এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

এশিয়া

423 প্রশ্ন

101. মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?

a) বাংলাদেশ-মিয়ানমার
b) মিয়ানমার-চীন
c) বাংলাদেশ-ভারত
d) ভারত-মিয়ানমার
ব্যাখ্যা: উত্তর: বাংলাদেশ - মিয়ানমার। মংডু হলো বাংলাদেশের কক্সবাজার সীমান্তে মিয়ানমারের একটি জেলা শহর। নাফ নদীর মাধ্যমে মংডু ও বাংলাদেশের টেকনাফ শহর আলাদা হয়ে আছে।

102. লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?

a) ভারত ও পাকিস্তান
b) ইসরাইল ও জর্ডান
c) দক্ষিণ ও উত্তর কোরিয়া
d) চীন ও ভারত
ব্যাখ্যা: উত্তর: ভারত ও পাকিস্তান। 'লাইন অব কন্ট্রোল' কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। কারগিল ও দ্রাস নিয়ন্ত্রণ রেখার দুটি শহর। 'লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল' বলতে ভারত ও চীনের সীমান্তবর্তী রেখাকে বোঝায়। নর্দার্ন লিমিট লাইনঃ পিত সাগরে অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সমুদ্রসীমা।

103. ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?

a) চীন ও রাশিয়া
b) চীন ও ভারত
c) ভারত ও পাকিস্তান
d) পাকিস্তান ও আফগানিস্তান
ব্যাখ্যা: উত্তর: চীন ও ভারত। ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের অন্তর্গত তিব্বতের সুবর্ণ সিঁড়ি সিয়াং ও লোহিত সীমান্তজুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত। লাইন অব একচুয়াল কন্ট্রোল: চীন ও ভারতের সীমান্তবর্তী রেখা। লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা। ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।

104. কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?

a) ভারত ও নেপাল
b) পাকিস্তান ও চীন
c) ভুটান ও ভারত
d) বাংলাদেশ ও ভারত
ব্যাখ্যা: উত্তর: ভারত ও নেপাল। 'কালাপানি' অমীমাংসিত ভূখণ্ডটি নেপালের মহাকালী এবং ভারতের উত্তরখণ্ড সীমানায় অবস্থিত।

105. বাংলাদেশের ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

a) নাফ
b) কর্ণফুলী
c) নবগঙ্গা
d) ভগীরথী
ব্যাখ্যা: উত্তর: নাফ। নাফ নদী আরাকান পাহাড়ে উৎপত্তি লাভ করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশ ও মায়ানমারের মাঝ বরাবর দুই দেশকে বিভক্ত করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

106. দূর প্রাচ্যের একটি দেশ-

a) ইরান
b) জাপান
c) কম্বোডিয়া
d) ভিয়েতনাম
ব্যাখ্যা: উত্তর: জাপান। প্রাচ্য শব্দের অর্থ পূর্ব। পৃথিবীর মানচিত্রে এশিয়া মহাদেশ পূর্বদিকে অবস্থিত। এশিয়া মহাদেশের সবথেকে পূর্ব দিকের ৫টি দেশঃ চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়াকে দূর প্রাচ্যের দেশ বলা হয়।

107. দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ-

a) উত্তর কোরিয়া
b) দক্ষিণ কোরিয়া
c) চীন
d) ভিয়েতনাম
ব্যাখ্যা: উত্তর: ভিয়েতনাম। দক্ষিণ পূর্ব এশিয়াকে ঐতিহাসিকভাবে ইন্দোচীন নামেও ডাকা হয়। এটি কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, উপদ্বীপীয় মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম রাষ্ট্রগুলি নিয়ে গঠিত।

108. ডুরান্ড লাইনটি কী?

a) পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা
b) ভারত ও চীনের মধ্যকার সীমারেখা
c) ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা
d) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা: উত্তর: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা। ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা। লাইন অব একচুয়াল কন্ট্রোল: চীন ও ভারতের সীমান্তবর্তী রেখা। লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা।

109. ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন-

a) লোক কল্যান মার্গ
b) শান্তি ভবন
c) দেবালয়
d) লালভবন
ব্যাখ্যা: উত্তর: লোক কল্যান মার্গ।

110. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?

a) তাম্র যুগের
b) আর্য যুগের
c) সুমেরীয় যুগের
d) শহরভিত্তিক যুগের
ব্যাখ্যা: উত্তর: তাম্র যুগের। সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা।এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা। এই সভ্যতা প্রস্তর যুগে বিকাশ লাভ করে (প্রাচীন যুগকেই প্রস্তর যুগ বলে)।

111. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়-

a) ১৯৬২ সালে
b) ১৯৮৬ সালে
c) ১৯৭৮ সালে
d) ১৯৮২ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৮২ সালে। ১৫ অক্টোবর ১৯৮২, মিয়ানমার সরকার যে নাগরিকত্ব আইন প্রকাশ করে সেখানে ১৩৫ টি গোত্র নাগরিকত্ব লাভ করলেও রোহিঙ্গাদের অস্বীকার করা হয়। ২০১৩ সালে জাতিসংঘ রোহিঙ্গাদের বিশ্বের অন্যতম নিগৃহীত সংখ্যালঘু জনগোষ্ঠী হিসেবে উল্লেখ করেছে।

112. ভারতের 'সেভেন সিস্টার্স' রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়-

a) কেরালা
b) মনিপুর
c) ত্রিপুরা
d) মিজোরাম
ব্যাখ্যা: উত্তর: কেরালা। সেভেন সিস্টারস হলো বাংলাদেশের উত্তর - পূর্বে অবস্থিত ভারতের সীমান্ত থেকে প্রায় বিচ্ছিন্ন সাতটি রাজ্য, যারা ভারতের নিকট থেকে স্বাধীনতার জন্য লড়াই করছে। রাজ্যগুলো হলো আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম অরুণাচল ও নাগাল্যান্ড। কেরালা দক্ষিণ ভারতের রাজ্য।

113. আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?

a) আফগানি
b) ফার্সি
c) পশতু
d) তুর্কি
ব্যাখ্যা: উত্তর: পশতু। পশতু এবং ফার্সি আফগানিস্তানের দুটি সরকারী ভাষা।

114. ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল?

a) মিজোরাম
b) অরুণাচল
c) মণিপুর
d) মেঘালয়
ব্যাখ্যা: উত্তর: মণিপুর। মণিপুরের রাজধানী- ইম্ফল। মিজোরামের রাজধানী- আইজল। মেঘালয়ের রাজধানী- শিলং। অরুণাচলের রাজধানী- ইটানগর।

115. বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য Statue of Unity ভারতের কোন রাজ্যে অবস্থিত?

a) মহারাষ্ট্র
b) গুজরাট
c) কেরালা
d) তামিলনাড়ু
ব্যাখ্যা: উত্তর: গুজরাট। ** বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অব ইউনিটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। ** স্ট্যাচু অব ইউনিটি ভাস্কর্যে ভারতের সাবেক বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রথম উপপ্রধানমন্ত্রী সরদার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ** স্ট্যাচু অব ইউনিটির ভাস্কর শিল্পী রাম ভি সুতার।

116. Which city is known as the Pink City?

a) Joypur
b) Beijing
c) Tokyo
d) Delhi
ব্যাখ্যা: উত্তর: Joypur.

117. ‘তক্ষশীলা’ কোথায় অবস্থিত?

a) শ্রীলংকা
b) ভারত
c) পাকিস্তান
d) নেপাল
ব্যাখ্যা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত বৌদ্ধ ধর্মের স্মৃতিবিজড়িত এবং গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে তক্ষশীলা। বৌদ্ধ ধর্মানুসারীরা তক্ষশীলাকে অত্যন্ত পবিত্রস্থান মনে করে।

118. আকিয়াব কোন দেশের সমুদ্র বন্দর?

a) জর্ডান
b) মায়ানমার
c) মিশর
d) ইরান
ব্যাখ্যা: আকিয়াব মিয়ানমারের একটি সমুদ্রবন্দর। অন্যদিকে জর্ডানের বিখ্যাত সমুদ্রবন্দরের নাম আকাবা। মিশরের পোর্ট সৈয়দ এবং ইরানের বন্দর আব্বাস সমুদ্র বন্দর বিবিধ কারণে গুরুত্বপূর্ণ।

119. Research and Analysis Wing কোন দেশের গোয়েন্দা সংস্থা?

a) ভারত
b) যুক্তরাষ্ট্র
c) রাশিয়া
d) ইসরাইল
ব্যাখ্যা: Research and Analysis Wing (RAW) ভারতের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা। এটির প্রধান কার্যালয় নয়াদিল্লিতে অবস্থিত।

120. মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম কী?

a) ক. চিলকট কমিশন
b) খ. নাথান কমিশন
c) গ. আনান কমিশন
d) ঘ. কোনোটিই নয়