181.
তিব্বতের ধর্মীয় নেতাকে বলা হয়-
a) পোপ
b) ভিক্ষু
c) দালাইলামা
✓
d) কনফুসিয়াস
182.
বিশ্বের কোন শহর 'নিষিদ্ধ শহর' নামে পরিচিত?
a) লাসা
✓
b) উলাম্বাটের
c) কাবুল
d) কোনোটিই নয়
183.
তেনজিন গিয়াতসো (তিব্বতের ১৪তম ধর্মগুরু) কোন নামে অধিক পরিচিত?
a) ক. লাসা
b) খ. ভিক্ষু
c) গ. দালাইলামা
✓
d) ঘ. কনফুসিয়াস
184.
ভারত মহাসাগরীয় অঞ্চলের সদস্য নয় কোন দেশ?
a) ক. থাইল্যান্ড
b) খ. বাংলাদেশ
c) গ. পাকিস্তান
✓
d) ঘ. মরিশাস
185.
পারস্য উপসাগরের আঞ্চলিক পরিষদের সদস্য-
a) ক. ০৮টি
b) খ. ০৭টি
c) গ. ০৫টি
d) ঘ. ০৬টি
✓
186.
তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত?
a) কেন্টন
b) হংকং
c) সাংহাই
d) বেইজিং
✓
ব্যাখ্যা:
তিয়েন আনমেন স্কয়ার চীনের বেইজিংয়ে অবস্থিত। ১৯৮৯ সালের আন্দোলনের জন্য এই স্কয়ার বিখ্যাত।
187.
কত খ্রিস্টাব্দে ব্রিটেন চীনের কাছ থেকে হংকং শহর লিজ গ্রহণ করে?
a) 1997
b) 1898
✓
c) 1897
d) 1899
ব্যাখ্যা:
হংকং চীনের একটি বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল।
নানকিং চুক্তি [Treaty of Nanking ]- ১৮৪২ খ্রিষ্টাব্দ প্রথম আফিমের যুদ্ধে ব্রিটেনের নিকট চীন পরাজিত হলে হংকং ব্রিটিশ কলোনিতে পরিণত হয়।
১৮৯৮ খ্রিষ্টাব্দ চীন ৯৯ বছরের জন্য হংকং ব্রিটিশ সরকারের নিকট লিজ দেয়।
188.
গণ চীনের প্রতষ্ঠাতা কে?
a) সান ইয়াত সেন
b) চিয়নাং কাইশেক
c) মাও সে তুং
✓
d) ঝউ এন লাই
ব্যাখ্যা:
মাও সেতুং ১৯৪৯ সালে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে চিয়াং কাইশেক কে হটিয়ে 'গণ প্রজাতন্ত্রী' (The People's Republic of China) চীনের সূচনা করেন।
189.
চীনের আইনসভার নাম কী?
a) গ্রেট হল অব চায়না
b) ন্যাশনাল কংগ্রেস
c) ন্যাশনাল পিপলস কংগ্রেস
✓
d) কংগ্রেস অব দ্য পিপল
ব্যাখ্যা:
চীনের আইনসভার নাম National People’s Congress
আইনসভা ভবনের নাম - গ্রেট হল অব দ্যা পিপল
সদস্য সংখ্যা - ২৯৮০
190.
বাংলাদেশ BRI এর সাথে যুক্ত হয় কত সালে?
a) 2016
✓
b) 2017
c) 2015
d) 2018
ব্যাখ্যা:
২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এর ঢাকা সফরের সময় 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যোগ দেয়।
191.
চীনের বিতর্কিত নাইন ড্যাশ লাইন অবস্থিত কোন সাগরে?
a) চীন সাগর
b) পূর্ব চীন সাগর
c) পীত সাগর
d) দক্ষিণ চীন সাগর
✓
ব্যাখ্যা:
দক্ষিণ চীন সাগরের বিরোধের মূল কারণ হল নাইন ড্যাশ লাইন যার অপর নাম নাইন ডটস লাইন।
দক্ষিণ চীন সাগরে চীন যে নাইন ড্যাস লাইন স্থাপন করেছে তা আন্তর্জাতিক সমুদ্র আইন (UNCLOS) কে অমান্য করা হয়েছে, এ কারণে এই নাইন ড্যাস লাইন নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা হয়। মামলার রায় প্রকাশিত হয় ২০১৩ সালে এবং যেখানে নাইন ড্যাস লাইন অবৈধ ঘোষণা করা হয়েছে।
192.
জাতিসংঘের 'Uniting for Peace resolution' কার্যকর হয় কত সালে?
a) 1950
b) 1951
c) 1952
d) 1953
✓
ব্যাখ্যা:
১৯৫০ সালের ২৫ জুন উত্তর কোরীয় বাহিনী ৩৮তম সমান্তরাল রেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করলে যুদ্ধ বেঁধে যায়।
১৯৫১ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব (Uniting for Peace resolution) দেয়। কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব কার্যকর হয় দুবছর পর, ১৯৫৩ সালের ২৭ জুলাই।
193.
কোন প্রাচীন সভ্যতায় হাম্মুরাবি আইন প্রচলিত হয়েছিল?
a) ফিনিশিয়
b) এসিরিয়
c) ক্যালডিয়
d) ব্যাবিলনীয়
✓
ব্যাখ্যা:
ব্যাবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান আইনের ক্ষেত্রে।
বিখ্যাত আইন সংকলক - হাম্মুরাবি
194.
কারা সপ্তাহকে ৭ দিনে বিভক্ত করেছিল?
a) গ্রিকরা
b) ব্যাবিলনীয়রা
c) ক্যালডিয়রা
✓
d) ফিনিশিয়
ব্যাখ্যা:
ক্যালডিয় সভ্যতাকে নতুন ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়।
তারা সপ্তাহকে ৭ দিনে ভাগ , দিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ এবং বছরের দৈর্ঘ্য বের করেছিল।
195.
পারস্য উপসাগরীয় দেশ নয় কোনটি?
a) ইয়েমেন
✓
b) ওমান
c) বাহরাইন
d) কাতার
ব্যাখ্যা:
পারস্য উপসাগরীয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক এবং ইরান।
196.
কাজাখস্তানের রাজধানী-
a) নুর সুলতান
b) আস্তানা
✓
c) আশখাবাদ
d) দুশানবে
ব্যাখ্যা:
কাজাখস্তানের রাজধানী- আস্তানা
তাজিকিস্তানের রাজধানী- দুশানবে
তুর্কমিনিস্তানের রাজধানী- আশখাবাদ
197.
BRI প্রকল্পের আওতায় ইকোনমিক করিডর রয়েছে কয়টি?
198.
আন্দামান সাগরের উপকূলবর্তী রাষ্ট্র কোনটি?
a) Tango
b) Tibet
c) Thailand
✓
d) Tasmania
ব্যাখ্যা:
উত্তর: থাইল্যান্ড।
আন্দামান সাগর, ভারত মহাসাগরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি সাগর।
এর পশ্চিমে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তরে মায়ানমার, পূর্বে মায়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়া, এবং দক্ষিণে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ।
199.
সুবর্ণভূমি কোন দেশের বিমানবন্দর?
a) ভারত
b) ইন্দোনেশিয়া
c) নেপাল
d) থাইল্যান্ড
✓
ব্যাখ্যা:
উত্তর: থাইল্যান্ড।
সুবর্ণভূমি বিমানবন্দর থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত বিশ্বের চতুর্থ বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর।
200.
প্রাচ্যের ভেনিস কোনটি?
a) সিংগাপুর
b) চিটাগাং
c) ব্যাংকক
✓
d) ওসাকা
ব্যাখ্যা:
উত্তর: ব্যাংকক।
প্রাচ্যের ভেনিস- ব্যাংকক।
উত্তরের ভেনিস- স্টকহোম।