এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

এশিয়া

423 প্রশ্ন

381. 'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?

a) বাংলাদেশ-মিয়ানমার
b) মিয়ানমার-চীন
c) বাংলাদেশ-ভারত
d) ভারত-মিয়ানমার
ব্যাখ্যা: উত্তর: বাংলাদেশ - মিয়ানমার। মংডু হলো বাংলাদেশের কক্সবাজার সীমান্তে মিয়ানমারের একটি জেলা শহর। নাফ নদীর মাধ্যমে মংডু ও বাংলাদেশের টেকনাফ শহর আলাদা হয়ে আছে।

382. 'লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?

a) ভারত ও পাকিস্তান
b) ইসরাইল ও জর্ডান
c) দক্ষিণ ও উত্তর কোরিয়া
d) চীন ও তাইওয়ান
ব্যাখ্যা: উত্তর: ভারত ও পাকিস্তান। 'লাইন অব কন্ট্রোল' কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। কারগিল ও দ্রাস নিয়ন্ত্রণ রেখার দুটি শহর। 'লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল' বলতে ভারত ও চীনের সীমান্তবর্তী রেখাকে বোঝায়। নর্দার্ন লিমিট লাইনঃ পিত সাগরে অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সমুদ্রসীমা।

383. 'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?

a) চীন ও রাশিয়া
b) চীন ও ভারত
c) ভারত ও পাকিস্তান
d) পাকিস্তান ও আফগানিস্তান
ব্যাখ্যা: উত্তর: চীন ও ভারত। ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের অন্তর্গত তিব্বতের সুবর্ণ সিঁড়ি সিয়াং ও লোহিত সীমান্তজুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত। লাইন অব একচুয়াল কন্ট্রোল: চীন ও ভারতের সীমান্তবর্তী রেখা। লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা। ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।

384. বাংলাদেশের ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

a) নাফ
b) কর্ণফুলী
c) নবগঙ্গা
d) ভগীরথী
ব্যাখ্যা: উত্তর: নাফ। নাফ নদী আরাকান পাহাড়ে উৎপত্তি লাভ করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশ ও মায়ানমারের মাঝ বরাবর দুই দেশকে বিভক্ত করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

385. রোহিংগাদের দ্রুত প্রত্যাবসনের জন্য গঠিত বাংলাদেশ-মায়ানমার যৌথ কমিটির নাম কী?

a) Bangladesh Myanmar Joint Working Group
b) Bangladesh Myanmar Combine Working Committee
c) Bangladesh Myanmar Joint Working Council
d) Bangladesh Myanmar Joint Working Committee
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ Bangladesh Myanmar Joint Working Group.

386. নিচের কোন দেশটির সাথে ভারতের সীমানা নেই?

a) ক) শ্রীলংকা
b) খ) নেপাল
c) গ) ভুটান
d) ঘ) মায়ানমার

387. নৃত্যরত নারী কোন সভ্যতার শিল্প নিদর্শন?

a) এসিরিয়
b) ক্যালডিয়
c) সিন্ধু
d) ফিনিশীয়
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ সিন্ধু। নৃত্যরত যুবতী হল সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোতে প্রায় ২৫০০ খ্রী:পূর্বে আবিস্কৃত একটি ব্রোঞ্জ মূর্তি।

388. ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের মধ্যে কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী নয়-

a) মনিপুর
b) মেঘালয়
c) ত্রিপুরা
d) আসাম
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ মনিপুর।

389. পাের্ট ব্লেয়ার কেন বিখ্যাত?

a) পূর্ব আফ্রিকার একটি বন্দর
b) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী
c) অস্ট্রেলিয়ার একটি দ্বীপ
d) পাপুয়া নিউগিনির একটি বন্দর
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। পোর্ট ব্লেয়ার ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নামক কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী। ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবাল্ড ব্লেয়ারের নামে এই দ্বীপের নামকরণ করা হয়।

390. সার্কের শক্তি কেন্দ্র অবস্থিত-

a) ঢাকা
b) কলম্বো
c) ইসলামাবাদ
d) কাঠমান্ডু
ব্যাখ্যা: সার্ক কৃষি কেন্দ্র - ঢাকা সার্ক শক্তি কেন্দ্র - ইসলামাবাদ সার্ক দূর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র - গুজরাট

