এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

181. জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদর দপ্তর কোথায়?

a) ব্যাংকক
b) বেইজিং
c) সিঙ্গাপুর
d) কুয়ালালামপুর
ব্যাখ্যা: উত্তর: ব্যাংকক। ইকোসকের(ECOSOC) এর আঞ্চলিক কমিশন ৫ টি। ১. ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE) সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড ২. আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA) সদর দপ্তর - আদ্দিস আবাবা, ইথিওপিয়া ৩. লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC) সদর দপ্তর - সান্তিয়াগো, চিলি ৪. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP) সদর দপ্তর - ব্যাংকক, থাইল্যান্ড ৫. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA ) সদর দপ্তর - বৈরুত, লেবানন

182. ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

a) জেনেভা
b) রোম
c) বার্লিন
d) ব্যাংকক
ব্যাখ্যা: উত্তর: জেনেভা। ITU - International Telecommunication Union/ আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা প্রতিষ্ঠাকাল - ১৮৬৫ সালের ১৭ মে সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড সদস্য - ১৯৩টি দেশ।

183. আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ –

a) WPU
b) WPE
c) UPU
d) IPU
ব্যাখ্যা: উত্তর: UPU. UPU: Universal Postal Union/আন্তর্জাতিক ডাক সংস্থা সদর দপ্তর - বার্ন, সুইজারল্যান্ড প্রতিষ্ঠা - ০৯ অক্টোবর, ১৮৭৪ সাল।

184. Economic and Social Council-

a) ECOSOC
b) ECOSC
c) EOSC
d) ESC
ব্যাখ্যা: উত্তর: ECOSOC. ECOSOC - Economic and Social Council/অর্থনৈতিক ও সামাজিক পরিষদ প্রতিষ্ঠাকাল - ২৬ জুন, ১৯৪৫। প্রতিষ্ঠাকালীন সদস্য - ১৮টি। বর্তমানে সদস্য - ৫৪টি। সদস্যের মেয়াদ - ৩ বছর । আঞ্চলিক কমিশন - ৫ টি ।

185. ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?

a) UNICEF
b) UNIIMOG
c) UNGOMAP
d) UNHMOG
ব্যাখ্যা: উত্তর: UNIIMOG. UNITED NATIONS IRAN-IRAQ MILITARY OBSERVER GROUP - UNIIMOG. সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা। তারপর থেকে জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী প্রায় ৭২ টি মিশনে অংশগ্রহণ করেছে। ১৯৮৮ সালে সংস্থাটি শান্তিতে নোবেল লাভ করে। বাংলাদেশ UNIIMOG-এ প্রথম শান্তিরক্ষী পাঠায়।

186. ইরাক-কুয়েত শান্তি মিশনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর নাম কী ছিল?

a) UNIFIL
b) UNIKOM
c) UNAMIR
d) UNTAC
ব্যাখ্যা: উত্তর: UNIKOM. আরব ইসরায়েলের প্রথম যুদ্ধের প্রেক্ষিতে ১৯৪৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক শান্তিরক্ষী বাহিনী গঠিত হয়। চলমান শান্তিরক্ষী মিশন ১২ টি। সেগুলো হলো - UNMISS - দক্ষিণ সুদান MINUSMA - মালি MONUSCO - কঙ্গো UNDOF - গোলান UNFICYP - সাইপ্রাস UNMOGIP - কাশ্মীর UNTSO - মধ্যপ্রাচ্য UNIFIL - লেবানন MINURSO - পশ্চিম সাহারা UNISFA - আবেয়ি, দুই সুদানের মাঝে MINUSCA - মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র UNMIK - কসোভো

187. প্রথমবারের মত বঙ্গবন্ধু UNESCO পুরস্কার পেয়েছে কোন দেশের প্রতিষ্ঠান?

a) উগান্ডা
b) কেনিয়া
c) ঘানা
d) গাম্বিয়া
ব্যাখ্যা: উত্তর: উগান্ডা। ২০২১ সালে প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ দেয়া হয়। পুরস্কার বিজয়ী হয় উগান্ডার কাম্পালার মোটিভ ক্রিয়েশন্স লিমিটেড।

