এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

আমেরিকা

162 প্রশ্ন

1. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?

a) লুইসিয়ানা
b) উইসকনসিন
c) নেবরাস্কা
d) ফ্লোরিডা
ব্যাখ্যা: উত্তর: লুইসিয়ানা। ১৮০৩ সালে ফ্রান্সের কাছ থেকে কেনা হয় লুইজিয়ানা যা স্টেট হিসেবে যুক্ত হয় ১৮১২ সালে। এছাড়াও সর্বশেষ স্টেট হাওয়াই যা যুক্ত হয় ১৯৫৯ সালে। ১৮১৯ সালে ফ্লোরিডা স্পেনের কাছ থেকে কেনা হয় যা স্টেট হিসেবে যুক্ত হয় ১৮৪৫ সালে। অরেগন আমেরিকা লাভ করে ১৮৪৬ সালে ব্রিটেনের সাথে চুক্তির মধ্য দিয়ে যা স্টেট হয় ১৮৫৯ সালে। ১৮৬৭ সালে আলাস্কা রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয় যা স্টেট হিসেবে যুক্ত হয় ১৯৫৯ সালে।

2. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যােগ দেয় ?

a) হাওয়াই
b) আরিজোনা
c) ফ্লোরিডা
d) টেক্সাস
ব্যাখ্যা: উত্তর: হাওয়াই। ১৯৫৯ সালের ২১ আগষ্ট সর্বশেষ ৫০ তম স্টেট হিসেবে যোগ দেয় হাওয়াই রাজ্য। ১৮০৩ সালে ফ্রান্সের কাছ থেকে কেনা হয় লুইজিয়ানা যা স্টেট হিসেবে যুক্ত হয় ১৮১২ সালে। ১৮১৯ সালে ফ্লোরিডা স্পেনের কাছ থেকে কেনা হয় যা স্টেট হিসেবে যুক্ত হয় ১৮৪৫ সালে। অরেগন আমেরিকা লাভ করে ১৮৪৬ সালে ব্রিটেনের সাথে চুক্তির মধ্য দিয়ে যা স্টেট হয় ১৮৫৯ সালে। ১৮৬৭ সালে আলাস্কা রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয় যা স্টেট হিসেবে যুক্ত হয় ১৯৫৯ সালে।

3. নাসাউ কোন দেশের রাজধানী?

a) নিকোবর দ্বীপপুঞ্জ
b) মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
c) ফিজি দ্বীপপুঞ্জ
d) বাহামা দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা: উত্তর: বাহামা দ্বীপপুঞ্জ। নাসাউ হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী, বৃহত্তম শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। অন্যদিকে, নিকোবর দ্বীপপুঞ্জ হলো ভারত মহাসাগর এর একটি দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর অন্তর্গত। মাদাগাস্কার দ্বীপটি পৃথিবীর বৃহত্তম দ্বীপগুলোর মধ্যে অন্যতম। আন্তানানারিভো মাদাগাস্কারের রাজধানী। ফিজির রাজধানীর নাম সুভা।

4. আমেরিকার আইনসভার দুটি কক্ষের নাম কী?

a) US Congress and US Legislature
b) House of Commons and House of Lords
c) House of Representatives and Senate
d) House of Electore and Electoral College
ব্যাখ্যা:

উত্তর: House of Representatives and Senate। আমেরিকার কংগ্রেস: একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। নিম্নকক্ষের নাম প্রতিনিধি পরিষদ (House of Representatives) ও উচ্চ কক্ষের নাম সিনেট (Senate)। প্রতিনিধি পরিষদের সদস্যদের প্রতিনিধি (Representative) সিনেটের সদস্যদের সিনেটর (Senator) বলা হয়। সিনেটর ১০০ জন প্রতিনিধি ৪৩৫ জন। স্টেটগুলো থেকে ২ জন করে সিনেটর থাকে এবং জনসংখ্যা অনুযায়ী হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্য থাকেন। হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্য ও সিনেটর যত জন তত জন করে ইলেকটর থাকে। কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ৪ মার্চ, ১৭৮৯। সিনেটর প্রধান – প্রেসিডেন্ট অব দ্য সিনেট। ভাইস প্রেসিডেন্টকে এই পদ দেয়া হয়।

5. যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের আন্দোলনের অহিংসবাদী নেতা কে ছিলেন?

a) মার্টিন লুথার কিং
b) হেনরি
c) ডেসমন্ড টুটু
d) কেনেথ কাউন্ডা
ব্যাখ্যা: উত্তর: মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং বা মার্টিন লুথার কিং, জুনিয়র বিখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। তিনি আততায়ীর হাতে নিহত হন।

6. কোন মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক অধিকার নেতা আততায়ীর গুলিতে নিহত হন?

a) নেলসন ম্যান্ডেলা
b) এলিজা মােহাম্মদ
c) মার্টিন লুথার কিং
d) ম্যালকম এক্স
ব্যাখ্যা: উত্তর: মার্টিন লুথার কিং। মার্টিন লুথার কিং বা মার্টিন লুথার কিং, জুনিয়র বিখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। ৩রা এপ্রিল ১৯৬৮ খ্রিষ্টাব্দে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।সহকর্মীরা তাকে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেন। অকুতোভয় লুথার কিং তা অগ্রাহ্য করেন। সকলকে হিংসা ত্যাগের আহ্বান জানান। পরদিন ৪ এপ্রিল লরেইন হোটেলের বারান্দায় দাঁড়িয়ে থাকাবস্থায় শ্বেতাঙ্গ উগ্রপন্থী যুবক জেমস আর্ল রে নামক আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মার্টিন মৃত্যুবরণ করেন। তখন তার বয়স মাত্র ৩৯ বছর।

7. কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?

a) ১৯৫৮ সালে
b) ১৯৬৮ সালে
c) ১৯৪৮ সালে
d) ১৯৭৮ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৬৮ সালে। ৩রা এপ্রিল ১৯৬৮ খ্রিষ্টাব্দে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। সহকর্মীরা তাকে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেন। অকুতোভয় লুথার কিং তা অগ্রাহ্য করেন। সকলকে হিংসা ত্যাগের আহ্বান জানান। পরদিন ৪ এপ্রিল লরেইন হোটেলের বারান্দায় দাঁড়িয়ে থাকাবস্থায় শ্বেতাঙ্গ উগ্রপন্থী যুবক জেমস আর্ল রে নামক আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে মার্টিন মৃত্যুবরণ করেন। তখন তার বয়স মাত্র ৩৯ বছর।

8. যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কী?

a) উপজাতি
b) আদিবাসী
c) রেড ইন্ডিয়ান
d) নিগ্রো
ব্যাখ্যা: উত্তর: রেড ইন্ডিয়ান। ** বিভিন্ন উপজাতি: রেড ইন্ডিয়ান বলতে আমেরিকা মহাদেশের ভূমিপুত্রদের বোঝায়।কলম্বাস ভারতবর্ষে পৌঁছানোর জলপথ আবিষ্কার করতে গিয়ে বাহামা দ্বীপে এসে পৌঁছান।সেখানে তিনি তামাটে বর্ণের মানুষদের ভারতীয় বলে ভেবে নেন।এবং তাদের নাম দেন রেড ইন্ডিয়ান। উল্লেখ্য রেড ইন্ডিয়ানরা ক্রমাগত ইউরোপীয় আগ্রাসনের ফলে নিজভূমে পরবাসী হয়ে যায় ।বর্তমানে তারা সংখ্যালঘু এবং সংরক্ষিত জায়গায় বসবাস করে। নিউজিল্যান্ডের আদি অধিবাসী জাতির নাম মাওরি, তারা বৃহত্তম সংখ্যালঘু জাতিগোষ্ঠী। কুর্দি জাতি মধ্য প্রাচ্যের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। কুর্দিস্তান বলে পরিচিত অঞ্চলে এরা বসবাস করে। কুর্দিস্তান অঞ্চল ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্কজুড়ে বিস্তৃত। কুর্দিরা ইরানি জাতির অংশ। তাতার- সাইবেরিয়া, মঙ্গোলিয়া, তুর্কিস্তান ও স্টেপ অঞ্চলের উপজাতি। টোডা- ভারতের নীলগিরি পর্বতাঞ্চলের অাদিবাসী। জুলু- দক্ষিণ আফ্রিকার নাটালের নিগ্রো জাতি। কুলু- দক্ষিণ আফ্রিকার উপজাতি। কাফ্রি- দক্ষিণ আফ্রিকার যোদ্ধা জাতি। কোজাকস- রাশিয়ার পূর্ব-দক্ষিণ অঞ্চলে বসবাসকারী উপজাতি। কসাক- পোলান্ডের দক্ষিণ-পূর্ব সীমান্ত ও ইউক্রেনের কৃষকগণ। আফ্রিদি- পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের ওয়াজিরিস্তানের উপজাতি। আইজাকেলস- পাকিস্তানের যুদ্ধপারদর্শী উপজাতি। গুর্খা-নেপাল।

9. মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য ল্যাটিন আমেরিকার সবচেয়ে আলােচিত দেশ কোনটি?

a) নিকারাগুয়া
b) কলম্বিয়া
c) মেক্সিকো
d) হন্ডুরাস
ব্যাখ্যা: উত্তর: কলম্বিয়া। মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য লাতিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কলম্বিয়া। কলম্বিয়া বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশও।

10. কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?

a) কুইবেক
b) আলবার্টা
c) মেনিটোবা
d) নেভিকোশিয়া
ব্যাখ্যা: উত্তর: কুইবেক। বেশিরভাগ ফরাসি কানাডীয় জাতিগোষ্ঠীর বিস্তার ঘটেছে কানাডার কুইবেক প্রদেশে। যদিও তারা নিজেদের কানাডীয় ফরাসি হিসেবে পরিচয় দেবার বদলে কেবেকোয়া নামে পরিচয় দেয়।

11. ফেডারেল রিজার্ভ সিস্টেম কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক?

a) The USA
b) The UK
c) Russia
d) India
ব্যাখ্যা: উত্তর: The USA। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কগুলির মধ্যে একটি। এটি 33 লিবার্টি স্ট্রিট, নিউ ইয়র্ক, এনওয়াই এ অবস্থিত। ফেডারেল রিজার্ভ সিস্টেম (সাধারণত ফেডারেল রিজার্ভ বা সংক্ষেপে দ্যা ফেড নামে পরিচিত) হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা। অর্থবছর শুরু ১ অক্টোবর।

12. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভূক্ত?

a) ব্রাজিল
b) আর্জেন্টিনা
c) পানামা
d) উপরের সবগুলো
ব্যাখ্যা:

উত্তর: উপরের সবগুলো। লাতিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন অঞ্চলগুলোকে বোঝায় যেখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান ভাষাসমূহে কথা বলে। রোমান্স ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগিজ ভাষাকে বোঝায়। এ অঞ্চলে মোট ২০ টি স্বাধীন দেশ রয়েছে। দক্ষিণ আমেরিকা মহাদেশ: আর্জেন্টিনা (স্পেনীয়), বলিভিয়া (স্পেনীয়), ব্রাজিল(পর্তুগিজ), চিলি(স্পেনীয়), কলম্বিয়া (স্পেনীয়), ইকুয়েডর(স্পেনীয়), প্যারাগুয়ে(স্পেনীয়), পেরু(স্পেনীয়), উরুগুয়ে (স্পেনীয়) এবং ভেনেজুয়েলা (স্পেনীয়)। মধ্য আমেরিকা: পানামা (স্পেনীয়), এল সালভাদর (স্পেনীয়), গুয়েতেমালা (স্পেনীয়), হুন্ডুরাস (স্পেনীয়), নিকারাগুয়া (স্পেনীয়) এবং কোস্টারিকা (স্পেনীয়)। ক্যারিবিয়ান অঞ্চল: কিউবা(কিউবান-স্পেনীয়), হাইতি(ফরাসি) এবং ডোমিনিকান প্রজাতন্ত্র(স্পেনীয়)। উত্তর আমেরিকা মহাদেশ: মেক্সিকো(স্পেনীয়)।

13. আৰু গারিব বলতে কী বুঝায়?

a) একজন বিখ্যাত দার্শনিক
b) একটি জাদুঘর
c) একজন বৈজ্ঞানিক
d) একটি জেলখানা
ব্যাখ্যা: উত্তর: একটি জেলখানা। আবু গারিব ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত একটি কারাগার। মার্কিন বাহিনী ইরাকি যুদ্ধবন্দিদের এই কারাগারে বন্দি করে রাখে ও তাদের ওপর অমানবিক নির্যাতন চালায়।

14. পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

a) আটলান্টিক ও ভূমধ্যসাগর
b) ভারত ও প্রশান্ত মহাসাগর
c) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
d) প্রশান্ত ও ভূমধ্যসাগর
ব্যাখ্যা: উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। পানামা খাল জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নির্মীত একটি খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ইস্থমাস বলতে দুটো বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে বোঝায় যার অন্য দুই পাশে সাধারণত পানি থাকে। পানামা খাল উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে আলাদা করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছ। এই খালটি তাই এক অর্থে মহাদেশ দুটিকে আলাদা করে মহাসাগর দুটিকে যুক্ত করেছে। খালটির মালিক ও পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র।

15. কানাডার ফরাসিভাষী জনগােষ্ঠী কোন অঙ্গ রাজ্যে সর্বাধিক বাস করে?

a) আলবার্ট
b) কুইবেক
c) মেনিটোবা
d) নােভাস্কোশিয়া
ব্যাখ্যা: উত্তর: কুইবেক। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী সর্বাধিক সংখ্যায় বাস করে কানাডার পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কুইবেক - এ। পশ্চিমের জিব্রাল্টার বলা হয়- কানাডার কুইবেক অঞ্চলকে।

16. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলােপকারী প্রেসিডেন্টের নাম কী?

a) জর্জ ওয়াশিংটন
b) আব্রাহাম লিংকন
c) কেনেডি
d) রুজভেল্ট
ব্যাখ্যা: উত্তর: আব্রাহাম লিংকন। আব্রাহাম লিংকন: ১৬তম মার্কিন প্রেসিডেন্ট। তিনি মার্কিন গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ করেন ও গেটিসবার্গে ভাষণ প্রদান করেন ১৮৬৩ সালে। তার উল্লেখযোগ্য উক্তি: ➤ Democracy is a government of the people, by the people. for the people. ➤The ballot is stronger than bullet. জর্জ ওয়াশিংটন: প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট: মার্কিন ৩২তম প্রেসিডেন্ট পর পর ৩ বার প্রেসিডেন্ট নির্বাচিত হন (১৯৩৩-৪৫)। মার্কিন একমাত্র প্রেসিডেন্ট যিনি দুইবারের অধিক সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়। মার্কিন চরম অর্থনৈতিক মন্দা (Great Depression) মোকাবেলার জন্য ১৯৩৩ সালে (New Deal) ব্যবস্থা চালু করেছিলেন। জন এফ কেনেডি: ৩৫তম মার্কিন প্রেসিডেন্ট। কিউবার ক্ষেপণাস্ত্র সঙ্কটকালীন প্রেসিডেন্ট পুলিৎজার পুরস্কার বিজয়ী একমাত্র মার্কিন প্রেসিডেন্ট। ১৯৬৩ সালে গুপ্তঘাতকের হাতে নিহত হন। জেমস মেডিসন: চতুর্থ প্রেসিডেন্ট। আমেরিকার সংবিধানের জনক। জেমস মনরো: পঞ্চম প্রেসিডেন্ট। মনরো ডকট্রিনের জন্য বিখ্যাত। হ্যারি এস ট্রুম্যান: জাপানে আণবিক বোমা নিক্ষেপের নির্দেশ দেন। ডি. আইসেন হাওয়ার: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিলেন আমেরিকার কমান্ডিং জেনারেল। ১৯৫৪ সালের ৭ এপ্রিল তিনি এক ঐতিহাসিক সংবাদ সম্মেলনে ডোমিনো তত্ত্বের ঘোষণা দেন।

17. যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি নিম্নের কোন দেশ উপহার দেয়?

a) বেলজিয়াম
b) যুক্তরাজ্য
c) ফ্রান্স
d) ইতালি
ব্যাখ্যা: উত্তর: ফ্রান্স। স্ট্যাচু অফ লিবার্টি একটি বিশাল নিওক্লাসিকাল ভাস্কর্য যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল। এটা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়।

18. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?

a) ফ্লোরিডা
b) হাইতি
c) কিউবা
d) জ্যামাইকা
ব্যাখ্যা: উত্তর: কিউবা। গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান।

19. বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?

a) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
b) অস্ত্র নিয়ন্ত্রণ
c) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
d) আন্তর্জাতিক অভিবাসন নীতি
ব্যাখ্যা: উত্তর: নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন। ওয়াশিংটন কনসেনসাস মুক্ত-বাজার অর্থনৈতিক নীতির একটি গুচ্ছ বোঝায়। এই নীতিগুলি বিশিষ্ট আর্থিক প্রতিষ্ঠান যেমন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং মার্কিন ট্রেজারি দ্বারা সমর্থিত। জন উইলিয়ামসন নামে একজন ব্রিটিশ অর্থনীতিবিদ 1989 সালে ওয়াশিংটন কনসেনসাস শব্দটি তৈরি করেছিলেন। অর্থনৈতিক সংকটের সম্মুখীন উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার উদ্দেশ্যে এই ধারণাগুলো তৈরি করা হয়েছিল। ওয়াশিংটন কনসেনসাস কাঠামোগত সংস্কারের সুপারিশ করেছে যা তাৎক্ষণিক আর্থিক সাহায্যের বিনিময়ে বাজার শক্তির ভূমিকা বৃদ্ধি করে। কিছু উদাহরণের মধ্যে রয়েছে মুক্ত-ভাসমান বিনিময় হার এবং মুক্ত বাণিজ্য।

20. সাবেক মার্কিন প্রেসিডেন্ট রােনাল্ড রিগান কর্তৃক ঘােষিত স্টেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ এর জনপ্রিয় নাম ছিল-

a) তারকা যুদ্ধ
b) ম্যাড
c) শয়তানের সাম্রাজ্যে আক্রমন
d) থাড
ব্যাখ্যা: উত্তর: তারকা যুদ্ধ। তারকা যুদ্ধ। Strategic Defence Initiative: বা কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ সংক্ষেপে SDI নামে পরিচিত। এ কর্মসূচি হলো কতগুলো অস্ত্র ও সমর সরঞ্জামের সমাহার যা মহাকাশ, আবাহাওয়ামণ্ডল ও ভূ- পৃষ্ঠের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার উদ্দেশ্যে মহাকাশ কিংবা ভূ-পৃষ্ঠে স্থাপিত হবে। এ ব্যবস্থা মহাশূন্য ভিত্তিক হওয়ায় একে তারকা যুদ্ধ বলে। রোন্যান্ড রিগ্যান, মার্কিন ৪০তম প্রেসিডেন্ট, প্রথম এই তারকা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন।