এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

61. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?

a) সাধারণ পরিষদ
b) নিরাপত্তা পরিষদ
c) জাতিসংঘ সচিবালয়
d) আন্তর্জাতিক আদালত
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘ সচিবালয় (UN Secretariat ): পরিচয়: মহাসচিবের কার্যালয়। সদর দপ্তর: নিউইয়র্কের দ্যাগ হেমারশোল্ড ভবন। প্রধান নির্বাহী: মহাসচিব। সহকারী মহাসচিব: ৬ জন। উপ-মহাসচিব: ১১ জন।

62. কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?

a) ব্রাজিল
b) রাশিয়া
c) জার্মানি
d) ভারত
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ রাশিয়া।

63. UN Security Council- এর স্থায়ী সদস্য নিম্নলিখিত ব্যাপারে ভেটো প্রয়ােগ করতে পারেন-

a) Procedural Matters
b) Non-Procedural Matters
c) Both types of Matters
d) None
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ Non-Procedural Matters।

64. আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

a) 1997
b) 1998
c) 1999
d) 2001
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ ১৯৯৮। আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC): ১৯৯৮ সালের ১৭ জুলাই রোমে যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত 'Rome Statute' স্বাক্ষরিত হয়। এই বিধি অনুসারে International Criminal Court (ICC) নামে একটি আদালত প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস | পিস প্যালেস। বিচারক: ১৮ জন (৭ জন নারী, ১১ জন পুরুষ) আন্তর্জাতিক অপরাধ আদালত বিচার করে: গণহত্যার অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, আগ্রাসনের অপরাধ, যুদ্ধাপরাধ।

65. University for Peace কোথায় অবস্থিত?

a) থাইল্যান্ড
b) ইথিওপিয়া
c) কোস্টারিকা
d) জাপান
ব্যাখ্যা:

সঠিক উত্তর: কোস্টারিকা ---------------------- এটি জাতিসংঘের সাধারণ পরিষদের রেজোলিউশন 35/36 দ্বারা তৈরী করা হয় এবং গত চার দশক ধরে শান্তির জন্য নেতাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। '?? ??????????' জাপানের টোকিও তে অবস্থিত।

66. Rome Statute-1998 দ্বারা কোন আদালতের সৃষ্টি?

a) The International Court of Justice
b) The International Criminal Court
c) The Permanent Court of International Justice
d) The Permanent Court of Arbitation
ব্যাখ্যা: সঠিক উত্তর: The International Criminal Court ---------------------- ◑ International Court of Justice (আন্তর্জাতিক আদালত): আন্তর্জাতিক বিরোধে ক্ষেত্রে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থী হতে পারে। এ আদালতে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না। বিচারক সংখ্যা ১৫ জন। ◑ Permanent Court of Arbitration (স্থায়ী সালিশি আদালত): নেদারল্যান্ডের হেগ-এ অবস্থিত স্থায়ী সালিশি আদালত একটি প্রাচীনতম আন্তর্জাতিক সালিসি সংস্থা। ◑ International Criminal Court (আন্তর্জাতিক অপরাধ আদালত): এটি জাতিসংঘের কোনো অঙ্গপ্রতিষ্ঠান নয়; এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান। ১৯৯৮ সালে ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি (Rome Statute) এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটি গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আগ্রাসন চালানোর বিচার করে। এ আদালতে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়। বিচারক সংখ্যা ১৮ জন।

67. আন্তর্জাতিক আদালতের বিচারকদের সংখ্যা কত?

a) ১০ জন
b) ১২ জন
c) ১৫ জন
d) ২০ জন
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১৫ জন। ------------------- ICJ (International Court of Justice) ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত হয়েছে। বিচারকদের মেয়াদকাল ৯ বছর। বিচারকদের মধ্যে একজন সভাপতি ৩ বছরের জন্য নির্বাচিত হন।

68. জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সদস্য রাষ্ট্র কোনটি?

a) ভ্যাটিক্যান সিটি
b) মোনাকো
c) মালদ্বীপ
d) পূর্ব তিমুর
ব্যাখ্যা: সঠিক উত্তর: মোনাকো -------------------- ➥ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ পায় বাংলাদেশ, গ্রানাডা, ও গিনি বিসাউ। ➥ জাতিসংঘের সদস্য দেশ ১৯৩। সর্বশেষ: দক্ষিন সুদান, ২০১১। ➥ স্বীকৃতি ও সদস্যপদ কোনোটিই পায়নি ভ্যাটিকান ও কসোভো।

69. আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট নির্বাচিত হন-

a) ২ বছরের জন্য
b) ৫ বছরের জন্য
c) ৬ বছরের জন্য
d) ৩ বছরের জন্য
ব্যাখ্যা: সঠিক উত্তর: ৩ বছরের জন্য -------------------- ICJ (International Court of Justice) ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত হয়েছে। বিচারকদের মেয়াদকাল ৯ বছর। বিচারকদের মধ্যে একজন সভাপতি ৩ বছরের জন্য নির্বাচিত হন।

70. ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) কোন ধরনের অপরাধের বিচার করে না?

a) যুদ্ধাপরাধ
b) গণহত্যা
c) মানবতার বিরুদ্ধে অপরাধ
d) মানব পাচার
ব্যাখ্যা: সঠিক উত্তর: মানব পাচার -------------------- আন্তর্জাতিক অপরাধ আদালতে যে অপরাধ গুলোর বিচার করা হয়: ✎ গণহত্যা, ✎ মানবতাবিরোধী অপরাধ, ✎ যুদ্ধাপরাধ এবং আগ্রাসন চালানো।

71. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়-

a) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার
b) সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
c) সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
d) সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার
ব্যাখ্যা:

সঠিক উত্তর: সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার

72. ইয়াল্টা কনফারেন্স' কবে অনুষ্ঠিত হয়?

a) ১৯৩৩ সালে
b) ১৯৪৩ সালে
c) ১৯৪৭ সালে
d) ১৯৪৫ সালে
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১৯৪৫ সালে -------------------- ➢ ইয়াল্টা সম্মেলন, ১৯৪৫ ➢ রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন এই সম্মেলনে মিলিত হন। ➢ ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান করা হয়। ➢ Veto ল্যাটিন শব্দ। এর অর্থ 'আমি ইহা মানি না।

73. অছি পরিষদের কার্যক্রম স্থগিত কত সাল থেকে?

a) ১৯৯১ সালে
b) ১৯৯২ সালে
c) ১৯৯৩ সালে
d) ১৯৯৪ সালে
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১৯৯৪ সালে। ----------------------- ☑ নিরাপত্তা পরিষদের সুপারিশে অছি পরিষদ পরিচালিত হয়। ☑ এটি বিরোধপূর্ণ অঞ্চলের দায়িত্ব নেয়া প্রতিষ্ঠান। ☑ এর মূল কাজ ছিল পরাধীন রাষ্ট্র কে স্বাধীন করা। ☑ ১৯৯৪ সালে পালাউয়ের স্বাধীনতার পর থেকে এর কার্যক্রম স্থগিত করা হয়। ☑ বর্তমানে একমাত্র অছিভুক্ত অঞ্চল যুক্তরাষ্ট্রের অধীনে Pacific Islands.

74. কত সালে ফিলিস্তিন আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ পায়?

a) 2013
b) 2014
c) 2015
d) 2016
ব্যাখ্যা: সঠিক উত্তর: ২০১৫ সালে। -------------------- ★ International Criminal Court (ICC) বা আন্তর্জাতিক অপরাধ আদালত ১৯৯৮ সালের ১৭ জুলাই প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালের ০১ জুলাই যাত্রা শুরু করে। ★ বাংলাদেশ ২০১০ সালে ১১১ তম সদস্যপদ লাভ করে। ★ বর্তমানে এর সদস্য সংখ্যা ১২৩ টি। ★ সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস। ★ সর্বশেষ সদস্য কিরিবাতি। ★ সর্বশেষ সদস্যপদ ত্যাগ করে ফিলিপাইন।

75. আন্তর্জাতিক অপরাধ আদালতের সর্বশেষ সদস্য কে?

a) মিয়ানমার
b) ফিলিপাইন
c) কিরিবাতি
d) চীন
ব্যাখ্যা: সঠিক উত্তর: কিরিবাতি। -------------------- ★ International Criminal Court (ICC) বা আন্তর্জাতিক অপরাধ আদালত ১৯৯৮ সালের ১৭ জুলাই প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালের ০১ জুলাই যাত্রা শুরু করে। ★ বাংলাদেশ ২০১০ সালে ১১১ তম সদস্যপদ লাভ করে। ★ বর্তমানে এর সদস্য সংখ্যা ১২৩ টি। ★ সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস। ★ সর্বশেষ সদস্য কিরিবাতি। ★ সর্বশেষ সদস্যপদ ত্যাগ করে ফিলিপাইন।

76. আন্তর্জাতিক অপরাধ আদালতে নারী বিচারপতি কত জন?

a) ৫ জন
b) ৬ জন
c) ৭ জন
d) ৮ জন
ব্যাখ্যা: সঠিক উত্তর: ৭ জন। -------------------- আন্তর্জাতিক আদালত বিচার করে: ১.গণহত্যার অপরাধ ২.মানবতাবিরোধী অপরাধ ৩.যুদ্ধাপরাধ ৪.আগ্রাসনের অপরাধ বিচারক: ১৮ জন (৭ জন নারী, ১১ জন পুরুষ) সদর দপ্তর: দি হেগ, নেদারল্যান্ডস (পিস প্যালেস)

77. জাতিসংঘের উপ-মহাসচিব কত জন?

a) ১১ জন
b) ১২ জন
c) ১৩ জন
d) ১৪ জন
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১১ জন। -------------------- জাতিসংঘ সচিবালয় জাতিসংঘের মহাসচিবের কার্যালয়। সদর দপ্তর: নিউইয়র্কের দ্যাগ হেমারশোল্ড ভবন। উপ-মহাসচিব: ১১ জন সহকারী মহাসচিব: ৬ জন মূল কাজ: প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা৷

78. ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ (Charter) কোথায় স্বাক্ষরিত হয়?

a) সানফ্রান্সিসকো
b) নিউইয়র্ক
c) প্যারিস
d) জেনেভা
ব্যাখ্যা: সঠিক উত্তর: সানফ্রান্সিসকো। -------------------- ✶ ২৬ জুন ১৯৪৫ সালে সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় এবং ২৪ অক্টোবর ১৯৪৫ সালে এটি কার্যকর হয়। ✶ ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস।

79. কোন দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক বার অস্থায়ী সদস্যপদ লাভ করে?

a) ভারত
b) জাপান
c) মেক্সিকো
d) জার্মানি
ব্যাখ্যা: সঠিক উত্তর: জাপান। -------------------- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বেশিবার নির্বাচিত হয়েছে জাপান ও ব্রাজিল (১২ বার)। ভারত (৮ বার)

80. নিচের কোনটি জাতিসংঘের কার্যকরী ভাষা?

a) জার্মান ও ফারসি
b) ইংরেজি ও আরবি
c) ফরাসি ও আরবি
d) ইংরেজি ও ফরাসি
ব্যাখ্যা: সঠিক উত্তর: ইংরেজি ও ফরাসি। -------------------- জাতিসংঘের দাপ্তরিক ০৬ টি ভাষা হলো ইংরেজি, ফরাসি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ ও আরবি। ৭ম দাপ্তরিক ভাষা হবে বাংলা। তবে কার্যকরী ভাষা ইংরেজি ও ফরাসি।