এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

এশিয়া

423 প্রশ্ন

241. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?

a) উত্তর মহাসাগর
b) ভারত মহাসাগর
c) আটলান্টিক মহাসাগর
d) প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ প্রশান্ত মহাসাগর। আয়তনে বিশ্বের বৃহত্তম ও গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। এর আয়তন ১৫,৫৫,৫৭,০০০ বর্গকিলোমিটার।

242. বিশ্বের বৃহত্তম পর্বতমালা কোনটি?

a) আন্দিজ
b) আল্পস
c) হিমালয়
d) কারাকোরাম
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ আন্দিজ। আন্দিজ পর্বতমালা উত্তর থেকে দক্ষিণে সাতটি দক্ষিণ আমেরিকান দেশঃ ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি এবং আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত। এর সর্বোচ্চ শৃঙ্গ আকোঙ্কাগুয়া।

243. বিশ্বের উচ্চতম পর্বতমালা কোনটি?

a) আন্দিজ
b) আল্পস
c) হিমালয়
d) কারাকোরাম
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ হিমালয়। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল ও ভুটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালায় মাউন্ট এভারেস্ট, কেটু, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থান করছে। এই পর্বতমালা থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র তাদের বিভিন্ন প্রধান ও অপ্রধান উপনদীসহ উৎপন্ন হয়েছে।

244. আবু সায়াফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?

a) ইরাক
b) ইন্দোনেশিয়া
c) থাইল্যান্ড
d) ফিলিপাইন
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ ফিলিপাইন। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত স্বাধীনতাকামী আবু সায়েফ গ্রুপ (ASG) ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশে তৎপর। তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও প্রদেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে রত।

245. ব্লু লাইন কোন দুটি দেশের সীমানা?

a) ইসরাইল - জর্ডান
b) ইসরাইল - লেবানন
c) ইসরাইল - সিরিয়া
d) ইসরাইল - মিশর
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ ইসরাইল - লেবানন। ব্লু লাইন ইসরাইল - লেবানন দুটি দেশের সীমানা। ইসরাইল - সিরিয়া দুটি দেশের সীমানা পার্পল লাইন।

246. তুর্কমেনিস্তানের রাজধানী-

a) আশখাবাদ
b) নুর সুলতান
c) বিশকেক
d) দুশানবে
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ আশখাবাদ। তুর্কমেনিস্তানের রাজধানী- আশখাবাদ। নুর সুলতান কাজাখস্তানের রাজধানী। বিশকেক কিরগিজিস্তানের রাজধানী। দুশানবে তাজিকিস্তানের রাজধানী।

247. পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয় ?

a) ব্যাবিলন
b) গ্রিস
c) স্পেন
d) তেহরান
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ ব্যাবিলন। রাজা হাম্মুরাবি কঠোর হাতে মেসোপটেমিয়া শাসন করেছেন। তিনি আইন প্রণয়ন ও অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করেছিলেন। তাঁর আইনগুলো 'কোড অব হাম্মুরাবি' নামে পরিচিত। এটি সবচেয়ে পুরোনো লিখিত আইন।

248. প্যাপিরাস কোন সভ্যতার সাথে সম্পর্কিত?

a) চৈনিক
b) মিশরীয়
c) গ্রিক
d) ফিনিশীয়
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ মিশরীয়। প্যাপিরাস গাছের মজ্জা থেকে কাগজ তৈরির কৌশল মিশরীয়রাই প্রথম বের করেছে। পরবর্তীতে তাদের এই অবদান পুরো ভূমধ্যসাগরীয় এলাকায় ছড়িয়ে পড়ে। কারণ ভূমধ্যসাগর ছিল উত্তর-দক্ষিণ এবং পূর্বের মধ্যকার বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। কাগজে লিখে পেঁচিয়ে স্ক্রল করে সংগ্রহ করা হতো বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখা। প্যাপিরাসের সবচেয়ে প্রাচীন নজির আবিষ্কৃত হয় ২০১২ সালে। লোহিত সাগরের উপকূলে ওয়াদি আল জারফ নামের প্রাচীন অঞ্চলে। আবিষ্কৃত প্যাপিরাস ২৫৬০-২৫৫০ খ্রিস্টপূর্বব্দের বলে শনাক্ত করা হয়েছে। গিজা পিরামিডে খননকার্য চালানোর সময়েও পাওয়া গেছে এর নিদর্শন।

249. নৃত্যরত নারী কোন সভ্যতার শিল্প নিদর্শন?

a) এসিরিয়
b) ক্যালডিয়
c) সিন্ধু
d) ফিনিশীয়
ব্যাখ্যা:

সঠিক উত্তরঃ সিন্ধু। নৃত্যরত যুবতী হল সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোতে প্রায় ২৫০০ খ্রী:পূর্বে আবিষ্কৃত একটি ব্রোঞ্জ মূর্তি।

250. পারস্য উপসাগরীয় দেশ নয় -

a) কাতার
b) কুয়েত
c) সংযুক্ত আরব আমিরাত
d) ইয়েমেন
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ ইয়েমেন।

251. কুখ্যাত ‘ইনসেন’ কারাগার কোথায়?

a) ক ইরাক
b) খ. বাগদাদ
c) গ. আফগানিস্তান
d) ঘ. মিয়ানমার

252. 'নাসাকা' কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী (border force)?

a) ক. মিয়ানমার
b) খ. জাপান
c) গ. নেপাল
d) ঘ. চীন

253. কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?

a) বঙ্গোপসাগর
b) ভারত মহাসাগর
c) পারস্য উপসাগর
d) আরব সাগর
ব্যাখ্যা: পারস্য উপসাগর এর উপকূলবর্তী দেশসমূহ বাহারাইন, ইরান, ইরাক, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

254. পাম আইল্যান্ড কোথায় অবস্থিত?

a) কানাডা
b) কুয়েত
c) সংযুক্ত আরব আমিরাত
d) ডেনমার্ক

255. ইজিয়ান সাগর এর সাথে মর্মর সাগর সংযোগকারী প্রণালীর নাম-

a) বসফরাস
b) বেরিং
c) জিব্রাল্টার
d) দার্দানেলিস
ব্যাখ্যা: দার্দানেলিস প্রণালী ইজিয়ান সাগর ও মর্মরসাগরকে সংযুক্ত করেছে এবং আনাতোলিয়া (তুরস্ক) ও ইস্তাম্বুল(তুরস্ক) কে পৃথক করেছে।

256. স্পার্টলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ আছে কোন কোন দেশের মধ্যে?

a) চীন ও তাইওয়ান
b) ব্রিটেন ও স্পেন
c) চীন ও ভিয়েতনাম
d) স্পেন ও মরক্কো

257. সিনাই উপদ্বীপ নিয়ে যুদ্ধ হয় কোন দুটি দেশের মধ্যে?

a) মিশর ও ইসরাইল
b) সিরিয়া ও ইসরায়েল
c) ইসরাইল ও লেবানন
d) কোনটি নয়
ব্যাখ্যা: সিনাই উপদ্বীপ মিশরে অবস্থিত ত্রিভুজ আকৃতির একটি উপদ্বীপ। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল সিনাই উপদ্বীপ দখল করে নেয়। ১৯৭৩ সালে মিশর সিনাই উপদ্বীপ দখলে নিতে যুদ্ধে লিপ্ত হয়। ১৯৭৯ সালের ইসরাইল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি হয়। ১৯৮২ সালে চুক্তির আওতায় ইসরাইল তাদের সেনাদের প্রত্যাহার করে নেয়।

258. জাপানের মুদ্রার নাম কি?

a) ইয়েন
b) বাথ
c) ইউয়ান
d) উন
ব্যাখ্যা: - ইয়েন : জাপানের মুদ্রা - ইউয়ান : চীনের মুদ্রা - উন : দক্ষিণ কোরিয়ার মুদ্রা - বাথ : থাইল্যান্ডের মুদ্রা

259. বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র কোনটি?

a) সুমাত্রা
b) জাভা
c) জাপান
d) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা: ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে-সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি। উল্লেখ্য যে, প্রায় ১৭,০০০ দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়াই জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ।

260. চীনের এক দেশ দুই নীতির সময়সীমা কত সাল পর্যন্ত?

a) ২০৩০ সাল
b) ২০৪১ সাল
c) ২০৪৭ সাল
d) ২০৬১ সাল
ব্যাখ্যা: পুঁজিবাদী হংকংয়ের অর্থনীতিকে সচল রাখতে কমিউনিস্ট চীনা সরকার ১৯৯৭ সালে ৫০ বছর মেয়াদী এক দেশ দুই নীতি গ্রহণ করে। এই নীতি ২০৪৭ সাল পর্যন্ত বলবৎ থাকবে। এই নীতির অধীনে হংকংয়ে পুঁজিবাদী ধারা অব্যাহত রাখা হয়।