1.
কটন রুটের উদ্দেশ্য নিম্নের কোনটি?
a) ভারত মহাসাগরে ভারতের বাণিজ্য বৃদ্ধি করা
b) আটলান্টিক মহাসাগরে ভারতের উপস্থিতি বাড়ানাে
c) ভারত মহাসাগরে মৎস্য আহরণ বৃদ্ধি করা
d) ভারত মহাসাগরে ভারতের সামরিক উপস্থিতি জোরদার করা
✓
ব্যাখ্যা:
উত্তর: ভারত মহাসাগরে ভারতের সামরিক উপস্থিতি জোরদার করা।
চীনের সিল্ক রুট অর্থনৈতিক কৌশলের বিপরীতে তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে কটন রুট কৌশলের আশ্রয় নিতে যাচ্ছে।
2.
হাম্বানটোটা বন্দর কোন দেশে অবস্থিত?
a) ভারত
b) শ্রীলংকা
✓
c) কেনিয়া
d) জিবুতি
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ শ্রীলংকা।
মগমপুর মাহিন্দা রাজাপক্ষে বন্দর বা হাম্বানটোটা বন্দর হল দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। ২০১৭ সালে চীনকে ১.১ বিলিয়ন ডলারের বিনিময়ে বন্দরের জন্য ৯৯ বছরের লিজ দেওয়া হয়েছিল।
3.
কত বছরের জন্য চীন শ্রীলংকার কাছ থেকে হাম্বানটোটা বন্দর লিজ নেয়?
a) ৯০ বছর
b) ৯৫ বছর
c) ১০০ বছর
d) ৯৯ বছর
✓
ব্যাখ্যা:
মগমপুর মাহিন্দা রাজাপক্ষে বন্দর বা হাম্বানটোটা বন্দর হল দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। ২০১৭ সালে চীনকে ১.১ বিলিয়ন ডলারের বিনিময়ে বন্দরের জন্য ৯৯ বছরের লিজ দেওয়া হয়েছিল।
4.
শ্রীলংকাকে ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালী?
a) বেরিং
b) মালাক্কা
c) মান্নার
d) পক
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ পক।
পক প্রণালী ভারত মহাসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে। ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে।
বেরিং প্রণালী রাশিয়া ও আলাস্কাকে পৃথক এবং উত্তর সাগর ও বেরিং সাগরকে সংযুক্ত করেছে।
মালাক্কা প্রণালী সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে। বঙ্গপোসাগর ও জাভা সাগরক সংযুক্ত করেছে।
5.
পক প্রণালী সংযুক্ত করেছে-
a) পূর্ব চীন সাগর ও জাপান সাগরকে
b) ভারত মহাসাগর ও জাভা সাগরকে
c) উওর সাগর ও বেরিং সাগরকে
d) বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ বঙ্গোপসাগর ও মান্নার উপসাগর।
পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে।
6.
বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্রসীমা মামলাটি করে কোনটির ভিত্তিতে?
a) মহীসােপানের ফয়সালা
b) স্রোতধারা
c) সমদূরত্ব
d) ন্যায্যতা
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ন্যায্যতা।
জার্মানির হামবুর্গে অবস্থিত International Tribunal for the law of the Sea ১৪ মার্চ ২০১২ বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় দেয়। এ রায়ে জিতে বাংলাদেশ প্রায় ১ লক্ষ বর্গ কি. মি. সমুদ্র এলাকা লাভ করে।
অন্যদিকে ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে মামলার রায়ে জিতে বাংলাদেশ ১৯, ৪৬৭ বর্গ কি. মি. সমুদ্র এলাকা লাভ করে। সমুদ্রে বাংলাদেশের মোট আয়তন ১, ১৮, ৮১৩ বর্গ কি.মি.।
7.
