61.
যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার বিরােধপূর্ণ ভূ-খণ্ডটির নাম কী?
a) গুয়ানতানামাে
✓
b) হ্যান্স আইল্যান্ড
c) মাইয়োট
d) এনিডা
ব্যাখ্যা:
উত্তর: গুয়ানতানামাে।
গুয়ানতানামো বে ১৯০৩ সালে যুক্তরাষ্ট্র কে লিজ দেয় কিউবা।
গুয়ানতানামো বে বন্দিশালা আমেরিকার সামরিক কারাগার।
62.
পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার প্রশস্ততম নদী কোনটি?
a) কঙ্গো
b) আমাজন
✓
c) মিসিসিপি
d) মিসৌরি
ব্যাখ্যা:
উত্তর: আমাজন।
আমাজন নদী:
২য় দীর্ঘতম নদী। সবচেয়ে বেশী পানি সমুদ্রে পতিত হয়। আন্দিজ পর্বতমালা – আটলান্টিক। ৭ টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত- ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা। অন্যদিকে, আমাজন বন ৮ টি দেশের মধ্যে অবস্থিত- ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, গায়ানা।
63.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট প্রথম আততায়ীর গুলিতে নিহত হন?
a) জন এফ কেনেডি
b) আব্রাহাম লিঙ্কন
✓
c) উড্রো উইলসন
d) টমাস জেফারসন
ব্যাখ্যা:
উত্তর: আব্রাহাম লিঙ্কন।
নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস বদলে দেয়া একজন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। আমেরিকান সিভিল ওয়ার দারুণভাবে সামলেছিলেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ১৮৬৫ সালের ১৪ এপ্রিল রাজধানী ওয়াশিংটনের ফোর্ড থিয়েটারে নিহত হন তিনি।
সাধারণত প্রেসিডেন্টের আততায়ী বলতে আমাদের চোখের সামনে একজন ক্ষ্যাপাটে সন্ত্রাসী কিংবা গুপ্তচর জাতীয় কারো চিত্র ভেসে উঠলেও, লিঙ্কনের আততায়ী ছিলেন বিখ্যাত একজন অভিনেতা। তার নাম জন উইলকিস বুথ।বুথ ছিলেন উত্তরের মানুষ।
আব্রাহাম লিঙ্কনের দাসদের বিপক্ষে যাওয়াটা তার (উইলকিস বুথ) ঠিক পছন্দসই ছিল না। মার্কিন জনগণের উপর এই আচরণ এতটাই প্রভাব ফেলেছিল যে, আজো অল্প কিছু দোদুল্যমান অঞ্চল বাদ দিলে, সমগ্র আমেরিকায় দক্ষিণাঞ্চলের মানুষ নিজেদের জন্য ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টকেই খোঁজ করে। মার্কিন গৃহযুদ্ধে যদিও উত্তরাঞ্চল জয়লাভ করেছিল তবুও তা মার্কিন ইতিহাসে দাসদের জন্য একটি অধিকারের সূচনা করে দিয়েছিল।
জন উইলকিস বুথ উত্তরের মানুষ হলেও দাসদের অধিকার রক্ষায় সচেষ্ট ছিলেন। দক্ষিণাঞ্চলের নেতা রবার্ট লি তার দল নিয়ে আত্মসমর্পণের ঠিক পাঁচদিন পরেই বুথের হাতে নিহত হন আব্রাহাম লিঙ্কন।
64.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দলের নাম কী?
a) লেবার পার্টি
b) কনজারভেটিভ পার্টি
c) ডেমােক্রেটিক পার্টি
✓
d) রিপাবলিকান পার্টি
ব্যাখ্যা:
উত্তর: ডেমােক্রেটিক পার্টি।
ডেমোক্রেটিক পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রধান সমসাময়িক রাজনৈতিক দলের মধ্যে একটি। 1828 সালে প্রতিষ্ঠিত, এটি প্রধানত মার্টিন ভ্যান বুরেন দ্বারা নির্মিত হয়েছিল, যিনি যুদ্ধের নায়ক অ্যান্ড্রু জ্যাকসনের পিছনে প্রতিটি রাজ্যে রাজনীতিবিদদের একটি বিস্তৃত ক্যাডারকে একত্রিত করেছিলেন, এটিকে বিশ্বের প্রাচীনতম সক্রিয় রাজনৈতিক দলে পরিণত করেছিলেন।
২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ডেমোক্রেটিক পার্টির সদস্য জো বাইডেন।
65.
মহামন্দা মােকাবিলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন -
a) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
✓
b) হ্যারি এস ট্রুম্যান
c) নিক্সন
d) জন এফ কেনেডি
ব্যাখ্যা:
উত্তর: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট মার্কিন ৩২তম প্রেসিডেন্ট পর পর ৩ বার প্রেসিডেন্ট নির্বাচিত হন (১৯৩৩-৪৫)। মার্কিন একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবারের অধিক সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
মার্কিন চরম অর্থনৈতিক মন্দা (Great Depression) মোকাবেলার জন্য ১৯৩৩ সালে (New Deal) ব্যবস্থা চালু করেছিলেন।
66.
কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেঙ্কারীর সাথে জড়িত?
a) জিমি কার্টার
b) জন এফ কেনেডি
c) রোনাল্ড রিগ্যান
d) রিচার্ড নিক্সন
✓
ব্যাখ্যা:
উত্তর: রিচার্ড নিক্সন।
রিচার্ড নিক্সন মার্কিন ৩৭তম প্রেসিডেন্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন। ১৯৭২ সালের ওয়াটারগেট কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলেন। এই কেলেঙ্কারীর জন্য ১৯৭৪ সালে পদত্যাগ করতে বাধ্য হন। একমাত্র প্রেসিডেন্ট যিনি পদত্যাগ করেছিলেন।
ওয়াটারগেট কেলেঙ্কারী:
ওয়াটারগেট হোটেল ছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি তে ডেমোক্রেট জাতীয় কমিটির সদর দপ্তর। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ছিলেন রিপাবলিক দলের প্রার্থী । তিনি টেপ রেকর্ডারের মাধ্যমে ডেমোক্রেটদের সদর দপ্তরে আড়ি পাতেন। ১৯৭২ সালের ১৭ জুন ওয়াটার গেটে ৫ জন লোক ধরা পড়লে এই ঘটনা ফাঁস হয়ে যায়। এটিই ইতিহাসে ওয়াটারগেট কেলেঙ্কারী নামে পরিচিত।
67.
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের সময় নক্ষত্র যুদ্ধ প্রােগ্রাম শুরু হয়?
a) রিচার্ড নিক্সন
b) জিমি কার্টার
c) রােনাল্ড রিগ্যান
✓
d) জর্জ বুশ
ব্যাখ্যা:
উত্তর: রােনাল্ড রিগ্যান।
রােনাল্ড রিগ্যান একজন অভিনেতা ছিলেন। তার সময় তারকা যুদ্ধ হয়।
68.
কোন মার্কিন প্রেসিডেন্ট ঢাকা সফরে এসেছিলেন?
a) Grover Cleveland
b) Bill Clinton
✓
c) GVW Bush
d) Richard Nixon
ব্যাখ্যা:
উত্তর: Bill Clinton।
প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বাংলাদেশ সফর।
69.
জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
a) 46
✓
b) 44
c) 54
d) 36
ব্যাখ্যা:
উত্তর: ৪৬।
২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ডেমোক্রেটিক পার্টির সদস্য জো বাইডেন।
70.
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কী?
a) আল গোর
b) কমলা হ্যারিস
✓
c) জর্জ বুশ
d) ডিক চেনী
ব্যাখ্যা:
উত্তর: কমলা হ্যারিস।
কমলা দেবী হ্যারিস হলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। তিনি সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল এবং যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হয়েছিলেন এবং সরকারী চাকুরী জীবন শেষ করে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ভারত ও জ্যামাইকা থেকে অভিবাসী হয়ে আসা মাতা-পিতার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি হাওয়ার্ড ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার হাস্টিংস কলেজ অফ ল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
71.
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রচিত গ্রন্থ কোনটি?
a) চেঞ্জ ইউ ক্যান বিলিভ ইন
b) ড্রিমস ফ্রম মাই ফাদার
c) ওডার্সিটি অব হােপ
d) ওপরের সবগুলােই
✓
ব্যাখ্যা:
উত্তর: ওপরের সবগুলােই।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রচিত গ্রন্থ- চেঞ্জ ইউ ক্যান বিলিভ ইন,
ড্রিমস ফ্রম মাই ফাদার, দ্যা ওডাসিটি অব হােপ।
72.
I have a Dream শীর্ষক বিখ্যাত ভাষণটি প্রদান করেন-
a) মার্টিন লুথার কিং
✓
b) নেলসন ম্যান্ডেলা
c) মহাত্মা গান্ধী
d) মােহাম্মদ আলী জিন্নাহ
ব্যাখ্যা:
উত্তর: মার্টিন লুথার কিং।
ভাষণটি প্রদান করেন মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি ১৯৬৩ সালে ওয়াশিংটনের লংমার্চের নেতৃত্ব দেন এবং সে সময় এ বিখ্যাত ভাষণটি প্রদান করেন।
73.
ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়ে তুলেছিল?
a) ৯ টি
b) ১১ টি
c) ১৩ টি
✓
d) ১৭ টি
ব্যাখ্যা:
উত্তর: ১৩ টি।
ব্রিটেনের বণিক সম্প্রদায় আমেরিকার ১৩টি অঙ্গরাজ্যে উপনিবেশ বা কলোনী গড়ে তুলেছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্য হলো সংবিধান কর্তৃক স্বীকৃত শাসন ব্যবস্থা।অঙ্গরাজ্যসমূহ একটি রাজনৈতিক ইউনিয়নে একসাথে আবদ্ধ থেকে প্রতিটি অঙ্গরাজ্য একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে স্থানীয় সরকার গঠন করে। অঙ্গরাজ্যসমূহ যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীনস্থ হলেও আংশিক সার্বভৌমত্ব বজায় রাখে। একারণে একজন মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রীয় সরকারের নাগরিক হওয়ার পাশাপাশি তিনি যে অঙ্গরাজ্যে বসবাস করেন সেই অঙ্গরাজ্যের নাগরিক হিসেবে গন্য হন। অঙ্গরাজ্যের নাগরিকত্ব পরিবর্তনযোগ্য এবং আদালতের নির্দিষ্ট ধরনের আদেশ কর্তৃক সীমাবদ্ধ ব্যক্তিগণ (যেমন দণ্ডপ্রাপ্ত আসামিরা) ব্যতীত যেকোনো ব্যক্তি কোনও প্রকার সরকারী অনুমোদন ছাড়াই এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে স্থানান্তরিত হতে পারেন।
১৭৭৬ সালে তেরো উপনিবেশ কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে, অঙ্গরাজ্যের সংখ্যা ১৩ থেকে ৫০ এ পরিণত হয়েছে। প্রতিটি নতুন অঙ্গরাজ্যকে বিদ্যমান অঙ্গরাজ্যগুলির সমতুল্য ক্ষমতা সহকারে যুক্ত হয়েছে। অঙ্গরাজ্যগুলির ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতা আছে কিনা সে বিষয়ে সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা না হলেও গৃহযুদ্ধের পর মার্কিন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একটি অঙ্গরাজ্য একতরফাভাবে যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যেতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়।
74.
স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
a) ক্যালিফোর্নিয়ায়
b) ওয়াশিংটন
c) নিউইয়র্কে
✓
d) টেক্সাসে
ব্যাখ্যা:
উত্তর: নিউইয়র্কে।
স্ট্যাচু অফ লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নিউ ইয়র্ক হারবারে লিবার্টি দ্বীপে একটি বিশাল নিওক্লাসিক্যাল ভাস্কর্য।
প্রায় দেড়শ বছর ধরে আমেরিকার সাম্য আর মুক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু অব লিবার্টি। আমেরিকার স্বাধীনতার ১০০ বছর উপলক্ষে, ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাষ্কর্যটি আমেরিকার জনগণকে উপহার হিসেবে দেওয়া হয়।
আমেরিকার নিউইয়র্ক পোতাশ্রয়ের মুখে লিবার্টি দ্বীপে স্টাচু অব লিবার্টি কে স্থাপন করা হয়। কারণ তৎকালীন সময়ে বহু ইউরোপীয় অভিবাসী নিউইয়র্ক বন্দরের মাধ্যমে আমেরিকায় প্রবেশ করছিল। এই ভাষ্কর্যটি সেইসব অভিবাসীদেরকে আমেরিকায় স্বাগত জানাত।
75.
