এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

এশিয়া

423 প্রশ্ন

201. থাইল্যান্ডের মুদ্রার নাম

a) Rupee
b) Liral
c) Baht
d) Ringitt
ব্যাখ্যা: উত্তর: বাথ। থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।

202. ভিয়েতনামের মুদ্রার নাম

a) ইউয়ান
b) ইয়েন
c) ডং
d) কিপ
ব্যাখ্যা: উত্তর: ডং। ভিয়েতনামের মুদ্রার নাম- ডং।

203. উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়?

a) ১৯৭৩ সালে
b) ১৯৭৪ সালে
c) ১৯৭৫ সালে
d) ১৯৭৬ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৭৬ সালে। উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় ১৯৭৬ সালে ।

204. হো চি মিন কে ছিলেন?

a) ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি নেতা
b) উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট
c) সংযুক্ত ভিয়েতনামের প্রথম প্রেসিডেন্ট
d) আগের কোনোটিই নয়
ব্যাখ্যা:

উত্তর: ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি নেতা। হো চি মিন (Ho Chi Minh) ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি আমৃত্যু ভিয়েতনামি কংগ্রেসের নেতৃত্ব দিয়ে গেছেন।

205. হো চি মিন নগরের পূর্ববর্তী নাম কী ছিল?

a) সায়গন
b) ভিয়েনতিয়েন
c) ভিয়েতমিন
d) হ্যানয়
ব্যাখ্যা:

উত্তর: সায়গন। হো চি মিন সিটি যা সায়গন নামেও পরিচিত, ভিয়েতনামের সর্ববৃহৎ শহর। এর পূর্ব নাম ছিলো প্রে নোকোর, এবং এই নাম ১৭ শতকের পূর্ব পর্যন্ত বিদ্যমান ছিলো।

206. কোন দেশ ও তার রাজধানীর নাম একই

a) ভুটান
b) লেবানন
c) সিঙ্গাপুর
d) মালদ্বীপ
ব্যাখ্যা: উত্তর: সিঙ্গাপুর। যেসব দেশের রাজধানী ও দেশের নাম একই: সিঙ্গাপুর- রাজধানী সিঙ্গাপুর সিটি। মেক্সিকো- রাজধানী মেক্সিকো সিটি। সান মারিনো- রাজধানী সান মারিনো কুয়েত- রাজধানী কুয়েত সিটি। ভ্যাটিকান- রাজধানী ভ্যাটিকান সিটি। গুয়েতেমালা- রাজধানী গুয়েতেমালা সিটি। পানাম- রাজধানী পানামা সিটি। লুক্সেমবার্গ- রাজধানী লুক্সেমবার্গ। জিবুতি- রাজধানী জিবুতি।

207. কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে?

a) যমুনা
b) সিন্ধু
c) ঝিলম
d) ভাগিরথি
ব্যাখ্যা: উত্তর: সিন্ধু। সিন্ধু নদী তিব্বতের মানস সরোবর এর উত্তরে সিন-কা-বাবা জলধারা থেকে উৎপন্ন হয়ে উত্তর পশ্চিমে প্রথমে তিব্বত এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পরে কাশ্মীরে প্রবেশ করেছে। তার পরে এই নদী পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এটি আরব সাগরে পড়েছে ।

208. Daughter of the East কাকে বলা হয়?

a) বেনজির ভুট্টো
b) অং সান সুচি
c) ইন্দিরা গান্ধী
d) সরোজিনী নাইডু
ব্যাখ্যা: উত্তর: বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি দুই বার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার রচিত গ্রন্থসমূহ হচ্ছে ডটার অব দ্য ইস্ট; ডটার অব ডেস্টিনি; রিকনসিনিয়েশন; ইসলাম এবং ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট ।

209. সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কী?

a) বর্ণমালা
b) আগ্নেয়াস্ত্রের ব্যবহার
c) চিত্রলেখা
d) মুদ্রার প্রচলন
ব্যাখ্যা: উত্তর: বর্ণমালা। সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হল বর্ণমালার (Alphabet) এর উদ্ভাবন। এছাড়া তারা ব্যবসায় - বাণিজ্য ও নৌকা তৈরিতে অবদান রাখেন। তারা ২২ টি ব্যঞ্জনবর্ণের (Consonants) উদ্ভাবন করে। আধুনিক বর্ণমালার সূচনা হয় এখান থেকে। ফিনিশীয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে পরবর্তীতে গ্রিকরা স্বরবর্ণ (Vowels) যোগ করে বর্ণমালাকে সম্পূর্ণ করে।

210. পারসিক ধর্মের প্রবর্তক কে?

a) গৌতম বুদ্ধ
b) বর্ধমান মহাবীর
c) জরথুস্ট্র
d) আইড্রো
ব্যাখ্যা: উত্তর: জরথুস্ত্র। জরথুস্ত্রবাদ বা পারসিক ধর্ম (Magianism) একটি অতিপ্রাচীন ইরানীয় একেশ্বরবাদী ধর্ম বা ধর্মীয় মতবাদ। ভারতীয় উপমহাদেশে এটি পারসী ধর্ম নামেও পরিচিত। জরথুস্ত্রীয় বা পারসিক ধর্মের প্রবর্তক জরথুস্ত্র।

211. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?

a) আলবেনিয়া
b) মেসেডোনিয়া
c) সার্বিয়া
d) ইতালি
ব্যাখ্যা: উত্তর: মেসিডোনিয়া। মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে জন্মগ্রহণ করেন। তিনি আলবেনিয় বংশোদ্ভূত ছিলেন। মানব সেবা মূলক কাজের জন্য ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিতরণ করেন।

212. পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কী?

a) ইন্দোনেশিয়ার একটি অঙ্গ রাজ্য
b) অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
c) একটি স্বাধীন দেশ
d) কোনাটিই নয়
ব্যাখ্যা: উত্তর: ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য। খ্রিষ্টান অধ্যুষিত পূর্ব তিমুর ২০০২ সালের ২০ মে ইন্দোনেশিয়ার নিকট থেকে স্বাধীন হলেও পশ্চিম তিমুর স্বাধীন নয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি প্রদেশ বা অঙ্গরাজ্য।

213. কোন দেশ 'শ্যামদেশ' নামে পরিচিত ছিল?

a) ইন্দোনেশিয়া
b) মালয়েশিয়া
c) থাইল্যান্ড
d) মায়ানমার
ব্যাখ্যা: উত্তর: থাইল্যান্ড। পূর্বে শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড। এছাড়া মিয়ানমার এর পূর্ব নাম ছিলো বার্মা। মালয়েশিয়ার পূর্বনাম ছিলো মালয়।

214. পূর্ব তিমূরের রাজধানী-

a) মালে
b) থিম্পু
c) দিলি
d) উলানবাটোর
ব্যাখ্যা: উত্তর: দিলি। পূর্ব তিমুর দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এটি কখনো কখনো পূর্ব টিমোর নামেও উচ্চারিত হয়। তিমুর দ্বীপের পূর্ব অর্ধাংশ নিয়ে এটি গঠিত। এর উত্তরে ওয়েটার প্রণালী এবং দক্ষিণে তিমুর সাগর। দ্বীপের পশ্চিম অংশ ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গাররা প্রদেশের অন্তর্গত। ২০০২ সালের ২০ মে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং এটি একটি সম্পূর্ণ স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হয়। এর নাম রাখা হয় República Democrática de Timor - Leste বা গণপ্রজাতন্ত্রী পূর্ব তিমুর। উত্তর উপকূলে অবস্থিত বন্দর শহর দিলি দেশটির রাজধানী।

215. মাহাথির মোহাম্মদের রাজনৈতিক জোট ছিল-

a) বারিসান ন্যাশনাল
b) পার্টি পেরিকাতান
c) পাকাতান হারাপন
d) ইউএম এন ও
ব্যাখ্যা: উত্তর: পাকাতান হারাপান। ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মাহাথির মোহাম্মদ। ২০১৬ সালে নতুন দল পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া নামে একটি দল গঠন করেন মাহাথির। ২০১৮ সালের নির্বাচনে পাকাতান হারাপান জোটের নেতৃত্ব দেন তিনি।

216. এশিয়া ও ইউরোপ মহাদেশকে একত্রে বলা হয়-

a) পলিনেশিয়া
b) ইউরেশিয়া
c) মাইক্রোনেশিয়া
d) কোনোটিই নয়
ব্যাখ্যা: উত্তর: ইউরেশিয়া। ইউরোপ ও এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়। এর মোট আয়তন ৫,৪৭,৫৯,০০০ কি. মি. যার বেশিরভাগই পূর্ব এবং উত্তর গোলার্ধের মধ্যে পড়েছে। পলিনেশিয়া মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা প্রায় ১০০০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত একটি অঞ্চল। এটিকে বৃহত্তর ওশেনিয়া অঞ্চলের একটি উপ-অঞ্চল হিসেবে গণ্য করা হয়। পলিনেশিয়ার আদি অধিবাসীদেরকে "পলিনেশীয়" বলা হয়। মাইক্রোনেশিয়া হল প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল এবং একটি মহাদেশের অংশ যা প্রধানত দ্বীপ এবং বিভিন্ন দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত: ওশেনিয়া। মাইক্রোনেশিয়া পশ্চিম প্রশান্ত মহাসাগর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত ছোট দ্বীপ নিয়ে গঠিত।

217. এশিয়ার সর্ব উত্তর বিন্দু-

a) হাইনাস দ্বীপপুঞ্জের অগ্রভাগ
b) হিমালয়ের অগ্রভাগ
c) লোপটকা অন্তরীপের অগ্রভাগ
d) চেলুসকিনের অগ্রভাগ
ব্যাখ্যা: উত্তর: চেলুসকিন অগ্রভাগ। এশিয়ার সর্ব উত্তর বিন্দু : চেলুসকিন অগ্রভাগ। এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু : বেবা অন্তরীপ এশিয়ার সর্বোচ্চ বিন্দু: এভারেস্ট। এশিয়ার সর্বনিম্ন বিন্দু: মৃত সাগর।

218. এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু-

a) অন্তরীপ সুয়েজ
b) জিব্রাল্টার
c) বেবা অন্তরীপ
d) মক্কা
ব্যাখ্যা: উত্তর: বেবা অন্তরীপ এশিয়ার সর্ব উত্তর বিন্দু: চেলুসকিন অগ্রভাগ। এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু: বেবা অন্তরীপ। এশিয়ার সর্বোচ্চ বিন্দু: এভারেস্ট। এশিয়ার সর্বনিম্ন বিন্দু: মৃত সাগর।

219. ‘ম্যাকাও’ চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা ইউরোপীয় দেশের কলোনি। ঐ ইউরোপীয় দেশটি কি?

a) ক. নেদারল্যান্ড
b) খ. স্পেন
c) গ. পর্তুগাল
d) ঘ. মাঞ্চুরিয়া

220. গণচীন কখন ম্যাকাওর উপর সার্বভৌমত্ব ফিরে পায়?

a) ক. ১৯৮৯ সালে
b) খ. ১৯৯৬ সালে
c) গ. ১৯৯৮ সালে
d) ঘ. ১৯৯৯ সালে