161.
ICAO কী?
a) ক. International Community Advacement
b) খ. International Cultural Organization
c) গ. International Civil Aviation Organization
✓
d) ঘ. International Community for Advancement of the old
ব্যাখ্যা:
উত্তর: International Civil Aviation Organization.
ICAO:
- বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা হচ্ছে ICAO।
- ICAO পূর্ন রূপ - International Civil Aviation Organization.
- এটি ১৯৪৪ সালে Provisional International Civil Aviation Organization (PICAO) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালে ICAO হিসাবে যাত্রা শুরু করে এবং একই বছর জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- ICAO এর সদর দপ্তর মন্ট্রিল, কানাডা।
162.
নিচের কোন আন্তর্জাতিক সংস্থাটি জেনেভা ভিত্তিক নয়?
a) ক. আইএলও
b) খ. আইটিও
c) গ. আইএমএফ
✓
d) ঘ. ডব্লিউটিও
ব্যাখ্যা:
উত্তর: আইএমএফ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বাকিগুলোর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
The International Monetary Fund (IMF)
- প্রতিষ্ঠাকাল:- গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন :- Bretton Woods Conference.
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: - ১৯৪৭ সালের মার্চে।
163.
জাতিসংঘের নারী বিষয়ক তহবিলের নাম?
a) ক. ইউএন উইমেন
b) খ. ইউনিফেম
✓
c) গ. সমতা তহবিল
d) ঘ. জেন্ডার সমতা তহবিল
ব্যাখ্যা:
উত্তর: ইউনিফেম।
ইউনিফেম (UNIFEM-United Nations Development Fund for Women) জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা।
ইউনিফেম বা জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বাংলাদেশের নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। নারীদের অধিকার আদায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। তাছাড়াও বাংলাদেশের নারীদের নিরাপদ শ্রম অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতেও এ সংস্থা কাজ করছে।
164.
United Nations Conference on Trade Development (UNCTAD)-এর সদর দপ্তর কোথায়?
a) জেনেভায়
✓
b) হেগে
c) নিউইয়র্কে
d) ক্যানবেরায়
ব্যাখ্যা:
উত্তর: জেনেভায়।
UNCTAD: UN Conference on Trade and Development।
এটি উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
প্রতিষ্ঠাকাল : ৩০ ডিসেম্বর, ১৯৬৪ সালে ।
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড ।
বাংলাদেশ সদস্যপদ পায়: ১৯৭২ সালে ।
প্রতিষ্ঠা করে: জাতিসংঘের সাধারণ পরিষদ ।
165.
নারীর প্রতি সকল রকম বৈষম্য নিমূল কনভেনশন (UN Convention on the Elimination of all Forms of Discrimination Against Women, CEDAW)স্বাক্ষরিত হয়-
a) ১৯৭৫ সালে
b) ১৯৭৬ সালে
c) ১৯৭৯ সালে
✓
d) ১৯৮৯ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৭৯ সালে
CEDAW: Convention on Elimination of all forms of Discrimination Against Women বা নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ।
প্রথম স্বাক্ষরকারী: সুইডেন
স্বাক্ষরকারী দেশ: ৮৯টি দেশ [১৮টি গোষ্ঠী]
অংশগ্রহণকারী দেশ: ১৮৯ টি দেশ।
ধারা: ৩০ টি।
প্রথম ভাগ: নারী পুরুষের সমতা [১ থেকে ১৬ ধারা]
দ্বিতীয় ভাগ: কর্তব্য [১৭ থেকে ২২ ধারা] তৃতীয় ভাগ: প্রশাসন [২৩ থেকে ৩০ ধারা]
বাংলাদেশের আপত্তি: ২, ও ১৬ নং ধারায়
166.
Champions of the Earth পুরস্কার কোন বিষয়ে অবদানের জন্য দেওয়া হয়?
a) অর্থনৈতিক উন্নয়ন
b) সন্ত্রাস দমন
c) পরিবেশ উন্নয়ন
✓
d) মানব সেবা
ব্যাখ্যা:
উত্তর: পরিবেশ উন্নয়ন।
পরিবেশ বিষয়ে অবদানের স্বীকৃতি স্বরূপ UNEP থেকে প্রতি বছর Champions of the Earth পুরস্কার দেয়া হয়।
এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা যা ২০০৫ সাল থেকে চালু হয়।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে পরিবেশ বিষয়ক পলিসি ডেভেলপমেন্টে অবদানের জন্য এই পুরস্কার পান।
167.
Champions of the Earth পুরস্কার প্রদান করেন জাতিসংঘের কোন সংস্থা?
a) UNEP
✓
b) UNDP
c) ITU
d) UNCTAD
ব্যাখ্যা:
উত্তর: UNEP.
পরিচয়: জাতিসংঘের পরিবেশ কর্মসূচি
UNEP: United Nations Environment Program প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ [স্টকহোম সামিটের মাধ্যমে]
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
168.
UNDP (United Nations Development Program) কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
a) ১৯৬৫ সালে
✓
b) ১৯৬০ সালে
c) ১৯৬২ সালে
d) ১৯৭০ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯৬৫ সালে।
পরিচয়: জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা
UNDP: United Nations Development Program UN
■ প্রতিষ্ঠা: ১৯৬৫ সালে
সদর দপ্তর: নিউইয়র্ক
Parent Organization : ECOSOC
নির্বাহী বোর্ডের বর্তমান সদস্য: ৩৬
→ বাংলাদেশ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত: ২০২১-২০২৩
● সূচকের নাম: Human Development Index (HDI) • স্কোরকিপার: MDGs & SDGsএর
169.
ITO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
a) Geneva
✓
b) Paris
c) Bangkok
d) Chicago
ব্যাখ্যা:
উত্তর: জেনেভা।
170.
সদর দপ্তরের ক্ষেত্রে ভুল?
a) UNESCO, প্যারিস
b) WHO, জেনেভা
c) UNICEF, প্যারিস
✓
d) WTO, জেনেভা
ব্যাখ্যা:
উত্তর: UNICEF, প্যারিস।
UNICEF:
পরিচয়: জাতিসংঘের শিশু তহবিল
UNICEF: United Nations Childrens' Fund
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠা: ১৯৪৬ সালে [সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে]
Parent Organization: ECOSOC নোবেল শান্তি লাভ: ১৯৬৫ সালে
171.
World Fish Center এর সদর দপ্তর কোন দেশে?
a) জাপান
b) মালয়েশিয়া
✓
c) আমেরিকা
d) কেনিয়া
ব্যাখ্যা:
উত্তর: মালয়েশিয়া।
172.
World Resources Institute (WRI) কী?
a) জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী
b) বন সম্পর্কিত প্রতিষ্ঠান
c) প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
✓
d) জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচি
ব্যাখ্যা:
উত্তর: প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী।
World Resources Institute (WRI).
প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
সদর দপ্তর - ওয়াশিংটন ডি সি
কাজ- ৭ টি ক্ষেত্র কে ফোকাস করে এরা কাজ করে থাকে।
ক্ষেত্রগুলো হলো- খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু ও মহাসাগর।
173.
আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা কে?
a) অ্যাঞ্জেলা গোমেজ
b) হারম্যান মেইনার
✓
c) ব্যাডেন পাওয়েল
d) ভেলরি এ টেইলর
ব্যাখ্যা:
উত্তর: হারম্যান মেইনার।
হারম্যান মেইনার ছিলেন একজন বিখ্যাত অষ্ট্রেয়ী সমাজসেবক ও দাতা।
তিনি ছিন্নমূল ও অসহায় শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় শিশুপল্লী SOS Children's Villages প্রতিষ্ঠা করেন।
174.
CEDAW- দিবস কবে পালিত হয়?
a) ৩ সেপ্টেম্বর
✓
b) ৫ সেপ্টেম্বর
c) ৬ সেপ্টেম্বর
d) ৪ সেপ্টেম্বর
ব্যাখ্যা:
উত্তর: ৩ সেপ্টেম্বর।
CEDAW: Convention on Elimination of all forms of Discrimination Against Women বা নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ।
প্রথম স্বাক্ষরকারী: সুইডেন
স্বাক্ষরকারী দেশ: ৮৯টি দেশ [১৮টি গোষ্ঠী]
অংশগ্রহণকারী দেশ: ১৮৯ টি দেশ।
ধারা: ৩০ টি।
প্রথম ভাগ: নারী পুরুষের সমতা [১ থেকে ১৬ ধারা]
দ্বিতীয় ভাগ: কর্তব্য [১৭ থেকে ২২ ধারা] তৃতীয় ভাগ: প্রশাসন [২৩ থেকে ৩০ ধারা]
বাংলাদেশের আপত্তি: ২, ও ১৬ নং ধারায়
175.
১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কী ছিল?
a) নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
✓
b) বিশ্বের নারীরা এক হও
c) নারীর অধিকার মানবাধিকার
d) নারী নির্যাতন বন্ধ কর
ব্যাখ্যা:
উত্তর: নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ।
নারী সম্মেলন-
প্রথম - ১৯৭৫, মেক্সিকো
চতুর্থ - ১৯৯৫, বেইজিং
এটি Beijing Conference নামে পরিচিত
স্লোগান: নারীর চোখে বিশ্ব দেখো
176.
'মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন' কোন দেশের সাহায্য সংস্থা?
a) যুক্তরাজ্য
b) মার্কিন যুক্তরাষ্ট্র
✓
c) জাপান
d) কানাডা
ব্যাখ্যা:
উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্র ।
মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন (এমসিসি) হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দ্বিপাক্ষিক বৈদেশিক সহায়তা সংস্থা, যা মার্কিন কংগ্রেস তৈরি করেছিল ২০০৪ সালে।
এই কর্মসূচির প্রাথমিক লক্ষ্য হল নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিকে ভাল রকমের সহায়তা প্রদান করা, তাদের দারিদ্র্য হ্রাস করা ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আসা।
বিভিন্ন ক্ষেত্র, যেমন শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও পরিবহন পরিকাঠামো, জ্বালানি ও কৃষিকে উন্নয়নের সুনির্দিষ্ট স্তম্ভ হিসেবে ধরে এই কর্মসূচিতে সেগুলির জন্য সুদ-মুক্ত তহবিলের সাথে আর্থিক সহায়তা দেওয়া হয়।
177.
কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
a) UNVA
b) UNFP
c) DTCD
d) UNDP
✓
ব্যাখ্যা:
উত্তর: UNDP.
UNDP:
- UNDP (United Nations Development Programme) জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
- UNDP ১৯৬৫ সালে যাত্রা শুরু করে।
- এটির সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
- এটির প্রধানের পদ প্রশাসক।
178.
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী?
a) UNDP
✓
b) UNFPA
c) DTCD
d) UNEP
ব্যাখ্যা:
উত্তর: UNDP.
জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম - UNDP - United Nations development program.
উন্নয়নশীল দেশের প্রাকৃতিক মানবসম্পদের উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জনে সাহায্য করে।
পরিচয়: জাতিসংঘের মানব উন্নয়ন সংস্থা
UNDP: United Nations Development Program UN
■ প্রতিষ্ঠা: ১৯৬৫ সালে
সদর দপ্তর: নিউইয়র্ক
Parent Organization : ECOSOC
নির্বাহী বোর্ডের বর্তমান সদস্য: ৩৬
→ বাংলাদেশ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত: ২০২১-২০২৩
● সূচকের নাম: Human Development Index (HDI) • স্কোরকিপার: MDGs & SDGsএর
179.
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কোন সালে গঠিত হয়?
a) ১৯১১ সালে
b) ১৯১৯ সালে
✓
c) ১৯৪৫ সালে
d) ১৯৬৪ সালে
ব্যাখ্যা:
উত্তর: ১৯১৯।
ILO - International Labour Organization / আন্তর্জাতিক শ্রম সংস্থা।
জাতিসংঘের সবচেয়ে প্রাচীন ও প্রথম বিশেষায়িত সংস্থা।
১৮৭ টি দেশে এটি কাজ করে থাকে। ১৯৭২ সালে বাংলাদেশ আইএলও তে যোগদান করে।
180.
আন্তর্জাতিক সমুদ্র গবেষণা সংস্থার সদর দপ্তর কোথায়?
a) লন্ডন
✓
b) জেনেভা
c) রোম
d) ব্রাসেলস
ব্যাখ্যা:
উত্তর: লন্ডন।
IMO: International Maritime Organization/আন্তর্জাতিক সমুদ্র গবেষণা সংস্থা।
এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি সংস্থা। লন্ডনে এর সদর দপ্তর অবস্থিত।