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত?
a) ৩০ টি
b) ৫০ টি
✓
c) ৬০ টি
d) ৪০ টি
ব্যাখ্যা:
উত্তর: ৫০ টি।
১৭৭৬ সালে তেরো উপনিবেশ কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে, অঙ্গরাজ্যের সংখ্যা ১৩ থেকে ৫০ এ পরিণত হয়েছে। প্রতিটি নতুন অঙ্গরাজ্যকে বিদ্যমান অঙ্গরাজ্যগুলির সমতুল্য ক্ষমতা সহকারে যুক্ত হয়েছে। অঙ্গরাজ্যগুলির ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার ক্ষমতা আছে কিনা সে বিষয়ে সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা না হলেও গৃহযুদ্ধের পর মার্কিন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী একটি অঙ্গরাজ্য একতরফাভাবে যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যেতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়।
76.
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি?
a) নিউইয়র্ক
b) ফ্লোরিডা
c) টেক্সাস
d) ক্যালিফোর্নিয়া
✓
ব্যাখ্যা:
উত্তর: ক্যালিফোর্নিয়া।
ক্যালিফোর্নিয়া (ইংরেজিতে California) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ১৮৫০ সালে যুক্তরাষ্ট্রের ৩১তম অঙ্গরাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া অন্তর্ভুক্ত হয়। জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য। আয়তনে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় অঙ্গরাজ্য।
ক্যালিফোর্নিয়ার রাজধানীর নাম স্যাক্রামেন্টো (Sacramento)। লস অ্যাঞ্জেলেস (Los Angeles) এবং সান ফ্রান্সিসকো (San Francisco) এই অঙ্গরাজ্যের দুই বৃহত্তম শহর।
77.
যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি?
a) Newyork
b) California
c) Albania
d) Alaska
✓
ব্যাখ্যা:
উত্তর: Alaska।
আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ১৯৫৯ খ্রীস্টাব্দের ৩ জানুয়ারি তারিখে যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্য হিসাবে এটি অন্তর্ভুক্ত হয়। আলাস্কা রাশিয়ার কাছ থেকে ক্রয় করে
78.
হােয়াইট হাউজ যে শহরে অবস্থিত -
a) নিউইয়র্কে
b) ওয়াশিংটনে
✓
c) শিকাগােতে
d) হনলুলুতে
ব্যাখ্যা:
উত্তর: ওয়াশিংটনে।
হোয়াইট হাউস বা সাদা বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। ওয়াশিংটন, ডি. সির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটি ১৭৯২ থেকে ১৮০০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়।
79.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন এর নাম –
a) বুশ হাউস
b) হােয়াইট হোম
c) হােয়াইট হল
d) হােয়াইট হাউস
✓
ব্যাখ্যা:
উত্তর: হােয়াইট হাউস।
হোয়াইট হাউস বা সাদা বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। ওয়াশিংটন, ডি. সির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটি ১৭৯২ থেকে ১৮০০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়।
হোয়াইট হল প্রাসাদ ছিলো ইংল্যান্ডের সম্রাটের রাজকীয় বাসভবন।
লন্ডনের কেন্দ্রে ঐতিহাসিক বুশ হাউস নামের ভবনটি থেকে বিবিসি বাংলার কার্যক্রম শুরু হয়।
80.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয় –
a) পেন্টাগন বিল্ডিং
b) ওভাল অফিস
✓
c) হােয়াইট হাউস
d) হােয়াইট হল
ব্যাখ্যা:
উত্তর: ওভাল অফিস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়কে বলা হয় ওভাল অফিস।
হোয়াইট হাউস বা সাদা বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। ওয়াশিংটন, ডি. সির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটি ১৭৯২ থেকে ১৮০০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়।
হোয়াইট হল প্রাসাদ ছিলো ইংল্যান্ডের সম্রাটের রাজকীয় বাসভবন।
পেন্টাগন বিল্ডিং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ, পেন্টাগনের অফিস আয়তনের দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ।