141.
Which is not a UN Organization?
a) ESCAP
b) UNDP
c) ILO
d) CIRDAP
✓
ব্যাখ্যা:
উত্তর: CIRDAP.
পরিচয়: এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়ন সংস্থা।
CIRDAP: Centre on Integrated Rural Development for Asia & Pacific.
প্রতিষ্ঠা: ৬ জুলাই, ১৯৭৯।
সদর দপ্তর: ঢাকা (চামেলি হাউস)।
সদস্য: মোট-১৬টি। এর মধ্যে ১৫টি দেশ ও ১টি সংস্থা (FAO)
142.
রোম-বিধি অনুমােদনকারী দেশ কয়টি?
a) ১২৫টি
b) ১২১টি
c) ১২৩ টি
✓
d) ১১৯টি
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ১২৩ টি।
-------------------
১৯৯৮ সালের ১৭ জুলাই রোমে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত 'Rome Statute'স্বাক্ষরিত হয়। এই বিধি অনুসারে International Criminal Court (ICC) নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়।
প্রতিষ্ঠা: ১৯৯৮ সালের ১৭ জুলাই
যাত্রা শুরু: ২০০২ সালের ১ জুলাই
বর্তমান সদস্য ১২৩
বিচারক: ১৮ জন (৭ জন নারী, ১১ জন পুরুষ)
সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস [পিস প্যালেস]
143.
আন্তর্জাতিক অপরাধ আদালত ত্যাগকারী সর্বশেষ দেশ কোনটি?
a) মিয়ানমার
b) চীন
c) ফিলিপাইন
✓
d) ভারত
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ফিলিপাইন
-------------------
১৯৯৮ সালের ১৭ জুলাই রোমে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত 'Rome Statute' স্বাক্ষরিত হয়। এই বিধি অনুসারে International Criminal Court (ICC) নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়।
প্রতিষ্ঠা: ১৯৯৮ সালের ১৭ জুলাই
যাত্রা শুরু: ২০০২ সালের ১ জুলাই
বর্তমান সদস্য ১২৩
সর্বশেষ সদস্য: কিরিবাতি [১ ফেব্রুয়ারি, ২০২০]
সর্বশেষ ত্যাগ করে: ফিলিপাইন [মার্চ, ২০১৯]
বিচারক: ১৮ জন (৭ জন নারী, ১১ জন পুরুষ)
সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস [পিস প্যালেস]
144.
জাতিসংঘের চারটি লক্ষ্যের মধ্যে কোনটি নাই?
a) পারস্পরিক সহযোগিতা
b) শান্তি ও নিরাপত্তা
c) গণতন্ত্র
✓
d) মানবাধিকার
ব্যাখ্যা:
সঠিক উত্তর: গণতন্ত্র
-------------------
জাতিসংঘের লক্ষ্য বা উদ্দেশ্য ০৪টি।
i) শান্তি ও নিরাপত্তা
iii) মৌলিক মানবাধিকার
ii) সকলের সমান অধিকার
iv) পারস্পারিক সহযোগিতা
145.
জাতিসংঘ গঠনের সানফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশ সনদে স্বাক্ষর করে?
a) 50
✓
b) 51
c) 49
d) 48
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ৫০
-------------------
২৬ জুন, ১৯৪৫ বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ১১১ ধারা সম্বলিত জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করেন।
১৯৪৫ সালের ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘের সনদে স্বাক্ষর করে।
জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার পূর্বেই পোল্যান্ড সনদে স্বাক্ষর করে বলে পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা দেশ হিসাবে গণ্য করা হয়।
146.
জাতিসংঘের কার্যকরী ভাষা (Working Language) কয়টি?
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ২
-------------------
দাপ্তরিক/ অফিসিয়াল ভাষা- ৬টি (ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি)
কার্যকরী ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি)
147.
জাতিসংঘের মহাসচিব নিয়োগ দেয় কে?
a) সাধারণ পরিষদ
✓
b) নিরাপত্তা পরিষদ
c) সচিবালয়
d) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা:
সঠিক উত্তর: সাধারণ পরিষদ।
-------------------
জাতিসংঘের প্রধানকে বলা হয় 'মহাসচিব'।
তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ কর্তৃক পাঁচ বছরের জন্য নিযুক্ত হন।
148.
রোহিঙ্গা গণহত্যার তথ্য প্রকাশ করে সাধারণ পরিষদের কত তম কমিটি?
a) ২য়
b) ৩য়
✓
c) ৪র্থ
d) ৫ম
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ৩য়।
-------------------
149.
আন্তর্জাতিক বিচারালয় এর সভাপতির নাম কী?
a) আব্দুল কাজী আহমেদ ইউসুফ
b) জোয়ান ই ডনোঘুয়ি
✓
c) ইউসুফ আহমেদ আল ওথাইমিন
d) পিওটর হফমান্সকি
ব্যাখ্যা:
সঠিক উত্তর: জোয়ান ই ডনোঘুয়ি।
-------------------
আন্তর্জাতিক বিচারালয় এর সভাপতির নাম 'জোয়ান ই ডনোঘুয়ি'
আন্তর্জাতিক বিচারালয় (ICJ)
প্রতিষ্ঠা: ১৯৪৫
সদর দপ্তর: নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত Peace Palace
সভাপতির মেয়াদ: ৩ বছর
বিচারক: ১৫ জন
বিচারকের মেয়াদ: ৯ বছর
150.
কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছিল?
a) ক. ১৯২৬ সালে
b) খ. ১৯৩৩ সালে
c) গ. ১৯৬৯ সালে
✓
d) ঘ. ১৯৮৯ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৬৯।
ILO:
ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
International Labour Organization ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।
ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
ILO সহ বর্তমানে জাতিসংঘের মোট বিশেষায়িত সংস্থা ১৫টি।
151.
বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদর দপ্তর কোথায়?
a) ক. বার্ন (সুইজারল্যান্ড)
✓
b) খ. জেনেভা
c) গ. ভিয়েনা
d) ঘ. রোম
ব্যাখ্যা:
উত্তর: বার্ন (সুইজারল্যান্ড)।
বিশ্ব ডাক ইউনিয়ন: Universal Postal Union.
১৮৭৪ সালে বার্ন চুক্তির মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়।
এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের বার্নে।
152.
বিশ্ব ডাক দিবস কোন তারিখে পালন করা হয়-
a) ক. ৮ সেপ্টেম্বর
b) খ. ৯ অক্টোবর
✓
c) গ. ১১ অক্টোবর
d) ঘ. ১০ ডিসেম্বর
ব্যাখ্যা:
উত্তর- খ. ৯ অক্টোবর ।
বিশ্ব ডাক দিবস (World Post day) ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে বিশ্ব ডাক সংস্থার (ইউপিইউ) প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে প্ৰতি বছর ৯ অক্টোবর গোটা বিশ্বজুড়ে পালন করা হয়।
153.
বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) ক. ওয়াশিংটন
b) খ. নিউইয়র্ক
c) গ. জেনেভা
✓
d) ঘ. রোম
ব্যাখ্যা:
উত্তর- জেনেভা ।
বিশ্ব আবহাওয়া সংস্থা:
WMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা।
(WMO) এর পূর্ণরূপ The World Meteorological Organization (WMO) ।
(WMO) প্রতিষ্ঠা লাভ করে ২৩মার্চ, ১৯৫০ সালে।
এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
154.
‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ (World Health Day) প্রতিপালিত হয় প্রতিবছর-
a) ক. ৭ মে
b) খ. ১ ডিসেম্বর
c) গ. ৭ এপ্রিল
✓
d) ঘ. ১ মে
ব্যাখ্যা:
উত্তর: ৭ এপ্রিল।
WHO এর সংবিধান ১৯৪৮ সালের ৭ এপ্রিল কার্যকর হয়েছিল , তাই এই দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা হয়।
WHO প্রতিষ্ঠা লাভ করে– ৭ এপ্রিল, ১৯৪৮ সালে।
বর্তমান সদস্য– ১৯৪ টি।
বর্তমান মহাপরিচালক– টেদ্রস আধানম গেব্রেয়েসুস (ইথিওপিয়ার নাগরিক)।
সদর দপ্তর– জেনেভা, সুইজারল্যান্ড।
155.
বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস কবে পালিত হয়?
a) ক. ৭ই মে
b) খ. ১৪ই মে
c) গ. ১৭ই মে
✓
d) ঘ. ২১ই মে
ব্যাখ্যা:
উত্তর - ১৭ মে ।
প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) প্রতিষ্ঠার স্মারক হিসেবে ১৯৬৯ সালের ১৭ মে থেকে প্রতিবছর বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে।
156.
জাতিসংঘ ঘোষিত ‘শান্তি দিবস’ পালিত হয়-
a) ক. ১ জানুয়ারি
b) খ. ২৪ অক্টোবর
c) গ. ৫ জুন
d) ঘ. ২১ সেপ্টেম্বর
✓
ব্যাখ্যা:
উত্তর: ২১ সেপ্টেম্বর।
157.
নিচের কোন সংস্থাটি একাধিকবার নোবেল পুরস্কার লাভ করেছে?
a) ক. জাতিসংঘ শিশু তহবিল
b) খ. রেডক্রস
✓
c) গ. আন্তর্জাতিক শ্রম সংস্থা
d) ঘ. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন
ব্যাখ্যা:
উত্তর: রেডক্রস।
Internationa Red Cross and Red Crescent Movement.
রেড ক্রস -এর প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট।
রেড ক্রস হচ্ছে বিশ্বের দুঃস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা।
রেডক্রস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে।
158.
জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা সামাজিক ন্যায়বিচার এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মানবাধিকার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করে?
a) ক. OPEC
b) খ. FAO
c) গ. ILO
✓
d) ঘ. WHO
ব্যাখ্যা:
উত্তর: ILO.
International Labour Organization ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
ILO এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
বাংলাদেশ ১৯৭২ সালের ২২ জুন ILO এর সদস্যপদ লাভ করে।
ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
ILO সামাজিক ন্যায়বিচার এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত মানবাধিকার সংস্থা এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করে।
159.
ইউনেস্কোর প্রধান লক্ষ্য-
a) ক. শিক্ষা- সংস্কৃতি
✓
b) খ. সামাজিক
c) গ. অর্থনৈতিক
d) ঘ. সামরিক
ব্যাখ্যা:
উত্তর: শিক্ষা- সংস্কৃতি।
UNESCO:
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO এর পূর্ণরূপ- United Nations Educational Scientific and Cultural Organization.
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
160.
রিফিউজি' সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পর্কিত?
a) ক. UNDP
b) খ. UNFPA
c) গ. UNHCR
✓
d) ঘ. IUCN
ব্যাখ্যা:
উত্তর: UNHCR.
UNHCR:
- জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees.
- UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।