81.
জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি?
a) ICJ
b) ICC
✓
c) UN Trusteeship Council
d) UN Secretariat
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ICC
--------------------
★ International Criminal Court (ICC) বা আন্তর্জাতিক অপরাধ আদালত ১৯৯৮ সালের ১৭ জুলাই প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালের ০১ জুলাই যাত্রা শুরু করে।
★ বাংলাদেশ ২০১০ সালে ১১১ তম সদস্যপদ লাভ করে।
★ বর্তমানে এর সদস্য সংখ্যা ১২৩ টি।
★ সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস।
★ সর্বশেষ সদস্য কিরিবাতি।
★ সর্বশেষ সদস্যপদ ত্যাগ করে ফিলিপাইন।
82.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত?
a) ১ মাস
✓
b) ১ বছর
c) ২ বছর
d) ৩ বছর
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ১ মাস
--------------------
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিম্নোক্ত কার্যাবলি সম্পাদন করে থাকে:
১. অছি পরিষদ পরিচালনা
২. মহাসচিব নিয়োগ অনুমোদন
৩. অবরোধ আরোপ
৪. সনদ সংশোধন
৫. সাধারণ পরিষদ তথা জাতিসংঘের সদস্যপদ প্রদান
৬. শান্তিরক্ষী কার্যক্রম পরিচালনা
৭. সাধারণ পরিষদের সম্মতিতে বিচারক নিয়োগ
83.
জাতিসংঘ কী ধরনের জোট?
a) মানবাধিকার
b) অর্থনৈতিক
c) মানবিক
d) রাজনৈতিক
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তর: রাজনৈতিক
--------------------
জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে লুপ্ত লীগ অব নেশনস এর স্থলাভিষিক্ত হয়।
84.
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় কত বছরের জন্য?
a) এক বছর
b) দুই বছর
✓
c) তিন বছর
d) চার বছর
ব্যাখ্যা:
সঠিক উত্তর: দুই বছর।
--------------------
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বেশিবার নির্বাচিত হয়েছে জাপান ও ব্রাজিল (১২ বার)
ভারত (৮ বার)
85.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভকারী বর্তমান এশীয় দেশ কোনটি?
a) কাজাখস্তান
b) জাপান
✓
c) শ্রীলংকা
d) ভারত
ব্যাখ্যা:
সঠিক উত্তর: জাপান।
❂ প্রতি বছর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ৫টি দেশ।
বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হচ্ছে জাপান। চলতি ২০২৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই বছরের জন্য নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যের দায়িত্ব পালন করবে পূর্ব এশিয়ার দেশটি।
86.
ভেটো ক্ষমতা কী?
a) ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না
✓
b) ভেটো প্রয়োগকারী সমর্থন করলে সংখ্যাগরিষ্ঠ ভোট বিপক্ষে গেলেও প্রস্তাব পাস হবে
c) ভেটো প্রয়োগ না করার প্রথা
d) প্রস্তাব উত্থাপন করার ক্ষমতা
ব্যাখ্যা:
সঠিক উত্তর: ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না।
--------------------
Veto ল্যাটিন শব্দ। এর অর্থ 'আমি মানি না।'
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর ভেটো প্রদান করার ক্ষমতা আছে।
87.
নিরাপত্তা পরিষদের অপর নাম নিম্নের কোনটি?
a) শান্তি পরিষদ
b) স্বস্তি পরিষদ
✓
c) আইন পরিষদ
d) অছি পরিষদ
ব্যাখ্যা:
সঠিক উত্তর: স্বস্তি পরিষদ।
--------------------
নিরাপত্তা পরিষদের অপর নাম স্বস্তি পরিষদ/Global Safety Net.
১৯৪৬ সালের ১৭ জানুয়ারি লন্ডনে এর কার্যক্রম শুরু হয়।
88.
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর নিরাপত্তা পরিষদের স্থায়ী পদটি অধিকার করে কোন দেশ?
a) জাপান
b) নেদারল্যান্ড
c) কানাডা
d) রাশিয়া
✓
ব্যাখ্যা:
সঠিক উত্তর: রাশিয়া।
89.
জাতিসংঘের বর্তমানে কয়টি ও কী কী ভাষায় সরকারী কাজকর্ম চলে?
a) ৫ টি, যথা- ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, চীন ও স্প্যানিশ
b) ৬ টি, যথা- ইংরেজি, চীনা, ফ্রেঞ্চ, রুশ, স্প্যানিশ ও আরবি
✓
c) ৩ টি, যথা- ইংরেজি, ফ্রেঞ্চ ও জার্মান
d) ৪ টি, যথা- ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান ও রুশ
ব্যাখ্যা:
উত্তর: ৬ টি, যথা- ইংরেজি, চীনা, ফ্রেঞ্চ, রুশ, স্প্যানিশ ও আরবি।
দাপ্তরিক/ অফিসিয়াল ভাষা- ৬টি (ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি)।
কার্যকরী ভাষা— ২টি (ইংরেজি ও ফরাসি)।
90.
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?
a) ৫ টি
b) ৬ টি
✓
c) ৭টি
d) ৮ টি
ব্যাখ্যা:
উত্তর: ৬ টি।
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা (Principal Organs)— ৬টি
ক. UNGA: United Nations General Assembly [সাধারণ পরিষদ ]
খ. UNSC: United Nations Security Council [নিরাপত্তা পরিষদ]
গ. ECOSOC: Economic and Social Council [অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ঘ. UN Secretariat [জাতিসংঘ সচিবালয়]
ঙ. ICJ: International Court of Justice [আন্তর্জাতিক আদালত]
চ. UN Trusteeship Council [অছি পরিষদ ]
91.
জাতিসংঘের সর্বশেষ সদস্য-
a) মেসিডোনিয়া
b) সার্বিয়া
c) মন্টিনিগ্রো
d) দক্ষিণ সুদান
✓
ব্যাখ্যা:
উত্তর: দক্ষিণ সুদান।
জাতিসংঘে যোগদানকারী সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান (২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম) যোগদান করে।
92.
আটলান্টিক চার্টার গৃহীত হয় কত সালে?
a) ১৯৩৯ সালে
b) ১৯৪০ সালে
c) ১৯৪১ সালে
✓
d) ১৯৪২ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৪১ সালে।
আটলান্টিক সনদ-
-১৪ আগস্ট ১৯৪১।
ব্রিটিশ রণতরী 'প্রিন্স অব ওয়েলস' এবং মার্কিন রণতরী 'অগাস্টায়' স্বাক্ষরিত ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট স্বাক্ষর করে।
মূলনীতি- ৮টি
93.
দ্বিতীয় মহাযুদ্ধোত্তর কোন সম্মেলনে আমেরিকা, ব্রিটিশ ও রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করে?
a) পটসডম
✓
b) বার্লিন
c) তেহরান
d) মস্কো
ব্যাখ্যা:
উত্তর: পটসডাম সম্মেলন।
পটসডাম সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যেসব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল পটসডাম সম্মেলন বা পটসডাম ঘোষণা । জার্মানির রাজধানী বার্লিনের পাশে পটসডাম শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয় । ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী চলা এই সম্মেলনে মিলিত হন আমেরিকার রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান , সোভিয়েত রাষ্ট্রনায়ক ই. স্ট্যালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী।
94.
নিচের কোনটি জাতিসংঘের মূল সংস্থা নয়?
a) নিরাপত্তা পরিষদ
b) সাধারণ পরিষদ
c) আন্তর্জাতিক আদালত
d) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
✓
ব্যাখ্যা:
উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা (Principal Organs)— ৬টি।
ক. UNGA: United Nations General Assembly [সাধারণ পরিষদ ]
খ. UNSC: United Nations Security Council [নিরাপত্তা পরিষদ]
গ. ECOSOC: Economic and Social Council [অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ঘ. UN Secretariate [জাতিসংঘ সচিবালয়]
ঙ. ICJ: International Court of Justice [আন্তর্জাতিক আদালত]
চ. UN Trusteeship Council [অছি পরিষদ ]
95.
জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা কয়টি?
a) ২টি
✓
b) ৩টি
c) ৪টি
d) ৫টি
ব্যাখ্যা:
উত্তর: ২টি।
জাতিসংঘের পর্যবেক্ষক দেশ— ২টি [ভ্যাটিকান ও ফিলিস্তিন]
বাংলাদেশ পর্যবেক্ষক মর্যাদা লাভ করে: ১৯৭২ সালে
96.
উড্রো উইলসন ১৯১৮ সালে কত তারিখে ১৪ দফা পেশ করেন?
a) ৮ জানুয়ারি
✓
b) ৮ ফেব্রুয়ারি
c) ৮ মার্চ
d) ৮ এপ্রিল
ব্যাখ্যা:
উত্তর: ৮ জানুয়ারি।
জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
প্রেসিডেন্ট উইড্র উইলসনের ৮ জানুয়ারি, ১৯১৮ তারিখের '14 Points' ভাষণে এ ১৪ নম্বর Point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।
97.
উড্রো উইলসনের ১৪ দফার কত দফা অনুযায়ী জাতিপুঞ্জ গঠিত হয়?
a) প্রথম দফা
b) পঞ্চম দফা
c) দ্বাদশ দফা
d) চৌদ্দ দফা
✓
ব্যাখ্যা:
উত্তর: চৌদ্দ দফা।
জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
প্রেসিডেন্ট উইড্র উইলসনের ৮ জানুয়ারি, ১৯১৮ তারিখের '14 Points' ভাষণে এ ১৪ নম্বর Point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।
98.
জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
a) ইউনাইটেড নেশনস
b) লীগ অব নেশনস
✓
c) কম্যুনিটি অব নেশনস
d) এসোসিয়েশন অব নেশনস
ব্যাখ্যা:
উত্তর: লীগ অব নেশনস।
'লীগ অব নেশনস' এর জন্ম হয় – ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তির মাধ্যমে।
'লীগ অব নেশনস' এর যাত্রা শুরু হয় - ১০ জানুয়ারি, ১৯২০ সাল ।
'লীগ অব নেশনস' এর বিলুপ্তি হয় – ১৯৪৬ সালের ২০ এপ্রিল।
(দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হওয়ায় এবং নতুন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘জাতিসংঘ’ তৈরি হওয়ায়)
'লীগ অব নেশনস' গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন - প্রেসিডেন্ট উড্রো উইলসন ।
জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলো - ‘লীগ অব নেশনস'।
99.
লীগ অব নেশনস' কবে গঠিত হয়েছিল?
a) ১৯১৭ সালে
b) ১৯১৮ সালে
c) ১৯১৯ সালে
d) ১৯২০ সালে
✓
ব্যাখ্যা:
উত্তর: ১৯২০ সালে।
'লীগ অব নেশনস' এর জন্ম হয় – ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তির মাধ্যমে।
'লীগ অব নেশনস' এর যাত্রা শুরু হয় - ১০ জানুয়ারি, ১৯২০ সাল ।
'লীগ অব নেশনস' এর বিলুপ্তি হয় – ১৯৪৬ সালের ২০ এপ্রিল। (দ্বিতীয় বিশ্বযুদ্ধ এড়াতে ব্যর্থ হওয়ায় এবং নতুন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘জাতিসংঘ’ তৈরি হওয়ায়)
'লীগ অব নেশনস' গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন - প্রেসিডেন্ট উড্রো উইলসন ।
জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলো - ‘লীগ অব নেশনস'।
100.
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে?
a) প্রতিভা পাতিল
b) মমতা ব্যানাজী
c) মায়াবতী পন্ডিত
d) বিজয়া লক্ষ্মী পণ্ডিত
✓
ব্যাখ্যা:
উত্তর: বিজয়া লক্ষ্মী পণ্ডিত।
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি বিজয় লক্ষী পণ্ডিত একজন ভারতীয়।
তিনি ১৫ সেপ্টেম্বর ১৯৫৩ থেকে ২১ সেপ্টেম্বর ১৯৫৪ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন।