141.
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টর মেয়াদ কত বছর?
a) দু' বছর
b) তিন বছর
c) পাঁচ বছর
d) চার বছর
✓
ব্যাখ্যা:
উত্তর: চার বছর।
মেয়াদ ৪ বছর পর পর রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে। একজন রাষ্ট্রপতি কেবল মাত্র দুইবার পূর্ণ মেয়াদের জন্য নির্বাচিত হতে পারেন। এছাড়া কোনো কারণে রাষ্ট্রপতির পদ খালি হলে সেই দায়িত্ব যিনি গ্রহণ করবেন, তিনি এই মেয়াদের ২ বছর এবং পরে সর্বোচ্চ ২ মেয়াদের জন্য, এভাবে সর্বমোট ১০ বছর ক্ষমতায় থাকতে পারেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন দেশটির সরকার ও রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি সেদেশের ফেডারেল শাখাগুলোর নির্বাহী শাখাগুলোর প্রধান এবং তার দায়িত্ব হল সংবিধানের মাধ্যমে প্রদত্ত এবং কংগ্রেস কর্তৃক লিখিত রাষ্ট্রীয় আইনের যথাযথ প্রয়োগ করা। যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় ধারার মাধ্যমে রাষ্ট্রপতিকে সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং তাকে দেয়া হয়েছে প্রভূত ক্ষমতা।
142.
“এপি" (Associated Press) কোন দেশের সংবাদ সংস্থা?
a) রাশিয়া
b) যুক্তরাষ্ট্র
✓
c) যুক্তরাজ্য
d) জার্মানি
ব্যাখ্যা:
উত্তর: যুক্তরাষ্ট্র।
এপি বা এসোসিয়েটেড প্রেস একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
এটি পৃথিবীর অন্যতম বৃহৎ একটি আমেরিকান সংবাদ সংস্থা। এটি আমেরিকার কতগুলো সংবাদ পত্রিকা ও সম্প্রচার কেন্দ্রের মালিকানাধিন একটি সমবায় প্রতিষ্ঠান। আমেরিকার বাইরের অনেক সংবাদ পত্রিকা ও টেলিভিশন সম্প্রচার কর্তৃপক্ষ ফির বিনিময়ে এপি র সংগৃহিত তথ্য ব্যবহার করে ।
এর প্রধান সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
143.
লাইব্রেরি অব কংগ্রেস কোথায় অবস্থিত?
a) ক্যালিফোর্নিয়া
b) নিউ ইয়র্ক
c) ওয়াশিংটন ডি সি
✓
d) শিকাগো
144.
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
a) আটলান্টিক ও ভূমধ্যসাগর
b) ভারত ও প্রশান্ত মহাসাগর
c) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
✓
d) প্রশান্ত ও ভূমধ্যসাগর
ব্যাখ্যা:
***আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর***
পানামা খাল জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নির্মীত একটি খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
ইস্থমাস বলতে দুটো বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে বোঝায় যার অন্য দুই পাশে সাধারণত পানি থাকে।
পানামা খাল উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে আলাদা করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছ।
এই খালটি তাই এক অর্থে মহাদেশ দুটিকে আলাদা করে মহাসাগর দুটিকে যুক্ত করেছে। খালটির মালিক ও পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র।
145.
'Black Lives Matter' কী?
a) একটি গ্রন্থের নাম
b) একটি পানীয়
c) বর্ণবাদ বিরােধী আন্দোলন
✓
d) একটি NGO
ব্যাখ্যা:
***বর্ণবাদ বিরােধী আন্দোলন***
'Black Lives Matter' একটি বর্ণবাদ বিরোধ অনলাইনভিত্তিক আন্দোলন। সামাজিক মাধ্যমে ২০১৩ সালে এর যাত্রা শুরু হয়।
আমেরিকায় কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের সহিংস আচরণের প্রতিবাদ থেকেই আমেরিকান সম্প্রদায়ের মাঝে এর উৎপত্তি ঘটে।
146.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
a) জর্জ বুশ
b) আব্রহাম লিঙ্কন
c) জর্জ ওয়াশিংটন
✓
d) থিওডর রুজভেল্ট
ব্যাখ্যা:
***জর্জ ওয়াশিংটন***
147.
প্রেসিডেন্ট লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতা কতক্ষণ স্থায়ী ছিল?
a) ৩ মিনিট
b) ৫ মিনিট
c) ২ মিনিট
✓
d) ৭ মিনিট
ব্যাখ্যা:
***২ মিনিট***
আব্রাহাম লিংকন মার্কিন ১৬তম প্রেসিডেন্ট। তিনি মার্কিন গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ করেন ও গেটিসবার্গে ভাষণ প্রদান করেন ১৮৬৩ সালে।
তার উল্লেখযোগ্য উক্তি
➤ Democracy is a government of the people, by the people. for the people.
➤The ballot is stronger than bullet.
গেটিসবার্গ ভাষণ
গেটিসবার্গ ভাষণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি শহর। ১৮৬৩ সালে মার্কিন গৃহযুদ্ধ চলাকালীন সবচেয়ে রক্তক্ষয়ী গেটিসবার্গে নিহতদের স্মরণে দুই মিনিট ক্ষণস্থায়ী যে ভাষণটি তিনি প্রদান করেন তাই ইতিহাসে গেটিসবার্গ ভাষণ নামে পরিচিত। এই ভাষণে তিনি গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট সংজ্ঞাটি প্রদান করে।
148.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দলের নাম কী?
a) লেবার পার্টি
b) কনজারভেটিভ পার্টি
c) ডেমােক্রেটিক পার্টি
✓
d) রিপাবলিকান পার্টি
ব্যাখ্যা:
***ডেমােক্রেটিক পার্টি***
ডেমোক্রেটিক পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রধান সমসাময়িক রাজনৈতিক দলের মধ্যে একটি। 1828 সালে প্রতিষ্ঠিত, এটি প্রধানত মার্টিন ভ্যান বুরেন দ্বারা নির্মিত হয়েছিল, যিনি যুদ্ধের নায়ক অ্যান্ড্রু জ্যাকসনের পিছনে প্রতিটি রাজ্যে রাজনীতিবিদদের একটি বিস্তৃত ক্যাডারকে একত্রিত করেছিলেন, এটিকে বিশ্বের প্রাচীনতম সক্রিয় রাজনৈতিক দলে পরিণত করেছিলেন।
২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ডেমোক্রেটিক পার্টির সদস্য জো বাইডেন
149.
স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
a) ক্যালিফোর্নিয়ায়
b) ওয়াশিংটন
c) নিউইয়র্কে
✓
d) টেক্সাসে
ব্যাখ্যা:
***নিউইয়র্কে***
স্ট্যাচু অফ লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নিউ ইয়র্ক হারবারে লিবার্টি দ্বীপে একটি বিশাল নিওক্লাসিক্যাল ভাস্কর্য।
প্রায় দেড়শ বছর ধরে আমেরিকার সাম্য আর মুক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু অব লিবার্টি। আমেরিকার স্বাধীনতার ১০০ বছর উপলক্ষে, ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাষ্কর্যটি আমেরিকার জনগণকে উপহার হিসেবে দেওয়া হয়।
আমেরিকার নিউইয়র্ক পোতাশ্রয়ের মুখে লিবার্টি দ্বীপে স্টাচু অব লিবার্টি কে স্থাপন করা হয়। কারণ তৎকালীন সময়ে বহু ইউরোপীয় অভিবাসী নিউইয়র্ক বন্দরের মাধ্যমে আমেরিকায় প্রবেশ করছিল। এই ভাষ্কর্যটি সেইসব অভিবাসীদেরকে আমেরিকায় স্বাগত জানাত।
150.
মার্কিন কংগ্রেসের উচ্চ পরিষদের নাম কী?
a) সিনেট
✓
b) কংগ্রেস
c) হাউস অব রিপ্রেজেন্টেটিভ
d) হাউস অব কমন্স
ব্যাখ্যা:
***সিনেট***
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস হলো মার্কিন ফেডারেল সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা। এটি উচ্চকক্ষ হিসেবে সিনেট ও নিম্নকক্ষ হিসেবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর সমন্বয়ে গঠিত।। মাার্কিন কংগ্রেস যুুক্তরাষ্ট্রের আইন প্রণয়নে কাজ করে।
ওয়াশিংটন, ডি.সি. তে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে কংগ্রেসের বৈঠক সংগঠিত হয়। সিনেটর এবং প্রতিনিধিগণ প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন, যদিও গভর্নর সিনেটের শূন্য আসনগুলিতে নিয়োগ প্রদান করতে পারেন। কংগ্রেসে নির্বাচিত সদস্য ৫৩৫ জন; ১০০ জন সিনেটর এবং ৪৩৫ জন প্রতিনিধি। সিনেটরগণ যখন সমান সংখ্যায় বিভক্ত হন তখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি সিনেটে ভোট প্রদান করতে পারেন। প্রতিনিধি পরিষদে ছয়জন সদস্য ভোট প্রদান করতে পারেন না।
151.
কোন দেশের সংবিধান সবচেয়ে ছােট?
a) যুক্তরাষ্ট্রের
✓
b) কানাডার
c) জাপানের
d) ভারতের
ব্যাখ্যা:
***যুক্তরাষ্ট্রের***
152.
Bradley effect কথাটি কোন দেশের নির্বাচনের সাথে জড়িত?
a) ফ্রান্স
b) জার্মানী
c) যুক্তরাজ্য
d) যুক্তরাষ্ট্র
✓
ব্যাখ্যা:
***যুক্তরাষ্ট্র***
153.
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে বলা হয় –
a) Foreign Minister
b) Secretary of State
✓
c) Foreign Secretary
d) International Minister
ব্যাখ্যা:
***Secretary of State***
অ্যান্টনি জে. ব্লিঙ্কেন গত ২৬ জানুয়ারি ২০২১ তারিখে যুক্তরাষ্ট্রের ৭১তম সেক্রেটারি অফ স্টেট হিসেবে শপথ নিয়েছেন।
গত ২৩ নভেম্বর, ২০২০ তিনি প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক মনোনীত হন, ২৬ জানুয়ারি, ২০২১ যুক্তরাষ্ট্র সিনেটে তাঁর নাম চূড়ান্ত হয় এবং পরের দিন তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস’র কাছে শপথ গ্রহণ করেন।
154.
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
a) Congress
✓
b) House of Commons
c) Capital
d) White House
ব্যাখ্যা:
***Congress***
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট বা মার্কিন ব্যবস্থাপক সভা হলো কংগ্রেসের উচ্চ কক্ষ। যা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে নিম্ন কক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা গঠিত। সিনেটের কক্ষটি ওয়াশিংটন, ডিসির ক্যাপিটল বিল্ডিংয়ের উত্তর শাখায় অবস্থিত।
আইনসভা দ্বিকাক্ষিক, নিম্নকক্ষের নাম হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এবং এর সদস্যসংখ্যা ৪৩৫। উচ্চকক্ষের নাম সিনেট এবং এর সদস্যসংখ্যা ১০০।
155.
আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে?
a) থমাস জেফারসন
b) জেমস মেডিসন
c) জর্জ ওয়াশিংটন
✓
d) জন এডামস
156.
ডমিনো তত্ত্বের ঘোষণা দেন কে?
a) রুজভেল্ট
b) জন এফ কেনেডি
c) নিক্সন
d) আইজেন হাওয়ার
✓
157.
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদবি-
a) Secretary Of States
b) Secretary Of Foreign Affairs
c) Secretary Of State
✓
d) Secretary for State
158.
মার্কিন সামরিক একাডেমি-
a) পেন্টাগন
b) ওভাল অফিস
c) ওয়েস্ট পয়েন্ট
✓
d) ইস্ট পয়েন্ট
159.
আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
a) ফ্রান্স
b) স্পেন
c) নেদারল্যান্ডস
d) ব্রিটেন
✓
160.
দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি?
a) চিলি
b) পেরু
c) ইকুয়েডর
d) কোস্টারিকা
✓