এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

121. জাতিসংঘের কোন অংগ সংস্থাকে 'Disscussion Body' বলা হয়?

a) সাধারণ পরিষদ
b) অছি পরিষদ
c) আন্তর্জাতিক আদালত
d) নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা: উত্তর: সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ/ UNGA মূল কাজ - জাতিসংঘের মূল কার্যক্রম পরিচালনা করে কার্যাবলি - ১. সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন। ২. মহাসচিব নিয়োগ। ৩. সদস্য দেশকে বহিষ্কার। ৪. জাতিসংঘের বাজেট পাস । ৫. সদস্য দেশের চাঁদার পরিমাণ নির্ধারণ। ৬. অঙ্গ সংস্থার সদস্য নির্বাচন। ৭. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন । ৮. নিরাপত্তা পরিষদের সাথে সম্মতিতে বিচারক নিয়োগ।

122. জাতিসংঘের সচিবালয়ের বিভাগ কয়টি?

a) ৪টি
b) ৬টি
c) ১০ টি
d) ৮ টি
ব্যাখ্যা: উত্তর: ৮ টি। জাতিসংঘ সচিবালয় জাতিসংঘের মহাসচিবের কার্যালয়। সদর দপ্তর - নিউইয়র্কের দ্যাগ হেমারশোল্ড ভবন। উপ-মহাসচিব - ১১ জন। সহকারী মহাসচিব - ৬ জন। মূল কাজ - প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা৷।

123. অছি পরিষদের কাজ কী?

a) শান্তিরক্ষা মিশন পরিচালনা করা
b) নতুন সদস্য অনুমােদন করা
c) বাজেট নির্ধারণ করা
d) বিরােধপূর্ণ অঞ্চলের দায়িত্ব
ব্যাখ্যা: উত্তর: বিরােধপূর্ণ অঞ্চলের দায়িত্ব। নিরাপত্তা পরিষদের সুপারিশে অছি পরিষদ পরিচালিত হয়। এটি বিরোধপূর্ণ অঞ্চলের দায়িত্ব নেয়া প্রতিষ্ঠান। এর মূল কাজ ছিল পরাধীন রাষ্ট্র কে স্বাধীন করা। ১৯৯৪ সালে পালাউয়ের স্বাধীনতার পর থেকে এর কার্যক্রম স্থগিত করা হয়। বর্তমানে একমাত্র অছি ভুক্ত অঞ্চল যুক্তরাষ্ট্রের অধীনে Pacific Islands.

124. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় -

a) ১৯৪৫ সালে
b) ১৯৪৬ সালে
c) ১৯৫৩ সালে
d) ১৯৫৬ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৪৬ সালে। ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনের সেন্ট্রাল হলে সাধারণ পরিষদের প্রথম অধিবেশন বসে৷

125. বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিল?

a) ৪০তম
b) ৪১ তম
c) ৪২তম
d) ৪৩তম
ব্যাখ্যা: উত্তর: ৪১ তম। জাতিসংঘের ৪১ তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বাংলাদেশের হুমায়ূন রশীদ চৌধুরী।

126. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

a) উ থান্ট
b) পেরেজ দ্যা কুয়েলার
c) দ্যাগ হ্যামারশোল্ড
d) ড. বুট্রোস বুট্রোস ঘালি
ব্যাখ্যা: উত্তর: উ থান্ট। উ থান্ট মিয়ানমারের অধিবাসী ছিলেন। এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মহাসচিব ছিলেন।

127. বাংলাদেশের পক্ষে কে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন?

a) হুমায়ুন রশিদ চৌধুরী
b) মোহাম্মদ উল্লাহ
c) হুমায়ুন বিন সিরাজ
d) শাহাজান সিরাজ
ব্যাখ্যা: উত্তর: হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘের ৪১ তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে সভাপতিত্ব করেন হুমায়ূন রশীদ চৌধুরী। এর আগে জাতিসংঘের ২৯ তম সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর তিনি ভাষণ প্রদান করেন।

128. বাংলাদেশ কত সালে সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন?

a) ১৯৮০ সালে
b) ১৯৮২ সালে
c) ১৯৮৪ সালে
d) ১৯৮৬ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৮৬ সালে। ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১ তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বাংলাদেশের হুমায়ূন রশীদ চৌধুরী।

129. জাতিসংঘের Mother Organ কোনটি?

