401.
পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে 'গোল্ডেন ট্রায়াঙ্গল' বলা হয়?
a) মায়ানমার, থাইল্যান্ড ও চীন
b) মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
✓
c) মায়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া
d) ইরান, আফগানিস্তান ও পাকিস্তান
ব্যাখ্যা:
উত্তর: মায়ানমার, থাইল্যান্ড ও লাওস।
গোল্ডেন ট্রায়াঙ্গল হল এশিয়ার প্রধান দুটি আফিম উৎপাদন অঞ্চলের একটি যা দক্ষিণপূর্ব এশিয়ার তিনটি দেশ মায়ানমার, লাওস ও থাইল্যান্ডের পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত।
গোল্ডেন ক্রিসেন্ট হল আফগানিস্তান,পাকিস্তান,ইরান সীমান্তে অবস্তিত আফিম উৎপাদনকারী অঞ্চল।
402.
প্রাচ্যে Silk Route শুরু করে কোন রাজবংশ?
a) হান রাজবংশ
✓
b) পাল রাজবংশ
c) সেন রাজবংশ
d) চিয়াং রাজবংশ
ব্যাখ্যা:
উত্তর: হান রাজবংশ।
সিল্ক রোড চীনের হান সাম্রাজ্যের সময় প্রতিষ্ঠিত হয়।
সিল্ক বা রেশম বানিজ্যকে কেন্দ্র করে এই রাস্তা নির্মাণ করা হয় বলে এর নামকরণ করা হয় সিল্ক রোড। সিল্ক রোড কে সিল্ক রুট নামেও অভিহিত করা হয়। ১৮৮৭ সালে এই নামকরণ করেন জার্মান ভূতত্ত্ববিদ ফার্ডিন্যান্ড ভন রিথোফেন।
403.
এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী?
a) জিব্রাল্টার প্রণালী
b) হরমুজ প্রণালী
c) পক প্রণালী
d) বসফরাস প্রণালী
✓
ব্যাখ্যা:
উত্তর: বসফরাস প্রণালী।
পক প্রণালী:ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক এবং ভারত মহাসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে।
জিব্রাল্টার প্রণালী: আটলান্টিক ও ভূমধ্যসাগরকে যুক্ত এবং আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে।
হরমুজ প্রণালী: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত এবং আরব ও ইরানকে পৃথক করেছে।
বসফরাস প্রণালী: কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সাথে যুক্ত করেছে এবং এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে।
404.
মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী?
a) পক প্রণালী
b) জিব্রাল্টার প্রণালী
c) মালাক্কা প্রণালী
✓
d) ডোভার প্রণালী
ব্যাখ্যা:
উত্তর: মালাক্কা প্রণালী।
পক প্রণালী: ভারত মহাসাগর ও আরব সাগরকে যুক্ত এবং ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে।
জিব্রাল্টার প্রণালী: আটলান্টিক ও ভূমধ্যসাগরকে যুক্ত এবং আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে।
মালাক্কা প্রণালী: যুক্ত করেছে বঙ্গোপসাগর ও জাভা সাগরকে।
ডোভার প্রণালী: ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে যুক্ত এবং ফ্রান্স ও বৃটেনকে পৃথক করেছে।
405.
কোন দেশটি চীন সঙ্গে কোনো সীমানা ভাগাভাগি করে না-
a) লাওস
b) কম্বোডিয়া
✓
c) কিরগিজস্তান
d) ভিয়েতনাম
ব্যাখ্যা:
চীনের সাথে ১৪ টি দেশের স্থল সীমানা রয়েছে। দেশগুলো হলো- ভারত, মায়ানমার, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, লাওস, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, রাশিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান এবং মংগোলিয়া।
406.
কত খ্রিস্টাব্দে ব্রিটেন চীনের কাছ থেকে হংকং শহর লিজ গ্রহণ করে?
a) 1997
b) 1898
✓
c) 1897
d) 1899
ব্যাখ্যা:
হংকং চীনের একটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল।
নানকিং চুক্তি [Treaty of Nanking ]- ১৮৪২ খ্রিষ্টাব্দ প্রথম আফিমের যুদ্ধে ব্রিটেনের নিকট চীন পরাজিত হলে হংকং ব্রিটিশ কলোনিতে পরিণত হয়।
১৮৯৮ খ্রিষ্টাব্দ চীন ৯৯ বছরের জন্য হংকং ব্রিটিশ সরকারের নিকট লিজ দেয়।
407.
গণ চীনের প্রতষ্ঠাতা কে?
a) সান ইয়াত সেন
b) চিয়নাং কাইশেক
c) মাও সে তুং
✓
d) ঝউ এন লাই
ব্যাখ্যা:
মাও সেতুং ১৯৪৯ সালে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে চিয়াং কাইশেক কে হটিয়ে 'গণ প্রজাতন্ত্রী' (The People's Republic of China) চীনের সূচনা করেন।
408.
চীনের আইনসভার ভবনের নাম কী?
a) গ্রেট হল অব চায়না
✓
b) ন্যাশনাল কংগ্রেস
c) ন্যাশনাল পিপলস কংগ্রেস
d) কংগ্রেস অব দ্য পিপল
ব্যাখ্যা:
চীনের আইনসভার নাম National People’s Congress
আইনসভা ভবনের নাম - গ্রেট হল অব দ্যা পিপল
সদস্য সংখ্যা - ২৯৮০
409.
বাংলাদেশ BRI এর সাথে যুক্ত হয় কত সালে?
a) 2016
✓
b) 2017
c) 2015
d) 2018
ব্যাখ্যা:
২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এর ঢাকা সফরের সময় 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যোগ দেয়।
410.
চীনের বিতর্কিত নাইন ড্যাশ লাইন অবস্থিত কোন সাগরে?
a) চীন সাগর
b) পূর্ব চীন সাগর
c) পীত সাগর
d) দক্ষিণ চীন সাগর
✓
ব্যাখ্যা:
দক্ষিণ চীন সাগরের বিরোধের মূল কারণ হল নাইন ড্যাশ লাইন যার অপর নাম নাইন ডটস লাইন।
দক্ষিণ চীন সাগরে চীন যে নাইন ড্যাস লাইন স্থাপন করেছে তা আন্তর্জাতিক সমুদ্র আইন (UNCLOS) কে অমান্য করা হয়েছে, এ কারণে এই নাইন ড্যাস লাইন নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা হয়। মামলার রায় প্রকাশিত হয় ২০১৩ সালে এবং যেখানে নাইন ড্যাস লাইন অবৈধ ঘোষণা করা হয়েছে।
411.
জাতিসংঘের 'Uniting for Peace resolution' কার্যকর হয় কত সালে?
a) 1950
b) 1951
c) 1952
d) 1953
✓
ব্যাখ্যা:
১৯৫০ সালের ২৫ জুন উত্তর কোরীয় বাহিনী ৩৮তম সমান্তরাল রেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করলে যুদ্ধ বেধে যায়।
১৯৫১ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব (Uniting for Peace resolution) দেয়। কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর হয় দুবছর পর, ১৯৫৩ সালের ২৭ জুলাই।
412.
কোন প্রাচীন সভ্যতায় হাম্মুরাবি আইন প্রচলিত হয়েছিল?
a) ফিনিশিয়
b) এসিরিয়
c) ক্যালডিয়
d) ব্যাবিলনীয়
✓
ব্যাখ্যা:
ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান আইনের ক্ষেত্রে।
বিখ্যাত আইন সংকলক - হাম্মুরাবি
413.
কারা একদিনকে ১২ জোড়া ঘন্টায় বিভক্ত করেছিল?
a) গ্রিকরা
b) ব্যাবিলনীয়রা
c) ক্যালডিয়রা
✓
d) ফিনিশিয়
ব্যাখ্যা:
ক্যালডিয় সভ্যতাকে নতুন ব্যাবলনীয় সভ্যতা বলা হয়।
তারা সপ্তাহকে ৭ দিনে ভাগ , দিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ এবং বছরের দৈর্ঘ বের করেছিল।
414.
আরব উপদ্বীপের অন্তর্ভুক্ত নয় কোনটি?
a) ইরান
✓
b) ওমান
c) বাহরাইন
d) কাতার
ব্যাখ্যা:
আরব উপদ্বীপের অন্তর্ভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন এবং ইয়েমেন।
415.
তাজিকিস্তানের রাজধানী-
a) নুর সুলতান
b) আস্তানা
c) আশখাবাদ
d) দুশানবে
✓
ব্যাখ্যা:
কাজাখস্তানের রাজধানী- আস্তানা
তাজিকিস্তানের রাজধানী - দুশানবে
তুর্কমিনিস্তানের রাজধানী - আশখাবাদ
416.
BRI প্রকল্পের আওতায় ইকোনমিক করিডর রয়েছে কয়টি?
ব্যাখ্যা:
উত্তর: ৬
417.
জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
a) ভারত
b) সৌদি আরব
c) ইন্দোনেশিয়া
✓
d) পাকিস্তান
ব্যাখ্যা:
উত্তর: ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়া প্রায় ৫,০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত এবং পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর রাজধানীর নাম জাকার্তা।
418.
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
a) ৩৮ তম দ্রাঘিমারেখা
b) ৩৮ তম লিমিট লাইন
c) ৪৯ তম অক্ষরেখা
d) নর্দান লিমিট লাইন
✓
ব্যাখ্যা:
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমারেখা ৩৮ তম অক্ষরেখা।
অপরদিকে পীত সাগরে দুই কোরিয়ার সীমারেখা নর্দান লিমিট লাইন।
419.
নিচের কোনটি জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরােধপূর্ণ দ্বীপ?
a) সেনকাকু দ্বীপ
b) প্যারােসেল দ্বীপ
c) স্প্রাটলি দ্বীপপুঞ্জ
d) তাকেশিমা দ্বীপ
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ তাকেশিমা দ্বীপ।
সেনকাকু দ্বীপ নিয়ে চীন ও জাপানের মধ্যে বিরােধ রয়েছে।
ফক্ল্যান্ড দ্বীপ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধ রয়েছে।
প্যারাসেল দ্বীপপুঞ্জটি নিয়ে চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মাঝে বিরোধ রয়েছে।
420.
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল কয়টি?
ব্যাখ্যা:
চীনের প্রদেশ ২২ টি, স্বায়াত্তশাসিত অঞ্চল ৫ টি, বিশেষ প্রশাসনিক অঞ্চল ২ টি এবং পৌরসভা ৪ টি।