এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

এশিয়া

423 প্রশ্ন

281. SAGQ এর অন্তর্ভুক্ত নয়-

a) বাংলাদেশ
b) ভুটান
c) ভারত
d) চীন
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ চীন। বাংলাদেশ, ভুটান, ভারত এবং নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে South Asian Growth Quadrangle (SAGQ) গঠিত হয় ১৯৯৬ সালে। পরবর্তীতে মালদ্বীপে অনুষ্ঠিত সার্ক সম্মেলন ১৯৭৭ এ অনুমোদন লাভ করে।

282. নিচের কোনটি চীন ও তাইওয়ানের মধ্যে বিরােধপূর্ণ দ্বীপ?

a) ফকল্যান্ড দ্বীপ
b) প্যারোসেল দ্বীপ
c) স্প্রাটলি দ্বীপপুঞ্জ
d) নানশা দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ প্যারোসেল দ্বীপ। ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধ রয়েছে। স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে চীন ও ভিয়েতনামের মাঝে বিরোধ রয়েছে। নানশা দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সাথে ফিলিপাইন ও মালয়েশিয়ার বিরোধ রয়েছে।

283. প্যারােসেল দ্বীপ কোন সাগরে অবস্থিত?

a) আরব সাগর
b) পূর্ব চীন সাগর
c) দক্ষিণ চীন সাগর
d) ভূ-মধ্যসাগর
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ দক্ষিণ চীন সাগর। এই দ্বীপপুঞ্জটি নিয়ে চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মাঝে বির্তক রয়েছে। এটি ১৩০ এর মত কোরাল দ্বীপ দ্বারা গঠিত।

284. নিচের কোনটি চীন ও ভিয়েতনামের মধ্যে বিরােধপূর্ণ দ্বীপ?

a) ফকল্যান্ড দ্বীপ
b) প্যারোসেল দ্বীপ
c) স্প্রাটলি দ্বীপপুঞ্জ
d) নানশা দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ স্প্রাটলি দ্বীপপুঞ্জ। ফক্‌ল্যান্ড দ্বীপ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধ রয়েছে। প্যারাসেল দ্বীপপুঞ্জটি নিয়ে চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মাঝে বিরোধ রয়েছে। নানশা দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সাথে ফিলিপাইন ও মালয়েশিয়ার বিরোধ রয়েছে।

285. নিচের কোনটি চীন ও জাপানের মধ্যে বিরােধপূর্ণ দ্বীপ?

a) সেনকাকু দ্বীপ
b) প্যারােসেল দ্বীপ
c) স্প্রাটলি দ্বীপপুঞ্জ
d) নানশা দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ সেনকাকু দ্বীপ। সেনকাকু দ্বীপ পূর্ব চীন সাগরে অবস্থিত। ফক্‌ল্যান্ড দ্বীপ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধ রয়েছে। প্যারাসেল দ্বীপপুঞ্জটি নিয়ে চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মাঝে বিরোধ রয়েছে। নানশা দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সাথে ফিলিপাইন ও মালয়েশিয়ার বিরোধ রয়েছে।

286. নিচের কোনটি চীন ও ফিলিপাইনের মধ্যে বিরােধপূর্ণ দ্বীপ?

a) তাকেশিমা দ্বীপ
b) প্যারােসেল দ্বীপ
c) স্প্রাটলি দ্বীপপুঞ্জ
d) নানশা দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ নানশা দ্বীপপুঞ্জ। নানশা দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সাথে ফিলিপাইন ও মালয়েশিয়ার বিরোধ রয়েছে। ফক্‌ল্যান্ড দ্বীপ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধ রয়েছে। প্যারাসেল দ্বীপপুঞ্জটি নিয়ে চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মাঝে বিরোধ রয়েছে।

287. 'সুবিক বে' কোথায় অবস্থিত?

a) ফিলিপাইনে
b) সিঙ্গাপুরে
c) জার্মানিতে
d) জাপানে
ব্যাখ্যা:

