261.
Checkbook Diplomacy' প্রত্যয়টি কোন দেশের সাতে জড়িত?
a) ক. আমেরিকা
b) খ. চীন
✓
c) গ. রাশিয়া
d) ঘ. ভারত
262.
Which is the largest Muslim ethnic group in China?
a) ক. Hui
✓
b) খ. Uyghurs
c) গ. Kazak
d) ঘ. Kirgiz
263.
Which Asian country is home to the most nuclear power plants ?
a) China
✓
b) South Korea
c) Taiwan
d) India
264.
বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত?
a) ভারত
b) চীন
✓
c) মিয়ানমার
d) বাংলাদেশ
265.
What is the largest man made structure of the world?/পৃথিবীতে মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা কোনটি?
a) The Great Wall of China
✓
b) Pyramid of Giza
c) The Eiffel Tower
d) Petronas Tower
266.
চীনের সাথে কয়টি দেশের জল ও স্থল সীমান্ত রয়েছে?
a) ক. ১২টি
b) খ. ১৪টি
c) গ. ১৬টি
✓
d) ঘ. ১৮ টি
267.
‘পিকিং মানুষ’ বলা হত কাদের?
a) প্রচীন গ্রীকদের
b) প্রাচীন আরব্যদের
c) আদি চৈনিকদের
✓
d) আদি মিশরিদের
ব্যাখ্যা:
- ১৯২৯ খ্রিস্টাব্দে চীনে প্রাগৈতিহাসিক যুগের মানুষের মাথার খুলি পাওয়া গেছে।
- চীনের রাজধানী পিকিং-এর (বর্তমান বেইজিং) কাছে এই খুলি পাওয়া যায়।
- এরাই চীনের আদিম মানুষ; যাদেরকে ‘পিকিং মানুষ’ বলা হয়।
268.
নিচের কোন দেশটি কারো উপনিবেশ ছিল না ?
a) মার্কিন যুক্তরাষ্ট্র
b) মিসর
c) মরক্কো
d) ইসরায়েল
✓
269.
কোন যুদ্ধের মাধ্যমে ইসরাইল ‘গোলান মালভূমি’ দখল করে?
a) প্রথম আরব-ইসরাইল যুদ্ধ
b) দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ
c) তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধ
✓
d) চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ
ব্যাখ্যা:
- ১৯৬৭ সালে সংঘটিত তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধ মাত্র ৬ দিন স্থায়ী হয়।
- এই যুদ্ধে ইসরাইল গোলান মালভূমি দখল করে।
- তাছাড়াও এ যুদ্ধে ইসরাইল জেরুজালেমের বিরাট অংশ, সিনাই উপদ্বীপ, পশ্চিম তীর এবং গাজা দখল করে ফেলে।
- উল্লেখ্য যে, ১৯৪৮ সালের ১৪ মে বেলফোর ঘোষণার মাধ্যমে আরব বিশ্বে ইসরাইল নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়।
270.
ইউরেশিয়ান রাষ্ট্র নামে পরিচিত কোনটি?
a) জাপান
b) ওমান
c) তুরস্ক
✓
d) মিশর
ব্যাখ্যা:
তুরস্ক এর সরকারী নাম প্রজাতন্ত্রী তুরস্ক (Türkiye Cumhuriyeti, Republic of Turkey)
- পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে, পর্বতময় আনাতোলিয়া (তুর্কি: Antalya আন্তালিয়া) বা এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে।
- তুরস্কের রাজধানী আঙ্কারা
271.
কোন বন্দরকে কেন্দ্র করে CPEC (China–Pakistan Economic Corridor) নির্মিত হচ্ছে?
a) কলম্বাে বন্দর
b) হাম্বানটোটা বন্দর
c) চাবাহার বন্দর
d) গােয়েদার বন্দর
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ গােয়েদার বন্দর।
সিপিইসি প্রকল্প হল চীন ও পাকিস্তান এর মধ্যে গড়ে ওঠা এক বিশেষ অর্থনৈতিক করিডোর। করিডোরটি চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট, ওয়ান রোড নীতির অন্তর্গত এবং এটি চীনের অর্থ সহায়তায় গড়ে তুলা হচ্ছে। এটি পাকিস্তানের গোয়েদার শহরের গোয়েদার বন্দর থেকে চীনের শিনচিয়াং প্রদেশের কাশগর পর্যন্ত নির্মাণ করা হবে।
272.
CPEC এর মাধ্যমে পাকিস্তানের গােয়েদাদের সাথে চীনের কোন অংশের সংযােগ হবে?
a) জিনজিয়ান
b) কুনমিং
c) কাশগর
✓
d) ম্যাকাও
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ কাশগর।
সিপিইসি প্রকল্প হল চীন ও পাকিস্তান এর মধ্যে গড়ে ওঠা এক বিশেষ অর্থনৈতিক করিডোর। করিডোরটি চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট, ওয়ান রোড নীতির অন্তর্গত এবং এটি চীনের অর্থ সহায়তায় গড়ে তুলা হচ্ছে। এটি পাকিস্তানের গোয়েদার শহরের গোয়েদার বন্দর থেকে চীনের শিনচিয়াং প্রদেশের কাশগর পর্যন্ত নির্মাণ করা হবে।
273.
CPEC নিম্নের কোনটির অংশ?
a) OBOR
✓
b) BCIM
c) BBIN
d) CIRDAP
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ OBOR.
CPEC চীন ও পাকিস্তান এর মধ্যে গড়ে ওঠা এক বিশেষ অর্থনৈতিক করিডোর। BCIM ভারত, চীন, বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রস্তাবিত একটি অর্থনৈতিক করিডোর। BBIN নেপাল, ভুটান, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি পরিকাঠামো। এর উদ্দেশ্য জলের উৎসের সঠিক ব্যবহার এবং বিদ্যুৎ ও সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র CIRDAP বাংলাদেশ কেন্দ্রিক আন্ত-রাষ্ট্রীয় সংস্থা এবং এর লক্ষ্য পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন।
274.
চাবাহার বন্দর কোথায়?
a) ইরাক
b) কেনিয়া
c) জিবুতি
d) ইরান
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ইরান।
চাবাহার বন্দর ইরান এর দক্ষিণ-পূর্বে সিস্টান এবং বেলুচিস্তান প্রদেশে অবস্থিত একটি সমুদ্র বন্দর। এই বন্দরটি ওমান উপসাগর এর তীরে অবস্থিত। ইরানের এই বন্দরটি পারস্য উপসাগর এর বাইরে আরব সাগরের জলভাগে অবস্থিত।
275.
বালি' দ্বীপটি কোথায় অবস্থিত?
a) ভারতে
b) ইন্দোনেশিয়ায়
✓
c) চীনে
d) রাশিয়ায়
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ইন্দোনেশিয়া।
বালি ইন্দোনেশিয়ার একটি দ্বীপ এলাকা ও প্রদেশ।
বালি ও তার আশেপাশের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপমালা নুসা পেনিদা, নুসা লেমবনগান ও নুসা সেনিনগান নিয়ে প্রদেশ গঠিত হয়েছে।
এর রাজধানী দেনপাসার দ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত।
276.
এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি?
a) জাভা
b) বাের্নিও
✓
c) লাক্ষ্মা
d) কোনটিই নয়
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ বাের্নিও।
বোর্নিও বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ এবং এশিয়ার বৃহত্তম শহর।
জাভা ভারত মহাসাগরের একটি দ্বীপ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এই দ্বীপেই অবস্থিত।
লাক্ষাদ্বীপ ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রীয় শাসিত অঞ্চল।
277.
কোন প্রদেশ নিয়ে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সরকারের সাথে বিরােধ চলছে?
a) ইরিয়ান জায়া প্রদেশ
✓
b) আচেহ প্রদেশ
c) দুটোই
d) একটিও নয়
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ইরিয়ান জায়া প্রদেশ।
স্বাধীনতার সময় ওলন্দাজেরা নিউ গিনি দ্বীপ এর পশ্চিমাংশে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখে।
অঞ্চলটি সুকর্ণ এবং সুহার্তোর আমলে ইরিয়ান জায়া এবং ২০০০ সাল থেকে পাপুয়া নামে পরিচিত।
আচেহ ইন্দোনেশিয়ার সর্বপশ্চিমের একমাত্র প্রদেশ যা সরকারীভাবে শরিয়া আইন অনুশীলন করে।।
এটি সুমাত্রার উত্তর প্রান্তে অবস্থিত।
278.
বিশ্বের দীর্ঘতম প্রণালী কোনটি?
a) পক প্রণালী
b) বেরিং প্রণালী
c) তাতার প্রণালী
✓
d) মালাক্কা প্রণালী
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ তাতার প্রণালী।
তাতার প্রণালী জাপান সাগর ও ওখটস্ক সাগরকে সংযুক্ত এবং রাশিয়া ও শাখালিন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে।
পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক এবং ভারত মহাসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে।
বেরিং প্রণালী রাশিয়া ও আলাস্কাকে পৃথক এবং উত্তর সাগর ও বেরিং সাগরকে সংযুক্ত করেছে।
মালাক্কা প্রনালী সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক এবং বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে।
279.
কোন প্রণালী বঙ্গোপসাগরকে জাভা সাগররের সাথে সংযুক্ত করেছে?
a) বেরিং
b) সুশিমা
c) মালাক্কা
✓
d) পক
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ মালাক্কা।
মালাক্কা প্রনালী সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে।
পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক এবং ভারত মহাসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে।
বেরিং প্রণালী রাশিয়া ও আলাস্কাকে পৃথক এবং উত্তর সাগর ও বেরিং সাগরকে সংযুক্ত করেছে।
280.
মালাক্কা প্রণালীর অবস্থান-
a) পশ্চিম এশিয়ায়
b) দক্ষিণ এশিয়ায়
c) পূর্ব এশিয়ায়
d) দক্ষিণ-পূর্ব এশিয়ায়
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
মালাক্কা প্রণালী সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক এবং বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে।