এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

এশিয়া

423 প্রশ্ন

221. বিশ্ব রপ্তানিতে শীর্ষ দেশ-

a) ক. জার্মানি
b) খ. চীন
c) গ. জাপান
d) ঘ. রাশিয়া

222. বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী কোন দেশের?

a) ক. ভারত
b) খ. থাইল্যান্ড
c) গ. চীন
d) ঘ. রাশিয়া

223. ওয়ান বেল্ট, ওয়ান রোড’ এর প্রস্তাব কোন দেশ করেছে?

a) ক. যুক্তরাষ্ট্র
b) খ. ভারত
c) গ. চীন
d) ঘ.রাশিয়া

224. সাংহাই ফাইভ' এর প্রধান উদ্দেশ্য কী?

a) ক অস্ত্র নিয়ন্ত্রণ
b) খ. সড়ক নির্মাণ
c) গ. প্রযুক্তি হস্তান্তর
d) ঘ. সীমান্ত বিরোধ নিরসন

225. কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?

a) হংকং
b) শ্রীলংকা
c) ম্যাকাও
d) বাংলাদেশ

226. ফরমোজার বর্তমান নাম কি?

a) ক. তাইওয়ান
b) খ. থাইল্যান্ড
c) গ. পোল্যান্ড
d) ঘ. মাঞ্চুরিয়া

227. The name of the central bank of India is-

a) a. Reserve Bank of India
b) b. Central Bank of India
c) c. State Bank of India
d) d. Bank of India

228. কোন আরব রাষ্ট্রটি সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয়?

a) তুরস্ক
b) সংযুক্ত আরব আমিরাত
c) বাহারাইন
d) মিশর
ব্যাখ্যা: - ১৫ সেপ্টেম্বর, ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে - সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। - এ পর্যন্ত ইসরাইলকে স্বীকৃতিদানকারী আরব দেশ - ৪ টি এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ - ১৯ টি। - প্রথম আরব দেশ হিসাবে ‘মিশর’ ১৯৭৮ সালে; দ্বিতীয় আরব দেশ হিসাবে জর্ডান - ১৯৯৪ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। - প্রথম মুসলিম দেশ হিসাবে ‘তুরস্ক' ১৯৪৯ সালে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।

229. লিরা কোন দেশের মুদ্রা?

a) নরওয়ে
b) তুরস্ক
c) রাশিয়া
d) মায়ানমার

230. পেসো কোন দেশের মুদ্রা?

a) মালয়েশিয়া
b) ইসরায়েল
c) ব্রাজিল
d) ফিলিপাইন

231. মালাক্কা প্রণালীর অবস্থান-

a) পশ্চিম এশিয়ার
b) দক্ষিণ এশিয়ার
c) পূর্ব এশিয়ায়
d) দক্ষিণ-পূর্ব এশিয়ায়
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার। মালাক্কা প্রণালী দক্ষিণ-পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত।

232. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে-

a) বেরিং প্রণালী
b) সুন্দা প্রণালী
c) মালাক্কা প্রণালী
d) মেসিনা প্রণালী
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে এবং সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে। বেরিং প্রণালী বেরিং সাগর ও উত্তর মহাসাগরকে যুক্ত করেছে এবং উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। সুন্দা প্রণালী ভারত মহাসাগরে ও জাভা সাগরকে যুক্ত এবং সুমাত্রা ও জাভাকে পৃথক করেছে। মেসিনা প্রণালীটির ইনিয়ান ও আইওনিয়ান সাগরকে যুক্ত এবং ইতালি ও সিসিলিকে পৃথক করেছে।

233. আরব সাগর ও লােহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম-

a) মালাক্কা
b) দার্দানেলিস
c) হরমুজ
d) বাব-এল-মান্দেব
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ বাব-এল-মান্দেব। বাব-এল-মান্দেব প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত এবং এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে। দার্দানেলিস প্রণালী ইজিয়ান সাগর ও মর্মর সাগরকে যুক্ত এবং এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত এবং আরব ও ইরানকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত এবং সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে।

234. কোন প্রণালী মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে?

a) জিব্রাল্টার
b) বসফরাস
c) পক
d) মালাক্কা
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ বসফরাস। বসফরাস প্রণালী এশিয়া ও ইউরােপকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী আটলান্টিক ও ভূমধ্যসাগরকে যুক্ত এবং আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক এবং ভারত মহাসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে। মালাক্কা প্রণালী বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত এবং সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে।

235. ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযােগকারী প্রণালীর নাম-

a) বসফরাস
b) দার্দানেলিস
c) বেরিং
d) জিব্রাল্টার
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ দার্দানেলিস। দার্দানেলিস প্রণালী ইজিয়ান সাগর ও মর্মর সাগরকে যুক্ত এবং এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে। বসফরাস প্রণালী মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত এবং এশিয়া ও ইউরােপকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী আটলান্টিক ও ভূমধ্যসাগরকে যুক্ত এবং আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে। বেরিং প্রণালী বেরিং সাগর ও উত্তর মহাসাগরকে যুক্ত করেছে এবং উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে।

236. নিচের কোনটি জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরােধপূর্ণ দ্বীপ?

a) সেনকাকু দ্বীপ
b) প্যারােসেল দ্বীপ
c) স্প্রাটলি দ্বীপপুঞ্জ
d) তাকেশিমা দ্বীপ
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ তাকেশিমা দ্বীপ। সেনকাকু দ্বীপ নিয়ে চীন ও জাপানের মধ্যে বিরােধ রয়েছে। ফক্‌ল্যান্ড দ্বীপ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধ রয়েছে। প্যারাসেল দ্বীপপুঞ্জটি নিয়ে চীন, তাইওয়ান ও ভিয়েতনামের মাঝে বিরোধ রয়েছে।

237. নিচের কোনটি ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরােধপূর্ণ দ্বীপ?

a) আবু মুসা দ্বীপ
b) হানিস দ্বীপপুঞ্জ
c) স্প্রাটলি দ্বীপপুঞ্জ
d) নানশা দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ আবু মুসা দ্বীপ। হানিস দ্বীপ নিয়ে ইয়েমেন ও ইরিত্রিয়ার মধ্যে বিরোধ আছে। স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে চীন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ আছে। নানশা দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সাথে ফিলিপাইন ও মালয়েশিয়ার বিরোধ রয়েছে।

238. নানশা দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?

a) আরব সাগর
b) পূর্ব চীন সাগর
c) দক্ষিণ চীন সাগর
d) পারস্য উপসাগর
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ দক্ষিণ চীন সাগর। নানশা দ্বীপপুঞ্জ নিয়ে চীনের সাথে ফিলিপাইন ও মালয়েশিয়ার বিরোধ রয়েছে।

239. তাকেশিমা দ্বীপ কোন সাগরে অবস্থিত?

a) জাপান সাগর
b) পূর্ব চীন সাগর
c) দক্ষিণ চীন সাগর
d) পারস্য উপসাগর
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ জাপান সাগর।

240. আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?

a) ভারত
b) চীন
c) রাশিয়া
d) কানাডা
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ রাশিয়া। কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং শীতলতম দেশ। আয়তনে বিশ্বের ৪র্থ বৃহত্তম দেশ চীন। আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান।