এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

এশিয়া

423 প্রশ্ন

321. শাইনিং পাথ কী?

a) তাইওয়ান ইস্যুতে চীনের গৃহীত পলিসি
b) পেরুর একটি গেরিলা সংগঠন
c) নাসার মঙ্গল মিশন
d) দ. আফ্রিকায় বর্ণবাদী শাসন অবসান প্রক্রিয়া

322. খেমারুজ কী?

a) একটি রাজধানীর নাম
b) উপজাতির নাম
c) একটি ভাষার নাম
d) একটি গেরিলা সংগঠন
ব্যাখ্যা: - খেমারুজ একটি গেরিলা সংগঠন ছিল। - খেমারুজ নেতা ছিলেন পলপট। তিনি কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক।

323. আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগরকে সংযুক্ত করেছে -

a) মালাক্কা প্রণালী
b) সুন্দা প্রণালী
c) পক প্রণালী
d) মাকাসার প্রণালী
ব্যাখ্যা: • মালাক্কা প্রণালী: ভারত মহাসাগর (আন্দামান সাগর) কে প্রশান্ত মহাসাগর (দক্ষিণ চীন সাগর) এর সঙ্গে সংযুক্ত করেছে। • সুন্দা প্রণালী: ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগর (জাভা সাগর) এর সঙ্গে সংযুক্ত করেছে। • পক প্রণালী: ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে। • মাকাসার প্রণালী: জাভা (ইন্দো) ও সেলিবিস (ইন্দো.) সাগরকে যুক্ত করেছে।

324. Debt-Trap Diplomacy সাথে সম্পৃক্ত দেশ -

a) যুক্তরাষ্ট্র
b) যুক্তরাজ্য
c) চীন
d) জাপান
ব্যাখ্যা: - 'ঋণফাঁদ কূটনীতি'- বেশ চটকদার এই শব্দযুগল ২০১৭ সালে ভারতীয় ভূ-কৌশলবিদ ব্রহ্মা চেলানি প্রথম ব্যবহার করেন। তাঁর মতে, যখন কোনো ঋণগ্রস্ত দেশ অর্থ প্রদানের শর্তাবলি পূরণ করতে পারে না, তখন অর্থনৈতিক বা রাজনৈতিক বিভিন্ন সুবিধা লাভে চীন সেই দেশকে ঋণ প্রদান করে। - এভাবে দরিদ্র দেশগুলোকে ঋণে জর্জরিত করার মধ্য দিয়ে চীন প্রধানত সেসব দেশের ওপর আধিপত্য বিস্তার করে।

325. 'ব্রুনাই' এর রাজধানীর নাম -

a) কলম্বো
b) বন্দর সেরি বেগওয়ান
c) মালে
d) থিম্পু

326. আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ -

a) আফ্রিকা
b) এশিয়া
c) ইউরোপ
d) দক্ষিণ আমেরিকা

327. কিরগিজিস্তানের রাজধানী নাম -

a) তাসকন্দ
b) বিশকেক
c) দুশানবে
d) আস্তানা
ব্যাখ্যা:

- কিরগিজিস্তানের রাজধানীর নাম বিশকেক। - উজবেকিস্তানের রাজধানীর নাম তাসখন্দ। - তাজিকিস্তানের রাজধানীর নাম দুশানবে। - কাজাকিস্তানের রাজধানীর নাম আস্তানা।

328. বর্তমান কোন দেশকে কেন্দ্র করে 'পারস্য সভ্যতা' গড়ে উঠেছিল?

a) ইরাক
b) ইরান
c) লেবানন
d) সিরিয়া
ব্যাখ্যা: • ইরান মধ্যপ্রাচ্যের একটি শিয়া প্রধান মুসলিম দেশ। এটি বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকান জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ। • আয়তনে ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বড় দেশ (প্রথম - সৌদি আরব)। • তেলসম্পদ সমৃদ্ধ এই দেশটি সামরিক দিক থেকেও অন্যতম শক্তিশালী দেশ। সুন্নি মুসলিম অধ্যুষিত সৌদি আরব ও ইহুদী রাষ্ট্র ইসরায়েল ইরানকে এই অঞ্চলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ মনে করে। • ১৯৩৫ সালের আগে পর্যন্ত দেশটি ‘পার্সিয়া’ নামে পরিচিত ছিলো। • ইরানে “পারস্য সভ্যতা” গড়ে উঠেছিল।

329. এশিয়ার কোন দেশটি স্থলবেষ্টিত?

a) ভিয়েতনাম
b) আর্মেনিয়া
c) থাইল্যান্ড
d) জাপান

330. ইন্দোচীন অন্তৰ্ভুক্ত দেশ কোনটি?

a) লাওস
b) জাপান
c) নেপাল
d) শ্ৰীলংকা
ব্যাখ্যা: - ইন্দোচীন হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অঞ্চল। - ইন্দোচীন একটি ভৌগোলিক শব্দ যা ঊনবিংশ শতাব্দীতে জনপ্রিয় ছিল। - এই মহাদেশীয় অঞ্চলটি বর্তমানে দক্ষিণপূর্ব এশিয়া হিসাবে অধিক পরিচিত। - এই অঞ্চলগুলিতে ভারত ও চীন সভ্যতার প্রভাব আছে। -এই অঞ্চল মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া দেশ নিয়ে গঠিত।

331. জাপানের পার্লামেন্ট উচ্চকক্ষ এর নাম কি?

a) হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
b) ফেডারেল এসেম্বলি
c) হাউস অফ কাউন্সিলর
d) ফোকেটিং
ব্যাখ্যা: - অতীতকালে জাপান Nippon বা Nihon নামে পরিচিত ছিলো। - জাপানের পার্লামেন্ট -এর নাম - ডায়েট। জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট: উচ্চকক্ষ - হাউস অফ কাউন্সিলর (House of Councillors) নিম্নকক্ষ - হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (House of Representatives) - রাশিয়ার পার্লামেন্ট - ফেডারেল এসেম্বলি - ডেনমার্কের পার্লামেন্ট - ফোকেটিং - যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট - কংগ্রেস

332. এশিয়া ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা কোনটি?

a) পিরেনিজ
b) ইউরাল
c) কারাকোরাম
d) অ্যাটলাস
ব্যাখ্যা: - ইউরাল পর্বতমালা রাশিয়ার একটি পর্বতমালা। - এটি রাশিয়ার উত্তর সীমান্তে উত্তর মহাসাগর থেকে আরম্ভ হয়ে ২৪০০ কিলোমিটার দক্ষিণে কাজাখস্তানের স্তেপ মালভূমিতে গিয়ে শেষ হয়েছে - এটি ইউরোপ ও এশিয়া মহাদেশকে ভাগ করেছে।

333. পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ কোন মহাসাগরে অবস্থিত?

a) উত্তর মহাসাগরে
b) প্রশান্ত মহাসাগরে
c) আটলান্টিক মহাসাগরে
d) ভারত মহাসাগরে

334. হায়া সোফিয়া স্থাপত্য কোথায় অবস্থিত?

a) আলেকজান্দ্রিয়া
b) ইস্তানবুল
c) দামেস্ক
d) জেরুজালেম

335. এশিয়া মহাদেশের সর্ব দক্ষিণের বিন্দুর নাম কি?

a) বেবা অন্তরীপ, তুরস্ক
b) আগামীকাল দ্বীপ, রাশিয়া
c) পানামা দ্বীপ, ইন্দোনেশিয়া
d) ফ্রীগেলি অন্তরীপ, রাশিয়া
ব্যাখ্যা: সর্ব দক্ষিণের বিন্দুর নাম পানামা দ্বীপ যা ইন্দোনেশিয়াতে অবস্থিত। সর্ব পূর্বের বিন্দু কেপ ডেজনেভ,রাশিয়া। সর্ব পশ্চিমের বিন্দু বেবা অন্তরীপ,তুরস্ক। সর্ব উত্তরের বিন্দু ফ্রীগেলি, রাশিয়া।

336. তাজিকিস্তানের রাজধানীর নাম কী?

a) দুশানবে
b) তাসখন্দ
c) বিশকেক
d) নুরসুলতান
ব্যাখ্যা:

তাজিকিস্তানের রাজধানী দুশানবে। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ৷ কিরগিজিস্তানের রাজধানী বিশকেক এবং কাজাখস্তানের রাজধানী আস্তানা।

337. ইরানে 'ইসলামিক বিপ্লব' সংঘটিত হয় কত সালে?

a) ক) ১৯৭৬
b) খ) ১৯৭৫
c) গ) ১৯৭৭
d) ঘ) ১৯৭৯
ব্যাখ্যা: উত্তর: ১৯৭৯। ⇨ ১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর নেতৃত্বে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। ⇨ এই বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে এবং ১১ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে ইরানের তদানীন্তন সরকারের পতনের মাধ্যমে এই বিপ্লব পূর্ণতা লাভ করে। ⇨ এই বিপ্লবের মাধ্যমে ইরানের তৎকালীন শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভীর পতন ঘটে। ⇨ ১ এপ্রিল ১৯৭৯ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন।

338. নাগার্নো-কারাবাখ' কোন দুটি দেশের করিডোর?

a) আজারবাইজান-আর্মেনিয়া
b) আর্মেনিয়া-ট্রভিয়া
c) কাজাখান-আজারবাইজান
d) রাশিয়া-আর্মেনিয়া
ব্যাখ্যা: উত্তর: আর্মেনিয়া-আজারবাইজান । আধুনিক নাগর্নো-কারাবাখের অঞ্চলটি কারাবাখের ঐতিহাসিক অঞ্চলের একটি অংশ গঠন করে, যা কুরা এবং আরাক্স নদী এবং আধুনিক আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তের মধ্যে অবস্থিত।

339. শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-

a) দামেস্ক চুক্তি
b) আলজিয়ার্স চুক্তি
c) কায়রো চুক্তি
d) বৈরচত চুক্তি
ব্যাখ্যা: উত্তর: আলজিয়ার্স চুক্তি। আলজিয়ার্স চুক্তি, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স চুক্তি টি সম্পন্ন হয়। এই চুক্তিটি ইরাক এবং ইরান এর মাঝে সম্পন্ন হয়। মূলত শাত-ইল-আরব নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এই চুক্তি সম্পন্ন করা হয়। শাত-ইল-আরব হল ফোরাত এবং ইউফ্রেটিস নদীর মিলিত রূপ।

340. জাপান পার্ল হারবার আক্রমণ করে-

a) ৭ ডিসেম্বর, ১৯৪১
b) ২৩ জুন, ১৯৪২
c) ৩ নভেম্বর, ১৯৪২
d) ২৬ জুলাই, ১৯৪৩
ব্যাখ্যা: উত্তর: ৭ ডিসেম্বর, ১৯৪১. জাপানের নৌবাহিনী কর্তৃক ৭ ডিসেম্বর, ১৯৪১ সালের ভোরে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ-ঘাঁটিতে আক্রমণ পরিচালিত হয়।