121.
“দি ক্লাস অব সিভিলাইজেশন" বইয়ের লেখক কে?
a) পুসিয়ান ডব্লিউ পাই
b) বারবারা ওয়ার্ড
c) স্যামুয়েল হান্টিংটন
✓
d) ডােনাল্ড রামসফেল্ড
ব্যাখ্যা:
উত্তর: স্যামুয়েল হান্টিংটন।
হান্টিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রসিদ্ধ রাষ্ট্রবিজ্ঞানী। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি নব্বইয়ের দশকে 'সভ্যতার সংঘাত' (clash of civilizations) নামক তত্ত্বের জন্ম দেন, যেটি পরবর্তীতে সেপ্টেম্বর ১১-র সন্ত্রাসী হামলার পর তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
122.
হিলারী ক্লিনটনের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম -
a) My life
b) White House years
c) Living History
✓
d) Roots
ব্যাখ্যা:
উত্তর: Living History।
হিলারি রডহ্যাম ক্লিনটন (ইংরেজি: Hillary Rodham Clinton) একজন মার্কিন রাজনীতিবিদ ও প্রাক্তন পররাষ্ট্রসচিব। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সদস্য, এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসাবে যুক্তরাষ্ট্রের আইনসভার সিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন।
হিলারি ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনের স্ত্রী। রাজনীতিতে প্রবেশের পূর্বে হিলারি আইন পেশায় নিয়োজিত ছিলেন।
123.
মার্কিন কংগ্রেসের উচ্চ পরিষদের নাম কী?
a) সিনেট
✓
b) কংগ্রেস
c) হাউস অব রিপ্রেজেন্টেটিভ
d) হাউস অব কমন্স
ব্যাখ্যা:
উত্তর: সিনেট।
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস হলো মার্কিন ফেডারেল সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা। এটি উচ্চকক্ষ হিসেবে সিনেট ও নিম্নকক্ষ হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর সমন্বয়ে গঠিত।। মাার্কিন কংগ্রেস যুুক্তরাষ্ট্রের আইন প্রণয়নে কাজ করে।
ওয়াশিংটন, ডি.সি. তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে কংগ্রেসের বৈঠক সংগঠিত হয়। সিনেটর এবং প্রতিনিধিগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন, যদিও গভর্নর সিনেটের শূন্য আসনগুলিতে নিয়োগ প্রদান করতে পারেন। কংগ্রেসে নির্বাচিত সদস্য ৫৩৫ জন; ১০০ জন সিনেটর এবং ৪৩৫ জন প্রতিনিধি। সিনেটরগণ যখন সমান সংখ্যায় বিভক্ত হন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি সিনেটে ভোট প্রদান করতে পারেন। প্রতিনিধি পরিষদে ছয়জন সদস্য ভোট প্রদান করতে পারেন না।
124.
মিসিগান, ইরি , সুপিরিয়র, হিউরন ও অন্টারিও হ্রদগুলাের একত্রিত নাম-
a) গ্রেট সল্ট
b) গ্রেট ফাইভ
c) ফাইভ লেকস
d) গ্রেট লেকস
✓
ব্যাখ্যা:
উত্তর: মিসিগান, ইরি , সুপিরিয়র, হিউরন ও অন্টারিও হ্রদগুলাের একত্রিত নাম- গ্রেট লেকস।
গ্রেট লেকস উত্তর আমেরিকায় অবস্থিত।
125.
যুক্তরাষ্ট্র গুয়ানতানামো বে ব্যবহার করে -
a) জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের জন্য
b) জাতীয় পার্ক হিসেবে
c) সামরিক কয়েদখানা হিসেবে
✓
d) পর্যটন স্থান হিসে
ব্যাখ্যা:
উত্তর: সামরিক কয়েদখানা হিসেবে।
গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারে বন্দীদের বিনাবিচারে আটক রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের ওপর যৌন অত্যাচার, 'ওয়াটার বোর্ডিং'-সহ বিবিধ আইনবহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয়। নির্যাতনের প্রকার ও মাত্রা এতই বেশি যে এই কারাগারকে ‘মর্ত্যের নরক’ বলে আখ্যায়িত করা হয়েছে। বিশ্বব্যাপী প্রতিবাদ সত্ত্বেও এই কারাগারটিকে অব্যাহতভাবে নির্যাতনের জন্য ব্যবহার করতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের কারণে একে মার্কিনীদের ‘লজ্জা’ হিসাবে অভিহিত করা হয়েছে।
১১ জানুয়ারি ২০০২ তারিখে কিউবার দক্ষিণ-পূর্বে ক্যারিবীয় সাগরে গুয়ানতানামো উপসাগরে কিউবার মাটিতে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিতে এই কারাগারটি স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯০৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার ৪৫ বর্গকিলোমিটার ভূমি নৌঘাটিঁ স্থাপনের উদ্দেশ্যে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে অধিগ্রহণ করে। ১৯৯১ থেকে এই নৌঘাটিতে বন্দী আটক রাখা শুরু হয়। গুয়ানতানামো কারাগার স্থাপনের পর সর্বপ্রথম ২০০২ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে আফগানিস্তান থেকে ২০ জন বন্দীকে এখানে আনা হয়।
126.
এর মধ্যে কোন দেশ যুক্তরাষ্ট্রের সব থেকে কাছে?
a) গ্রিনল্যান্ড
b) রাশিয়া
✓
c) ভেনিজুয়েলা
d) গুয়েতেমালা
ব্যাখ্যা:
উত্তর: রাশিয়া।
যুক্তরাষ্ট্র রাশিয়া ও কানাডার মাঝে অবস্থিত।
127.
কোন শহরকে মােটরগাড়ির শহর বলা হয়?
a) ডেট্রয়েট
✓
b) ম্যানচেস্টার
c) বার্লিন
d) টোকিও
ব্যাখ্যা:
উত্তর: ডেট্রয়েট।
“ডেট্রয়েট” শব্দটি ফ্রেঞ্চ détroit শব্দ হতে উদ্ভূট হয়েছে যার অর্থ “সংকীর্ণ জলধারা”, কারণ ভৌগলিকভাবে এই শহরটি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমানা এলাকায় অবস্থিত গ্রেট লেক-এর সাথে ডেট্রয়েট নদীর যোগাযোগ স্থাপন করে।
ঐতিহ্যগতভাবে ডেট্রয়েট পৃথিবীর “মোটরগাড়ির শহর” বা অটোমোটিভ সিটি হিসেবে পরিচিত।
ডেট্রয়েট ভিত্তিক মোটরগাড়ি নির্মাণ শিল্প মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এমনকি সমগ্র বিশ্বে সর্ববৃহৎ।
128.
বিগ আপেল' বলা হয় –
a) শিকাগো শহরকে
b) নিউইয়র্ক শহরকে
✓
c) সিডনি শহরকে
d) বার্লিন শহরকে
ব্যাখ্যা:
উত্তর: নিউইয়র্ক শহরকে।
শান্তির শহর বলা হয় ইতালির রোমকে।
'Big Apple' বলা হয় যুক্তরাষ্ট্রের শহর নিউইয়র্ককে।
129.
বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
a) লন্ডন
b) নিউইয়র্ক
✓
c) বেইজিং
d) প্যারিস
ব্যাখ্যা:
উত্তর: নিউইয়র্ক।
IMPORTANT GEOGRAPHICAL SURNAMES:
Land of rising Sun -Japan (Asia).
Land of White Elephants -Thailand (Asia).
Land of thousand Lakes - Finland (Europe).
Land of Many Races - Colombia (South America).
City of Graveyards- Multan (Pakistan, Asia).
City of Parks- Kiev (Ukraine, Europe).
City of Popes -Rome (Italy, Europe).
City of lights- Paris (France, Europe).
