এমসিকিউ টেস্ট
লাইব্রেরি / আন্তর্জাতিক বিষয়াবলি

International Affairs

জাতিসংঘ

583 প্রশ্ন

41. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?

a) হাঙ্গেরি
b) জার্মানি
c) পােল্যান্ড
d) ব্রিটেন
ব্যাখ্যা: উত্তর: পােল্যান্ড। ২৬ জুন ১৯৪৫ সালে সানফ্রান্সিসকো সম্মেলনে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্র। পরবর্তীতে ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।

42. জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়____

a) ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
b) ১৯৪৫ সালের ২৪ জুন
c) ১৯৪৫ সালের ২৬ জুন
d) ১৯৪৫ সালের ১৫ জুন
ব্যাখ্যা: সঠিক উত্তর: ১৯৪৫ সালের ২৬ জুন। ------------------- ◈ সানফ্রান্সিসকো সম্মেলন, ১৯৪৫ ◈ ১৯টি অধ্যায় ও ১১১টি অনুচ্ছেদের জাতিসংঘ সনদ স্বাক্ষর (২৬ জুন) ◈ ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কার্যকর।

43. জাতিসংঘের প্রধানকে বলা হয়___

a) Administrator
b) President
c) Secretary General
d) Director General
ব্যাখ্যা: সঠিক উত্তর: Secretary General ------------------- ◈ জাতিসংঘের প্রধানকে বলা হয় মহাসচিব। ◈ তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ কর্তৃক পাঁচ বছরের জন্য নিযুক্ত হন।

44. বাংলাদেশের সাথে অন্য কোন দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

a) গ্রানাডা ও গিনি বিসাউ
b) টুভ্যালু ও মোনাকো
c) নাইজেরিয়া ও পালাউ
d) মালদ্বিপ ও শ্রীলংকা
ব্যাখ্যা: উত্তর: গ্রানাডা ও গিনি বিসাউ। ▪ স্বাধীনতার পর ৮ আগস্ট, ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে। ▪ ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে। স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো। ▪ ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে। ▪ জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সংস্থাটির ১৩৬তম সদস্যপদ লাভ করে। ▪ একই অধিবেশনে একই দিন ১৩৭তম সদস্য হিসেবে গ্রানাডা এবং ১৩৮তম সদস্য হিসেবে গিনি বিসাউ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

45. নিচের কোনটি জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ?

a) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
b) আন্তর্জাতিক অপরাধ আদালত
c) আন্তর্জাতিক সমুদ্র আইন সংক্রান্ত ট্রাইব্যুনাল
d) আন্তর্জাতিক প্রশাসনিক আদালত
ব্যাখ্যা: উত্তর: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice ⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ। ⤇ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়। ⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ। ⤇ এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত। ⤇ ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত। ⤇ বিচারকদের মেয়াদ ৯ বছর। ⤇ ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়। ⤇ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। ⤇ আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

46. জাতিসংঘের ডকুমেন্ট বা নথি কয়টি ভাষায় প্রকাশিত হয়?

a) ২টি
b) ৪টি
c) ৫টি
d) ৬টি
ব্যাখ্যা: উত্তর: ৬টি। ▪ জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি। ▪ ১৯৪৬ সালে তৎকালীন জাতিসংঘ মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেন। ▪ কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়। ▪ জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়। ▪ জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজি ও ফ্রেঞ্চ/ফরাসি।

47. জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন কে?

a) মুহাম্মদ আব্দুল মুহিত
b) রাবাব ফাতিমা
c) ইসমত জাহান
d) জাহানারা খাতুন
ব্যাখ্যা: উত্তর: মুহাম্মদ আব্দুল মুহিত। • জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নিযুক্ত হয়েছেন মুহাম্মদ আব্দুল মুহিত। • বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। • ১৮ সেপ্টেম্বর ১৯৭৪ এস এ করিম জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী - প্রতিনিধি হিসেবে যোগদান করেন। • ২০০৭ সালের ১৮ জুন জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি হিসেবে ইসমাত জাহান নিয়োগ পান।

48. বাংলাদেশ দ্বিতীয়বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে কোন মেয়াদে?

a) ১৯৭৯-৮০
b) ১৯৮৭-৮৮
c) ১৯৮৬-৮৭
d) ২০০০-০১
ব্যাখ্যা: উত্তর: ২০০০-০১। ▪ বাংলাদেশ এ পর্যন্ত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে ২ বার। - প্রথমবার - ১৯৭৯-৮০ মেয়াদে। - দ্বিতীয়বার - ২০০০-০১ মেয়াদে। ▪ এর মধ্যে ২০০০ সালের মার্চ মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে। তখন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আনোয়ারুল করিম চৌধুরী নিরাপত্তা পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে।

49. জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গের বিচারকদের নিয়োগের দায়িত্ব পালন করে -

a) সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ
b) অর্থনৈতি ও সামাজিক পরিষদ
c) অ্যাসেম্বলি অব স্টেট পার্টিস
d) আন্তর্জাতিক বিচারক প্যানেল
ব্যাখ্যা: উত্তর: সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।

50. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি সদস্যরাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?

a) তিনজন
b) চারজন
c) পাঁচজন
d) ছয়জন
ব্যাখ্যা: উত্তর: পাঁচজন। সাধারণ পরিষদ/ UNGA সাধারণ পরিষদের কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালের ১০ জানুয়ারি লন্ডনের সেন্ট্রাল হলে মূল কাজ - জাতিসংঘের মূল কার্যক্রম পরিচালনা করে অপর নাম - আলোচনা পরিষদ/Discussion Body সদস্য - জাতিসংঘের প্রতিটি সদস্যই এই পরিষদের সদস্য (১৯৩)। সাধারণ পরিষদের অধিবেশনে একটি দেশ সবোর্চ্চ ৫ সদস্য পাঠাতে পারে। বিঃদ্রঃ প্রথম বাঙালি সভাপতি বাংলাদেশের হুমায়ুন রশীদ (১৯৮৬) বর্তমান সভাপতি - মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ

51. সবচেয়ে বেশিবার veto প্রদানকারী-

a) রাশিয়া
b) চীন
c) জাপান
d) ফ্রান্স
ব্যাখ্যা: উত্তর: রাশিয়া। Veto ল্যাটিন শব্দ। এর অর্থ 'আমি মানি না।' নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর ভেটো প্রদান করার ক্ষমতা আছে।

52. জাতিসংঘ নামকরণ করেন-

a) রুজভেল্ট
b) স্ট্যালিন
c) দ্য গল
d) চার্চিল
ব্যাখ্যা: উত্তর: রুজভেল্ট। ১ জানুয়ারি ১৯৪২ সালে ওয়াশিংটন ডি সি তে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট জাতিসংঘ (United Nations) নামকরণ করেন।

53. জাতিসংঘ বিষয়ক আলােচনায় পি৫ বলতে কী বুঝায়?

a) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
b) পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
c) পাঁচটি জাতিসংঘ সংস্থা
d) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা: উত্তর: নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র। নিরাপত্তা পরিষদ শান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে। এর অপর নাম স্বস্তি পরিষদ। ৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী সদস্য নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত।

54. কোনটি জাতিসংঘের সহযােগী নয়?

a) আই.এল.ও
b) WHO
c) আশিয়ান (ASEAN)
d) FAO
ব্যাখ্যা: উত্তর: আশিয়ান (ASEAN). ILO - International Labour Organization WHO - World Health Organization ASEAN - Association of Southeast Asian Nations. দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা। সদস্য - ১০ টি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনাই, কমবোডিয়া, লাওস, মায়ানমার, ভিয়েতনাম

55. জাতিসংঘ কোন ভূ-খণ্ডটি সিরিয়ার পক্ষে বলে রায় দেয়?

a) গাজা উপত্যকা
b) গােলান মালভূমি
c) জর্ডান নদী
d) বলিভিয়া
ব্যাখ্যা: উত্তর: গােলান মালভূমি। ১১৫০ কিলোমিটার আয়তনের একটি মালভূমি যা গোলান পর্বতমালার অংশ। ইসরাইলের উত্তর প্রান্তে অবস্থিত সিরিয়ার এই অঞ্চলটি ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল দখল করে নিয়েছিল। এ অঞ্চলের জনসংখ্যা প্রায় ৩০,০০০; যার মধ্যে প্রায় অর্ধেকই হলো ১১টি ইসরাইলী অধিকৃত বসতির ইহুদী৷

56. জাতিসংঘ আর্কাইভ সংরক্ষণ করে কোন প্রতিষ্ঠান?

a) আন্তর্জাতিক আদালত
b) জাতিসংঘ সচিবালয়
c) নিরাপত্তা পরিষদ
d) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ব্যাখ্যা: উত্তর: জাতিসংঘ সচিবালয়। জাতিসংঘ সচিবালয় জাতিসংঘের মহাসচিবের কার্যালয়। সদর দপ্তর - নিউইয়র্কের দ্যাগ হেমারশোল্ড ভবন উপ-মহাসচিব - ১১ জন সহকারী মহাসচিব - ৬ জন মূল কাজ - প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা৷

57. জাতিসংঘের প্রথম মহাসচিব নিযুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত কে অস্থায়ী মহাসচিবের দায়িত্ব পালন করেন?

a) লর্ড গ্লাডউইন
b) লর্ড মাউন্টব্যাটেন।
c) ট্রিগভেলি
d) লর্ড জেফারসন
ব্যাখ্যা: উত্তর: লর্ড গ্লাডউইন।

58. কত সালে জাতিসংঘ সনদ সংশোধন করে নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়?

a) ১৯৬৫ সালে
b) ১৯৬৬ সালে
c) ১৯৬৭ সালে
d) ১৯৬৮ সালে
ব্যাখ্যা: উত্তর: ১৯৬৫ সালে। জাতিসংঘ সনদের ২৩ অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে। প্রতিষ্ঠাকালে স্থায়ী ৫টি এবং অস্থায়ী ৬টি সদস্য নিয়ে গঠিত ছিল। ১৯৬৩ সালে ২৩ নং অনুচ্ছেদ সংশোধন করে অস্থায়ী সদস্য ৬টির পরিবর্তে ১০টি করা হয়, যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।

59. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কী বুঝায়?

a) পাঁচটি উন্নত দেশ
b) পাঁচটি জাতিসংঘ সংস্থা
c) পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
d) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র। জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে বুঝায় - Permanent 5 countries of the Security Council. দেশগুলো হলো - যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স , চীন , রাশিয়া।

60. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ চাওয়া ভারত, ব্রাজিল, জাপান ও জার্মানিকে একত্রে কী নামে ডাকা হয়?

a) G4 Nations
b) P4 Nations
c) M4
d) A4
ব্যাখ্যা: সঠিক উত্তরঃ G4 Nations। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ চাওয়া ভারত, ব্রাজিল, জাপান ও জার্মানিকে একত্রে " G4 " বলে। এই দেশগুলো নিরাপত্তা পরিষদের সদস্য পদ পেতে একে অপরকে সমর্থন করে।