301.
শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেয়া হয়েছে?
a) ত্রিঙ্কোমালী
b) হাম্বানটোটা
✓
c) গল বন্দর
d) পোর্ট অব কলম্বো
ব্যাখ্যা:
উত্তর: হাম্বানটোটা।
শ্রীলংকার হাম্বানটোটায় ১১০ কোটি ডলারের বিনিময়ে গভীর সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ এবং উন্নয়নের জন্য চীনের সাথে একটি চুক্তি করেছে দেশটির সরকার।
এটি শ্রীলংকার ২য় বৃহত্তম সমুদ্রবন্দর।
302.
'ডমিনো'' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
a) নিকট প্রাচী
b) পূর্ব আফ্রিকা
c) দক্ষিণ-পূর্ব এশিয়া
✓
d) পূর্ব ইউরোপ
ব্যাখ্যা:
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়া।
ডমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল। ১৯৫০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই তত্ত্বটি প্রচার করেছিল। ইন্দোচীনে যখন একের পর এক রাষ্ট্রে সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হচ্ছিল তখন সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে এই তত্ত্বে।
ডমিনো তত্ত্বের মূল কথা হলো একটি রাষ্ট্র যদি সমাজতন্ত্রীদের দখলে চলে যায় তাহলে তার পাশের রাষ্ট্রটিতেও সমাজন্ত্র প্রতিষ্ঠা পাবে।
303.
কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
a) হংকং
b) শ্রীলঙ্কা
c) ম্যাকাউ
✓
d) বাংলাদেশ
ব্যাখ্যা:
***ম্যাকাউ***
বিংশ শতাব্দীর শেষভাগে পর্তুগালের উপনিবেশ ‘ম্যাকাউ’ ১৯৯৯ সালে এবং ব্রিটিশ উপনিবেশ হংকং ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তর করা হয়।
304.
কিউনিফর্ম মূলত কী?
a) ক) আইন বিষয়ক গ্রন্থ
b) খ) ধর্মীয় গ্রন্থ
c) গ) জ্যামিতিক নকশা
d) ঘ) লিখন পদ্ধতি
✓
ব্যাখ্যা:
উত্তর: লিখন পদ্ধতি।
▪ লিখন পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
▪ কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখা হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো — ৩২টি।
▪ তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত — “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
305.
GCC কোন অঞ্চলের?
a) ক. আরব উপদ্বীপ
b) খ. উপসাগরীয়
✓
c) গ. মধ্যপ্রাচ্য
d) ঘ. ককেশীয়
306.
আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি?
a) লেক আসাল
b) কাস্পিয়ান সাগর
✓
c) বৈকাল হ্রদ
d) লেক সুপিরিয়র
ব্যাখ্যা:
পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর যা একটি লবণাক্ত পানির হ্রদ। এটি মধ্য এশিয়ায় অবস্থিত যার আয়তন প্রায় ৩.৭২ লক্ষ বর্গকিমি।
307.
চীনের জিনজিয়াং প্রদেশে কোন মরুভুমি অবস্থিত?
a) গোবি
b) তাকলামাকান
✓
c) আতাকামা
d) কারাকুম
ব্যাখ্যা:
তাকলামাকান মরুভূমি চীনের জিনজিয়াংয়ে অবস্থিত।
পৃথিবীর উল্লেখযোগ্য মরুভূমিসমূহ:
- থর মরুভূমি : ভারত-পাকিস্তান
- গোবি : চীন-মঙ্গোলিয়া
- কারাকুম : তুর্কমেনিস্তান
- কিজিলকুম মরুভূমি : কাজাখস্তান-উজবেকিস্তান
- পাতাগোনিয়া : আর্জেন্টিনা
- আতাকামা : চিলি
- মোজাবে : যুক্তরাষ্ট্র
308.
বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্র নয় কোনটি?
a) মিয়ানমার
b) শ্রীলঙ্কা
c) মালয়েশিয়া
✓
d) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা:
বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্র ৫টি। দেশগুলো হলো:
- বাংলাদেশ,
- ভারত,
- মিয়ানমার,
- শ্রীলঙ্কা,
- ইন্দোনেশিয়া
309.
পৃথিবীর ছাদ' নামে পরিচিত কোনটি?
a) ডোকলাম মালভূমি
b) পামীর মালভূমি
✓
c) ইরান মালভুমি
d) দাক্ষিণাত্য মালভূমি
ব্যাখ্যা:
- পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।
- এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি যার উচ্চতা প্রায় ৭,৬৪৯ মিটার।
- পামীর মালভূমি তাজিকিস্তান, চীন, আফগানিস্তান এবং কিরগিজস্তান জুড়ে বিস্তৃত।
310.
জেজু দ্বীপ কোথায় অবস্থিত?
a) ফিলিপাইন
b) ইন্দোনেশিয়া
c) মালদ্বীপ
d) দক্ষিণ কোরিয়া
✓
ব্যাখ্যা:
জেজু দ্বীপ দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ দ্বীপ ও একটি স্বায়ত্তশাসিত এলাকা।
311.
ডেড সি বা মৃত সাগর কোথায় অবস্থিত?
a) সিরিয়া
b) মিশর
c) জর্ডানে
✓
d) জাকার্তা
312.
কুর্দি জনগোষ্ঠীর বসবাস কোথায়?
a) মধ্যপ্রাচ্য
✓
b) দক্ষিণ-পূর্ব এশিয়া
c) ওশেনিয়া
d) আফ্রিকা
ব্যাখ্যা:
- কুর্দি হলো মধ্যপ্রাচ্যের একটি জাতিগোষ্ঠী।
- মেসোপটেমিয়ান সমতল ভূমি ও পাহাড়ি অঞ্চলের একটি নৃতাত্বিক গোষ্ঠী এই কুর্দিরা।
- বর্তমানে দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পূর্ব সিরিয়া, উত্তর ইরাক, উত্তর-পশ্চিম ইরান এবং দক্ষিণ-পশ্চিম আর্মেনিয়া অঞ্চলে তারা ছড়িয়ে রয়েছে।
- আড়াই থেকে সাড়ে তিন কোটি কুর্দি এসব পাহাড়ি অঞ্চলে বসবাস করে।
- মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম নৃতাত্বিক গোষ্ঠী তারা।
313.
Sakoku' নামক বিচ্ছিন্নতাবাদী পররাষ্ট্র নীতিটি কোন দেশ গ্রহণ করেছিলো?
a) চীন
b) রাশিয়া
c) জাপান
✓
d) ভুটান
ব্যাখ্যা:
Sakoku
- সতেরশ শতকে জাপান এক বিশেষ পররাষ্ট্রনীতি গ্রহন করে যা 'Sakoku' নামে পরিচিত।
- এর অর্থ - ''country in chains'' or ''lock up of country''।
- অর্থ্যাৎ, অন্যান্য দেশের নাগরিকদের জাপানে প্রবেশ ও জাপানের নাগরিকদের অন্যান্য দেশে গমন নিষিদ্ধ।
- ১৮৬৮ সাল পর্যন্ত এই নীতি বলবৎ ছিলো।
314.
ডিউটোরোনোমিক কোড' কোন সভ্যতার পরিচায়ক?
a) রোমান সভ্যতা
b) গ্রীক সভ্যতা
c) মিসরীয় সভ্যতা
d) হিব্রু সভ্যতা
✓
ব্যাখ্যা:
- ঐতিহাসিকদের মতে প্রাচীন ফোরাত নদীর (ইউফ্রেটিস নদী) অপর পাড় থেকে যে সব মানবগোষ্ঠী বিতাড়িত হয়ে প্যালেস্টাইনে বসতি স্থাপন করে-তারাই হিব্রু জনগোষ্ঠী।
- হিব্রুদেরও আইন তৈরীতে এ্যামোরাইটদের ন্যায় যথেষ্ট অবদান আছে।
- তবে তাদের আইন অনেকটা হাম্মুরাবীর আইনের দ্বারা প্রভাবিত।
- ব্যাবিলনীয় আইনের অনুকরণে তারা যে আইন তৈরী করে তা ‘ডিউটোরোনোমিক কোড' নামে পরিচিত ছিল।
315.
