তর: Congress। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট বা মার্কিন ব্যবস্থাপক সভা হলো কংগ্রেসের উচ্চ কক্ষ। যা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে নিম্ন কক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা গঠিত। সিনেটের কক্ষটি ওয়াশিংটন, ডিসির ক্যাপিটল বিল্ডিংয়ের উত্তর শাখায় অবস্থিত। আইনসভা দ্বিকাক্ষিক, নিম্নকক্ষের নাম হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এবং এর সদস্য সংখ্যা ৪৩৫। উচ্চকক্ষের নাম সিনেট এবং এর সদস্যসংখ্যা ১০০।

95. পৃথিবীর অন্যতম আখ উৎপাদনকারী দেশ-

a) জ্যামাইকা
b) কানাডা
c) ত্রিনিদাদ
d) কিউবা
ব্যাখ্যা: উত্তর: কিউবা। কিউবা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: কিউবার রাজধানী - হাভানা। উত্তর আমেরিকার সমাজতান্ত্রিক দেশ। পার্ল অব এন্টিলিজ বলা হয়। গুয়ানতানামো বে ১৯০৩ সালে যুক্তরাষ্ট্র কে লিজ দেয় কিউবা। গুয়ানতানামো বে বন্দিশালা আমেরিকার সামরিক কারাগার।

96. পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানী কোনটি?

a) বেগোটা
b) সান্টিয়াগাে
c) লাপাজ
d) রিও ডি জেনিরাে
ব্যাখ্যা: উত্তর: লাপাজ।

97. পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হলাে-

a) ব্রাজিল
b) চিলি
c) কলম্বিয়া
d) আর্জেন্টিনা
ব্যাখ্যা: উত্তর: ব্রাজিল। ব্রাজিল- ৫ম বৃহত্তম দেশ। রাজধানী- ব্রাসিলিয়া, মুদ্রা – রিয়াল, ভাষা – পর্তুগীজ।

98. পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি কফি উৎপন্ন হয় ল্যাটিন আমেরিকার কোন দেশে?

a) বলিভিয়ায়
b) ব্রাজিলে
c) চিলিতে
d) আর্জেন্টিনায়
ব্যাখ্যা: উত্তর: ব্রাজিলে। ব্রাজিল দক্ষিণ আমেরিকার একটি দেশ। ব্রাজিল- ৫ম বৃহত্তম দেশ। রাজধানী- ব্রাসিলিয়া, মুদ্রা – রিয়াল, ভাষা – পর্তুগীজ।

99. বিশ্বের সবচেয়ে নাব্য হ্রদ কোনটি?

a) গ্রেট শ্লেভ
b) ট্রাফলগার
c) মাটাপান
d) টিটিকাকা
ব্যাখ্যা: উত্তর: টিটিকাকা।

100. দক্ষিণ আমেরিকার বৃহত্তম ইস্পাত কারখানা 'ভােল্টা বেডােন্ডার' কোন দেশের অন্তর্গত?

a) আর্জেন্টিনা
b) পেরু
c) ব্রাজিল
d) বলিভিয়া
ব্যাখ্যা: উত্তর: দক্ষিণ আমেরিকার বৃহত্তম ইস্পাত কারখানা 'ভােল্টা বেডােন্ডার' ব্রাজিল এর অন্তর্গত। ব্রাজিল- ৫ম বৃহত্তম দেশ। রাজধানী- ব্রাসিলিয়া, মুদ্রা – রিয়াল, ভাষা – পর্তুগীজ।