188. প্রথমবার কোন সালের জন্য 'UN Women' নির্বাহী বোর্ডের সভাপতি হয়েছে বাংলাদেশ-

a) 2023
b) 2022
c) 2021
d) 2024
ব্যাখ্যা: উত্তর: ২০২২। UN Women নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা সংস্থা। এর অফিসিয়াল নাম United Nations Entity for Gender Equality & the Empowerment of Women. এর প্রতিষ্ঠাকাল ২০১০। বর্তমান প্রধান সীমা সামি এবং নির্বাহী বোর্ডের সভাপতি রাবাব ফাতিমা।

189. বাংলাদেশ ২০২২-২০২৪ মেয়াদে FAO এর কোন পদে নির্বাচিত হয়েছে?

a) কাউন্সিলর
b) সহ-সভাপতি
c) নির্বাহী বোর্ডের সদস্য
d) সভাপতি
ব্যাখ্যা: উত্তর: কাউন্সিলর। FAO : Food & Agricultural Organization । এটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। প্রতিষ্ঠা: ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে। সদর দপ্তর: রোম (ইতালি)। জাতিসংঘের সদস্য কিন্তু FAO এর সদস্য নয় - লিচটেনস্টেইন। FAO এর সদস্য নয়: ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন।

190. বাংলাদেশ চূড়ান্তভাবে LDC থেকে বের হবে কোন সালে?

a) 2027
b) 2026
c) 2025
d) 2024
ব্যাখ্যা: উত্তর: ২০২৬। Least Developed Countries (LDC) / স্বল্পোন্নত দেশগুলি হল উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা, জাতিসংঘের মতে আর্থ-সামাজিক উন্নয়নের সর্বনিম্ন সূচকগুলি প্রদর্শন করে। একটি দেশকে স্বল্পোন্নত দেশের মধ্যে শ্রেণীবদ্ধ করা হয় যদি এটি তিনটি মানদণ্ড পূরণ করে। তিনটি মানদণ্ড হলো - মানব সম্পদ, অর্থনৈতিক দুর্বলতা এবং মাথাপিছু মোট জাতীয় আয়। প্রতি তিন বছরে উন্নয়ন নীতি কমিটি দ্বারা এগুলো মূল্যায়ন করা হয়।

191. নারী নির্যাতন প্রতিরোধ দিবস কবে?

a) ২৪ অক্টোবর
b) ২৪ আগস্ট
c) ২৫ নভেম্বর
d) ২৪ ডিসেম্বর
ব্যাখ্যা: সঠিক উত্তর: ২৫ নভেম্বর -------------------- ➢ নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২৫ নভেম্বর। ➢ আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ।

192. ইউনিডো' (UNIDO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

a) টোকিও
b) প্যারিস
c) নিউ ইয়র্ক
d) ভিয়েনা
ব্যাখ্যা: সঠিক উত্তর: ভিয়েনা -------------------- ➢ UNIDO (UN Industrial Development Program) ➢ জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ➢সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া

193. জাতিসংঘের বহুমুখী কারিগরী ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম-

a) UNDP
b) UNEP
c) UNWTO
d) UNIDO
ব্যাখ্যা: উত্তর: UNDP. জাতিসংঘের বহুমুখী কারিগরী ও প্রাক বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নে সর্ববৃহৎ মাধ্যম-UNDP -- UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী। -- প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল। -- কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে। -- সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র -- প্রতিবছর সংস্থাটি Human Development Report বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে (১৯৯০ সাল থেকে)।

194. আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার সদর দপ্তর কোথায়?

a) অটোয়া
b) জেনেভা
c) নাইরোবী
d) প্যারিস
ব্যাখ্যা: উত্তর: জেনেভা। আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা- IOM. -- IOM এর পূর্ণরূপ- International Organization for Migration -- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিম ইউরোপের বিশৃঙ্খলা ও স্থানচ্যুতি থেকে জন্ম লাভ করেছিল আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা। -- আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার সদস্য সংখ্যা কত- ১৭৫ টি। -- পর্যবেক্ষক রাষ্ট্র- ৮ টি। -- প্রতিষ্ঠা লাভ করে- ১৯৫১ সালে। -- সদর দপ্তর- জেনেভা, সুইজার‌ল্যান্ড।

195. International Maritime Organization বা (IMO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

a) লন্ডন
b) জেনেভা
c) টোকিও
d) রোম
ব্যাখ্যা: উত্তর: লন্ডন। -- জাতিসংঘের বিশেষায়িত সংস্থা-IMO -- IMO-এর পূর্ণরুপ International Maritime Organization -- সদর দপ্তর- লন্ডন, যুক্তরাজ্য।