"বৃহৎ মিলনায়তন" - কোন সভ্যতার স্থাপত্য নিদর্শন?
a) রোমান সভ্যতা
b) সিন্ধু সভ্যতা
✓
c) গ্রীক সভ্যতা
d) মায়া সভ্যতা
ব্যাখ্যা:
- সিন্ধুসভ্যতা যুগের অধিবাসীরা গুরুত্বপূর্ণ এবং চমৎকার স্থাপত্যশৈলীর নিদর্শন রেখে গেছে।
- সেখানে দুই কক্ষ থেকে পঁচিশ কক্ষের বাড়ির সন্ধান পাওয়া গেছে। আবার কোথাও দুই-তিন তলা ঘরের অস্তিত্ব আবিষ্কার হয়েছে।
- বৃহৎ মিলনায়তন, বৃহৎ শস্যাগার, বৃহৎ স্নানাগার - ইত্যাদি সিন্ধু সভ্যতার স্থাপত্যশৈলীর নিদর্শন।
316.
জেসমিন বিপ্লব' কোন দেশে সংঘটিত হয়?
a) তিউনিশিয়া
✓
b) মিসর
c) জর্ডান
d) মরক্কো
ব্যাখ্যা:
আরব বসন্তের শুরু হয় উত্তর তিউনিশিয়ায়।
আরব বসন্তের সময় তিউনিশিয়ায় ঘটে যাওয়া ঘটনাবলী - “জেসমিন বিপ্লব” (Jasmine Revolution) নামে পরিচিত।
317.
FARC গেরিলারা কোন দেশে সক্রিয় ছিলো?
a) মিয়ানমার
b) ফ্রান্স
c) জাপান
d) কলম্বিয়া
✓
ব্যাখ্যা:
- FARC (Revolutionary Armed Forces of Colombia) হলো কলম্বিয়ার কমিউনিস্ট গেরিলা সংগঠন।
318.
‘ব্ল্যাক সেপ্টেম্বর‘ কোন দেশের গেরিলা সংগঠন?
a) মায়ানমার
b) লেবানন
c) ফিলিস্তিন
✓
d) ভারত
319.
কোন বিদ্রোহী গোষ্ঠীদের আনুষ্ঠানিক নাম ‘আনসারুল্লাহ'?
a) হুথি বিদ্রোহীদের
✓
b) গডস আর্মি
c) ব্ল্যাক সেপ্টেম্বর
d) হিজবুল্লাহ
ব্যাখ্যা:
- হুথি ইয়েমেনের একটি বিদ্রোহী গ্রুপ।
- হুথিদের আনুষ্ঠানিক নাম আনসারুল্লাহ।
- স্থানীয়ভাবে তাদের হুতি বলে ডাকা হয়। তারা মূলত শিয়া মতবাদে বিশ্বাসী।
320.
আল শাবাব' কোন দেশের সংগঠন?
a) আফগানিস্তান
b) নাইজেরিয়া
c) ইয়েমেন
d) সোমালিয়া
✓
ব্যাখ্যা:
- আল-শাবাব; পুরো নাম হরকাত আল শাবাব আল মুজাহিদিন। সংক্ষেপে আল-শাবাব নামেই পরিচিত। এতে অনেক বিদেশি যোদ্ধা আছে বলে ধারণা করা হয়।
- এরা সরাসরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত। - আল শাবাব এর অর্থ হল তারুণ্য।
- সদর দপ্তর: জিলিব, সোমালিয়া।