a) UNGA
b) UNSC
c) ECOSOC
d) ICC
ব্যাখ্যা: উত্তর: UNGA. সাধারণ পরিষদকে জাতিসংঘের 'Mother Organ' বলে। জাতিসংঘের আলাপ-আলোচনার মূল সভা সাধারণ পরিষদ। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি - বিজয়া লক্ষ্মী পণ্ডিত (ভারত) ১৯৫৩ সালে । জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য - সবগুলি সদস্য রাষ্ট্র। যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে ‘Uniting for peace resolution' গৃহীত হয়েছিল – কোরীয় যুদ্ধ । সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে – পাঁচজন। সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় – সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার । Discussion body বা আলোচনার কেন্দ্রবিন্দু নামে পরিচিত ।

130. সদর দপ্তরের ক্ষেত্রে ভুল?

a) UNESCO, প্যারিস
b) WHO, জেনেভা
c) UNICEF, প্যারিস
d) WTO, জেনেভা
ব্যাখ্যা: উত্তর: UNICEF, প্যারিস। UNICEF. পরিচয়: জাতিসংঘের শিশু তহবিল UNICEF: United Nations Childrens' Fund. সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠা: ১৯৪৬ সালে [সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে]। Parent Organization: ECOSOC নোবেল শান্তি লাভ: ১৯৬৫ সালে।

131. স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি?

a) ইউনেস্কো
b) অছি পরিষদ
c) ইউএনডিপি
d) নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা: উত্তর: ইউএনডিপি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (United Nations Development Programme) বা ইউএনডিপি (UNDP) জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। ১৯৬৫ সালের ২২শে নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য। প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত।

132. বর্ণবাদ নীতির কারণে কোন দেশকে জাতিসংঘের সদস্যপদ থেকে বহিষ্কার করলেও পরবর্তীতে ১৯৯৪ সালে পুনরায় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়?

a) কিউবা
b) পাকিস্তান
c) দক্ষিণ আফ্রিকা
d) নামিবিয়া
ব্যাখ্যা: উত্তর: দক্ষিণ আফ্রিকা।

133. কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই?

a) থাইল্যান্ড
b) তাইওয়ান
c) ইসরাইল
d) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা: উত্তর: তাইওয়ান। মাও সে তুং এর কম্যুনিস্ট পার্টি চিয়াং কাইশেক কে হটিয়ে ১৯৪৯ সালে চীনের মূল ভূ-খণ্ডের দখল নিয়ে নেয়, চীন আত্মপ্রকাশ করে 'The People's Republic of China' নামে। অন্য দিকে চিয়াং কাইশেক তাইওয়ানে আশ্রয় নেন এবং "Republic of China" নামে সরকার গঠন করেন। ১৯৭১ সাল পর্যন্ত "Republic of China" জাতিসংঘে চীনের প্রতিনিধিত্ব করলেও চীনের বিশাল মূল ভূখণ্ড আর সেখানের বিশাল জনগোষ্ঠী কে জাতিসংঘের বাইরে রাখা দিন দিন কঠিন হয়ে যাচ্ছিলো। ১৯৭১ সালে সাধারণ পরিষদে এক ভোটে Republic of China- The People's Republic of China জাতিসংঘের সদস্য পদ লাভ করে। তাইওয়ান জাতিসংঘ থেকে বেরিয়ে যায়।

134. ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল?

a) ১৯৬০ সালে
b) ১৯৬৫ সালে
c) ১৯৭০ সালে
d) ১৯৭৫ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৬৫ সালে। ইন্দোনেশিয়া ১৯৬৫ সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল।

135. জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন?

a) চার্চিল
b) উথান্ট
c) রুজভেল্ট
d) স্ট্যালিন
ব্যাখ্যা: উত্তর: রুজভেল্ট। ১লা জানুয়ারি, ১৯৪২ ওয়াশিংটন সম্মেলন। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট 'United Nation' নাম প্রস্তাব করেন এবং তা গৃহীত হয়।

136. জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?

a) যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
b) বিশ্ব খেলাধুলার ব্যবস্থা উন্নত করার জন্য
c) আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে করার জন্য
d) বিশ্বব্যাপী সরকার গঠনের জন্য
ব্যাখ্যা: উত্তর: যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য। বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয় বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ। জাতিসংঘ গঠনের পর্যায়গুলো হলো: লন্ডন ঘোষণা- (১৯৪১ সাল) জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। ইউরোপের ১টি প্রবাসী সরকার পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য লন্ডনের জেমস প্রাসাদে যে ঘোষণা দেয় তাই লন্ডন ঘোষণা। আটলান্টিক সনদ- (১৯৪১ সাল) মার্কিন প্রেসিডেন্ট রুজভেন্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল 'আটলান্টিক সনদ' ঘোষণা দেন। মস্কো সম্মেলন- (অক্টোবর, ১৯৪৩) বিশ্ব শান্তি ও নিরাপত্তার আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার জন্য ৭ দফা ঘোষণা করা হয়। তেহরান সম্মেলন- ১৯৪৩ সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেন্ট, বৃটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং সোভিয়েত প্রেসিডেন্ট স্ট্যালিন আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার জন্য বিশ্বের সকল দেশকে সদস্য হওয়ার আহ্বান করেন। ডাম্বারটন ওকস সম্মেলন- ১৯৪৪ সালে ওয়াশিংটনের ডাম্বারটন ওকস্ ভবনে জাতিসংঘের রূপরেখা। নিরাপত্তা পরিষদ গঠন ও স্থায়ী সদস্য নির্বাচন এবং সংগঠন (জাতিসংঘ) নামকরণের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং চীন সম্মেলন মিলিত হয়। ইয়াল্টা সম্মেলন- ফেব্রুয়ারি ১৯৪৫ ইউক্রেনের ইয়াশীয় ডাম্বারটন সম্মেলনের অসমাপ্ত কাজ সমাপ্ত। ৫টি স্থায়ী সদস্যের Veto প্রদান ক্ষমতা দেয়ার জন্য পুনরায় মিলিত হয়। সানফ্রান্সিকো সম্মেলন- ২৬ জুন ১৯৪৫ সালে ৫০টি দেশের প্রতিনিধিরা ১১১ ধারা সম্বলিত জাতিসংঘ সনদ স্বাক্ষর করেন। ১৯৪৫ সালের ১৫ অক্টোবর ৫১ তম দেশ হিসেবে পোলান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর এ সনদ কার্যকরী হয়।

137. জাতিসংঘ সদর দপ্তরের স্থপতি-

a) ডব্লিউ হ্যারিসন
b) ডব্লিউ এগ. ওডারল্যান্ড
c) ডব্লিউ বি ক্লার্ক
d) একজন ও নয়
ব্যাখ্যা: উত্তর: ডব্লিউ হ্যারিসন। জাতিসংঘের সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। স্থপতি : W. Harison জমি দান করেন : জন ডি রকফেলার জুনিয়র। এর ইউরোপের সদর দপ্তর: সুইজারল্যান্ড (East নদীর তীরে)।

138. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (UNU) প্রতিষ্ঠা লাভ করে-

a) ১৯৭০ সালে
b) ১৯৭১ সালে
c) ১৯৭২ সালে
d) ১৯৭৩ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৭২ সালে। United Nations University (UNU) December 1972, জাপান (টোকিও) United Nations Peace University December 5, 1980, কোস্টারিকা।

139. স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্য নয় কোন কোনটি?

a) মোনাকো
b) নাউরু
c) মালি
d) ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা: উত্তর: ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান রাষ্ট্রটি অবস্থিত → ইতালির রাজধানী রোম নগরীর একটি ক্ষুদ্র অংশ নিয়ে। ভ্যাটিকানের সাংবিধানিক নাম → দ্য হোলি সিটি। ভ্যাটিকানের নিরাপত্তারক্ষী বাহিনীর নাম → সুইস গার্ড। ভ্যাটিকানের চারপাশের সীমান্তে যে দেশ অবস্থিত → ইতালি। ভ্যাটিকানের সরকারব্যবস্থা → পোপ শাসিত। ভ্যাটিকানের রাষ্ট্র ও সরকার প্রধান → পোপ (পোপ সর্বময় ক্ষমতার অধিকারী)। পৃথিবীর একমাত্র সরকারি ভাষা হিসেবে লাতিন ভাষা প্রচলিত রয়েছে → ভ্যাটিকানে।

140. কোনটি জাতিসংঘের সংস্থা নয়?

a) CARE
b) UNDP
c) ILO
d) WFP
ব্যাখ্যা: উত্তর: CARE. CARE: Co-operative for American Relief Everywhere পরিচয়: যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি ত্রাণ ও উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠা: ১৯৪৫। সদর দপ্তর: আটলান্টা, যুক্তরাষ্ট্র।