এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

এশিয়া

423 প্রশ্ন

361. ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?

a) চীন ও রাশিয়া
b) চীন ও ভারত
c) ভারত ও পাকিস্তান
d) পাকিস্তান ও আফগানিস্তান
ব্যাখ্যা: উত্তর: চীন ও ভারত। ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের অন্তর্গত তিব্বতের সুবর্ণ সিঁড়ি সিয়াং ও লোহিত সীমান্তজুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত। লাইন অব একচুয়াল কন্ট্রোল: চীন ও ভারতের সীমান্তবর্তী রেখা। লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা। ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।

362. নৃত্যরত নারী কোন সভ্যতার শিল্প নিদর্শন?

a) এসিরিয়
b) ক্যালডিয়
c) সিন্ধু
d) ফিনিশীয়
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ সিন্ধু। নৃত্যরত যুবতী হল সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোতে প্রায় ২৫০০ খ্রী:পূর্বে আবিস্কৃত একটি ব্রোঞ্জ মূর্তি।

363. ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের মধ্যে কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী নয়-

a) মনিপুর
b) মেঘালয়
c) ত্রিপুরা
d) আসাম
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ মনিপুর।

364. ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল?

a) মিজোরাম
b) অরুণাচল
c) মনিপুর
d) মেঘালয়
ব্যাখ্যা: উত্তর: মণিপুর। মণিপুরের রাজধানী- ইম্ফল। মিজোরামের রাজধানী- আইজল। মেঘালয়ের রাজধানী- শিলং। অরুণাচলের রাজধানী- ইটানগর।

365. তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত?

a) কেন্টন
b) হংকং
c) সাংহাই
d) বেইজিং
ব্যাখ্যা: তিয়েন আনমেন স্কয়ার চীনের বেইজিংয়ে অবস্থিত। ১৯৮৯ সালের আন্দোলনের জন্য এই স্কয়ার বিখ্যাত।

366. প্রাচ্যে Silk Route শুরু করে কোন রাজবংশ?

a) হান রাজবংশ
b) পাল রাজবংশ
c) সেন রাজবংশ
d) চিয়াং রাজবংশ
ব্যাখ্যা: উত্তর: হান রাজবংশ। সিল্ক রোড চীনের হান সাম্রাজ্যের সময় প্রতিষ্ঠিত হয়। সিল্ক বা রেশম বানিজ্যকে কেন্দ্র করে এই রাস্তা নির্মাণ করা হয় বলে এর নামকরণ করা হয় সিল্ক রোড। সিল্ক রোড কে সিল্ক রুট নামেও অভিহিত করা হয়। ১৮৮৭ সালে এই নামকরণ করেন জার্মান ভূতত্ত্ববিদ ফার্ডিন্যান্ড ভন রিথোফেন।

367. কোন দেশটি চীন সঙ্গে কোনো সীমানা ভাগাভাগি করে না-

a) লাওস
b) কম্বোডিয়া
c) কিরগিজস্তান
d) ভিয়েতনাম
ব্যাখ্যা: চীনের সাথে ১৪ টি দেশের স্থল সীমানা রয়েছে। দেশগুলো হলো- ভারত, মায়ানমার, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, লাওস, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, রাশিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান এবং মংগোলিয়া।

368. কত খ্রিস্টাব্দে ব্রিটেন চীনের কাছ থেকে হংকং শহর লিজ গ্রহণ করে?

a) 1997
b) 1898
c) 1897
d) 1899
ব্যাখ্যা: হংকং চীনের একটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল। নানকিং চুক্তি [Treaty of Nanking ]- ১৮৪২ খ্রিষ্টাব্দ প্রথম আফিমের যুদ্ধে ব্রিটেনের নিকট চীন পরাজিত হলে হংকং ব্রিটিশ কলোনিতে পরিণত হয়। ১৮৯৮ খ্রিষ্টাব্দ চীন ৯৯ বছরের জন্য হংকং ব্রিটিশ সরকারের নিকট লিজ দেয়।

369. গণ চীনের প্রতষ্ঠাতা কে?

a) সান ইয়াত সেন
b) চিয়নাং কাইশেক
c) মাও সে তুং
d) ঝউ এন লাই
ব্যাখ্যা: মাও সেতুং ১৯৪৯ সালে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে চিয়াং কাইশেক কে হটিয়ে 'গণ প্রজাতন্ত্রী' (The People's Republic of China) চীনের সূচনা করেন।

370. চীনের আইনসভার ভবনের নাম কী?