Key to Mediterranean -Gibraltar (Europe).
Dark Continent-Africa.
Father of Waters -Mississipi River (USA).
Holy Land -Palestine.
Isle of Pearls- Bahrain (Asia).
Isle of Death - Kahoulawe (Hawai, USA).
Island Continent- Australia.
Father of Waters -Mississipi River (USA)
Holy Land -Palestine.
Isle of Pearls- Bahrain (Asia).
Isle of Death - Kahoulawe (Hawai, USA).
Queen of the South - Sydney (Australia).
Land of maple - Canada.
Cockpit of Europe- Belgium.
130.
CIA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) ওয়াশিংটন ডিসি
b) নিউইয়র্ক
c) ডালাস
d) ভার্জিনিয়া
✓
ব্যাখ্যা:
উত্তর: ভার্জিনিয়া।
সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি ঐতিহাসিকভাবে কোম্পানি হিসেবে পরিচিত, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের একটি বেসামরিক বিদেশী গোয়েন্দা পরিষেবা, আনুষ্ঠানিকভাবে একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়, প্রাথমিকভাবে মানব বুদ্ধিমত্তা (HUMINT) ব্যবহার করে এবং গোপন ক্রিয়া সম্পাদনের মাধ্যমে সারা বিশ্ব থেকে জাতীয় নিরাপত্তা তথ্য প্রক্রিয়াকরণ এবং বিশ্লেষণ করা।
ইউনাইটেড স্টেটস ইন্টেলিজেন্স কমিউনিটি (আইসি) এর প্রধান সদস্য হিসেবে, সিআইএ ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের কাছে রিপোর্ট করে এবং প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের জন্য গোয়েন্দা তথ্য প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান 22শে জানুয়ারী, 1946-এ রাষ্ট্রপতির নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের একজন পরিচালকের নির্দেশে কেন্দ্রীয় গোয়েন্দা গোষ্ঠী তৈরি করেছিলেন, এবং এই দলটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের বাস্তবায়নের মাধ্যমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় রূপান্তরিত হয়েছিল। 1947।
Headquarters: George Bush Center for Intelligence
Langley, Virginia, U.S.
131.
ডিজনিল্যান্ড কী?
a) বিখ্যাত কার্টুন সিরিয়াল
b) বিখ্যাত দ্বীপ
c) বিখ্যাত পার্ক
✓
d) বিখ্যাত সমুদ্র সৈকত
ব্যাখ্যা:
উত্তর: বিখ্যাত পার্ক।
১৯৫২ সালে ওয়াল্ট ডিজনি ওয়েড এন্টারপ্রাইজেস (WED Enterprises; WED = Walter Elias Disney) নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন।
ডিজনিল্যান্ড তৈরিতে নিবিড়ভাবে কাজ করার জন্য তিনি এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি তার স্বপ্ন সত্যি করার জন্য অসাধারণ সব ইঞ্জিনিয়ার, কার্পেন্টার ও বিজ্ঞানীসহ নানা পেশাজীবির মানুষকে এই কোম্পানির আওতায় নিয়ে আসেন।
দীর্ঘ অনুসন্ধানের পর ক্যালিফোর্নিয়ার আনাহেইম শহরের স্যান্টা এনা ফ্রিওয়ের নিকটে ১৬০ একরের একটি জমি ডিজনিল্যান্ডের জন্য পছন্দ করা হয়।
132.
সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত?
a) জার্মানি
b) যুক্তরাষ্ট্র
✓
c) যুক্তরাজ্য
d) জাপান
ব্যাখ্যা:
উত্তর: যুক্তরাষ্ট্র।
সিলিকন ভ্যালি (যুক্তরাষ্ট্র) হল ৩০০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত একটি জায়গা যা উত্তর ক্যালিফোর্নিয়া তে অবস্থিত। সান ফ্রান্সিস্কো এবং স্যান হোসে এই দুই শহরের মাঝামাঝি এই সিলিকন ভ্যালি। ১৯৯৫ সালের পর সিলিকন ভ্যালি হয়ে উঠে ইন্টারনেট অর্থনীতি এবং উচ্চ প্রযুক্তি সঙ্ক্রান্ত বাণিজ্যিক কেন্দ্র। এখানেই জন্ম লাভ করেছে ইয়াহু!, গুগল, ইবে এর মত বড় ইন্টারনেট ডট কম কোম্পানি গুলো।
প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান অনিতাবি.ওআরজি গত বছর ৮০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর একটি জরিপ পরিচালনা করে। এতে দেখা যায়, ২০১৮ সালে সিলিকন ভ্যালের ২৪ শতাংশ কারিগরি কাজের দায়িত্ব পালন করেছেন নারীরা। ১৮ দশমিক ৫ শতাংশ ক্ষেত্রে নারীরাই প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন। পারিশ্রমিকের ক্ষেত্রেও সিলিকন ভ্যালিতে নারীরা বৈষম্যের শিকার। পুরুষ কর্মীদের তুলনায় তাঁরা অনেক ক্ষেত্রেই ৪ শতাংশ পর্যন্ত কম পারিশ্রমিক পান।
133.
রাশিয়া ও কানাডার মাঝে কোনটি অবস্থিত?
a) Greenland
b) Iceland
c) USA
✓
d) Japan
ব্যাখ্যা:
উত্তর: USA।
134.
আমেরিকা স্বাধীনতা ঘােষণা করে -
a) ২ জুলাই, ১৫৫৬ সালে
b) ৩ জুলাই, ১৬৭৬ সালে
c) ৪ জুলাই, ১৭৭৬ সালে
✓
d) ৫ জুলাই, ১৮৭৬ সালে
ব্যাখ্যা:
উত্তর: ৪ জুলাই, ১৭৭৬ সালে।
মার্কিন স্বাধীনতা যুদ্ধ বা মার্কিন বিপ্লবী যুদ্ধ (১৭৭৫-১৭৮৩) হল গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে আমেরিকার তের উপনিবেশের বিদ্রোহ। এর ফলে যুক্তরাষ্ট্র গঠিত হয়। প্রথমে এই লড়াই শুধু উপনিবেশে সীমাবদ্ধ থাকলেও ফরাসি ও স্প্যানিশদের আগমনের ফলে তা ইউরোপ, ক্যারিবীয় ও ইস্ট ইন্ডিজে ছড়িয়ে পড়ে।
ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক কর আরোপের কারণে মূলত এই যুদ্ধ শুরু হয়। এই করকে মার্কিনীরা বেআইনি হিসেবে দেখত। ১৭৭৪ সালে সাফোক রিসলভস ম্যাসাচুসেটস বে প্রদেশের রাজকীয় সরকার অধিকার করলে বিদ্রোহ শুরু হয়। এর ফলে সৃষ্ট উত্তেজনার ফলে পেট্রিওট মিলিশিয়া ও ব্রিটিশ নিয়মিত সেনাবাহিনীর মধ্যে ১৭৭৫ সালে লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধ সংঘটিত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল যা ৪ জুলাই ১৭৭৬ পেনসিলভানিয়া প্রাদেশিক আইনসভায় অনুষ্ঠিত ২য় কন্টিনেন্টাল কংগ্রেসের সভায় গৃহীত হয়।
135.
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি?
a) ১৪ জুলাই
b) ১৪ আগস্ট
c) ৪ জুলাই
✓
d) ২৩ মার্চ
ব্যাখ্যা:
উত্তর: ৪ জুলাই।
আমেরিকার স্বাধীনতা যুদ্ধ:
সময়কাল- ১৭৭৫ থেকে ১৭৮৩।
প্রেক্ষাপট-বৃটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল। ১৭৭৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে 'চা আইন' পাশ হলে এর প্রতিবাদ স্বরূপ 'বোস্টন চা পার্টি' অনুষ্ঠিত হয়। 'বোস্টন চা পার্টি' মানে জাহাজ ভর্তি চা পাতা আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়ার মধ্য দিয়ে ইউরোপীয় বণিকদের বিরুদ্ধে মার্কিনীদের প্রতিবাদ।
আমেরিকা ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে- ০২ জুলাই, ১৭৭৬ সালে।
ঘোষণাপত্র কংগ্রেসে অনুমোদন: ০৪ জুলাই, ১৭৭৬ সালে (তাই ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস)।
আমেরিকার স্বাধীনতা সনদের রচয়িতা বা ঘোষক- থমাস জেফারসন।আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নায়ক- জর্জ ওয়াশিংটন।
ফলাফল: ১৭৮৩ সালে প্যারিসে স্বাক্ষরিত প্রথম ভার্সাই চুক্তির (Peace of Paris) মাধ্যমে ব্রিটেন মার্কিন স্বাধীনতা মেনে নেয়।
136.
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশটি প্রত্যক্ষভাবে সাহায্য করে?
a) রাশিয়া
b) দক্ষিণ আমেরিকা
c) স্পেন
d) ফ্রান্স
✓
ব্যাখ্যা:
উত্তর: ফ্রান্স।
আমেরিকার স্বাধীনতা যুদ্ধ:
সময়কাল- ১৭৭৫ থেকে ১৭৮৩।
প্রেক্ষাপট-বৃটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল। ১৭৭৩ সালে ব্রিটিশ পার্লামেন্টে 'চা আইন' পাশ হলে এর প্রতিবাদ স্বরূপ 'বোস্টন চা পার্টি' অনুষ্ঠিত হয়। 'বোস্টন চা পার্টি' মানে জাহাজ ভর্তি চা পাতা আটলান্টিক মহাসাগরে ফেলে দেয়ার মধ্য দিয়ে ইউরোপীয় বণিকদের বিরুদ্ধে মার্কিনীদের প্রতিবাদ।
আমেরিকা ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে- ০২ জুলাই, ১৭৭৬ সালে।
ঘোষণাপত্র কংগ্রেসে অনুমোদন: ০৪ জুলাই, ১৭৭৬ সালে (তাই ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস)।
আমেরিকার স্বাধীনতা সনদের রচয়িতা বা ঘোষক- থমাস জেফারসন।আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নায়ক- জর্জ ওয়াশিংটন।
ফলাফল: ১৭৮৩ সালে প্যারিসে স্বাক্ষরিত প্রথম ভার্সাই চুক্তির (Peace of Paris) মাধ্যমে ব্রিটেন মার্কিন স্বাধীনতা মেনে নেয়।
137.
কোন দেশের সংবিধান সবচেয়ে ছােট?
a) যুক্তরাষ্ট্রের
✓
b) কানাডার
c) জাপানের
d) ভারতের
ব্যাখ্যা:
উত্তর: যুক্তরাষ্ট্রের।
মার্কিন সংবিধান:
বৈশিষ্ট্য- পৃথিবীর প্রথম লিখিত সংবিধান।
স্বাক্ষরিতহয়- ১৭ সেপ্টেম্বর, ১৭৮৭ সালে; অনুমোদন- ২১ জুন, ১৭৮৮ এবং এই সংবিধানের অধীনে সরকার পরিচালিত হয়- ৪ মার্চ, ১৭৮৯ সাল থেকে। অর্থাৎ সংবিধান কার্যকর হয়- ৪ মার্চ, ১৭৮৯ সাল থেকে।
রচয়িতা- জেমস ম্যাডিসন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম দশটি সংশোধনী নিয়ে গঠিত। রচিত হয় ১৭৮৯ সালে। এটার ভিত্তি ছিল ১০০ বছর আগে ১৬৮৯ সালে রচিত যুক্তরাজ্যের The English Bill of Rights এবং জর্জ ম্যাসন কর্তৃক রচিত Virginia Declaration of Rights.
138.
কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকারসমূহ Bill of Rights নামে পরিচিত?
a) জাপানের
b) যুক্তরাজ্য
c) যুক্তরাষ্ট্র
✓
d) ফ্রান্স
ব্যাখ্যা:
উত্তর: যুক্তরাষ্ট্র।
US Bill of Rights:
মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম দশটি সংশোধনী নিয়ে গঠিত। রচিত হয় ১৭৮৯ সালে। এটার ভিত্তি ছিল ১০০ বছর আগে ১৬৮৯ সালে রচিত যুক্তরাজ্যের The English Bill of Rights এবং জর্জ ম্যাসন কর্তৃক রচিত Virginia Declaration of Rights.
139.
মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কয়টি রেখা আছে?
a) ১১ টি
b) ১৩ টি
✓
c) ১৪ টি
d) ১৫ টি
ব্যাখ্যা:
উত্তর: ১৩ টি।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা, প্রায়শই আমেরিকান পতাকা বা মার্কিন পতাকা হিসাবে উল্লেখ করা হয়, ক্যান্টনে একটি নীল আয়তক্ষেত্র সহ সাদার সাথে পর্যায়ক্রমে লাল (উপর এবং নীচে) তেরোটি সমান অনুভূমিক ফিতে থাকে (বিশেষভাবে উল্লেখ করা হয়) "ইউনিয়ন" হিসাবে) নয়টি অফসেট অনুভূমিক সারিতে সাজানো পঞ্চাশটি ছোট, সাদা, পাঁচ-বিন্দুযুক্ত তারা বহন করে, যেখানে ছয়টি তারার সারি (উপর এবং নীচে) পাঁচটি তারার সারিগুলির সাথে বিকল্প।
পতাকার 50টি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের প্রতিনিধিত্ব করে, এবং 13টি স্ট্রাইপ 13টি ব্রিটিশ উপনিবেশকে প্রতিনিধিত্ব করে যেগুলি গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্যে পরিণত হয়েছিল। পতাকার ডাকনামের মধ্যে রয়েছে তারা এবং স্ট্রাইপস, ওল্ড গ্লোরি, এবং স্টার-স্প্যাংল্ড ব্যানার।
১৫০৭ সালে জার্মান মানচিত্রকর মার্টিন ওয়াল্ডসিম্যুলার বিশ্বের একটি মানচিত্র প্রকাশ করেন। এই মানচিত্রে তিনি ইতালীয় আবিষ্কারক ও মানচিত্রকর আমেরিগো ভেসপুচির নামানুসারে পশ্চিম গোলার্ধের নামকরণ করেন "আমেরিকা"। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে পূর্বতন ব্রিটিশ উপনিবেশগুলি প্রথম দেশের আধুনিক নামটি ব্যবহার করে।
140.
Bradley effect কথাটি কোন দেশের নির্বাচনের সাথে জড়িত?
a) ফ্রান্স
b) জার্মানী
c) যুক্তরাজ্য
d) যুক্তরাষ্ট্র
✓
ব্যাখ্যা:
উত্তর: যুক্তরাষ্ট্র।
Bradley effect:
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটারদের মতামত জরিপ এবং নির্বাচনের ফলাফলের বৈষম্য বিষয়ক একটি তত্ত্ব- Bradley effect.
১৯৮২ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গর্ভনর পদে শ্বেতাঙ্গ ডুকমেজিয়ান এবং কৃষ্ণাঙ্গ ব্র্যাডলির মধ্য নির্বাচন পূর্ব জরিপ কালে শ্বেতাঙ্গ ভোটাররা কৃষ্ণাঙ্গ ব্রাডলিকে ভোট দেওয়ার কথা বললেও তারা শ্বেতাঙ্গ ডুকমেজিয়ানকেই ভোট দিয়েছেলেন কারণ শ্বেতাঙ্গরা বর্ণবাদী পরিচয় দিতে চান না এই ঘটনাই পরিচিত- Bradley effect নামে।