341.
এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
a) ইয়েমেন
✓
b) কাতার
c) ওমান
d) ইরাক
ব্যাখ্যা:
উত্তর: ইয়েমেন।
এডেন ইয়েমেনের একটি শহর। ২০১৫ সাল থেকে শহরটি ইয়েমেনের অস্থায়ী রাজধানী। এডেন সমুদ্রবন্দরটি একটি সুপ্ত আগ্নেয়গিরির জ্বালামুখে অবস্থিত।
342.
এশিয়ান হাইওয়ে করবে কোন সংস্থা?
a) সার্ক
b) আসিয়ান
c) এসকাপ
✓
d) বিমসটেক
ব্যাখ্যা:
উত্তর: এসকাপ।
এসকাপ: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসকাপ। এর সদস্য সংখ্যা ৫৩। গ্রেট এশিয়ান হাইওয়ে নামে পরিচিত আন্তঃএশিয়া যোগাযোগ ব্যবস্থা বা এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক (এএইচ) এশিয়া ও ইউরোপের দেশসমূহ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএন-এসক্যাপ) এর একটি সহযোগী প্রকল্প।
সার্ক: দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এর সদস্য দেশগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান।
আসিয়ান: দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা যা ১৯৬৭ সালে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়।
বিমসটেক: দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশ- বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা, যারা মূলত বঙ্গোপসাগরের তীরবর্তী এবং এর উপর নির্ভরশীল।
343.
ম্যাকাইভার বিশ্বদ্বীপ বলতে কোন অঞ্চলকে বুঝিয়েছেন?
a) পূর্ব ইউরোপকে
✓
b) মধ্য ইউরোপকে
c) উপকূলীয় দেশকে
d) দ্বীপদেশকে
ব্যাখ্যা:
উত্তর: পূর্ব ইউরোপকে।
344.
রিংরোড প্রকল্পের অন্তর্ভুক্ত নয়-
a) বাংলাদেশ
✓
b) মিয়ানমার
c) চীন
d) ভারত
ব্যাখ্যা:
উত্তর: বাংলাদেশ।
345.
গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ?
a) মিশর ও ইসরায়েল
b) সিরিয়া ও ইসরায়েল
✓
c) জর্ডান ও সিরিয়া
d) রাশিয়া ও জর্জিয়া
ব্যাখ্যা:
উত্তর: সিরিয়া - ইসরায়েল।
গোলান মালভূমি, গোলান পর্বতমালার অংশ।
ইসরাইলের উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার এই অঞ্চলটি ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল দখল করে নিয়েছিল।
346.
প্রাচ্যে Silk Route শুরু করেন কোন রাজবংশ?
a) হান রাজবংশ
✓
b) পাল রাজবংশ
c) সেন রাজবংশ
d) চিয়াং রাজবংশ
ব্যাখ্যা:
উত্তর: হান রাজবংশ।
সিল্ক রোড চীনের হান সাম্রাজ্যের সময় প্রতিষ্ঠিত হয়।
সিল্ক বা রেশম বাণিজ্যকে কেন্দ্র করে এই রাস্তা নির্মাণ করা হয় বলে এর নামকরণ করা হয় সিল্ক রোড। সিল্ক রোড কে সিল্ক রুট নামেও অভিহিত করা হয়। ১৮৮৭ সালে এই নামকরণ করেন জার্মান ভূতত্ত্ববিদ ফার্ডিন্যান্ড ভন রিথোফেন।
347.
সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল?
a) ৩৮° সমান্তরাল
b) ১৭° সমান্তরাল
✓
c) ২৩° সমান্তরাল
d) ১৮° সমান্তরাল
ব্যাখ্যা:
উত্তর: ১৭° সমান্তরাল।
348.
দূর প্রাচ্যের একটি দেশ-
a) ইরান
b) জাপান
✓
c) কম্বোডিয়া
d) ভিয়েতনাম
ব্যাখ্যা:
উত্তর: জাপান।
প্রাচ্য শব্দের অর্থ পূর্ব। পৃথিবীর মানচিত্রে এশিয়া মহাদেশ পূর্বদিকে অবস্থিত।
এশিয়া মহাদেশের সবথেকে পূর্ব দিকের ৫টি দেশঃ চীন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়াকে দূর প্রাচ্যের দেশ বলা হয়।
349.
দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ-
a) উত্তর কোরিয়া
b) দক্ষিণ কোরিয়া
c) চীন
d) ভিয়েতনাম
✓
ব্যাখ্যা:
উত্তর: ভিয়েতনাম।
দক্ষিণ পূর্ব এশিয়াকে ঐতিহাসিকভাবে ইন্দোচীন নামেও ডাকা হয়। এটি কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, উপদ্বীপীয় মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম রাষ্ট্রগুলি নিয়ে গঠিত।
350.
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
a) ডুরান্ড লাইন
b) ৩৮ তম অক্ষরেখা
✓
c) ম্যাজিনো লাইন
d) ম্যাকমোহন লাইন
ব্যাখ্যা:
উত্তর: ৩৮ তম অক্ষরেখা।
৩৮ তম অক্ষরেখা: উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা।
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।
ম্যাকমোহন লাইন: ভারত ও চীনের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।
ম্যাজিনো লাইন: জার্মান আক্রমণ হতে রক্ষা পাবার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।
351.
এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী?
a) জিব্রাল্টার প্রণালী
b) হরমুজ প্রণালী
c) পক প্রণালী
d) বসফরাস প্রণালী
✓
ব্যাখ্যা:
উত্তর: বসফরাস প্রণালী।
পক প্রণালী:ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক এবং ভারত মহাসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে।
জিব্রাল্টার প্রণালী: আটলান্টিক ও ভূমধ্যসাগরকে যুক্ত এবং আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে।
হরমুজ প্রণালী: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত এবং আরব ও ইরানকে পৃথক করেছে।
বসফরাস প্রণালী: কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সাথে যুক্ত করেছে এবং এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে।
352.
বেরিং প্রণালী' কোন দুটো মহাদেশকে পৃথক করেছে?
a) উত্তর আমেরিকা ও এশিয়া
✓
b) এশিয়া ও ইউরোপ
c) আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা
d) আফ্রিকা ও ইউরোপ
ব্যাখ্যা:
উত্তর: উত্তর আমেরিকা ও এশিয়া।
বেরিং প্রণালী: বেরিং সাগর ও উত্তর মহাসাগরকে যুক্ত করেছে এবং পৃথক করেছে উত্তর আমেরিকা ও এশিয়াকে।
353.
মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী?
a) পক প্রণালী
b) জিব্রাল্টার প্রণালী
c) মালাক্কা প্রণালী
✓
d) ডোভার প্রণালী
ব্যাখ্যা:
উত্তর: মালাক্কা প্রণালী।
পক প্রণালী: ভারত মহাসাগর ও আরব সাগরকে যুক্ত এবং ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে।
জিব্রাল্টার প্রণালী: আটলান্টিক ও ভূমধ্যসাগরকে যুক্ত এবং আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে।
মালাক্কা প্রণালী: যুক্ত করেছে বঙ্গোপসাগর ও জাভা সাগরকে।
ডোভার প্রণালী: ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে যুক্ত এবং ফ্রান্স ও বৃটেনকে পৃথক করেছে।
354.
সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
a) আর্য যুগের
b) সুমেরীয় যুগের
c) শহর ভিত্তিক যুগের
d) তাম্র যুগের
✓
ব্যাখ্যা:
সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ (তাম্র) যুগের সভ্যতা। এখানে লোহার কোন জিনিস পাওয়া যায়নি। এ প্রাচীন সভ্যতা আবিষ্কৃত হয় ১৯২১ সালে। সভ্যতাটি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল বলে এটি ‘সিন্ধু সভ্যতা' নামে পরিচিত।
দ্রাবিড় জাতি এ সভ্যতা গড়ে তুলেছিল বলে মনে করা হয়। হরপ্পা নগরীটি গড়ে উঠেছিল সিন্ধুর উপনদী রাভী'র তীরে। এটি অবস্থিত বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।
355.
ভারত কবে প্রজাতন্ত্রে পরিণত হয়?
a) ১৫ আগস্ট ১৯৪৭
b) ২৬ জানুয়ারি ১৯৪৮
c) ২৬ জানুয়ারি ১৯৪৯
d) ২৬ জানুয়ারি ১৯৫০
✓
ব্যাখ্যা:
১৯৪৭ সালের ১৫ আগস্ট যুক্তরাজ্যের নিকট হতে স্বাধীনতা লাভ করে।
১৯৫০ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্রে পরিণত হয় ।
356.
মহাত্মা গান্ধীর আত্মজীবনী -
a) The Story of My Experiment with Truth
b) The History of My Experiments with Truths
c) The Story of My Experiments with Truth
✓
d) The History of My Experiments with Truth
357.
ভারতের প্রদেশের আইনসভার নাম কী?
a) জনসভা
b) রাজ্যসভা
c) লোকসভা
d) বিধান সভা
✓
ব্যাখ্যা:
ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট।
উচ্চকক্ষ - রাজ্য সভা
নিম্নকক্ষ - লোকসভা
রাজ্যের আইনসভার নাম - বিধানসভা
358.
পক প্রণালী সংযুক্ত করেছে-
a) পূর্ব চীন সাগর ও জাপান সাগরকে
b) ভারত মহাসাগর ও জাভা সাগরকে
c) উওর সাগর ও বেরিং সাগরকে
d) বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ বঙ্গোপসাগর ও মান্নার উপসাগর।
পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে।
359.
চিকেন নেক কোনটি?
a) সিলিগুড়ি করিডাের
✓
b) কোলিল করিডাের
c) দুই জার্মানির সংযােগস্থল
d) তিনবিঘা করিডাের
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ সিলিগুড়ি করিডাের।
শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগরক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড।
পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত এই ভূখণ্ডের আকৃতি মুরগির ঘাড়ের মতো বলে একে চিকেন'স নেক নামেও অভিহিত করা হয়।
360.
লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
a) ভারত ও পাকিস্তান
✓
b) ইসরাইল ও জর্ডান
c) দক্ষিণ ও উত্তর কোরিয়া
d) চীন ও তাইওয়ান
ব্যাখ্যা:
উত্তর: ভারত ও পাকিস্তান।
'লাইন অব কন্ট্রোল' কাশ্মীরের পাকিস্তান ও ভারতের সীমান্ত বরাবর কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা। কারগিল ও দ্রাস নিয়ন্ত্রণ রেখার দুটি শহর।
'লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল' বলতে ভারত ও চীনের সীমান্তবর্তী রেখাকে বোঝায়।
নর্দার্ন লিমিট লাইনঃ পিত সাগরে অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সমুদ্রসীমা।