a) গ্রেট হল অব চায়না
b) ন্যাশনাল কংগ্রেস
c) ন্যাশনাল পিপলস কংগ্রেস
d) কংগ্রেস অব দ্য পিপল
ব্যাখ্যা: চীনের আইনসভার নাম National People’s Congress আইনসভা ভবনের নাম - গ্রেট হল অব দ্যা পিপল সদস্য সংখ্যা - ২৯৮০

371. চীনের বিতর্কিত নাইন ড্যাশ লাইন অবস্থিত কোন সাগরে?

a) চীন সাগর
b) পূর্ব চীন সাগর
c) পীত সাগর
d) দক্ষিণ চীন সাগর
ব্যাখ্যা: দক্ষিণ চীন সাগরের বিরোধের মূল কারণ হল নাইন ড্যাশ লাইন যার অপর নাম নাইন ডটস লাইন। দক্ষিণ চীন সাগরে চীন যে নাইন ড্যাস লাইন স্থাপন করেছে তা আন্তর্জাতিক সমুদ্র আইন (UNCLOS) কে অমান্য করা হয়েছে, এ কারণে এই নাইন ড্যাস লাইন নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা হয়।‌ মামলার রায় প্রকাশিত হয় ২০১৩ সালে এবং যেখানে নাইন ড্যাস লাইন অবৈধ ঘোষণা করা হয়েছে।

372. BRI প্রকল্পের আওতায় ইকোনমিক করিডর রয়েছে কয়টি?

a) 5
b) 6
c) 7
d) 4

373. চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল কয়টি?

a) 4
b) 7
c) 5
d) 2
ব্যাখ্যা: চীনের প্রদেশ ২২ টি, স্বায়াত্তশাসিত অঞ্চল ৫ টি, বিশেষ প্রশাসনিক অঞ্চল ২ টি এবং পৌরসভা ৪ টি।

374. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?

a) আর্য যুগের
b) সুমেরীয় যুগের
c) শহর ভিত্তিক যুগের
d) তাম্র যুগের
ব্যাখ্যা: সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ (তাম্র) যুগের সভ্যতা। এখানে লোহার কোন জিনিস পাওয়া যায়নি। এ প্রাচীন সভ্যতা আবিষ্কৃত হয় ১৯২১ সালে। সভ্যতাটি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল বলে এটি ‘সিন্ধু সভ্যতা' নামে পরিচিত। দ্রাবিড় জাতি এ সভ্যতা গড়ে তুলেছিল বলে মনে করা হয়। হরপ্পা নগরীটি গড়ে উঠেছিল সিন্ধুর উপনদী রাভী'র তীরে। এটি অবস্থিত বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।

375. ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?

a) ১৫ আগস্ট ১৯৪৭
b) ২৬ জানুয়ারি ১৯৪৮
c) ২৬ জানুয়ারি ১৯৪৯
d) ২৬ জানুয়ারি ১৯৫০
ব্যাখ্যা: ১৯৪৭ সালের ১৫ আগস্ট যুক্তরাজ্যের নিকট হতে স্বাধীনতা লাভ করে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্রে পরিণত হয় ।

376. টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

a) আসাম
b) মেঘালয়
c) মনিপুর
d) ত্রিপুরা
ব্যাখ্যা: টিপাইমুখ ভারতের মনিপুর রাজ্যে অবস্থিত। টিপাইমুখ বাঁধ, বাংলাদেশ-ভারত সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিতব্য (২০০৯) একটি বাঁধ।

377. মহাত্মা গান্ধীর আত্মজীবনী -

a) The Story of My Experiment with Truth
b) The History of My Experiments with Truths
c) The Story of My Experiments with Truth
d) The History of My Experiments with Truth

378. ভারতের প্রদেশের আইনসভার নাম কী?

a) জনসভা
b) রাজ্যসভা
c) লোকসভা
d) বিধান সভা
ব্যাখ্যা: ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষ - রাজ্য সভা নিম্নকক্ষ - লোকসভা রাজ্যের আইনসভার নাম - বিধানসভা

379. পক প্রণালী সংযুক্ত করেছে-

a) পূর্ব চীন সাগর ও জাপান সাগরকে
b) ভারত মহাসাগর ও জাভা সাগরকে
c) উওর সাগর ও বেরিং সাগরকে
d) বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ বঙ্গোপসাগর ও মান্নার উপসাগর। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে।

380. চিকেন নেক কোনটি?

a) সিলিগুড়ি করিডাের
b) কোলিল করিডাের
c) দুই জার্মানির সংযােগস্থল
d) তিনবিঘা করিডাের
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ সিলিগুড়ি করিডাের। শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগরক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এই ভূখণ্ডের আকৃতি মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন'স নেক নামেও অভিহিত করা হয়।