কোন দেশটির সমুদ্রে প্রবেশাধিকার নেই?
a) থাইল্যান্ড
b) ফ্রান্স
c) জাপান
d) ভুটান
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ ভুটান।
স্থলবেষ্টিত দেশ গুলোর জলসীমা থাকেনা তাই তাদের সমুদ্রে প্রবেশাধিকার নেই। নিজস্ব সমুদ্রবন্দর না থাকায় পার্শ্ববর্তী দেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে হয় মালামাল পরিবহনের জন্য।
বিশ্বে স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। নেপাল, ভুটান, আফগানিস্তান, জিম্বাবুয়ে, উগান্ডা, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, প্যারাগুয়ে ইত্যাদি স্থলবেষ্টিত দেশ।
8.
কোন দেশটির কোন সমুদ্রবন্দর নেই?
a) মালদ্বীপ
b) নেপাল
✓
c) গ্রিস
d) ভেনিজুয়েলা
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ নেপাল।
স্থলবেষ্টিত দেশ গুলোর নিজস্ব সমুদ্রবন্দর থাকেনা তাই পার্শ্ববর্তী দেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে হয় মালামাল পরিবহনের জন্য।
বিশ্বে স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। নেপাল, ভুটান, আফগানিস্তান, জিম্বাবুয়ে, উগান্ডা, সুইজারল্যান্ড, হাঙ্গেরি, প্যারাগুয়ে ইত্যাদি স্থলবেষ্টিত দেশ।
9.
আকিয়াব সমুদ্র বন্দর কোথায়?
a) আলজেরিয়ায়
b) বার্মায়
✓
c) ভারতে
d) সুদানে
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ বার্মায়।
আকিয়াব ও ইয়াঙ্গুন সমুদ্র বন্দর দুটি মিয়ানমারের। এর মধ্যে ইয়াঙ্গুন মিয়ানমারের প্রধান সমুদ্র বন্দর ও সাবেক রাজধানী।
10.
আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অধীন?
a) India
✓
b) Bangladesh
c) Burma
d) Maldives
ব্যাখ্যা:
সঠিক উত্তরঃ India।
আন্দামান দ্বীপপুঞ্জ, পশ্চিমে ভারত, এবং উত্তর ও পূর্বে মিয়ানমার কে রেখে বঙ্গোপসাগরে মধ্যে দ্বীপপুঞ্জ গঠন করেছে।
বেশিরভাগ দ্বীপগুলি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ, এই দ্বীপপুঞ্জর উত্তরে কোকো দ্বীপপুঞ্জ সহ অল্প সংখ্যক দ্বীপ মিয়ানমারের অন্তর্ভুক্ত।
11.
In which Indian state "Bharat Bangla Maitri Uddan” is Located?
a) ক. Tripura
✓
b) খ West Bengal
c) গ . Meghalaya
d) ঘ Assam
ব্যাখ্যা:
উত্তর: Tripura.
12.
ভারতের প্রেসিডেন্ট আবুল পাকির জয়নুল আবেদীন আবদুল কালাম কি নামে বহুল পরিচিত?
a) ক. গোল্ডেন ম্যান
b) খ. মিসাইল ম্যান
✓
c) গ. হিরু অফ ইন্ডিয়া
d) ঘ. ভারতরত্ন
ব্যাখ্যা:
উত্তর: মিসাইল ম্যান।
13.
কখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না-
a) ক. দেবগৌড়
b) খ. জ্যোতি বসু
✓
c) গ. মনমোহন সিং
d) ঘ. লালবাহাদুর শাস্ত্রী
ব্যাখ্যা:
উত্তর: জ্যোতি বসু।
14.
ভারতের কোন বাঙালি রাষ্ট্রপতিকে 'ভারতরত্ন' উপাধি দেয়া হয়েছে?
a) ক. প্রণব মুখার্জি
✓
b) খ. এ.পি.জে আবদুল কালাম
c) গ, লাল বাহাদুর শাস্ত্রী
d) ঘ. ড. জাকির হোসেন
ব্যাখ্যা:
উত্তর: প্রণব মুখার্জি।
15.
সিয়াচেন কি?
a) ক. ভারত ও নেপালের মধ্যে একটি বিতর্কিত স্থান
b) খ. চীন ও তিব্বতের মধ্যে একটি বিতর্কিত স্থান
c) গ. ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত স্থান
✓
d) ঘ. আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে একটি বিতর্কিত স্থান
ব্যাখ্যা:
উত্তর: ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত স্থান।
সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালার ৩৫.৫° উত্তর ৭৭.০° পূর্ব অবস্থান অক্ষাংশে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্বদিকে অবস্থিত। ৭০ কিমি দীর্ঘ কারাকোরামের বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অমেরুপ্রদেশীয় এই হিমবাহ। হিমবাহটি নিয়ে চীন, ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ আছে।
16.
পোর্টব্লেয়ার কেন বিখ্যাতা?
a) ক. পূর্ব আফ্রিকার একটি বন্দর
b) খ. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী
✓
c) গ. অস্ট্রেলিয়ার একটি দ্বীপ
d) ঘ. পাপুয়া নিউগিনির একটি বন্দর
ব্যাখ্যা:
উত্তর: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী।
17.
কখন সিকিম ভারতের সাথে একীভূত হয়?
a) 1972
b) 1975
✓
c) 1973
d) 1974
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭৫।
১৯৭৫ সালে সিকিম ভারতের অঙ্গ রাজ্যে পরিণত হয়। ১৯৪৭ সালে দেশের স্বাধীনতার সময়ে সিকিম ছিল চোগোয়াল রাজবংশ দ্বারা শাসিত ভারতের অন্তর্ভুক্ত একটা রাজ্য।
১৯৭৫ সালে referendum এর মাধ্যমে চোগোয়াল রাজের বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
18.
সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?
a) কাঠমাণ্ডু
b) ভুটান
c) হিমাচল
d) কাশ্মীর
✓
ব্যাখ্যা:
উত্তর: কাশ্মীর।
উত্তর কাশ্মীরের সিয়াচেন হিমবাহ পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত।
সিয়াচেন হিমবাহ হিমালয়ের পূর্ব কারাকোরাম পর্বতমালার ৩৫.৫° উত্তর ৭৭.০° পূর্ব অবস্থান অক্ষাংশে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার ঠিক পূর্বদিকে অবস্থিত। ৭০ কিমি দীর্ঘ কারাকোরামের বৃহত্তম ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অমেরুপ্রদেশীয় এই হিমবাহ। হিমবাহটি নিয়ে চীন, ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ আছে।
19.
আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী?
a) পশ্চিম বাংলা
b) ত্রিপুরা
✓
c) মিজোরাম
d) মেঘালয়
ব্যাখ্যা:
উত্তর: ত্রিপুরা।
20.
চিকেন নেক কোনটি?
a) শিলিগুড়ি করিডোর
✓
b) কোলিল করিডোর
c) দুই জার্মানির সংযোগস্থল
d) তিনবিঘা কোরিডোর
ব্যাখ্যা:
উত্তর: শিলিগুড়ি করিডোর।
শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক হিসেবে পরিচিত। শিলিগুড়ি করিডোর ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড। পশ্চিমবঙ্গে তৃতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি (শহরটির প্রায় ৬২% দার্জিলিং জেলা ও প্রায় ৩৮% জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত) ও এর আশেপাশের অঞ্চলের সমন্বয়ে উক্ত করিডোরটি গঠিত। শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য ৬০ কি.মি. এবং প্রস্থ ২২ কি.মি., কিন্তু কোনো কোনো স্থানে করিডোরটির প্রস্থ আরো কম (১৭ কি.মি.র কাছাকাছি)। ভারতীয় রাষ্ট্রকে দুটি ভূখণ্ডে বিভক্ত করা যেতে পারে: মূল ভারতীয় ভূখণ্ড এবং উত্তর–পূর্ব ভারত। শিলিগুড়ি করিডোরের মাধ্যমে ভারতীয় রাষ্ট্রের এই দুটি অংশ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ, যদি শিলিগুড়ি করিডোর না থাকতো, সেক্ষেত্রে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর–পূর্ব ভারতের কোনো স্থল সংযোগ থাকত না।