এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

এশিয়া

423 প্রশ্ন

141. ভারতের অহিংস আন্দোলনের প্রবক্তা -

a) এ পি জে আবুল কালাম
b) ইন্দিরা গান্ধী
c) মাহাত্মা গান্ধী
d) জওহরলাল নেহেরু

142. 'টাইগার হিল' কোথায় অবস্থিত?

a) দার্জিলিং
b) কাশ্মীর
c) তামিলনাড়ু
d) চেন্নাই
ব্যাখ্যা:

টাইগার হিল ভারতের দার্জিলিং এ অবস্থিত। - টাইগার হিল থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়, তবে এখান থেকে দেখে মনে হয় যেন কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্টের চেয়ে উঁচু। - টাইগার হিলের উচ্চতা ২,৫৯০ মিটার।

143. সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় কোথায়?

a) হরিয়ানা
b) আগ্রা
c) বিহার
d) পাঞ্জাব
ব্যাখ্যা: সিন্ধু সভ্যতা প্রথম সনাক্ত করা হয় পাঞ্জাবে। - পাঞ্জাব অঞ্চলের হরপ্পাতে প্রথম ১৯২১ সালে এবং তারপর ১৯২২ সালে সিন্ধু (সিন্ধ) অঞ্চলের সিন্ধু নদীর কাছে মহেঞ্জোদারোতে সনাক্ত করা হয়েছিল।উভয় অংশই বর্তমান পাকিস্তানে, যথাক্রমে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে। - সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিলো দ্রাবিড় জাতি। - মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ ১৯৮০ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মনোনীত হয়েছিল। - বিশ্বের তিনটি প্রাচীনতম সভ্যতার মধ্যে-অন্য দুটি হল মেসোপটেমিয়া এবং মিশর।সিন্ধু সভ্যতা ছিল সবচেয়ে বিস্তৃত। - সিন্ধু সভ্যতা দুটি বড় শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো এবং ১০০টিরও বেশি শহর ও গ্রাম নিয়ে গঠিত বলে জানা যায়।

144. চীনের আইনসভার সদস্য কয়টি?

a) 2180
b) 2780
c) 2778
d) 2980
ব্যাখ্যা: ন্যাশনাল পিপলস কংগ্রেস হল গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ কক্ষ।

145. ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি সম্বলিত 'বেলফোর ঘোষণা' কখন দেয়া হয়েছিল?

a) 1914
b) 1917
c) 1939
d) 1948
ব্যাখ্যা: উত্তর: ১৯১৭. বেলফোর ঘোষণা (তারিখ ২ নভেম্বর ১৯১৭) হল ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি।

146. ইসরাইলকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?

a) পাকিস্তান
b) যুক্তরাষ্ট্র
c) ভারত
d) কিউবা
ব্যাখ্যা: উত্তর: যুক্তরাষ্ট্র। ১৯১৭ খ্রিস্টাব্দে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরাইল রাষ্ট্রের গোড়াপত্তন ঘটে। ইসরাইল ১৯৪৮ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে এবং তখন যুক্তরাষ্ট্রই প্রথম ইসরাইলকে স্বীকৃতি দেয়।

147. সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় কোথায়?

a) থাইল্যান্ড
b) ইন্দোনেশিয়া
c) ফিলিপাইন
d) মালয়েশিয়া
ব্যাখ্যা: পামওয়েল উৎপাদনে ইন্দোনেশিয়া প্রথম মালয়শিয়া দ্বিতীয়। অপশনে ইন্দোনেশিয়া না থাকলে উত্তর হবে মালয়শিয়া।

148. সিঙ্গাপুর কোন দেশের উপনিবেশ ছিল?

a) France
b) UK
c) Malaysia
d) Italy
ব্যাখ্যা: উত্তর: UK. ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে স্বাধীনতা লাভের পূর্বে সিঙ্গাপুর ব্রিটিশদের অধীনে একটি 'ক্রাউন কলোনি' ছিল।

149. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?

a) পাকিস্তান
b) সৌদি আরব
c) ইন্দোনেশিয়া
d) মিশর
ব্যাখ্যা: উত্তর: ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া প্রায় ৫,০০০ দ্বীপের সমন্বয়ে গঠিত এবং পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর রাজধানীর নাম জাকার্তা।

150. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিলা

a) গ্রিসে
b) মেসোপটেমিয়া
c) রোমে
d) ভারতে
ব্যাখ্যা: উত্তর: মেসোপটেমিয়া। খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে টাইগ্রিস ও ইউফ্রেতিস নদীর তীরে বর্তমান সময়ের ইরাক ও সিরিয়ায় গড়ে ওঠা সভ্যতাকে মেসোপটেমীয় সভ্যতা নামে অভিহিত করা হয়। মেসোপটেমীয় সভ্যতার চারটি পর্যায় ছিল। এগুলো হলো সুমেরীয় সভ্যতা, ব্যবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা।

151. চীনের প্রদেশ-

a) 22
b) 28
c) 25
d) 26
ব্যাখ্যা: উত্তর: ২২টি।

152. হিজবুল্লাহ কোন দেশের গেরিলা গোষ্ঠী?

a) ইয়েমেন
b) সিরিয়া
c) লেবানন
d) নাইজেরিয়া
ব্যাখ্যা: উত্তর: লেবানন। হিজবুল্লাহ (আক্ষরিক অর্থে "আল্লাহর দল" অথবা "ঈশ্বরের দল") — লেবানন ভিত্তিক শিয়া ইসলামপন্থী একটি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন।

153. নাইন ড্যাশ লাইন দাবিকৃত সমুদ্র অঞ্চল-

a) দক্ষিন চীন সাগর
b) জাপান সাগর
c) পূর্ব চীন সাগর
d) জাভা সাগর
ব্যাখ্যা:

উত্তর: দক্ষিণ চীন সাগর। দক্ষিণ চীন সাগরের বিরোধের মূল কারণ হল নাইন ড্যাশ লাইন যার অপর নাম নাইন ডটস লাইন। চীন তার দক্ষিণে হাইনান প্রদেশে একটি বিন্দু বসিয়ে তা থেকে সোজা চলে এসে থাইল্যান্ড উপসাগরে আর একটি বিন্দু বসাই যা একটি U আকৃতির সৃষ্টি করে। এই লাইনটি সেশন ফিলিপাইন সাগরে এসে। মূলত এই লাইনের কারণে দক্ষিণ চীন সাগরের ৮০ ভাগ চীনের দখলে চলে আসে।

154. জাতীয়তাবাদী চীনের প্রতিষ্ঠা-

a) 1911
b) 1912
c) 1949
d) 1919
ব্যাখ্যা: জাতীয়তাবাদী চীন প্রতিষ্ঠা পায় ১৯১২ সালে। প্রতিষ্ঠা করেন সান ইয়াত সেন।

155. ইন্দোনেশিয়ার নতুন রাজধানী কোন দ্বীপে অবস্থিত?

a) জাভা
b) সুমাত্রা
c) বোর্নিও
d) লোম্বক
ব্যাখ্যা: উত্তর: বোর্নিও। হাজার দ্বীপের দেশ খ্যাত ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হিসেবে দ্বীপশহর বোর্নিওর নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।

156. হংকং কত সালে চীনের আওতায় চলে আসে?

a) 1997
b) 1999
c) 1996
d) 1998
ব্যাখ্যা: উত্তর: ১৯৯৭ সালে। হংকং ব্রিটেনের একটি উপনিবেশ ছিল এবং ১৫৬ বছর ব্রিটেনের অধীনে ছিল। ১ জুলাই ১৯৯৭ ব্রিটেন চীনের কাছে হংকংকে হস্তান্তর করে।

157. ‘নাগার্নো-কারাবাখ’ কোন দুটি দেশের করিডাের?

a) আজারবাইজান-আর্মেনিয়া
b) আর্মেনিয়া-লাটভিয়া
c) রাশিয়া-আর্মেনিয়া
d) কাজাখস্তান-আজারবাইজান
ব্যাখ্যা: উত্তর: আজারবাইজান-আর্মেনিয়া। আধুনিক নাগর্নো-কারাবাখের অঞ্চলটি কারাবাখের ঐতিহাসিক অঞ্চলের একটি অংশ গঠন করে, যা কুরা এবং আরাক্স নদী এবং আধুনিক আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তের মধ্যে অবস্থিত।

158. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?

a) নীল
b) আমাজন
c) ইয়াংসিকিয়াং
d) যমুনা
ব্যাখ্যা: উত্তর: ইয়াংসিকিয়াং। এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং। নদীটি চীনে অবস্থিত। তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে।

159. The Suez Canal connects the-

a) Baltic sea and the Caspian sea
b) Mediterranean sea and the Red sea
c) Red sea and the Caspian sea
d) Mediterrancean sea and the North sea
ব্যাখ্যা: উত্তর: Mediterranean sea and the Red sea. The Suez Canal is a man-made waterway connecting the Mediterranean Sea to the Indian Ocean via the Red Sea.

160. বর্তমানে বিশ্বের উচ্চতম সেতু ‘বেইপানজিয়াং' কোন দেশে অবস্থিত?

a) দক্ষিণ কোরিয়া
b) জাপান
c) যুক্তরাষ্ট্র
d) চীন
ব্যাখ্যা: উত্তর: চীন। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতুটি চীনের গুইঝাউ প্রদেশের পাহাড়ি অঞ্চলের বেইপানজিয়াং নদীর ওপর নির্মিত। এটির উচ্চতা ২৭৫ মিটার।