এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

এশিয়া

423 প্রশ্ন

81. 'ডেইলি ডন' পত্রিকা কোন দেশ থেকে প্রকাশিত হয়?

a) ভারত
b) লন্ডন
c) যুক্তরাষ্ট্র
d) পাকিস্তান
ব্যাখ্যা: উত্তর: পাকিস্তান। ডন (ইংরেজি: Dawn, অনুবাদ 'প্রভাত') হচ্ছে পাকিস্তানের সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বেশি পঠিত এবং জনপ্রিয় ইংরেজি পত্রিকা।

82. প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়?

a) ব্যাবিলন
b) মিশর
c) গ্রীস
d) চিন
ব্যাখ্যা: উত্তর: ব্যাবিলন।

83. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানতো না?

a) প্রশাসনিক ব্যবস্থা
b) জল নিষ্কাশন ব্যবস্থা
c) লিখন পদ্ধতি
d) লোহার অস্ত্র
ব্যাখ্যা: উত্তর: লোহার অস্ত্র।

84. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?

a) ভারতীয় জনতা পার্টি
b) কমিউনিস্ট পার্টি
c) ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
d) বহুজন সমাজ পার্টি
ব্যাখ্যা: উত্তর: ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস , যা ১৮৮৫ সালে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সরকারি কর্মকর্তা অ্যালান অক্ট্যাভিয়ান হিউম কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

85. আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?

a) জহির শাহ
b) দাউদ খাঁ
c) নাদির শাহ
d) নাজিবুল্লাহ
ব্যাখ্যা: উত্তর: জহির শাহ। আফগানিস্তানের শেষ বাদশাহ মোহাম্মদ জহির শাহ ১৯৩৩ সালের ৮ নভেম্বর থেকে ১৯৭৩ সালের জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন। জহির শাহের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট হন দাউদ খাঁ।

86. আফগানিস্তানের আইন সভার নাম-

a) দারুল আওয়াম
b) মজলিস
c) লয়া জিরগা
d) মজলিস ই শুরা
ব্যাখ্যা: উত্তর: লয়া জিরগা। আফগানিস্তানের বিভিন্ন সম্প্রদায় , সম্মানিত উপজাতীয় ও রাজনৈতিক নেতাদের সর্বোচ্চ পরিষদ 'লয়া জিরগা'। আফগানিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নাম 'ন্যাশনাল অ্যাসেম্বলি'।

87. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?

a) পাপুয়া নিউগিনি
b) ইরাক
c) ফিজি
d) মালদ্বীপ
ব্যাখ্যা: উত্তর: মালদ্বীপ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ববাসীকে সচেতন করতে ২০০৯ সালের ১৭ অক্টোবর মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের সভাপতিত্বে তার দেশের মন্ত্রিসভার একটি বৈঠক সাগরতলে অনুষ্ঠিত হয় ।

88. মালদ্বীপের মুদ্রার নাম কী?

a) টাকা
b) গুলট্রাম
c) রূপি
d) রূপাইয়া
ব্যাখ্যা: উত্তর: রূপাইয়া। মালদ্বীপের মুদ্রার নাম - রূপাইয়া। বাংলাদেশের মুদ্রা হলো - টাকা। ভারত, পাকিস্তান, শ্রীলংকার মুদ্রার নাম - রূপি। ভুটানের মুদ্রার নাম - গুলট্রাম।

89. নেপালের সর্বশেষ রাজা ছিলেন-

a) রাজা বীরেন্দ্র
b) রাজা মহেন্দ্র
c) রাজা জ্ঞানেন্দ্র
d) রাজা ধীরেন্দ্র
ব্যাখ্যা: উত্তর: রাজা জ্ঞানেন্দ্র। নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব। ২৮ মে ২০০৮ দেশের সরকার রাজতন্ত্র বিলুপ্ত করলে রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহদেব ক্ষমতাচ্যুত হন।

90. দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের রচয়িতা কে?

a) মার্থা ন্যুসবাম
b) জোসেফ স্টিগলিটজ
c) অমর্ত্য সেন
d) জন রাউলস
ব্যাখ্যা: উত্তর: অমর্ত্য সেন। আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বইটি ২০০৯ সালে প্রকাশিত হয়।

91. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?

a) মিয়ানমার
b) ভারত
c) থাইল্যান্ড
d) মালয়েশিয়া
ব্যাখ্যা: উত্তর: মিয়ানমার। মিয়ানমারের নোবেল বিজয়ী গণতান্ত্রিক নেত্রী অং সান সুচির নেতৃত্বে ২৭ সেপ্টম্বর ১৯৮৮ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি গঠিত হয়।

92. মিয়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলার সীমান্ত বলেছে?

a) ২ টি
b) ৩ টি
c) ৪ টি
d) ৫ টি
ব্যাখ্যা: উত্তর: ৩ টি। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা ৩ টি। জেলা তিনটি হচ্ছে রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার।

93. ভারতের অহিংস আন্দোলনের প্রবক্তা-

a) ইন্দিরা গান্ধী
b) মহাত্মা গান্ধী
c) এ পি জে আবুল কালাম
d) রামনাথ সিং
ব্যাখ্যা: অহিংস আন্দোলনের প্রবক্তা ও ভারত রাষ্ট্রের জনক মোহনদাস করমচাঁদ গান্ধী।

94. The name of the central bank of India is-

a) a. Reserve Bank of India
b) b. Central Bank of India
c) c. State Bank of India
d) d. Bank of India

95. জাপানের বর্তমান সম্রাট-

a) কারুহিতো
b) হিরোহিতো
c) আকিহিতো
d) নারুহিতো

96. Statue of Peace কোথায় অবস্থিত?

a) টোকিও
b) হিরোশিমা
c) ককোরা
d) নাগাসাকি
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণে নিহতদের স্মরণে একটি শান্তি পার্ক স্থাপন করা হয়। ‘স্ট্যাচু অব পিস' এই পার্কে অবস্থিত।

97. আরব বসন্তের সূচনা হয় কত সালে?

a) 2009
b) 2010
c) 2011
d) 2012
ব্যাখ্যা: আরব বসন্ত: ২০১০ সাল থেকে আরবের বিভিন্ন দেশে গণতন্ত্রপন্থীদের যে গণজাগরণের সৃষ্টি হয়েছিল তাকে আরব বসন্ত বলে। আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়াতে।

98. ইরিয়ান জায়া (Irian Jaya) প্রদেশ নিয়ে কোন দেশের কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ চলছে?

a) ফিলিপাইন্স
b) ফিজি
c) ইন্দোনেশিয়া
d) কাম্পুচিয়া
ব্যাখ্যা: উত্তর: ইন্দোনেশিয়া। স্বাধীনতার সময় ওলন্দাজেরা নিউ গিনি দ্বীপ এর পশ্চিমাংশে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখে। অঞ্চলটি সুকর্ণ এবং সুহার্তোর আমলে ইরিয়ান জায়া এবং ২০০০ সাল থেকে পাপুয়া নামে পরিচিত। ইরিয়ান জায়াকে ইন্দোনেশিয়ার অংশে পরিণত করার ব্যাপারে ইন্দোনেশিয়া ও ওলন্দাজদের মধ্যে আলোচনা ব্যর্থ হয় এবং ১৯৬১ সালে ইন্দোনেশীয় ও ওলন্দাজ সেনারা সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে।

99. বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড’ এর প্রবক্তা-

a) জাপান
b) ভারত
c) আফগানিস্তান
d) চীন
ব্যাখ্যা: উত্তর: চীন। প্রাচীনকালে চীন থেকে ইউরোপে ও উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো পথটি সিল্ক রোড নামে সুপরিচিত। সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে। ১৯৩০ সলে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে।

100. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?

a) গ্রেট বেরিয়ার রীফ
b) কুড়িল দ্বীপপুঞ্জ
c) মার্শাল দ্বীপপুঞ্জ
d) দিয়েগো গার্সিয়া
ব্যাখ্যা: উত্তর: কুড়িল দ্বীপপুঞ্জ। ওখোটস্ক সাগর ও উত্তরে - পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ হলো কুড়িল দ্বীপপুঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সামরিক বিপর্যয় ঘটলে ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) জাপানের উত্তরাঞ্চলীয় কয়েকটি দ্বীপ দখল করে নেয়া, যা কুড়িল দ্বীপপুঞ্জ নামে পরিচিতি পায় । এ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, রাশিয়া কুড়িল দ্বীপপুঞ্জ দখল করে। যা এখনো রাশিয়ার দখলে রয়েছে।