সঠিক উত্তরঃ ফিলিপাইনে। সুবিক বে হল ফিলিপাইনের লুজন দ্বীপের পশ্চিম উপকূলের একটি উপসাগর।

288. সমুদ্রবেষ্টিত স্বাধীন দ্বীপরাষ্ট্র কোনটি?

a) মালয়েশিয়া
b) স্পেন
c) ইন্দোনেশিয়া
d) আলজেরিয়া
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর রাজধানীর নাম জাকার্তা। ক্রমেই সমুদ্রের জলের স্তর বেড়ে যাওয়ায় জাকার্তার অনেক অংশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় সেখান থেকে রাজধানী সরিয়ে নতুন রাজধানী হিসেবে দ্বীপশহর বোর্নিওর নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।

289. বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি?

a) জাপান
b) মালয়েশিয়া
c) ইন্দোনেশিয়া
d) সিংগাপুর
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ ইন্দোনেশিয়া। জাভা ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ। ফিলিপাইনের প্রধান দ্বীপগুলো হলো লুজন, মিন্দানাও। জাপানের প্রধান দ্বীপগুলো হলো হোক্কাইডো, হনসু, সুকোকু, কিউসু। আয়তনে জাপানের বড় দ্বীপ হনসু।

290. কোনটি স্থলবেষ্টিত (Landlocked) দেশ নয়?

a) আফগানিস্তান
b) নেপাল
c) ভিয়েতনাম
d) লাওস
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ ভিয়েতনাম। যদি কোন দেশের চারদিকের সীমানা অন্যান্য দেশের সাথে থাকে তাকে স্থলবেষ্টিত দেশ বলা হয়। বিশ্বে স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। নেপাল, ভুটান, আফগানিস্তান, জিম্বাবুয়ে, উগান্ডা, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, প্যারাগুয়ে ইত্যাদি স্থলবেষ্টিত দেশ।

291. কোন দেশটির সমুদ্রে প্রবেশাধিকার নেই?

a) থাইল্যান্ড
b) ফ্রান্স
c) জাপান
d) ভুটান
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ ভুটান। স্থলবেষ্টিত দেশ গুলোর জলসীমা থাকেনা তাই তাদের সমুদ্রে প্রবেশধিকার নেই। নিজস্ব সমুদ্রবন্দর না থাকায় পার্শ্ববর্তী দেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে হয় মালামাল পরিবহনের জন্য। বিশ্বে স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। নেপাল, ভুটান, আফগানিস্তান, জিম্বাবুয়ে, উগান্ডা, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, প্যারাগুয়ে ইত্যাদি স্থলবেষ্টিত দেশ।

292. কোন দেশটির কোন সমুদ্রবন্দর নেই?

a) মালদ্বীপ
b) নেপাল
c) খ্রিস
d) ভেনিজুয়েলা
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ নেপাল। স্থলবেষ্টিত দেশ গুলোর নিজস্ব সমুদ্রবন্দর থাকেনা তাই পার্শ্ববর্তী দেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে হয় মালামাল পরিবহনের জন্য। বিশ্বে স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। নেপাল, ভুটান, আফগানিস্তান, জিম্বাবুয়ে, উগান্ডা, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, প্যারাগুয়ে ইত্যাদি স্থলবেষ্টিত দেশ।

293. আকিয়াব সমুদ্র বন্দর কোথায়?

a) আলজেরিয়ায়
b) বার্মায়
c) ভারতে
d) সুদানে
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ বার্মায়। আকিয়াব ও ইয়াঙ্গুন সমুদ্র বন্দর দুটি মিয়ানমারের। এর মধ্যে ইয়াঙ্গুন মিয়ানমারের প্রধান সমুদ্র বন্দর ও সাবেক রাজধানী।

294. ইনােসিস কী?

a) বিভক্ত জার্মানির একত্রীকরণ
b) সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্তকরণের আন্দোলন
c) ইতালি ঐক্য
d) আরব ঐক্যের ডাক
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্তকরণের আন্দোলন।

295. কোন রুটের কাউন্টার হিসেবে ভারত কটন রুট শক্তিশালী করতে চায়?

a) OBOR
b) OCOR
c) NSR
d) MSR
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ OBOR. ২০১৩ সালে ওয়ান বেল্ট ওয়ান রোড নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিং পিং। এর উদ্দেশ্য বিশ্বের ৬০টি দেশের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সংযুক্ত করা। চীনের এই অর্থনৈতিক কৌশলের বিপরীতে তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে কটন রুট কৌশলের আশ্রয় নিতে যাচ্ছে।

296. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?

a) গ্রেট বেরিয়ার রীফ
b) কুড়িল দ্বীপপুঞ্জ
c) মার্শাল দ্বীপপুঞ্জ
d) দিয়েগো গার্সিয়া
ব্যাখ্যা: উত্তর: কুড়িল দ্বীপপুঞ্জ। ওখোটস্ক সাগর ও উত্তরে - পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ হলো কুড়িল দ্বীপপুঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সামরিক বিপর্যয় ঘটলে ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) জাপানের উত্তরাঞ্চলীয় কয়েকটি দ্বীপ দখল করে নেয়া, যা কুড়িল দ্বীপপুঞ্জ নামে পরিচিতি পায় । এ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, রাশিয়া কুড়িল দ্বীপপুঞ্জ দখল করে। যা এখনো রাশিয়ার দখলে রয়েছে।

297. পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে 'গোল্ডেন ট্রায়াঙ্গল' বলা হয়?

a) মায়ানমার, থাইল্যান্ড ও চীন
b) মায়ানমার, থাইল্যান্ড ও লাওস
c) মায়ানমার, থাইল্যান্ড ও কম্বোডিয়া
d) ইরান, আফগানিস্তান ও পাকিস্তান
ব্যাখ্যা:

উত্তর: মায়ানমার, থাইল্যান্ড ও লাওস। গোল্ডেন ট্রায়াঙ্গল হল এশিয়ার প্রধান দুটি আফিম উৎপাদন অঞ্চলের একটি যা দক্ষিণপূর্ব এশিয়ার তিনটি দেশ মায়ানমার, লাওস ও থাইল্যান্ডের পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত। গোল্ডেন ক্রিসেন্ট হল আফগানিস্তান,পাকিস্তান,ইরান সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল।

298. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

a) ফ্লোরিডা
b) পক
c) জিব্রালটার
d) বেরিং
ব্যাখ্যা: উত্তর: বেরিং। ফ্লোরিডা প্রণালী: মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত এবং ফ্লোরিডা ও কিউবাকে পৃথক করেছে। পক প্রণালী: ভারত মহাসাগর ও আরব সাগরকে যুক্ত এবং ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী: আটলান্টিক ও ভূমধ্যসাগরকে যুক্ত এবং আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে। বেরিং প্রণালী: বেরিং সাগর ও উত্তর মহাসাগরকে যুক্ত করেছে এবং এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে।

299. ওডার নদী-

a) পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
b) পশ্চিম জার্মানি ও চেকোশ্লাভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
c) পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
d) পূর্ব জার্মানি ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
ব্যাখ্যা: উত্তর: পূর্জাব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক। ওডার নদী পোল্যান্ডের ২য় দীর্ঘতম নদী। এটি চেক প্রজাতন্ত্রের ওলোমুকের কাছে উৎপত্তি লাভ করে বাল্টিক সাগরে পতিত হয়েছে। ওডার নদী খালের মাধ্যমে পূর্ব জার্মানির ষ্প্রে, হাভেল এবং লাবে নদীর সাথে সংযুক্ত।

300. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?

a) ইথিওপিয়া
b) জাম্বিয়া
c) লাইবেরিয়া
d) জিবুতি
ব্যাখ্যা: উত্তর: জিবুতি। পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি-তে চীন ১ আগস্ট ২০১৭ বিদেশের মাটিতে তার প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে। ভূ-রাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।