196. নিচের কোন সংস্থটি সর্বশেষ প্রতিষ্ঠা লাভ করে?

a) ILO
b) UN WOMEN
c) UNDP
d) WMO
ব্যাখ্যা: উত্তর: UN WOMEN. -- UN WOMEN হল লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। -- নারী ও মেয়েদের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল। -- প্রতিষ্ঠাকাল - ২০১০ । -- সদর দপ্তর- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। অন্যদিকে--- -- (ILO) প্রতিষ্ঠাকাল–১৯১৯ -- WMOপ্রতিষ্ঠাকাল– ১৯৫০ সালে। -- UNDP প্রতিষ্ঠাকাল - ১৯৬৫ সাল।

197. জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা (UNITAR) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

a) হেগ
b) রোম
c) জেনেভা
d) বার্লিন
ব্যাখ্যা: উত্তর: জেনেভা। জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা (UNITAR). ▪ UNITAR - এর পূর্ণরূপ United Nations Institute for Training and Research বা জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সংস্থা। ▪ সংস্থাটি জাতিসংঘের অধীনে অফিসিয়াল কর্মকর্তাদের কূটনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির নিমিত্তে কাজ করে থাকে। ▪ প্রতিষ্ঠাকাল - ১৯৬৩ সাল। ▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। ▪ মূল কাজ - প্রশিক্ষণ ও গবেষণা।

198. ICAO বা আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার সদর দপ্তর কোথায়?

a) ম্যানিলা, ফিলিপাইন্স
b) লন্ডন, ব্রিটেন
c) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
d) মন্ট্রিল, কানাডা
ব্যাখ্যা: উত্তর: মন্ট্রিল, কানাডা। -- International Civil Aviation Organization (ICAO) – এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। – বতর্মানে পরিচিত – 'শিকাগো কনভেনশন' নামে। – প্রতিষ্ঠাকাল– ১৯৪৪ – সদর দপ্তর– মন্ট্রিল, কানাডা।

199. শান্তিরক্ষী বাহিনীর প্রথম মিশন হয় কোন যুদ্ধের প্রেক্ষিতে?

a) আরব ইসরাইল দ্বিতীয় যুদ্ধ
b) আরব ইসরাইল তৃতীয় যুদ্ধ
c) আরব ইসরাইল প্রথম যুদ্ধ
d) আরব ইসরাইল চতুর্থ যুদ্ধ
ব্যাখ্যা: সঠিক উত্তর: আরব ইসরাইল প্রথম যুদ্ধ। -------------------- ✎ ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। ✎ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠনের প্রেক্ষাপট ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধ। ✎ তারপর থেকে জাতিসংঘের শান্তিরক্ষীরা বিশ্বব্যাপী প্রায় ৭২ টি মিশনে অংশগ্রহণ করেছে, ১২ টি আজও অব্যাহত রয়েছে। ✎ ১৯৮৮ সালে সংস্থাটি শান্তিতে নোবেল লাভ করে। ✎ শান্তিরক্ষী দিবস ২৯ মে। ✎ বাংলাদেশ বর্তমানে কর্মরত আছে ৮ টি মিশনে। ✎ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ ১৯৭৯ সালে সদস্য পদ পেলেও অংশগ্রহণ করে ১৯৮৮ সাল থেকে।

200. শান্তিরক্ষীর সর্বশেষ মিশন MINUJUSTH কোন দেশে প্রেরিত হয়েছিল?

a) দক্ষিণ সুদানে
b) হাইতিতে
c) কসােভােতে
d) সুদানে
ব্যাখ্যা: সঠিক উত্তর: হাইতিতে। -------------------- আরব ইসরায়েলের প্রথম যুদ্ধের প্রেক্ষিতে ১৯৪৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক শান্তিরক্ষী বাহিনী গঠিত হয়। চলমান শান্তিরক্ষী মিশন ১২ টি। UNMISS: দক্ষিণ সুদান MINUSMA: মালি MONUSCO: কঙ্গো UNDOF: গোলান UNFICYP: সাইপ্রাস UNMOGIP: জম্মু ও কাশ্মীর UNTSO: মধ্যপ্রাচ্য UNIFIL: লেবানন MINURSO: পশ্চিম সাহারা UNISFA: আবেয়ি, দুই সুদানের মাঝে MINUSCA: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র UNMIK: কসোভো