এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

এশিয়া

423 প্রশ্ন

161. গ্রেট হল অবস্থিত-

a) মস্কো
b) ইংল্যান্ড
c) বার্লিন
d) চীন
ব্যাখ্যা: উত্তর: চীন। চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারের পশ্চিম কোণে অবস্থিত চীনের বিখ্যাত 'গ্রেট হল'। এটা মূলত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস - এর পার্লামেন্ট ভবন।

162. বেলফোর ঘোষনা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত?

a) পাকিস্তান
b) কসোভা
c) ইসরাইল
d) কিউবা
ব্যাখ্যা: উত্তর: ইসরায়েল। বেলফোর ঘোষণা ইসরায়েলের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।

163. ২০১৮ সালে ইসরাইলের নতুন আইন অনুযায়ী ইসরাইলের সম্পূর্ণ ও অখন্ড রাজধানী হবে-

a) জেরুজালেম
b) তেল আবিব
c) জেরিকো
d) গাজা
ব্যাখ্যা: উত্তর: জেরুজালেম।

164. কোন সনে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়?

a) 1917
b) 1933
c) 1962
d) 1967
ব্যাখ্যা: উত্তর: ১৯১৭ সালে। ১৯১৭ সনে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়।

165. স্বাধীন ইসরাইল রাষ্ট্র কোন সনে প্রতিষ্ঠিত হয়?

a) 1946
b) 1947
c) 1948
d) 1950
ব্যাখ্যা: উত্তর: ১৯৪৮ সালে। ১৯৪৮ সালের ১২ মে রাত ১২টা এক মিনিটে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ইহুদি জায়নবাদীরা, যাদের প্রধান ছিলেন দাভিদ বেন গুরিয়ন (পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী)৷

166. প্যালেস্টাইন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল?

a) প্রথম বিশ্বযুদ্ধের পর
b) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
c) কোরীয় যুদ্ধের পর
d) আরব-ইসরাইল যুদ্ধের পর
ব্যাখ্যা: উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ১৯৪৮ সালের ১২ মে রাত ১২টা এক মিনিটে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ইহুদি জায়নবাদীরা, যাদের প্রধান ছিলেন দাভিদ বেন গুরিয়ন (পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী)৷

167. ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?

a) আর্থার বেলফোর
b) থিওডোর হার্জেল
c) মোনার্টেন বেগিন
d) ব্যারন এডমন্ড বথচাইল্ড
ব্যাখ্যা: উত্তর: থিওডোর হার্জেল। ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা থিওডোর হার্জেল। তাকে আধুনিক ইহুদি রাজনীতির জনক এবং ইসরায়েল রাষ্ট্রের জনক হিসেবে বিবেচনা করা হয়। হের্জল বিশ্ব ইহুদি সংস্থা গঠন করেন এবং বিভিন্ন দেশের ইহুদিদের অভিবাসী হিসেবে ফিলিস্তিনিতে নিয়ে আসেন ও একটি স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করেন।

168. নিচের কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?

a) জর্ডান
b) ইরাক
c) ভারত
d) ইরান
ব্যাখ্যা: উত্তর: ভারত। ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে ভারতের। ভারত ইসরায়েল কাছাকাছি আসে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। ১৯৯২ সালে ভারত পুরোপুরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েলের সাথে।

169. আরব-ইসরাইল যুদ্ধ হয় কত বার?

a) ৩ বার
b) ৪ বার
c) ৫ বার
d) ৬ বার
ব্যাখ্যা:

উত্তর: ৪ বার। আরব - ইসরাইল ৪টি যুদ্ধ সংঘটিত হয়েছে। ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭ ও ১৯৭৩ সালে।

170. ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের স্থায়িত্ব ছিল কত দিন?

a) ৩ দিন
b) ৪ দিন
c) ৫ দিন
d) ৬ দিন
ব্যাখ্যা: উত্তর: ৬ দিন। আরব - ইসরাইল ৪টি যুদ্ধ সংঘটিত হয়েছে। ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭ ও ১৯৭৩ সালে। ১৯৬৭ সালের যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন, আর ১৯৭৩ সালের যুদ্ধের স্থায়িত্ব ছিল ১৮ দিন।

171. ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করে?

a) 1948
b) 1950
c) 1967
d) 1970
ব্যাখ্যা: উত্তর: ১৯৬৭ সালে। ১৯৬৭ সাল তৃতীয় আরব - ইসরাইল যুদ্ধে ইসরাইল প্রতিপক্ষ - মিশর, সিরিয়া ও জর্ডানসহ আরব বিশ্বকে পরাজিত করে গাজা, সিনাই উপদ্বীপ, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে রাখে।

172. আরব দেশ সমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে?

a) 1973
b) 1950
c) 1967
d) 1970
ব্যাখ্যা:

উত্তর: ১৯৭৩ সালে। ১৯৭৩ সালে তেল রফতানিকারী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে। আরব - ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছিল। এর পরিণামে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল কয়েকগুণ। যার সুদূরপ্রসারী প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে।

173. সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় কোথায়?

a) বার্মা
b) ইরান
c) ভারত
d) মালয়েশিয়া
ব্যাখ্যা: পামওয়েল উৎপাদনে ইন্দোনেশিয়া প্রথম মালয়শিয়া দ্বিতীয়। অপশনে ইন্দোনেশিয়া না থাকলে উত্তর হবে মালয়শিয়া।

174. পুত্রজায়া হলো-

a) মালির রাজধানী
b) মালদ্বীপের রাজধানী
c) মালাউইর রাজধানী
d) মালয়েশিয়ার প্রশাসনিক নগরী
ব্যাখ্যা: উত্তর: মালয়েশিয়ার প্রশাসনিক নগরী। মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালালামপুর এবং পুত্রজায়া হল প্রশাসনিক রাজধানী।

175. থাই মুসলমানের সিংহভাগ সে দেশের যে অংশে বাস করে-

a) উত্তর
b) পশ্চিম
c) পূর্ব
d) দক্ষিণ
ব্যাখ্যা: উত্তর: দক্ষিণ।

176. আন্দামান সাগরের উপকূলবর্তী রাষ্ট্র কোনটি?

a) Tango
b) Tibet
c) Thailand
d) Tasmania
ব্যাখ্যা: উত্তর: থাইল্যান্ড। আন্দামান সাগর, ভারত মহাসাগরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি সাগর। এর পশ্চিমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তরে মায়ানমার, পূর্বে মায়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়া, এবং দক্ষিণে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ।

177. চীনের পুরাতন নাম কি?

a) পিকিং
b) ক্যাথে
c) মালয়
d) গল

178. কোন দেশের রাজাকে 'Son of God' বলা হতো?

a) ভুটান
b) নেপাল
c) জাপান
d) চীন

179. চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত?

a) কুমিংটাং
b) জিনজিয়াং
c) সাংহাই
d) কোনোটিই নয়

180. চীনের আইনসভার নাম কি?

a) গণ কংগ্রেস
b) কংগ্রেস
c) রাজ্যসভা
d) পার্লামেন্ট