391. ছিটমহল বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়-

a) ১৫ মে ১৯৭৪
b) ১৬ মে ১৯৭৩
c) ১৪ মে ১৯৭২
d) ১৬ মে ১৯৭৪
ব্যাখ্যা: সীমান্ত বিনিময় চুক্তি অন্য নাম - ছিটমহল বিনিময়/সীমান্ত চুক্তি/ মুজিব-ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত - ১৬ মে ১৯৭৪ অনুমোদন- বাংলাদেশ- ১৯৭৪ ভারত - ২০১৫ কার্যকরঃ ১ আগস্ট ২০১৫

392. মায়ানমারের রাজধানী-

a) রেঙ্গুন
b) রাখাইন
c) ইয়াঙ্গুন
d) নেপিদো

393. ভারতের লোকসভায় সরকার গঠন করতে হলে ন্যূনতম কতগুলো আসনের প্রয়োজন হয়?

a) ক) ৫৪৫ টি
b) খ) ২৪৫ টি
c) গ) ২৭২ টি
d) ঘ) কোনটি নয়

394. নিচের কোনটি মিয়ানমারের একটি গেরিলা সংগঠন?

a) ক) রেড আর্মি
b) খ) ব্ল্যাক ক্যাট
c) গ) লর্ডস রেসিস্টেন্স আর্মি
d) ঘ) গডস আর্মি
ব্যাখ্যা: গডস আর্মি মিয়ানমারের কারেন রাজ্যের একটি গেরিলা সংগঠন। এরা খ্রিস্টান ধর্মাবলম্বী। - কারেন ন্যাশনাল ইউনিয়ন থেকে গডস আর্মির জন্ম হয়েছে। লুথার ও জনি নামের দুই কিশোর গডস আর্মি গড়ে তোলে। এর সদস্য সংখ্যা ছিলো ২শ এর মতো। অন্যদিকে, - রেড আর্মি : জাপানের কমিউনিস্ট গেরিলা সংগঠন - ব্ল্যাক ক্যাট : ভারতের কমান্ডো বাহিনী - লর্ডস রেসিস্টেন্স আর্মি : উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী।

395. ফারাক্কা বাঁধ বাংলাদেশ থেকে কত মাইল দূরে অবস্থিত?

a) 16.5
b) 15.6
c) 11
d) 11.5
ব্যাখ্যা: ফারাক্কা বাঁধ বাংলাদেশ সীওমান্ত থেকে ১১ মাইল দূরে পশ্চিম বঙ্গের মালদহে অবস্থিত।

396. ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল?

a) মিজোরাম
b) অরুণাচল
c) মনিপুর
d) মেঘালয়
ব্যাখ্যা: উত্তর: মণিপুর। মণিপুরের রাজধানী- ইম্ফল। মিজোরামের রাজধানী- আইজল। মেঘালয়ের রাজধানী- শিলং। অরুণাচলের রাজধানী- ইটানগর।

397. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?

a) ক) ভারতের
b) খ) মার্কিন যুক্তরাষ্ট্রের
c) গ) বাংলাদেশের
d) ঘ) সৌদি আরবের

398. ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা কত?

a) ক) ৫৭টি
b) খ) ৫৪টি
c) গ) ৫৩টি
d) ঘ) ৫২টি

399. তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত?

a) কেন্টন
b) হংকং
c) সাংহাই
d) বেইজিং
ব্যাখ্যা: তিয়েন আনমেন স্কয়ার চীনের বেইজিংয়ে অবস্থিত। ১৯৮৯ সালের আন্দোলনের জন্য এই স্কয়ার বিখ্যাত।

400. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?

a) গ্রেট বেরিয়ার রীফ
b) কুড়িল দ্বীপপুঞ্জ
c) মার্শাল দ্বীপপুঞ্জ
d) দিয়েগো গার্সিয়া
ব্যাখ্যা: উত্তর: কুড়িল দ্বীপপুঞ্জ। ওখোটস্ক সাগর ও উত্তরে - পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ হলো কুড়িল দ্বীপপুঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সামরিক বিপর্যয় ঘটলে ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) জাপানের উত্তরাঞ্চলীয় কয়েকটি দ্বীপ দখল করে নেয়া, যা কুড়িল দ্বীপপুঞ্জ নামে পরিচিতি পায় । এ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, রাশিয়া কুড়িল দ্বীপপুঞ্জ দখল করে। যা এখনো রাশিয়ার দখলে রয়েছে।